আমার প্রিয় পোস্ট
- প্রিয় কবিতা - মাঠশালা
- হ্যাঁ, তোমাকেই বলছি/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- হয়তো সে আসে ধীরে... - নীলাঞ্জনা
- জাগৃতি - দেবদারু
- পালকি - ।। আদনান ।।
- তোমার তৃষ্ণাগুলো আমাকে বন্ধনহীন থাকতে দেয় না - সারওয়ারচৌধুরী
- খুঁজি সেই ছেলেবেলা - কৃষ্ণকলি
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- লোনা স্বাদ - কালপুরুষ
- ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া (সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- মিথিলার চিঠি - বইপাগল
- অনেক গোপন কথা ...এক জীবনে কিছুই হবে না বলা - অনুভুতি
- আমার আঁকা ছবি--৭ - "বাংলাভাষী"
- কবর - সুমি
- ভালবাসার অমৃতকুম্ভ - কালপুরুষ
- বুকের ভেতর খা খা দুপুর চৈতালী স্তব্ধতা।(চতুরভূজ) - চতুরভূজ
- তুমি কোন কাননের ফুল গো (পর্ব-১) সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- সক্রেটিসের মৃত্যুদন্ড এবং তাঁর ক্ষমা না-চাওয়া প্রসঙ্গ - সারওয়ারচৌধুরী
- ভেজা চোখ - কালপুরুষ
- হা হা হা পায় যে হাসি! ভগবান পড়বে ফাঁসি! ( চতুরভূজ) - চতুরভূজ
- কম্পিউটার কিবোর্ড মন ব্লগায় তিন জন - শিলা
- শেরালী ছয়-মাইরের শেষ লাথি - পুতুল
- জন লেননের সোচ্চার ভালবাসা আর বব ডিলনের অভিমান ( চতুরভূজ) - চতুরভূজ
মনের প্রতিবিম্ব
২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৭
দিব্যজ্ঞানের আহরনে ধ্যানে বসে,
ষড়রিপুর বন্ধন থেকে ছিন্ন হয়ে এসে,
করুনাধারায় মিশে যাই অনুভুতি হয়ে,
অজানার পানে চেয়ে থাকি অশ্রুসিক্ত নয়নে।
কতশত সূর্যোদয় আর সূর্যাস্তের শেষে,
ভগবান আসেন এক সুকন্ঠ আলোছায়ার বেশে।
ভূমিতে চুম্বন করে অস্ফুট কন্ঠে বলি “ভগবান
ভক্তরে দিলে তুমি স্বর্গীয় জ্ঞানের প্রান।
নিঃস্ব আমি, নাও আমার মৃত্তিকার অজ্ঞলি,
ধুয়ে যাক তোমার স্পর্শে মনের মাঝের কালি।
তোমার সুগন্ধে আর্তজনে ফুল হয়ে ফুটুক,
ক্ষুদ্র মানব জীবন অমুল্য হয়ে উঠুক।
শব্দের ঝংকার পদ্মফুল হয়ে ভেসে যায় কই,
শোনা যায় “ আমি মনের প্রতিবিম্ব সবার মনে রই।
এই মুহূর্তে তুই যা চাইবি প্রান খুলে নে,
পাবি না এই অনুভুতি আর ক্ষুদ্র জীবনে।”
করজোড়ে বলি “দাও আমায় বৃক্ষ করে
সবুজের অলঙ্কারে সর্বাঙ্গ ভ রে।”
মনের প্রতিবিম্ব তুমি থাকো ভালোবাসা হয়ে,
ভরিয়ে দাও মানব মন মানবতা দিয়ে।।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মনের প্রতিবিম্ব, মনের প্রতিবিম্ব, মনের প্রতিবিম্ব মনের প্রতিবিম্ব ;
কালপুরুষ বলেছেন:
ক্ষমা করো ঈশ্বর। আমার পেটে বোমা মারলেও এমন লেখা বের হবে না। তোমার লেখা পড়ে হিংসে হচ্ছে।
সিঁদুরে মেঘ বলেছেন:
ললিতা আপনাকে ধন্যবাদ। কালপুরুষ লজ্জায় ফেলে দিলেন কিন্তু।
আজ আপনার একটা লেখা দেখতে চাই কিন্তু অবশ্যই।
কাল থেকে কয়েকদিনের কাজে বাইরে যাবো।
আলী আরাফাত শান্ত বলেছেন:
ভাল হয়েছে।সামনের বই মেলায় আপনার কবিতার বই বের হয়।
কালপুরুষ বলেছেন:
এখন ল্যাপটপ নিয়ে কাজ করছি। নিজ মেমোরী থেকে বাংলা টাইপ করছি ইংলিশ কীবোর্ডে। রাতে বাসায় ফিরে লেখার চেষ্টা করবো।
আলী আরাফাত শান্ত বলেছেন:
আপনি অতিশয় বিনয়ী।
তোতা মিয়া বলেছেন:
আপনার আরেক অসাধারন সৃষ্টি। নমস্কার রইল।
বিহংগ বলেছেন:
"করজোড়ে বলি “দাও আমায় বৃক্ষ করেসবুজের অলঙ্কারে সর্বাঙ্গ ভ রে।”
মনের প্রতিবিম্ব তুমি থাকো ভালোবাসা হয়ে,
ভরিয়ে দাও মানব মন মানবতা দিয়ে।। ""
বিশ্লষনের ভাষা আমার নেই। এক কথার অপূর্ব।৫
শোনা যায় “ আমি মনের প্রতিবিম্ব সবার মনে রই'
৫
বিহংগ বলেছেন:
আপনি কবিতা লিখার পর পরই প্লিজ আমাকে জানাবেন।
আপনজন বলেছেন:
সত্যি আপনি কিনতুক দারুন লিকেচেন. আমি আপনাকে আমার প্রিয় সাথী বানালাম। ।
সিঁদুরে মেঘ বলেছেন:
আপনজন খুব ভালো লাগল।
আপনজন বলেছেন:
তবে বাথরুম সিঙ্গারের কতা সুনেচি। কিন্তু্ক বাথরুম কবির কতা আগে সুনি নাই।
আপনজন বলেছেন:
তাই ভাবচি আপনাকে নজরে নজরে রাকবো।
সিঁদুরে মেঘ বলেছেন:
হা হা। এবার শুনেন।
আপনজন বলেছেন:
মানে আমি আপনার সব লেকা পরার চেসটা করিবেক।
আপনজন বলেছেন:
আপনী কিচু সুনাইবেন বোধ হচ্চে
আপনজন বলেছেন:
আপনী নিরব।তার মানে একন মেঘ থেইকে পানি হইতেচে।বিদায়।
এজন্য খারাপ লাগছে...
তবে এটাকে প্রিয় পোস্টে রাখতেই হবে...
অসাধারণ...
সিঁদুরে মেঘ বলেছেন:
দেবদারু আর নীলাঞ্জনাকে অনেক অনেক ধন্যবাদ।এখন বিদায়...অনেক রাত।
(কয়েক টা ব্রকোলির চারা এনেছি,বাইরে রেখে আসি......ঠান্ডা হীমে ওরা অনেক অনেক সতেজ হয়ে উঠবে)
তারপর ঘুমাবো।
চারণ কবি বলেছেন:
একটা কবিতা পড়েছিলাম বহুদিন আগে, দুর্ভাগ্য আমার কবির নাম পাইনি তখন! কিন' শেষ কয়েকটি চরন স্পষ্ট মনে আছে-বুঝি বা সে অন্ধকুপ
এতটাই অতলান-, ঠাঁই পাওয়া ভার
নিচে তাকালেই কেন
আত্মহননের ইচ্ছা ঝাঁপ দেয়
এড়ানো যায় না ওই মৃত্যু হাতছানি
স্নায়ুতন্ত্রে ঘটে এক নৈশব্দের বিস্ফোরণ
এমনি আশ্চর্য তুমি গোপন কুঠুরি
আমৃত্যু সে তালাবদ্ধ, চাবি কার হাতে?...
সিদুরে মেঘ, চলছে, চলুক- শুধুই এগিয়ে যান- এ প্রত্যাশা রইল।
সিঁদুরে মেঘ বলেছেন:
চারনকবি আপনাকে অসংখ ধন্যবাদ।



















৫