আমার প্রিয় পোস্ট

মন চায় চলে যাই অজানার দেশে...ভালবাসা ভরা এক মায়া পরিবেশে...

ধন্যবাদ সবাইকে

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:১৬

শেয়ার করুন:                   Facebook

অল্প কয়েক দিন আমাকে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন তাতে আমি মুগ্ধ । সেজন্য সবার কাছে কৃতজ্ঞ । আমি ঠিক করেছি আর লিখবো না এখানে । কারো উপর আমার কোন রাগ কিংবা ক্ষোভ নেই । আমি যদি কোন ভুল করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন । মনে করবেন আপনাদের ছোট এক বোন ভুল করেছে । ছোটরা ভুল করবে । আর আপনাদের মতো বড় ভাই ও বোনেরা ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমি নিশ্চয় আশা করতে পারি ।

আমার উপর যে অপবাদ দেয়া হয়েছে তা নিয়ে আর কিছু বলতে চাই না । শুধু বলে রাখি, মানুষ ভুল করে । তাকে ক্ষমা করে দিতে হয় । আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি । আমার ভাইয়া কোনদিন আমার গায়ে হাত তুলেনি । কিন্তু আজ আমাকে
ভাইয়ার হাতে চড় খেতে হয়েছে । আমি বিতর্কিত হয়ে গেলাম এখানে । আমি বুঝিনি আমার সাথে এমন ব্যবহার করা হবে । পরিস্কার মন নিয়ে লিখেছি । আমার একটা কবিতা কিংবা ছড়াতে একটা কমেন্ট পড়লে আমি খুব আনন্দ নিয়ে ভাইয়াদেরকে দেখিয়েছি । আমার মাকে দেখিয়েছি । সবাই আমাকে উৎসাহ দিয়েছিল । কিন্তু যা ঘটে গেল তাতে বাসা থেকে রীতিমতো নিষেধ করা হয়েছে । সবার কথা হলো, যে
কেউ এখানে আমাকে এরপর থেকে বিশ্রিভাবে আক্রমন করতে পারে যেকোন নিক দিয়ে । তারচেয়ে চলে যাওয়াই আমার জন্য ভাল । আমার খুব খারাপ লাগছে ছেড়ে যেতে । সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার । আমি ছোট মানুষ ভুল করতেই পারি । আমাকে ক্ষমা করে দিবেন । আল্লাহ আপনাদের সবার ভাল করুক ।

 

 

  • ২৩৫ টি মন্তব্য
  • ২১৩৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬৩ জনের ভাল লেগেছে, ৮ জনের ভাল লাগেনি
১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২১
comment by: রাশেদ বলেছেন: যারা উলটাপালটা কমেন্ট করে তাদের ব্লক করে দিবেন আর কমেন্ট ডিলিট করে দিবেন। তাইলেই তো হয়।

খারাপ মানুষ সব যায়গায় থাকে। রাস্তাঘাটেও তো খারাপ মানুষ থাকে, তাই বলে কি রাস্তায় হাটবেন না?

ব্লগেও কিছু ভদ্রলোক(!) তাদের সাপোর্ট দিছে কিন্তু আর তো কেউ দেয় নাই।

মোডারেটররা কি কারণে অ্যাকশন নিল এইটা অবশ্য একটা ভালো প্রশ্ন।
২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৩
comment by: ফখরুদ্দীন বলেছেন: ত্রিলোরা খান,
তুমি চলে যাবে না, তুমি তোমার কবিতা লিখে যাও, প্রকাশ কর এই ব্লগে।
তোমার এই পোস্ট পড়ে আমার খুবই খারাপ লাগছে, কিছু ভন্ডের জন্য কেন তুমি চলে যাবে? নিজের জায়গা নিজেকে করে নিতে হবে, আমি সুন্দর করে বলতে পারছিনা, হয়ত অন্যরা তোমায় বুঝিয়ে বলবেন, নিশ্চয়ই বলবেন।
৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৫
comment by: রাশেদ বলেছেন: আপনার যাওয়া মানে হইলো রাস্তার বখাটে ছেলেগুলার কাছে পরাজয়।

এতগুলা মানুষ আপনাকে সাপোর্ট দিল, তাদের কি দাম দিবেন না? থেকে যান প্লিজ।
৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৯
comment by: পুতুল বলেছেন: আগে ৫ দিলাম যাইবাগা এর লাগি না । ৫ এর লোভে থাকবা এর লাগি। দু একটা খারাপ লোকের বাজে কথা এত গুরুত্বপূর্ণ হল যে আমাদের ভালবাসা তোমাকে ধরে রাখতে পাড়লনা? ামরা তোমাকে আমাদেল হৃদয় থেকে কখনো যেতে দেবনা। কিন্তু তোমাকে ভালবেমে রাগ করে নয়। ভাল থাক।
৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩২
comment by: রাশেদ বলেছেন: সাইমুম বাজে কথা বলছে। আর সাপোর্ট দিছে চতুরভূজ (একজন মহিলা ব্লগার)। আর যার পোস্টে এই ঘটনা ঘটছে (সারোয়ার), সে ধরি মাছ না ছুই পানি অবস্থায় ছিল। আর কে তাদের সাপোর্ট দিছে, কেউ না।

এই তিনজনের প্রতি রইল ঘৃনা।
৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৩
comment by: ফরিদ বলেছেন: হুমম
৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৪
comment by: রাশেদ বলেছেন: চক্র নামের ব্লগার যদি গালি দিয়া ব্যান খাইতে পারে, সাইমুম কেনো ব্যান হবে না? লাভলুদারা কোথায়?
৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৭
comment by: এস্কিমো বলেছেন: আমি হতাশ...কি বললো? আপনার জন্যে সমবেদনা।
৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৭
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: দেখো আপু, জানি না তুমি পড়বে কিনা তারপরও কিছু কথা বলি। তোমার সাথে যা হয়েছে তা দুঃখজনক। কিন্তু দেখো সব জায়গায়ই দু ধরনের মানুষ থাকে। জীবনে চলতে গেলে সামনে হয়ত এরকম আরো ঘটনা আসবে। তাই বলে জীবন থেকে পালাবে কেন বল? তুমি চলে গেলে সত্যি ব্যাপারটা খুব খারাপ হবে। তুমি ছোট বলে তোমার খুব খারাপ লাগছে বুঝতে পারছি। তুমি যেটা করতে পার সেটা হল যারা তোমাকে উল্টাপাল্টা কমেন্ট করবে তাদের কে ব্লগ কর বা মুছে দাও(যদিও এই কথাটা আমি অন্যদের বলি না)। তোমার পোস্টে যে খারাপ কমেন্ট করবে সে কিন্তু কমেন্টের মাধ্যমে চরিত্র এবং পারিবারিক শিক্ষা প্রকাশ করবে। সবাই বুঝবে তারা কোথা থেকে এসেছে।আমি তোমাকে অনুরোধ করব, তুমি দয়া করে যাবে না।
তারপরও যদি যাওয়ার সিন্ধান্ত নাও, তাহলে বলব- জীবনে যেন সব বিপদকে সাহসের সাথে ফেইস করতে পার, সেই প্রার্থনা করি। ভাল থেকো।
১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪১
comment by: জেনারেল বলেছেন: সাইমুম নামের ঐ "খাটাস মার্কা চেহারা ও মনের" লোকটাকে ব্যান করার দাবি জানাচ্ছি।
সেই সাথে ফটোশপের শেডে নূরের আলোয় আলোকিত সারওয়ারকেও ব্যান করার দাবি জানাচ্ছি।

আপনার জন্য শুভ-কামনা।
১১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪২
comment by: বিহংগ বলেছেন: আপনি পরাজয় মেনে নিন--------
কিন্তু আমরা আপনাকে মনে নিয়েছি,চলে গেলেও মনে রয়ে যাবেন।
১২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪২
comment by: ফখরুদ্দীন বলেছেন: একটা কথা না বলে পারছিনা, সাইমুম এর ঐ কমেন্টের নিন্দা কিন্তু কয়েক ব্লগার (বাহু আছে এমন) করবেননা, কারণ নিজ গোত্রে ভুল হলে উনারাদের চোখে পড়ে না।
১৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৪
comment by: রাশেদ বলেছেন: @ ফখরুদ্দীন...কয়েকজনের নাম আমার আগের কমেন্টে পাবেন। চতুরভূজের লাস্ট পোস্ট দেখেন।
১৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৫
comment by: পুতুল বলেছেন: মোসতফা মনির সৌভের সাথে এক মত। এস্কিমো একটা বোনকে এত সহজে হাড়িয়ে যেতে দেব? বড় কিছু লিখুন। যাতে বোনোর প্রতি ভাইয়ের ভালবাসা প্রকাশ পায়। এই কমেন্ট শোনলে বউ পালাবে দোর।
ত্রিলোরা আমরা তোমায় ভালবাসি। এতগুলি ভালবাসার মানুষেল চেয়ে যে কোন একজনের অবহেলা তোমার কাছে বড় হতে পাড়ে না।
১৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৬
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: কি ত্রিলোরা এরই মধ্যে সাইক্লোন শুরু !!!! ৫
১৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫২
comment by: কালপুরুষ বলেছেন: সুপ্রিয় ত্রিলোরা,
এইমাত্র সেহেরী খেয়ে তোমার লেখাটা পড়লাম। খুব খারাপ লাগলো। দুঃখ পেলাম। ব্লগের একজন হয়ে তোমার মা-ভাইয়ের কাছে কড়জোড়ে ক্ষমা চেয়ে নিলাম। তারা যেন তোমাকে ভুল না বোঝেন। এটা একটা ভার্চুয়াল ও ওপেন প্লাটফর্ম। এখানে কেউ কাউকে তেমন ভাবে চেনেনা বা জানে না। এখানে আমরা সবাই নিক সর্বস্ব। নিকের আড়ালের মানুষটা বাস্তবে কেমন সেটা সবারই অজানা। তবুও আমরা লেখা ও মন্তব্যের মধ্যে দিয়েই একে অপরকে চেনার বা জানার চেষ্টা করি। সেখানে ভুল হওয়া বা ভুল বোঝাবুঝি হতেই পারে। আর পৃথিবীর সব মানুষের মন ও মনন এক নয়। সবার মাঝেই আছে কিছু না কিছু তফাত। তাই এখানে ভাল ও মন্দ দুটোরই পারস্পারিক অবস্থান এবং তা এভাবেই চলবে। নিজে ভাল হবো এমন ভাবনা ছাড়া কোন মানুষ অপরকে তেমন বলে কয়ে ভাল করতে পারে না। তবে অনেক সময় কথায় বিবেক জাগ্রত হয়, ভাল হবার চেষ্টা করে। আর এই চেষ্টায় কারো সামান্যতম ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমার কষ্টটা বুঝি। আর আমি জানি এখানে আনন্দও ছড়িয়ে আছে। একটু কষ্ট বিলিয়ে যদি অনেকটা আনন্দ লাভ করতে পারি মন্দ কী? ভাল কিছুর জয় হবেই। সত্য মাথা উঁচু করে দাঁড়াবেই। তুমি সব ভুলে আরেকবার নিজেকে মেলে ধরো। অনেকেই আছেন যারা তোমার শুভাকাঙ্ক্ষী। তাদেরকে ছেড়ে চলে গেলে তারাও কষ্ট পাবে। আর যে হয়তো আজ তোমাকে ভুল বুঝেছে সে'ই হয়তো কাল তোমার প্রশংসা করবে। বন্ধুত্বের এমন সুযোগ তাকে না দেয়াটা বোকামী। কারন কেউ কারো কাছে নিজের ভুল স্বীকার করার জন্য তাকে তো কোথাও না কোথাও খুঁজে পেতে হবে। তোমার ঠিকানা না হয় এটাই রইলো। এটা তোমার ঘর, এই ঘরের দরজায় কেউ টোকা দিলে দরজা খুলবে কী খুলবে না সবটাই তোমার নিজস্ব ব্যাপার। দরজার ফাঁক দিয়ে না হয় একটু দেখেই নিলে সে তোমার আপনজন কী না! তোমার ঘরে তুমি রইলে। সাড়া না দিলেও কারো কিছু বলবার নেই। আমি তোমাকে সেই ঘরের একজন সম্মানিত বাসিন্দাই ভাববো। প্রতিবেশী হিসেবে আমি সুজন কী না সেটা তোমার বিবেচনা। তবে প্রতিবেশী আমি একজন নই। আরো আছে। সবাই খারাপ হবে এমনটা সত্যি হতেই পারেনা।
১৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৩
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ পুতুল।
১৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৩
comment by: ফখরুদ্দীন বলেছেন: চতুরভূজ নামক ব্লগার উনার বিপক্ষে যেসব মন্তব্য করা হয় তা মুছে ফেলেন আর অন্যগুলো রেখে দেন। কেউ ভিন্নমত অবলম্বন করলে বলবেন "বুদ্ধিপ্রতিবন্ধি"। গালবাজদের সারাক্ষন গালমন্দ করেন কিন্তু ত্রিলোরার ব্যাপারে কোন কথা নাই, আরব দেশেও একসময় সমগোত্রীয়দের অন্যায়কে প্রশ্রয় দেয়া হত। উনার লাস্ট পোস্ট উনি প্রয়োজনে মুছে দিয়ে ভাল সাজতে পারেন।
আর কিছু বলতে চাইনা, ত্রিলোরার জন্য সহমর্মিতা।
১৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৪
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: কালপুরুষ, অসাধারন।
২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৫
comment by: রাশেদ বলেছেন: এই পোস্টকে টপ পোস্টে নিয়ে আমরা আমাদের মেসেজ মোডুদের কাছে হয়তো পৌছাইতে পারব।

সাইমুম, চতুরভূজ আর সারোয়ারের জন্য রইল ঘৃণা।
২১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৬
comment by: রাশেদ বলেছেন: @ ফখরুদ্দীন...ঠিক বলছেন। পুরাপুরি একমত। বেশ কয়েকটা কমেন্ট উনি ডিলিট করছেন।
২২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৪
comment by: প্রাগৈতিহাসিক বলেছেন: সমেবদনা ছাড়া আর কিই বা জানাতে পারি? কারণ যারা উল্টাপাল্টা কমেন্ট করে তারা ভাল লেখা হলেও তা করবে, খারাপ লেখা হলেও করবে। তাদের স্বভাবের কোন পরিবর্তন হবে না। কারণ তারা হলো ঢেকির মত। কোথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তারপরও বলবো ত্রিলোরা আপনি থাকুন আমাদের সাথে।
২৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৮
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কালপুরুষদার কমেন্টে ৫ ।

আসলে মনে হয়,পুরো ব্যাপারটি ভুল বুঝাবুঝির কারণেই হয়েছে ।
ত্রিলোরা> আপনি যাবেন না, প্লীজ । আপনি থাকুন, এতগুলো মানুষের ভালোবাসার দাবীতে ।

এইখানে থাকলেই আপনি এখানকার ভার্চুয়াল ক্যারেক্টারদের বুঝতে পারবেন ।
২৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১১
comment by: রাশেদ বলেছেন: @ আবদুর রাজ্জাক শিপন... ভুল বুঝাবুঝি না। সারোয়ার এর পোস্ট আর চতুরভূজের পোস্ট দেখেন।

