somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাপলা চত্বর অভিযান নিয়ে সরকারের তথ্য ভুল :আল জাজিরা। অভিযান নিয়ে বিতর্ক নেই :দীপু মনি X( :-&

২২ শে মে, ২০১৩ সকাল ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ৫ মে মধ্যরাতে হেফাজতবিরোধী অভিযানে মৃত্যুর বিষয়ে বাংলাদেশ সরকার ভুল তথ্য দিয়েছেনিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। আল-জাজিরার তদন্তে এবং প্রাপ্ত ভিডিও ফুটেজের ভিত্তিতে এ কথা জানিয়েছে নিউজ চ্যানেলটি। ভিডিও ফুটেজে দেখা য়ায়, হত্যার পর গাড়িতে টেনে টেনে লাশ তোলা হচ্ছে।
ভিডিও লিংক Click This Link

আল-জাজিরা এ খবর এমন সময় প্রকাশ করলো যখন ঢাকার মতিঝিলে গত ৫ মে মধ্যরাতে ঘুমন্ত হেফাজতে ইসলাম কর্মীদের ওপর নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানে ঠিক কত মানুষ হতাহত হয়েছেন তা নিয়ে নানা জল্পনা চলছে।

নিবাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, হেফাজতে ইসলাম কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে । নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, প্রতিবাদ জানাতে গিয়ে কতজন মারা গেছে তার সঠিক সংখ্যা পরিষ্কার নয়। স্বতন্ত্র সংবাদ সূত্রগুলো বলছে, এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত অনেকেই পরে মারা গেছে বলে গত শনিবার দেয়া বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে। আল-জাজিরাকে দেয়া সাক্ষাত্কারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু ম সরকারের দেয়া নিহতের সংখ্যা সঠিক নয় বলে প্রকাশিত প্রতিবেদনগুলোকে গুরুত্ব দেননি। দীপু মনি বলেছেন, যে কোন সময় তদন্ত বা অনুসন্ধান হতেই পারে। তবে বাংলাদেশের সরকার ও বেশিরভাগ মানুষ মনে করে, এ বিষয়ে কোন বিতর্ক নেই।

ঢাকার জুরাইনের আব্দুল জলিল নামে মূক ও বধির এক কবর খননকারী ইশারা-ইঙ্গিতের ভাষায় আল-জাজিরাকে জানিয়েছেন, হেফাজতের বিরুদ্ধে অভিযানের পর তিনি এক রাতে ১৪টি লাশ দাফন করেছেন। এ সব লাশের দাড়ি ছিল এবং এদের দেহে বন্দুকের গুলির চিহ্ন পাওয়া গেছে। এদিকে, ৫ মে রাতে ঠিক কী ঘটেছিলো তা জানার জন্য মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।

ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের ফাঁসিসহ ১৩ দফা দাবি আদায়ের জন্য হেফাজতে ইসলাম গত ৫ মে ঢাকা অবরোধ করে। সরকারের দেয়া অনুমতির ভিত্তিতে শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতের লাখ লাখ কর্মী এবং তারা রাতে ওই এলাকায় থেকে যায়। হেফাজত নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাপলা চত্বর ত্যাগ করবেন না। এ ঘটনার তিন মাস আগে ঢাকার আরেকটি ব্যস্ত চত্বর শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একদল তরুণ অবস্থান ধর্মঘট শুরু করেছিল। তারাও দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ করবে না বলে ঘোষণা দেয়। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, তখন সেখানে সরকারের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে ব্যস্ত চৌরাস্তাটি বন্ধ করে দেয়। অবস্থান ধর্মঘটকারী তরুণদের জন্য তিন বেলা উন্নতমানের খাবার ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়। কিন্তু শাপলা চত্বরের বেলায় তা হয়নি। সরকার হেফাজত কর্মীদের ২৪ ঘন্টাও সহ্য করেনি এবং 'ফ্লাশ আউট' সাঙ্কেতিক নামে অপারেশন চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী দাবি করেছেন, গত ৫ মে গভীর রাতে বাতি নিভিয়ে মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ, র্যাব, বিজিবি ও সাদা পোশাকের অস্ত্রধারীরা স্মরণকালের নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, ঘুমন্ত ও প্রার্থনারত মুসল্লিদের ওপর গুলি চালিয়ে কমপক্ষে তিন হাজার লোককে হত্যা করা হয়েছে। এশিয়ান হিউম্যান রাইটস নিহতের সংখ্যা ২৫০০-এর বেশি হতে পারে বলে জানিয়েছে।

এদিকে, মধ্যরাতে শাপলা চত্বরে অভিযান শুরুর পর পরই ঢাকা থেকে প্রচারিত দু'টি টেলিভিশন চ্যানেল 'দিগন্ত' ও 'ইসলামিক টিভি' বন্ধ করে দেয় সরকার।
সূত্র: Click This Link
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×