ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, জনাব মোস্তফা জব্বারের বিজয় একাত্তর এবার ব্যবহৃত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদর দফতরে, জানালো সিএনএন। এ ব্যাপারে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে কথা বলে জানা যায় যে, বিজয় একাত্তরের ক্ষমতা দেখে তিনি এতটাই অবাক, আশ্চর্য ও হতবাক হয়েছেন যে জাতিসংঘের প্রধান দাফতরিক ভাষা ইংরেজির বদলে বাংলা করার ঘোষণা দিয়েছেন।
মূলত মোস্তফা জব্বার স্যারের বিজয় একাত্তর উদ্ভাবনের ফলেই বাংলা জাতিসংঘের প্রধান দাফতরিক ভাষার মর্যাদা পেল। এ ঘটনায় আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুইটি পৃথক বাণী দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি হতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শোভাযাত্রা মোস্তফা জব্বার স্যারের ছবি ও বিজয় একাত্তরের সিডি নিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেছে সুধী সমাজ।
এছাড়াও জাতিসংঘের IT বিভাগ থেকে জানা গেছে যে, বিজয় একাত্তরের পাশাপাশি দশ হাজার বিজয় ল্যাপটপ কেনার টেন্ডার দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের কারণ হিসেবে তারা জানান, মাত্র ১৮ হাজার টাকায় উইন্ডোজ ল্যাপটপ দেখে তারা অবাক হয়েছেন। কারণ, যেখানে সাধারণ উইন্ডোজ ৭ প্রফেশনাল ভার্সনেরই দাম ১৮০০০ টাকার মত, সেখানে গোটা ল্যাপটপ ১৮০০০ টাকায় পাওয়া বেশ সৌভাগ্যের ব্যাপার বলে মনে করছেন তারা। এ ব্যাপারে আমাদের বিসিএস মেলা প্রতিনিধি জানান, ল্যাপটপের স্পেসিফিকেশনে অপারেটিং সিস্টেম নেই উল্লেখ থাকলেও বাস্তবে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমসহ এসকল ল্যাপটপ বিক্রি করা হচ্ছে। যেখানে সারা বিশ্বে বাড়িয়ে বলা হয়, সেখানে জব্বার স্যারের কমিয়ে বলার প্রবণতা ব্যবসায়ী সমাজের কাছে একটি মডেল।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