চতুরভূজ বলছে এইটা অশ্লীল না আর সাইমুম কমেন্ট করছে মেয়েটা সরি বলার অনেক পরে।
২৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১২
comment by: আহমাদ মুজতবা বলেছেন: খুবই ইম্পটেন্ট একটা পোস্ট।
কালপুরুষ ভাইয়া আর মোস্তফা ভাইয়া চমতকার বলেছেন।
তাদের উপরে আর কিছু বলার নেই।
তবে ত্রিলোরা আপুর নিকট এই ছোট ভাইয়ের আকুল আবেদন। প্লিস আপনি যাবেন না।
কারণ আপনার ছড়া আমার অনেক ভালো লাগে। এটা বিশ্বাস করুন আর না করুন।
এই ব্লগে আমি ঘোষনা করতে পারি ২ জনে ছড়া আমার সবচে ভালো লেগেছে কালপুরুষ ভাইয়া আর ত্রিলোরা। আপনার ছড়া ভালো লাগার সবচে বড় কারণ আমার লিখার স্টাইলের সাথে আমি মিল খুঁজে পেয়েছি আপনার মাঝে। তাই সহজেই আপনার সাথে আপন হয়ে যাবার চেষ্টা করেছি। ত্রিলোরা আপুকে আমি আমার টিমে রেখেছিলাম। তাই আপনি চলে যাওয়া মানে আমার একজন সদস্য হারিয়ে যাওয়া। আশা করি আপনি যাবেন না কয়েকজন আজে বাজে ব্লগারের জন্য। ফিরে আসুন এই প্রতীক্ষায় রইলাম। উতসাহের কমতি হবে না এই ব্লগে।

তবে আপনি চলে গেলে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে। এই ব্যাপারে আমি একমত।
২৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২১
comment by: আমি কে বলেছেন: আকন্ঠ ঘৃণা সাইমুম, চতুরভূজ আর সারোয়ারের প্রতি।
২৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২৬
comment by: আহমাদ মুজতবা বলেছেন: কাইন্ডলি কেউ বলবেন কি কোন পোস্টে সমস্যাটা হয়েছিলো??
আমি দেখতে চাই পোস্ট টা।
প্লিস লিংক দেন কেউ।
২৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৮
comment by: মোসতাকিম রাহী বলেছেন: ত্রিলোরা, মুষ্ঠিমেয় কয়েকজন ব্লগারের আচরণে অভিমান করে ব্লগ ছেড়ে যাওয়া কি উচিত হবে? আমরা এতোগুলো ভাইবোন চাই আপনি থাকুন, লিখুন। দু'একজনের কারণে এতোগুলো মানুষের মমতা উপেক্ষা করবেন?
২৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩৫
comment by: নাজিরুল হক বলেছেন: সাইমুম কি বলেছিল?
৩০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৪
comment by: ইফতেখার ভূইয়া বলেছেন: ত্রিলোরা, আপনাকে আমি তুমি বলেই সম্বোধন করছি, আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তোমার ব্লগটা পড়লাম, মনটা খারাপ হয়ে গেল। চলে যাওয়া কোন সমাধান নয়, সমাজের খারাপ বিষয়গুলোর সাথে সংগ্রাম করেই সত্য, সুন্দর ও ভালোকে প্রতিষ্ঠিত করতে হয়। তোমার চলে যাওয়ার পুরো বিষয়টি আমার কাছে পরিস্কার নয়, মানে তোমার সবগুলো ব্লগ ও সেগুলোর মন্তব্য আমি এখনো পড়তে পারিনি। তবুও বলবো তোমার ঐ ছোট্ট লিখা থেকেই যতটুকু বুঝতে পারছি তাতে আমার নিজের কাছেই খারাপ লাগছে। তবে কালপুরুষ ভাইয়ার মতো আমিও বলবো, তুমি চলে যেওনা। চলে যাওয়ার মানেই হলো পরাজিত হওয়া(যদিও সবসময় নয়)। জেগে ওঠো, অন্যায়ের প্রতিবাদ করো। দেখো,তুমি একা নও। শুভকামনা থাকলো।
৩১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৬
comment by: আমি কে বলেছেন: এইটাকে রেটিং দিন সবাই। তাইলে যদি মোডুদের কানে যায়।
৩২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৯
comment by: মানুষ বলেছেন: গতকাল জোনাকি, আজ ত্রিলোরা খান। আগামীকাল কে বিদায় নেবে?
লজ্জা!!!!!
৩৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫১
comment by: সোনার বাংলা বলেছেন: সহমত@কালপুরুষ ভাই।
৩৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৪
comment by: আদনান™ বলেছেন: ব্যাপারটা অনেক বেশী প্যাথেটিক :(
এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।
কয়েকদিন আগেই জোনাকী নামের একজনকে নিয়েও এরকম একটা বাজে ঘটনা ঘটে গেছে। মনে হচ্ছে ব্লগ পুরাপুরি ওপেন করে না দিয়ে কিছুটা রেস্ট্রিকশন আনা দরকার।

