আমার প্রিয় পোস্ট

প্রথমেই আমি তাকে যাদু করতাম

১৯৭১ এর চিঠি (পৃষ্ঠা নং ২০)

২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৩

শেয়ারঃ
0 0 0

৬.৫.৭১
প্রিয় মোয়াজ্জেম সাহেব,

তসলিম। আশা করি খোদার রহমতে কুশলে আছেন। কোন মতো বাচ্চাকাচ্চা নিয়ে (মুরগী যেমন তার ছানাগুলো ডানার তলে রাখে) বেঁচে আছি । পত্রবাহক আপনার পূর্বে দেওয়া আশ্বাস অনুযায়ী আপনার কাছেই যাচ্ছে । শ্বাপদশংকুল ভরা এ দুনিয়ার পথ। নিজের হেফাজতে যদি রাখতে পারেন তবে খুবই ভালো - নতুবা নিরাপদ স্হানে (চিতলমারীর অভ্যন্তরে কোন গ্রামে ) পৌছানোর দায়িত্ব আপনার । বিশেষ কিছু দরকার মনে করি না। মানুষ মানুষ কে হত্যা করে আর মানুষের সেবা মানুষেই করে। হায়রে মানুষ! আমার অনুরোধ আপনি রাখবেন জানি - তা সত্ত্বেও অনুরোধ থাকল।

ইতি আপনাদের
আ. হা. চৌধুরী

চিঠি লেখক: আবদুল হাসিব চৌধুরী ১৯৭১ সালে তার ঠিকানা আমিনা প্রেস, কোর্ট মসজিদ রোড, বাগের হাট।

চিঠি প্রাপক: মুক্তিযোদ্ধা শহীদ মো: মোয়াজ্জেম হোসেন। বাগেরহাটের পি সি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর তিনি শত্রুপক্ষের গুলিতে নিহত হন। অর্থনীতি বিষয়ে তার কিছু বই বিভিন্ন কলেজে পাঠ্য রয়েছে।
চিঠিটি পাঠিয়েছে: মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন, বাগেরহাট।


‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌==========================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত
একাত্তরের চিঠি বইয়ের ১৬‌ থেকে ২০ পাতার স্ক্যান /পাতলা খানের সৌজন্যে প্রাপ্ত

 

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩৫
পথিক!!!!!!! বলেছেন: Click This Link

এখানে ১৩-৩৪ পাতা ক্লিয়ার পাবেন
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ১.০৯০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘদিন ধরে অনলাইনের পাঠক । পত্রিকায় লিখতাম সখ করে । টাইপিং এর চেয়ে কাগজ কলম কে বেশী ভাল লাগতো তাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই