আমার প্রিয় পোস্ট

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

সান্তনা নয় প্রার্থনা ,বলে অস্ফুটে কানে কানে

০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১

শেয়ারঃ
0 0 0


অবসন্ন শরীরে অশ্রুভেজা ধুসর দৃস্টিতে,
ধুয়ে যায় দুঃখগুলো দারিদ্রের বৃস্টিতে।
তবুও শরীরের রন্ধ্রে রন্ধ্রে কালবৈশাখীর লড়াই।
রুক্ষ বাস্তবের পদক্ষেপে শুধু চড়াই আর উৎরাই।

বাল্বের বিবর্ন আলোয় টিনের বাস্কটা খুলে যায়,
উইলের হ্ লু দ পৃস্টাগুলো কে যেন কেড়ে নেয়।
ধীরে ধীরে মৃতপ্রায় নেফ্রন গুলো চোখ মেলে,
ছোট্ট শিশুর মলিন শরীরে শান্তির হাসি খেলে।

অনন্ত কাল ধরে ঘামে ভেজা লড়াই ,তারপরে
ছোট্ট শিশুটির মুখে যখন চাঁদের আলো ঝরে,
ক্ষনিকের স্বর্গীয় তৃপ্তি দুঃখগুলোকে দূরে সরিয়ে দেয়।
চাঁদের কলঙ্ক গুলো শিশুর দ্যুতিতে ম্লান হয়ে যায়।

শিশুর ঘুমে ভরা মায়াময় চোখে স্বপ্নপরীরা নেমে আসে,
জলছবি ভবিষ্যতের যুবতী খিল খিল করে হাসে।
পিতা হারিয়ে যায় কোন সে অজানা নীলনির্জনে,
সান্তনা নয় প্রার্থনা চাই, বলে অস্ফুটে কানে কানে।

.........(......আমিও প্রার্থনা করি ভগবানের কাছে।
একটা অচল কিডনী নিয়ে শিশুটি লড়াই করছে । কাল তাকে একটা চকলেট দিয়েছিলাম আর সে আমাকে একটা কবিতা।)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সান্তনা নয় প্রার্থনাবলে অস্ফুটে কানে কানে ;
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৭
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
চমতকার অনুভবের প্রকাশ
২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯
কালপুরুষ বলেছেন: দোয়া রইলো সেই শিশুটির জন্য।

তোমার কবিতার কপালে লাল সিঁদুরের দাগ নয়, কালো টিপ পড়িয়ে দিলাম- যেন কারো নজর না লাগে। লেখার মাধ্যমে মানবতার জয়গান গেয়ে যাও। কান খোলা রইলো, হাত বাড়ানো রইলো।
৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৬
সিঁদুরে মেঘ বলেছেন: সারোয়ার আর কালপুরুষ অসংখ ধন্যবাদ।
কালপুরুষ আপনার দোয়া শিশুটিকে জানাবো।
আবারো ধন্যবাদ।
৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৯
আপনজন বলেছেন: হ এইবারে বোঝতে পারিচি আপুনি কোবিতা প্রসবে ব্যস্ত ছিলেন।৫।
৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩২
যীশূ বলেছেন: শিশুটির জন্য প্রার্থনা।
৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
আপনজন বলেছেন: শিশুর ঘুমে ভরা মায়াময় চোখে স্বপ্নপরীরা নেমে আসে,
অনন্ত জীবন তার দুই চোখে ভাসে।
৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৮
সিঁদুরে মেঘ বলেছেন: যীশু আর আপনজনকে ধন্যবাদ।
আপনজন ঠিক ধরেছেন।
আসলে অনুভুতিগুলো শেয়ার করতেই তো আমরা ব্লগে আসি তাই না? ঐ ছোট্ট মেয়েটা কাল আমাকে ফোনে একটা রবীন্দ্রনাথের কবিতা শুনিয়েছে আর আমি চিন্তা করেছি, অনুভুতিগুলো এলোমেলো ভাবে সাজিয়েছি।
৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪
সিঁদুরে মেঘ বলেছেন: আপন জন .........অনন্ত জীবন তার দুই চোখে ভাসে।এটা হলে বেশি ভালো হতো বোধহয়। আপনি ভালো লিখেছেন। আসলে আমি চাই ও বেচে থাকুক,বড় হয়ে ও জীবন সঙ্গীর সাথে সুখে জীবন কাটাক...একদিন।
৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯
আপনজন বলেছেন: সিঁদুরে মেঘ আপনার অনুভুতিকে আমি সন্মান জানাচ্ছি। ভাবুন আর লিখুন ।আমরা ্যেন কেউই আমাদের অনুভূতিগুলোকে হারিয়ে ্যেতে না দিই। ধন্যবাদ।
১০. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
আপনজন বলেছেন: কবিতা আমাদের অনুভূতিকে একই জায়গায় পৌছে দেয়। জীবনঢেউ এর সাথে সাথে আমরা একইতালে দুলতে থাকি। আপনার পরিচিত শিশুটি আর আপনার একার নয় আমাদের ব্লগের সবার আপনজন।
১২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:১৭
বিহংগ বলেছেন: কবিতার মতো সুন্দর।৫+++++
১৩. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৯
সারওয়ারচৌধুরী বলেছেন: 'আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দেট টেল অব সেডেস্ট থট'

বেদনাভেজা ভালোবাসার অনুভূতি ঢের বেশি গাঢ়!
১৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:১৪
সিঁদুরে মেঘ বলেছেন: বিহংগকে অসংখ ধন্যবাদ।
সারোয়ার আপনি অনেক উচু মাপের মানুষ।(বিহংগ ও.........সবাই)
১৫. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:১৮
ফারহান দাউদ বলেছেন: শিশুটার জন্য দোয়া আর অনেক ভালোবাসা।
১৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৫
বিহংগ বলেছেন: আপনার অনেক সময় আমার গল্পে দিলেন
আমি কি দিলাম? শুধু প্রানভরা ভালোবাসা।
আমিও আপনাকে পড়ি, মুগ্ধ হই।
১৭. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৯
সিঁদুরে মেঘ বলেছেন: ফারহান দাউদ অসংখ ধন্যবাদ।
বিহংগ কিছুই বলার ভাষা নেই।
১৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
দেবদারু বলেছেন: অকপট বহিঃপ্রকাশ.........সুন্দর শব্দচয়ন.......পরিমিত উপস্থাপনা...... আপনার কবিতার ভক্ত হয়ে গেলাম........ ৫ অনিবার্য!
১৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩০
সিঁদুরে মেঘ বলেছেন: দেবদারু ভালো লাগছে।ধন্যবাদ।
২০. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৯
সারওয়ারচৌধুরী বলেছেন: সিঁদুরে মেঘ এর অর্থ জানি
লেকিন 'টোরসা' না 'তোরসা' এর অর্থ জানি না!
২১. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৮
সিঁদুরে মেঘ বলেছেন: তোর্ষা ......... একটি নদী।
২২. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২১
সারওয়ারচৌধুরী বলেছেন: নিশ্চয়ই সে নদী স্রোতস্বীনী!!!

কোথায় সে নদী?
২৩. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২৫
সিঁদুরে মেঘ বলেছেন: হিমালয়ের পাদদেশে.........
আর আমার
মনে.........হা হা হা।
এবার চলি ঘুমের দেশে.........
২৪. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩০
সারওয়ারচৌধুরী বলেছেন: ঘুমের দেশে
পাগল বেশে
কেউ যদি
অবশেষে
কাব্য নিয়ে এসে....
২৫. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৩
ললিতা বলেছেন: মায়া ভরা কবিতা!!

২৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০০
সিঁদুরে মেঘ বলেছেন: ধন্যবাদ ললিতা।
বাস্তব।
২৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০১
ললিতা বলেছেন: এই পারে আমি ওই পারে তুমি
তো কেমনে ....এসো ভালোবাসা খেলি... হা হা হা হাহ?
২৮. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০২
সিঁদুরে মেঘ বলেছেন: টেলিপ্যাথিতে খেলি এসো......হা হা।
২৯. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৪
ললিতা বলেছেন: আপনার মনটা সত্যিই ভালো
৩১. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১০
সিঁদুরে মেঘ বলেছেন: আপনার বেশী। যে বেশি বোঝে......ও।কে।
৩২. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৯
সিঁদুরে মেঘ বলেছেন: মোসতফা মনির সৌরভ.........
সত্যি শিশুটির জন্য হয়ত কিছু করার যেতো।
ওর বাবা একজন গাড়ির ড্রাইভার।একজন গ্রাজুয়েট কিন্তু ভাগ্যের পরিহাস। তবে সত্যিই শুধুমাত্র প্রার্থনা করুন তাতেই হবে।মেয়েটি বড় হলে ওর কিডনি অপারেশান করে বাদ দেওয়া হবে...তারপ র ও ভালো হয়ে যাবে।
৩৩. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১:২৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: তাই করব। আর তো কিছু করার নেই..।
৩৪. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৩
সিঁদুরে মেঘ বলেছেন: মোসতফা মনির সৌরভ আপনার মনটা অনেক বড়।
অনেকদিন ধরে দেখছি...রাহেলা , প্রাপ্তি ওদের জন্য আপনার প্রচেস্টা। আপনি ভালো থাকুন আর সারাজীবন এ রকমই থাকুন। ধন্যবাদ।
৩৫. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: বেশি বাড়িয়ে বলে ফেললেন, কিছুই করতে পারিনি।আর আসল কাজ অন্যরা করছে।ধন্যবাদ।
আপনিও ভাল থাকবেন।
৩৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৪
শাক্যমূণি বলেছেন: কবিতাটি হৃদয় ছোঁয়া
৩৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১১
বিহংগ বলেছেন: আপনার কবিতাটি আবার পড়লাম,
প্রিয়তে + করলাম।
৩৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১২
বিহংগ বলেছেন:
মেইল করবেন,
৪০. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৬
সিঁদুরে মেঘ বলেছেন: বিহংগ অবশ্যই মেল করব।
সারোয়ার আপনারটা আগে পড়েনি তারপর...
৪১. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৬
সারওয়ারচৌধুরী বলেছেন: নিন, আপনার তোর্ষা নদীর কবিতা!

ও নদী
ও তোর্ষা
ও স্রোতস্বীনী
তুমি বয়ে চলো নিরবধি?

আমি কি তোমাকে চিনি?
তোমার পায়ে নূপুর?
ছন্দ রিনিঝিনি?

তুমি কি স্বপ্ন দেখো?
তুমি কি ছবি আঁকো?
তুমি কি একা একা
পরাণ পাখিরে ডাকো?

সাগরের দিকে, ছুটে চলো তুমি, প্রতিদিন হেসে হেসে?
অচেনা এক মাঝি, ভাটিয়ালী গায়, তোমার বুকে ভেসে?

--------
কবিতাটি দু'দিন আগে লিখে সেভ করেছিলাম
৪২. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৯
সিঁদুরে মেঘ বলেছেন: সত্যি কি সুন্দর হয়েছে.........।
সারোয়ার ......আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।
৪৩. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৪
ঝরা পাতা বলেছেন: ধন্যবাদ জানানোর ভাষা না থাকলে কবিতায় জানান
৪৪. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০০
নীলাঞ্জনা বলেছেন: অ...সাধারণ ...

খারাপ লাগছে এই ভেবে যে কেন আরো আগে আপনার লেখা পড়িনি...

তবে এখন থেকে আর এই ভুল করবো না।

এখন থেকে আমি আপনার একনিষ্ঠ ভক্ত পাঠক।
৪৫. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০১
নীলাঞ্জনা বলেছেন: শিশুটির জন্য দোয়া রইল
৪৬. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
সিঁদুরে মেঘ বলেছেন: নীলাঞ্জনা আমি এমন কিছু কবি নই। আসলে সারাদিন কাজের পর একটু মনের ভাব প্রকাশ।ভাষা যাই হোক না আবেগটাই প্রধান মনে করি।
আপনাকে অসংখ ধন্যবাদ আমার কবিতা(?) পড়ার জন্য।আর শিশুটির জন্য আপনার দোয়ার জন্য খুব ভালো লাগল।আরেক বার ধন্যবাদ।
৪৭. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৪
বিভাস চাকী বলেছেন: ভাল লাগলো আরো লিখুন।
৪৮. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৪
মৃন্ময় আহমেদ বলেছেন: এমন সরল প্রার্থনা প্রভুর দুয়ার হতে খালি হাতে ফেরে না।।
৪৯. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৫
সিঁদুরে মেঘ বলেছেন: মৃন্ময় আহমেদ আপনাকে অসংখ ধন্যবাদ।

আমি আমার লেখায় উল্লেখ ক রেছি " উইলের হ্ লু দ পৃস্টাগুলি......" সেই দুঃখী পিতা কন্যার জন্য তার সব জমি বিক্রি করে দিয়েছে।একটু আগে বেচারী ফোন করেছিল একটা নতুন কাজের জন্য। আমি যেনো সেটা দিতে পারি......ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি।
৫১. ১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৮
তুষার আহাসান বলেছেন: উপমা গুলি আধুনিক,খুব ভাল লাগল!!!
৫২. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৯
বরুণা বলেছেন: কবিতা গুলি পড়ে কিছু লিখতেই ভয় লাগে। এক হাজার প্লাস।

 

মোট সময় লেগেছে ১.০৪১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই