তোমার হাসি আমার প্রথম ভোর
স্পর্শ তোমার প্রথম শ্রাবণ ধারা
ছোট্টো কেবল তিনটি শব্দ দিয়ে
যায় কী বলো সবটা বলতে পারা?
সব হাসিতে সব খুশিতে তুমি
থাকছো পাশে, হাতের মাঝে হাত
কী যায় আসে আমার তবে, বলো?
আজ যদি হয় পৃথিবী বরবাদ?
কতো যে ভালো তোমায় বাসি আমি
আর কিছু কি আমার লাগে ভালো?
তুমি— আমার মনের সবটা জুড়ে
তোমায় ভালোবাসবো জনম ভরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