আর ত্রিলোরাকে কী বলব! তোমার সাথে যা ঘটেছে জানি না কি বলে তোমাকে সান্ত্বনা দেব।

এইসব সিক্ লোকদের আসলেই ব্যান করা উচিত।
৩৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৭
comment by: আমি কে বলেছেন: রেটিংটা দিলে মোডুদের কাছে তাড়াতাড়ি খবর পৌছে। খিয়াল কইরা সবাই!
৩৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৭
comment by: আমি কে বলেছেন: রেটিংটা দিলে মোডুদের কাছে তাড়াতাড়ি খবর পৌছে। খিয়াল কইরা সবাই!
৩৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৮
comment by: মানুষ বলেছেন: @ আমি কে, মডুরা সবই দেখে। দেখেও না দেখার ভান করে।
৩৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০৭
comment by: আমি কে বলেছেন: সেজন্যই তো রেটিং দরকার, তারা যাতে ইগনোর না করতে পারে।

জোনাকির জন্য তো মনে হয় রিজভী দায়ী।

দুইটাই যায়যায়দিন থাইকা!!
৩৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১০
comment by: মানুষ বলেছেন: প্রথমে রিজভী তারপর মধুরাম মাধু নামে এক নয়া ... অন্যের ব্লগে বাজে কথা বললাম না। বুইঝা নেও।
৪০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১২
comment by: মানুষ বলেছেন: ব্লগার সাইমুম এ ধরণের কমেন্ট করতে পারে ভাবতেও পারিনি। তার প্রতি একটা শ্রদ্ধাবোধ ছিল আমার।
৪১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১২
comment by: আমি কে বলেছেন: চক্র ব্যান হইলে এরা কেন হবে না? নাকি মোডুদের জন্য আলাদা বিচার!
৪২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১৪
comment by: আমি কে বলেছেন: তারপরও সে একটুও সরি না। চতুরভূজের পোস্টে দেখো সে বলে এইটা কোন ব্যাপার না! চতুরভূজরে কইলে দেখা যাইতো কেমন লাগে।
৪৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪২
comment by: হতবাক বলেছেন: আপনি যাবেন না প্লিজ।

