আমার প্রিয় পোস্ট

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

জীবন তাকে খুঁজে বেড়ায়...

০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৫

শেয়ার করুন:                   Facebook

আলো আধারির অচিন পথে,
ত্যাগ যে চলেছে আমার সাথে।
ত্যাগের স্বর্গসুখে নির্বিকল্প হয়ে,
গৃহসুখের আবেশ কখন যেন যায় হারিয়ে।

গৃহস্তের দরজায় দাড়িয়ে ভোগ বলে,
পাগলমন, যৌবন যে যায় নীলাচলে।

সুজাতা আসে ধীর লয়ে,
বটবৃক্ষে পাখিরা ওঠে গেয়ে,
প্রনাম করে মৃত্তিকাতলে,
পায়েসান্ন রাখে পদতলে।
সিদ্বার্থের মুখমন্ডলে স্বর্গীয়সুখ ।
একদানা অন্নে উদ্ভাসিত মুখ।

মনপাখি হাসে ”কি আর বলি!
সমুদ্রতটে নবোঢ়া বালি,
জীবন তাকে খুঁজে বেড়ায়,
ভোগের বালি ত্যাগেতে হারায়,
ভোগ যদি নাই বা করলি,
ত্যাগ কি করে বুঝলি।।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ত্যাগের নুড়ি বালুকাতটেত্যাগের নুড়ি বালুকাতটেত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটেত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি বালুকাতটে ত্যাগের নুড়ি ব ;

 

  • ৬৯ টি মন্তব্য
  • ৪১৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৮
comment by: বিহংগ বলেছেন: ৫
২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
comment by: চতুরভূজ বলেছেন: ৫
ভাল লাগল

"নবোঢ়া" অর্থ কি?
৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
comment by: বিহংগ বলেছেন: "ভোগ যদি নাই বা করলি,
ত্যাগ কি করে বুঝলি।। "

৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৪
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: বিহংগ আর চতূরভুজ ধন্যবাদ।
"নবোঢ়া" অর্থ নববিবাহিতা।
৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৫
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: বিহংগ আপনার মেল পেয়েছি।
ভালো লেগেছে।
৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১০
comment by: চানাচুর বলেছেন: ৫

আমারটাইও ৫ দেওয়া লাগবে।
৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১২
comment by: মুকুল বলেছেন: প্প্বগ্গপ্প্ম প্প্বষ প্প্বষ
*****
৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ভাল্লাগছে ... ৫
৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৭
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: চানাচুর আর মুকুল থ্যাংক্স
এজিউমিং মুকুলের খারাপ লাগে নি...(লেখা বোঝা যাচ্ছে না তাই হা হা)।
চানাচুর তোমাকে ৫ দিয়ে আসছি আর আপাতত আল বিদা।
১০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৯
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: বিষাক্ত মানুষ আমারো ভালো লাগল আপনার ভাল লেগেছে বলে।
১১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৩
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: 'সমুদ্রতটে নবোঢ়া বালি'

চিত্রকল্পটি দারুন!



১২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৩
comment by: চানাচুর বলেছেন: আমি কি করলাম যে আমাকে আলবিদা দিলেন?
১৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৫
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: সুন্দর!
১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৫
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: ভাল।
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৫
comment by: পুতুল বলেছেন: আ ৫ অনেক ভোগ করেছি, এবার ৫ দিয়ে ত্যাগ শিখি। সুন্দর কবিতা।
১৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৮
comment by: নাদান বলেছেন: সুন্দরতো!! ৫
পারলে আরো বেশি দিয়ে যেতাম।
১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
comment by: শতরূপা বলেছেন:
১৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪১
comment by: কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। আমার মেইল পাইনি।
১৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: সারওয়ারচৌধুরী
সাতিয়া মুনতাহা নিশা
মুয়ীয মাহফুজ
পুতুল
নাদান
শতরূপা
কালপুরুষ
সবাইকে ধন্যবাদ।
২০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা কাল বায়োডাটা পাঠাবো আপনাকে।
হা হা
২১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: শতরূপা আমি কোনো কমেন্ট দেখতে পারছি না আপনার।
২২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
comment by: কালপুরুষ বলেছেন: চাকরি দিতে পারবো না। হাহাহাহা...
২৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৯
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা আপনাদের আশীর্বাদে চাকরীর দরকার নেই। হা হা।
২৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০২
comment by: কালপুরুষ বলেছেন: সেটা বুঝতে পারছি।
২৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১১
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কি করে বুঝলেন কালপুরুষদা?
২৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৫
comment by: কালপুরুষ বলেছেন: সৌভাগ্য যার সঙ্গী তার চাকরির দুর্ভাগ্য কী করে হয়?
২৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৪
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: তোর্ষা......
আপনার কবিতার গভীরতা আমাকে দীর্ঘক্ষণ ভাবতে বাধ্য করে! এটা আপনার এক অন্যরকম সফলতা!
২৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৬
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা আমি দুর্ভাগ্যে সৌভাগ্য খুঁজে ফিরি......।
আপনার নুতন লেখার আশায়।
২৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৯
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: সারওয়ারচৌধুরী আপনার লেখাগুলো মনস্তাত্বিক,
আপনি চেস্টা করেন বিশ্লেষন করার। আমার ওটাই ভালো লাগে।
৩০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪০
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: ঠিক ধরেছেন।
আমি চেষ্টা করি বিষয়ের অন্তরে গিয়ে ভ্রমণ করে করে কিছু নিয়ে বের হয়ে আসতে।
আপনার ভালো লাগা আমাকে প্রেরণা দিচ্ছে নিঃসন্দেহে। ধন্যবাদ
৩১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:২৮
comment by: তপেশ্বর বলেছেন: বলবার খুব বেশি বাকি নাই তাই ৫।
৩২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৫৮
comment by: রাশেদ বলেছেন: ৫
৩৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৭
comment by: প্রচেত্য বলেছেন: "পাগলমন, যৌবন যে যায় নীলাচলে। "
যাক না, যা যাবার তাকে যেতে দাও
যদি পথে সে কোন খড়কুটো পেয়ে যায়
সেখানেই না হয় আশ্রয় খুজে নিবে ............
এভাবেই পথ চলা, সবই চলে যায়, যাওয়ার পথে খুজে পাওয়া যায়
৩৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৪
comment by: দেবদারু বলেছেন: দারুন! ৫!! আর ছবিটা তো আরো মানানসই হয়েছে কবিতার সাথে.........
৩৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩১
comment by: সুমি বলেছেন: উত্তর পেলাম না কেন ?
৩৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৫
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: তপেশ্বর
রাশেদ
প্রচেত্য
দেবদারু
সুমি
সবাইকে অসংখ ধন্যবাদ।
....................................
প্রচেত্যর কবিতায় ক মেন্টটা ভালো লেগেছে।
৩৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৮
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: সুমি তোমায় আজ মেল পাঠিয়েছি।
ছবিটা অসাধারন সুন্দর।
আর আমি বেশ কিছুদিন কলকাতার বাইরে ছিলাম।
একজন কে বইটা দিয়েছিলাম।সে পাঠিয়ে দিয়েছে।
ঠিক আছে.........।
৩৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
comment by: সুমি বলেছেন: ছবিটা আমার বিষম প্রিয় ছিল---
তাই সেটাই আপনাকে পাঠালাম,
এটা আমার পড়ার টেবিলের পাশ্বে লাগালো ছিল সেখান হতে খুলে পাঠিয়েছি---- পেলেই বুঝবেন,
আর ছবিটার থিম হল শাসক চক্র নিয়ে---
৩৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫২
comment by: কালপুরুষ বলেছেন: ও সিঁদুরে মেঘ,
মন আকাশে নিত্য ভাসে
তোমার যত আবেগ।
৪০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: সুমি আমার খুব ভালো লেগেছে ছবিটা। তোমার প্রিয় ছবিটায় তোমার অনুভুতি লাগা আছে.........ওটাই বড় পাওয়া।
তোমাকে অসংখ ধন্যবাদ।
৪১. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৩
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কালপুরুষদা
আপনার আবেগের ভাষায় প্রকাশ,
ছোটে অবিরাম,নেই দীর্ঘশ্বাস।
তাই আপনারে করি প্রনাম,
আপনি আলোআধারে দিব্যপুরুষ সমান।।
৪২. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১২
comment by: কালপুরুষ বলেছেন: জ্বল জ্বলে টিপ, সিঁথিতে সিঁদুর,
আকাশে কালো মেঘ বেদনা বিধুর;
ঠোঁটেতে হাসির ঝিলক যেন বিদ্যুত,
তুমি তবে মেঘপরী, আমি মেঘদূত।
৪৩. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৪
comment by: সুমি বলেছেন: ছবিটা পেলে পোষ্ট দেবেন -----
৪৪. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২১
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: সুমি ঠিক দেবো।
..................।
কালপুরুষদার লেখনি দুর্দান্ত।
৪৫. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৬
comment by: সুখী মানুষ বলেছেন: "একদানা অন্নে উদ্ভাসিত মুখ।" সুন্দর..
৪৬. ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৩
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: মোহাম্মদ অরুন থ্যাংক্স।
৪৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৩৯
comment by: কাল্‌বেলা বলেছেন: ভোগ যদি নাই বা করলি,
ত্যাগ কি করে বুঝলি।।
(সাধু সাধু...............অতি উত্তম লেখা গুরু)

৪৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৭
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কাল্‌বেলা থ্যাংক্স।
৪৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৭
comment by: বিহংগ বলেছেন: ধন্যবাদ, মেল পেয়েছি।
৫০. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: কেমন আছেন?
৫১. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৫
comment by: পুতুল বলেছেন: ঈদ মোবারক।
৫২. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:২৩
comment by: মাথামোটা বলেছেন: +
৫৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৫
comment by: শতরূপা বলেছেন: মেঘভাই নতুন কবিতা চাই।
৫৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৮
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: সারওয়ারচৌধুরি,
পুতুল
মাথামোটা
শতরুপা
........................সকলকে ধন্যবাদ।
.............................................................................................
হঠাত অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলাম। বেশকিছুদিন থাকতে হয়েছিল।এখনো শরীর দুর্বল। কিন্তু মনের টানে ব্লগে এক ঝলক উকি না মেরে পারলাম না।
..........................................................................................
৫৫. ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১২:১১
comment by: শতরূপা বলেছেন: HAPPY NEW YEAR 2008!!
মেঘভাই সুস্থ থাকুন ভাল থাকুন। ব্লগের সকলের তরফে শুভকামনা রইলো।
৫৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪০
comment by: রাশেদ বলেছেন: হারায়ে গেছেন দেখি!! এখন কেমন আছেন?
৫৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৫
comment by: বিভাস চাকী বলেছেন: কি ব্যাপার সিঁদুরে মেঘ থেকে বৃস্টি হচ্ছে নাকি?
৫৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৫
comment by: বিভাস চাকী বলেছেন: কি ব্যাপার সিঁদুরে মেঘ থেকে বৃস্টি হচ্ছে নাকি?
৫৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫২
comment by: রাশেদ বলেছেন: ভেগে গেলেন কোথায়!!
৬০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৪
comment by: ~টক্স~ বলেছেন: ম্যালাদিন তো লেখেননি কিছু,
কোবতে পড়লাম। বেশ ভাল লেখেন আপনি।
নতুন লেখা চাই।
৬১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৯
comment by: কালপুরুষ বলেছেন: কেমন আছো তুমি? অনেকদিনপর তোমার শুভ পদাগমন হলো। ভীষণ মিস করি। নিয়মিত হও।
৬২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৮
comment by: বিহংগ বলেছেন: কারো কোনো খবর নেই।
৬৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৫
comment by: রুবেল শাহ বলেছেন: অনেক দিন পর দেখলাম কেমন আছেন............?
৬৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২১
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: অনেক দিন পর !!
আশাকরি নতুন লেখা পাবো?

ভালো থাকুন।
৬৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৫
comment by: মুক্তি মণ্ডল বলেছেন: কবিতাটা ভাল।
৬৬. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৪
comment by: কালপুরুষ বলেছেন: আজকাল কম দেখি। আশা করি ভাল আছো।
৬৭. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: ভাল আছি কালপুরুষদা।
কাজের চাপে আশা হয় না। মাঝে মাঝে আসি সময় পেলে।
আপনি ভাল থাকবেন।
৬৮. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৭
comment by: বরুণা বলেছেন: এত কঠিন আর এত সুন্দর লেখা । অবাক হলাম।
৬৯. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫২
comment by: ফারুক আহেমদ রনি বলেছেন: কবি.. অনেক ভাল লাগলো। তবে আপনার এই কবিতাটি দেখছি প্রায় বছর দিন আগের.. তখন আমার জন্মই হয়িন সামওয়্যার-এ..।
নতুন কবিতা পোষ্ট করুন।
ধন্যবাদ

 



 


নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮৬৪৭