আমার প্রিয় পোস্ট

একান্তই নিজের কিছু হাবিজাবি চিন্তাভাবনা ।।।

নীহারকণায় লেখা শোকগাঁথা

০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮

শেয়ার করুন:                   Facebook

কোনও এক স্নিগ্ধ সকালে
শীতল সূর্যোদয় লিখে চলেছে
আমাদের শোকগাঁথা নীহারকণায়,
হাজারো তুষারকণা হারিয়ে যায়
আলোর উৎসে।
প্রবল কোনও ঘূর্ণিপাকে
হারিয়ে যায় সবই,
যেন মৃত্যুচিন্তাও আমাদের ভাবিত করেনা।
অনবদ্য কবিতার মানে দাঁড়ায় এক স্তবকেই
যেমন সব সাদা কাগজই বলে এক কথা।

আঘাত পাওয়া অনুভূতিগুলো
পারলৌকিক বলেই যেন ক্ষণস্থায়ী,
তেমনি সংক্ষিপ্ত যেন কতগুলো হাড়ের
ধরে রাখা আমাদের নশ্বর দেহ।

বাগ্নীতা হারিয়ে যায়
প্রায়শ্চিত্তের দুঃশ্চিন্তায়,
মনে রাখা কঠিন তোমার হাতে রেখে হাত।
আজ চাই স্তব্ধ করে দেয়া কোনও স্পর্শ
ক্ষণস্থায়ী এই আবহাওয়ার পরিবর্তনে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নীহারনশ্বরকবিতাপদ্য ;

 

  • ১৪ টি মন্তব্য
  • ১২৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪০
comment by: ইমরান মামা বলেছেন: ভাল্লাগল
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৬

লেখক বলেছেন: পড়েছেন জেনে খুশি হলাম।

২. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:১৮
comment by: নুশেরা বলেছেন: "অনবদ্য কবিতার মানে দাঁড়ায় এক স্তবকেই
যেমন সব সাদা কাগজই বলে এক কথা।"

আবারও ভাল লাগল।
০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: আরে !!!! কাকে দেখছি !!! আমার প্রিয় নুশু আপু যে !
তোমাকে এখানে দেখে খুব ভাল লাগছে আপুনি।
তোমার ব্লগের ঠিকানা যোগ করে রাখলাম।

৩. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৫
comment by: নিলা বলেছেন: অনেক সুন্দর। ++++++


লেখাটা যখন পড়ছিলাম তখন একটা গান শুনছিলাম, গানটা শেয়ার করলাম...:)

Click This Link
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৬

লেখক বলেছেন: গানটা শুনলাম, খুব ভাল লাগল।
কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৪. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৬
comment by: কঁাকন বলেছেন: ভালো লাগলো
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য।

৫. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: ভালো লিখেছেন।
শুভেচ্ছা থাকলো।
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: আপনি পড়েছেন জেনে ভাল লাগল। আপনার জন্যেও অনেক শুভেচ্ছা।

৬. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: "আঘাত পাওয়া অনুভূতিগুলো
পারলৌকিক বলেই যেন ক্ষণস্থায়ী,
তেমনি সংক্ষিপ্ত যেন কতগুলো হাড়ের
ধরে রাখা আমাদের নশ্বর দেহ।"... অনেক ভাল লিখেছো !!! বেশ অনেকদিন পর তোমার কবিতা পড়লাম। আগের সবগুলোর চে' ভাল লাগলো এটা!
++++++++++++++++++++++++++++++++++++++++
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: বাপরে !! আনজি দেখি !!!!
কত্তোদিন পর তোমাকে এখানে দেখলাম !!!!
আমার নিজের লেখা হলেও খুব প্রিয় কবিতা।
বারবার পড়লেও বিরক্ত হয়ে যাইনা।

৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
comment by: অপ্‌সরা বলেছেন: +++
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ অপ্সরা।

 



 


খুবই সাধারণ একজন বাঙ্গালী ছেলে, যার মধ্যে কিছুটা পাগলামো বিদ্যমান।আমার হাবিজাবি লেখা পড়ে কেমন লাগল জানালে খুব খুশি হতেম।জানাতে চাইলে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫২০৯