ভাইদের ছেরে কি বোন চলে যেতে পারে?
৪৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৫৮
comment by: গুড ফর নাথিং বলেছেন: চতুরভুজ আসলে ব্লগের একজন পুরানা মহিলা কবি, সম্প্রতি তার খুব দুর্দিন যাইতাছে, পোস্টে কেউ ঢুকেনা। তাই নতুন নিক নিয়া জনপ্রিয় হইবার ধান্দা ধরছে। দুয়েকটা পোস্ট টপরেটেড হইছে, প্রোফাইল দিছে কোন বান্ধবী বা খালত বইনের। কিন্ত লেখা দেখলে বুঝা যায় ঠিকই তার পরিচয়। ত্রিলোরা খানের কাব্যখ্যাতি তার পছন্দ না হওয়াটাই স্বাভাবিক, তাই সে সাইমুম ও সারোয়ারের লগে মিল্যা ত্রিলোরারে ব্লগ ত্যাগে বাধ্য করছে। আহারে খ্যাতির লোভ, আহারে ঈর্ষা, মানসিক রোগি লোকজনেরে মানসিক প্রতিবন্দ্বী ডাকে, ঠিক তার পুরানা সখা ছাগুরামের স্টাইলে
৪৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৮
comment by: অশ্রু বলেছেন: চতুরভুজের ব্লগের উপরেও লেখা সাইমুম। তাই ত্রিলোরা আপু হয়তো চতুরভুজকে সাইমুম ভেবে সারোয়ারের প্রেমিকা কিনা জিজ্ঞেস করেছে। সেখানে সাইমুম যা বলল সেটা বলতে পারেনা। সে ইঙ্গিত করেছে সে পুরুষ কিনা তার সঙ্গে দেখা করলে সে প্রমাণ দিয়ে দেবে, এমনকি ব্লগারটি পুরুষ হলেও সমস্যা নেই কারণ সে চট্টগ্রামের লোক। ধিক্কার জানাই এমন কথার। এই মর্ষকামী লোকটার কাছে নারীপুরুষ ভেদাভেদ নেই, সবাইকে সেক্সের চোখে দেখে। চেহারাতেও একটা লোলুপ ভাব আছে
৪৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৩
comment by: হতবাক বলেছেন: এমন কথা বললে তার বিচার হওয়া উচিৎ।
৪৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৩
comment by: হতবাক বলেছেন: এমন কথা বললে তার বিচার হওয়া উচিৎ।
৪৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৩
comment by: আমি কে বলেছেন: অশ্রু...ঘটনা তা না। উল্টাও ক্যা? সারোয়ার যেইটা সাইমুমরে উৎসর্গ করছে গোলমাল সেইখানে। চতুরভূজ তার নিজের পোস্টে সাইমুমের কমেন্টরে সাপোর্ট দিছে। ত্রিলোরারা চতুরভূজরে নিয়া কিছু বলে নাই।
৪৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৪
comment by: আমি কে বলেছেন: ত্রিলোরা* হবে।
৫০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৪
comment by: ডক্ট৬৬৬ বলেছেন: তাইলে খেলাটা খারাপ হইলো, এম্মেই বাংলাদশে মাইয়াগো ছাদে উঠতে দেয় না আর পাশের বাড়ির পোলা চোখ মারলে তো খেলা আরো খারাপ। সাইমুম আর রিজভি তো সিরিয়াসলি সেক্সিস্ট, জোনাকীরের খেলা দেখালেও রিজভী, সাইমুম ত্রিলোরা নাম যা মনে হইটাসে একটা ১৫-১৬ বছরের মাইয়ারে, আর সারোয়ার আর চতুরভিজ আফায় ধরল তাগো তবলচি। আচ্ছা বুজলাম তোরা ভুল করছস, সরি কনা, বরং আরো বেশি পলিট্রিকস করলো। এগুলান কি রকম মানুষ, কি বিচার?
৫১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৬
comment by: ফখরুদ্দীন বলেছেন: ভাই অশ্রু আপনি এই যায়গাটা ভুল বলেছেন, "তাই ত্রিলোরা আপু হয়তো চতুরভুজকে সাইমুম ভেবে সারোয়ারের প্রেমিকা কিনা জিজ্ঞেস করেছে"
৫২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৪
comment by: অশ্রু বলেছেন: ভুল হলে ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু সাইমুম একটা বদ লোক। সে কিভাবে বলতে পারল তার সঙ্গে দেখা করে তার পুরুষত্বের প্রমান নিয়ে যেতে? কোন মেয়েকে কি এভাবে কেউ বলে। সাইমুমের হয়তো নিজের কোন ছোট বোন নেই, কিংবা মেয়ে নেই। থাকলে সে বুঝত একজন ভাই বা বাবার কেমন লাগে তার বোন কিংবা মেয়েক এমন অশ্লীল ইংগিত দিলে
৫৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৬
comment by: মাথামোটা বলেছেন: চরম ঘৃনা সাইমুমের প্রতি। সাধুর খোলসে ঢাকা থাকে এক লোলুপ সারমেয়।
কিন্তু কয়েকটা সারমেয়দের জন্য, আর এতগুলো ভাই-বন্ধু পেয়েও চলে যাবে।
কুকুর তো কামড়াবেই তাই বলে কি মানুষেরা পথে নামা বন্ধ করে দেবে?
৫৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৮
comment by: অপরাজেয় বলেছেন: আমি এইমাত্র ঘটনা জানতে পারলাম। সাইমুমকে ব্যান করার আবেদন জানাচ্ছি মডারেটরদের কাছে। ত্রিলোরা, সাইমুম ছাগলটার জন্যে ব্লগ ছাড়বা কেন?
৫৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৯
comment by: রিজভী বলেছেন: ডক্ট৬৬৬ বলেছেন :
২০০৭-০৯-২৭ ০৮:১৪:৫৮

