আমার প্রিয় পোস্ট

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

কোন সে জাগরী চলেছে সাথে

২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫১

শেয়ার করুন:                   Facebook

মনতরঙ্গিণীর কোন সে গভীরে,
নাওখানি ভাসে মানব শরীরে,
কোন সে জাগরী বৈঠা হাতে,
চলেছে মানব জীবন সাথে।

ক্ষনিক ভালোবাসার আবেগদোহনে,
চিরস্থায়ী বেদনা মনের দহনে।
সুখ সন্ধানে নাও চলে কোথা,
অশ্রু শলাকা হৃদয়েযে গাথা।

চাওয়া আর পাওয়ার অদৃশ্য বাধঁনে,
সুখ স্বপনে শান্তি শ্মশানে।
নদী হয়ে জীবন বয়ে যায়,
ক্লেদগুলো সমুদ্রে ভেসে যায়।

ভ্রুনভালোবাসা তার মুখ মন্ডলে।
অবাক শিশুরা কেন তারা হয়ে জ্বলে।
কোন সে জাগরী চলেছে সাথে,
ঝরে পড়া ফুলের জীবনপ্রাতে।।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কোন সে জাগরী চলেছে সাথেকোন সে জাগরী চলেছে সাথে ;

 

  • ৫৯ টি মন্তব্য
  • ৩৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
comment by: কোবরা বলেছেন: ৫
২. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৯
comment by: রাশেদ বলেছেন: হু!
৩. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০০
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কোবরাকে থ্যাংকস
৪. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০১
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: রাসেদ হু বলে ক্যান?
বিয়া দেওন লাগবে ওর।
৫. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৩
comment by: কালপুরুষ বলেছেন: দারুন! মুগ্ধ হলাম।
৬. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৪
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা অনেকদিন আপনার কোনো লেখা নেই কিন্তু। একটা দিন।
৭. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৬
comment by: ইেলারা বলেছেন: এসব লেকাই আমার ভাল্লাগেরে ৬
৮. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:১০
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: ইলোরা ধন্যবাদ।
৯. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:১৩
comment by: সুমি বলেছেন: আলোর প্রয়োজনে আলো জ্বালি--
তাই হয়তো এসব নিয়ে কেউ ভাবেনা---
১০. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:১৫
comment by: কালপুরুষ বলেছেন: কিছুদিন যাবত শরীরটা তেমন ভাল নেই।
ভীষণ ঠান্ডা লেগেছে-
জ্বর, সর্দি, কাশি সব একসাথে জোট বেঁধেছে।
১১. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২১
comment by: সুমি বলেছেন: ৫
আমার কাছে ভাল লেগেছে---
১২. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২৪
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষ ওয়েদার চেঞ্জ হচ্ছে তো।শীত আসছে।
সাবধানে থাকবেন।
সুমি থ্যাংকস।
(আপনার মেল চেক করুন)
১৩. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২৬
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: তুমি আমাকে তেগ করেছ অবোইধ সন্তানের মত পথে-বিনয় মজুমদার,হঠাত মনে পড়ল।বিষয় আর অন্তমিলের একটা চমক কিন্তু আছে।

ভুল বানানের জন্ন সরি।
১৪. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৬
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: মুয়ীয মাহফুজ ধন্যবাদ।
১৫. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৮
comment by: সুমি বলেছেন: হু মেইল পেয়েছি----
ধন্যবাদ আপনাকে----
কথা হল----
আপনি কিন্তু বলেন নি কে আপনি ?
১৬. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪১
comment by: কালপুরুষ বলেছেন: গরম জলে কিছু আদাকুচি ফেলে,
তাতে দিলাম চায়ের পাতা ঢেলে;
ফুটিয়ে নিলাম খানিকটা সময়,
দার্জিলিং টি- রংটা যেন ভাল হয়।
ছেঁকে নিলাম লিকারটা চায়ের কাপে,
চিনি দিলাম তাতে দেড় চামচ মেপে;
আহ্! কি মজা! প্রতিটি চুমুক এই শীতের রাতে,
সে থাকলে কাছে- রাখতো হাতটা আমারই হাতে।
১৭. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৬
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা আপনার লেখার ধার দুর্দান্ত।
কথায় কথায় ছন্দ মেলানো সোজা নয়।

১৮. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: সুমি একটু পরে মেল করছি আবার।
১৯. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:১৮
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
গুরু-গম্ভীর বোধের তরঙ্গে দীপ্যমান কবিতাটি!
আপনি তো বেশ ম্যাচিউরড ইন থিংকিং!
২০. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২৩
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: ধন্যবাদ সারওয়ার।
আমি তো ম্যাচিউরডই।
হা হা।
২১. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৩
comment by: সুমি বলেছেন: শুভ রাত্রি----
শুভ হউক সবার আগামী দিনটি
২২. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৪
comment by: কালপুরুষ বলেছেন: মেইল পাইনি। কোন আইডিতে পাঠিয়েছো?
২৩. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪২
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: হা হা......কালপুরুষদা ওটা সুমিকে বললাম।
আপনার আইডি দিয়ে দিন। আপনাকেও মেল করব।
মনমনসা, বিহংগ আর সুমি এদের মেল
করেছি।
২৪. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫২
comment by: নাদান বলেছেন: সুন্দর লেখা। ৫
২৫. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৪
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা আপনাকে মেল করব।
সুমি আপনার পিতার মতো আমিও টেলিকমে।
২৬. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৬
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: নাদানকে ধন্যবাদ।
২৭. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১৭
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: অধমের পোস্টটি প্রিয় পোস্টে রাখার জন্য ধন্যবাদ
২৮. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:২২
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: হা হা.........সারওয়ার যে বলে নিজেকে অধ্ম,সেই অতি উত্তম।
শুভ রাত্রি।
২৯. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:২২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: একটি কথা বলি সিঁ.মেঘ, মানুষেরই উচিত মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রজ্ঞার চর্চা অব্যাহত রাখা। খানাপিনা, প্রজনন এসব তো অন্য প্রাণীরাও করে, কিন্তু জগতের অধিকাংশ মানুষ সুকুমারবৃত্তির চর্চা করে না, যা করে তা অন্য প্রাণীর মতোই।
আপনারা কবিতাটির বোধ উত্তুঙ্গ। আবারো ধন্যবাদ
৩০. ২৩ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৪২
comment by: রাশেদ বলেছেন: তাইলে তো খুশি হই! পাত্রি খুজেন!
৩১. ২৩ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৮
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: রাশেদ ভাই খুজে দেবো তোমার যা চাই
তবে আগে নিজেরটা পাই।।
হা হা।
৩২. ২৩ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
comment by: বিভাস চাকী বলেছেন: সিঁদুরে মেঘ ভাল লাগলো।
(সারওয়ারচৌধুরী ঠিকই বলেছেন ্যে সুকুমারবৃত্তির চর্চা চালানো উচিত ষব মানুষের....)
৩৩. ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫
comment by: দেবদারু বলেছেন: খুবই ভারী ভাবের কবিতা........... বরাবরের মতোই সুন্দরপ্রকাশভঙ্গী................ ৫ না দিয়ে কিভাবে যাই?!?!
৩৪. ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৯
comment by: ললিতা বলেছেন: ৫
ভাবিয়ে তুলেছে কবিতা!
৩৫. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: বিভাস চাকী
দেবদারু
ললিতা......সবাইকে ধন্যবাদ।
৩৬. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৪
comment by: বিহংগ বলেছেন: ভ্রুনভালোবাসা তার মুখ মন্ডলে।
অবাক শিশুরা কেন তারা হয়ে জ্বলে।
কোন সে জাগরী চলেছে সাথে,
ঝরে পড়া ফুলের জীবনপ্রাতে।।৫
৩৭. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
comment by: বিহংগ বলেছেন: মেল পেয়েছি, ভালো লেগেছে।
আপনাকে মেল করেছি, পেয়েছেন কি?
৩৮. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৫২
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: বিহংগ.........
থ্যাংকস।
মেল পেয়েছি। আমার খুব ভালো লেগেছে মেল পেয়ে।
কালকে আপনাকে মেল করব।
আবার ধন্যবাদ।
৩৯. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫০
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: উপরের মন্তব্যে 'উত্তুঙ্গ' যায়গায় 'উচ্চমার্গীয়' এপ্রোপ্রিয়েট হবে। কেমন আছেন?
৪০. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৫
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: আমি মধ্যম বর্গের.........হা হা।
ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চই...।
৪১. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
comment by: চারণ কবি বলেছেন: তবুও জীবন যাযাবর মানবতার
আর বিভ্রান- সত্যতার কথা কয়
স্বচ্ছতার শপথ নিয়ে আরো একবার
আরো একবার নিজেকে নিয়ে
অনাড়ম্বর পদযাত্রা মহা শুভ্রতার!!

স্‌িদুরে মেঘ, আপনার শুভ্রতর আগামীর প্রত্যাশায়- ৫+


৪২. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৪
comment by: কালপুরুষ বলেছেন: কেমন আছেন? নতুন লেখা কই? কম আসেন ইদানিং।
৪৩. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা একটা বড় প্রজেক্টে জড়িয়ে গেছি।
এখন সব লেখা পড়ছি।
৪৪. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৯
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: চারনকবি অসংখ ধন্যবাদ।
৪৫. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: বেশ ভালো লাগলো।
৪৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০১
comment by: মুকুল বলেছেন: আমি বুঝতে পারছি না। কোন এক বিচিত্র কারণে আপনার কোন লেখা আগে পড়া হয়ে উঠেনি সম্ভবত। নিজের কাছেই লজ্জা লাগছে! অসাধারণ!!!


সময় করে আপনার সব লেখা পড়বো। ভালো থাকুন। শুভ কামনা।
*****
৪৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৫
comment by: কালপুরুষ বলেছেন: আমার মেইল কই?
৪৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: হা হা।
কালপুরুষদা অবশ্যই মেল করব।
আপনার এই পোস্টের একটা কমেন্ট এখন ভাল লাগছে বেশ ...ঠান্ডা পড়েছে তো তাই...
......
গরম জলে কিছু আদাকুচি ফেলে,
তাতে দিলাম চায়ের পাতা ঢেলে;
ফুটিয়ে নিলাম খানিকটা সময়,
দার্জিলিং টি- রংটা যেন ভাল হয়।
ছেঁকে নিলাম লিকারটা চায়ের কাপে,
চিনি দিলাম তাতে দেড় চামচ মেপে;
আহ্! কি মজা! প্রতিটি চুমুক এই শীতের রাতে,
সে থাকলে কাছে- রাখতো হাতটা আমারই হাতে।..................।
৪৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১২
comment by: মাথামোটা বলেছেন: ৫
৫০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২০
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: মাথামোটা থ্যাংকস আর শুভরাত্রি।
৫১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৪
comment by: মৈথুনানন্দ বলেছেন: অমলেটে ঠিক ঠাক নুনটা ছড়ান...
বসবাবাজীকে ব্লগিঙের নেশা মনে করে ধরান!
৫২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৯
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: ঠিক হ্যায় মৈথুনানন্দজি।
কিন্তু এখন গুডনাইট।
৫৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩১
comment by: কালপুরুষ বলেছেন: গরম চায়ে লেবুর স্বাদ,
সোনায় যেমন একটু খাদ;
কেমন যেন মানিয়ে যায়।

তোমার হাতে একটু আদর,
গায়ে জড়ালে পশমী চাদর;
মিলে মিশে এক হয়ে যায়।


৫৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৭
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা আপনার কথায় ছন্দ মেলানো একটা বিশেষ গুন।পুরোনো দিন হলে ভালো কবিগান
করতে পারতেন।
৫৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫১
comment by: কালপুরুষ বলেছেন: তোমার মুখের একটু হাসি,
যেমন টানে কৃষ্ণের বাঁশী;
ঘরে থাকা হলো যে দায়।

তাইতো তোমার ভালবাসায়,
পাগল এ মন মজলো নেশায়;
বাঁচার বুঝি নেইকো উপায়।
৫৬. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮
comment by: বিভাস চাকী বলেছেন: ki khabor boss. onek din dekha sakhkhhat nai je. tarpar bihangababu ,kalpurushda, shatarupadidider khabar ki ? onadero dekhchhinaje!
৫৭. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: বাংলায় লেখছেন না কেন?
তারপ র আপনার ওখানে গেলাম,নিমন্ত্রন করলেন না?
৫৮. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
comment by: সবাক বলেছেন: সুন্দরই মনে হলো
৫৯. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৫
comment by: বরুণা বলেছেন: যেমন সুন্দর কবিতা তেমন সুন্দর ছবিটাও।দারুন!!!!!!!

 



 


নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮৬৪৯