আমার প্রিয় পোস্ট

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

মুখ ঢাকি লজ্জায়......

০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:২২

শেয়ারঃ
0 0 0

যখন শুধুমাত্র দুটাকার জন্য ঝগড়া করি,
রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত মারি,
বিশ্বায়নেরপার্টিতে গলা অবধি মদ খাই,
ওয়েটারকে একশটাকা বকশিশ দিই।

যখন কাষ্ঠ হাসি হেসে হাত পাতি,
বৃব্ধের বুকে আমার ভার্চুয়াল লাথি।
পেনশন বিলটা ইচ্ছা করে আটকে দি,
ভুলে যাই তার পেট খাবে কি।

যখন ভালবাসার নাট্যমঞ্চে সশরীরে থেকে,
পরিসুদ্ধ ভালবাসা মিথ্যায় মেখে ,
অন্যকারো গলায় টাকার মালা পরিয়ে ,
নিজের বিবেকের থেকে যাই হারিয়ে।

যখন জোরে জোরে মিথ্যা কথা বলি,
সত্যি কথার জন্মদাত্রীকে দি অবৈধ গালি,
বউয়ের পেটের বৈধ সন্তানের নাড়িতে খিদে,
আমার নারকীয় রাত্রিবাস বেশ্যাবাড়িতে।

যখন রাম হয়ে রহিমকে নৃশ ঃস ভাবে খুন করি,
অথবা রহিম হয়ে রামকে গলা টিপে মারি,
ধর্মের বগলে উগ্রভাবে সুড়সুড়ি দিয়ে,
মায়াকান্নায় জনগনের মাথাটা নি খেয়ে।

মুখ ঢাকি লজ্জায়......

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লজ্জালজ্জালজ্জা লজ্জালজ্জা লজ্জা ;
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৮
চতুরভূজ বলেছেন: ৫ না দিয়ে পারলাম না। চমত্কার একটি বেদনার্ত আর লজ্জা মাখানো কবিতা। ৫৫৫৫
৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩০
তানভীর বলেছেন: রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত? ভালই বলেছেন দাদা। আমার অর্থনৈতিক ইজ্জত কোনটা, সেটাই এখন ভাবিতেছি।
৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: "আমার নারকীয় রাত্রিবাস বেশ্যাবাড়িতে।"

বড়ই বিপ্লবী কবিতা, খাড়ান এই বারে নির্বাচনে জিতবার না পারলে আন্দোলনে নামুম!
৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫২
অহেতুক অকারণ বলেছেন: এইতো... এইতো শুরু হলো। ৫/৫
১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:২২
সিঁদুরে মেঘ বলেছেন: যাযাবর পংক্তিমালা,চতুরভূজ,তানভীর,জোনাকি,উদাসী স্বপ্ন ,অহেতুক অকারণ ,শাহেদুর রহমান ,খালেদা আকতার,মনিটর সকলকে ধন্যবাদ।
উদাসী স্বপ্ন
নির্বাচনে দাড়ালে
কবিতা লিখুম ক্যামনে।
তানভির
আমাদের ও ওইরকম অবস্তা।
১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫২
অলস বলেছেন: কয়েক জায়গায় আমিও লজ্জা পেলাম।
৫০০!
১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৩
আবুফয়সাল আহমেদ বলেছেন: রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত মারি,
বিশ্বায়নেরপার্টিতে গলা অবধি মদ খাই,
ওয়েটারকে একশটাকা বকশিশ দিই
চমত্কার বলেছেন।
১৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০
শিবলী বলেছেন: যখন শুধুমাত্র দুটাকার জন্য ঝগড়া করি,
রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত মারি,
বিশ্বায়নেরপার্টিতে গলা অবধি মদ খাই,
ওয়েটারকে একশটাকা বকশিশ দিই।-
-----৫
১৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩১
সিঁদুরে মেঘ বলেছেন: অলস,আবুফয়সাল আহমেদ আর শিবলী কে ধন্য বাদ।
১৯. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৯
সিঁদুরে মেঘ বলেছেন: মন মণষা আপনার অনেকদিন দেখা নেই।মন্তব্যের জন্য ধন্যবাদ।
২০. ১৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৫
বিভাস চাকী বলেছেন: ইজ্জত শব্দটা আমাকে এখন সত্যিই ভাবাচ্ছে।
২৩. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৫
সিহাব চৌধুরী বলেছেন: ৫++++ । আমার মুখের মুখোশ টা একটু কেপে উঠেছে । চমত্তকার । প্রিয় পোষ্টে ।
২৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
দেবদারু বলেছেন: সত্যিই লজ্জিত আমাদের বিবেকহীনতার প্রতিচ্ছবি দেখে.........ধন্যবাদ অসম্ভব সুন্দর কবিতটির জন্য........৫ ছাড়া আর কিছুই দেয়ার নেই এই মুহূর্তে!
২৬. ১৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৯
সিঁদুরে মেঘ বলেছেন: @বিভাস চাকী
@লুকা
@বিহংগ
@িসহাব চৌধুরী
@দেবদারু
আর
@রাশেদ...............সবাইকে অসংখ ধন্যবাদ।
২৮. ৩০ শে মে, ২০০৮ ভোর ৬:১২
মানবী বলেছেন: চমৎকার কবিতা!

ব্লগার বিলালের কারনে দেরীতে হলেও পড়া হলো বলে তাঁকে ধন্যবাদ।

সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ সিঁদুরে মেঘ।
২৯. ৩০ শে মে, ২০০৮ ভোর ৬:২৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

অত্যধিক জটিল কবিতা ! আমি আসলে কোন পাঠকই না !
এমুন কবিতা আগে মিস কইরা গেসি । ধুর !
৩০. ৩০ শে মে, ২০০৮ ভোর ৬:৩২
হ্যারি সেলডন বলেছেন: অত্যধিক জটিল কবিতা ! আমি আসলে কোন পাঠকই না !
এমুন কবিতা আগে মিস কইরা গেসি । ধুর !

 

মোট সময় লেগেছে ০.৯৮৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই