অনেকদিন ধরে এখানে লেখা দেওয়া হয়নি তাই ভাবলাম এই কবিতাটি দিয়ে দেই, আমার ব্যক্তিগত ব্লগে এই কবিতাটি হয়তো আপনাদের কেউ কেউ ইতোমধ্যে পড়ে ফেলেছেন।
-----------------------------------------------------
প্রস্ফুটিত গোলাপ মনে করিয়ে দেয়
তোমার কথা
যার রঙ সবে দেখা দিয়েছে
মৃদুমন্দ বায়ুতে সুগন্ধির আভাস
যার সকল কিশলয় অর্ধফোটা।
আগামীর উৎকর্ষ তোমার পথে পথে
জ্বালাবে ভালবাসার দীপশিখা,
বিচরণ হবে তোমার ঐ মহাকাশে
সমুদ্রের প্রান্তে-প্রান্তরে
ভালবাসার স্রোতে ভেসে।
সাত রাজার গুপ্তধন খুঁজে বের করার মত
আবিষ্কার করছি তোমাকে
তোমার সৌন্দর্য অপরিমেয়
তুমি হে অর্ধস্ফুট গোলাপ কন্যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