তাইলে খেলাটা খারাপ হইলো, এম্মেই বাংলাদশে মাইয়াগো ছাদে উঠতে দেয় না আর পাশের বাড়ির পোলা চোখ মারলে তো খেলা আরো খারাপ। সাইমুম আর রিজভি তো সিরিয়াসলি সেক্সিস্ট, জোনাকীরের খেলা দেখালেও রিজভী, সাইমুম ত্রিলোরা নাম যা মনে হইটাসে একটা ১৫-১৬ বছরের মাইয়ারে, আর সারোয়ার আর চতুরভিজ আফায় ধরল তাগো তবলচি। আচ্ছা বুজলাম তোরা ভুল করছস, সরি কনা, বরং আরো বেশি পলিট্রিকস করলো। এগুলান কি রকম মানুষ, কি বিচার?

- আইজু প্রমাণ দিতে পারবা আমি জোনাকিরে কি খেলা দেখাইছি, যে সে ব্লগে আসা বন্ধ করে দিয়েছে?

আরে বেকুব, জোনাকিরে জিগাও, ওরে নিয়া তোমাগো মতন চামবাজরা যখন রোমিও সাজার চেষ্টা করছিলা তখন সবার আগে আমিই প্রতিবাদ করে পোস্ট দিয়েছিলাম। এরপর মডারেটরদেরকেও একটি পোস্ট দিয়েছিলাম।

তখন কি চোখ বন্ধ করে ব্লগ করছিলা নাকি?
৫৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৩
comment by: ফখরুদ্দীন বলেছেন: @রিজভী, সাইমুম কাজটা ঠিক করেছে না ভুল করেছে সেটা বলুন।
৫৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
comment by: রিজভী বলেছেন: অপরাজেয় @ একটা কমেন্ট সহ্য করার যার ক্ষমতা নাই, তার ব্লগে থাকার কোন প্রয়োজন নাই। সাইমুম ভাই কমেন্ট করেছে ত্রিলোরাকে ছেলে ভেবে। এটা যদি সে বুঝতে না পারে তবে তার জন্য কিছুই করার নেই। বরং এটাকে ইস্যু বানিয়ে আইজু এন্ড গং-রা মুখে ফেনা তুলে ফেলছে। আর তোমাদের মতন কিছু উজবুক তাতে হাত তালি দিচ্ছো!!!

বাহ্, পারো বটে!!!
৫৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
comment by: মাথামোটা বলেছেন: সাইমুমের ক্ষমা চাইতে হবেই।
৫৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৪
comment by: ফখরুদ্দীন বলেছেন: @রিজভী, "সাইমুম ভাই কমেন্ট করেছে ত্রিলোরাকে ছেলে ভেবে। এটা যদি সে বুঝতে না পারে তবে তার জন্য কিছুই করার নেই। " বাহ বাহ, অফিসের বসের সাফাই ভাল গাচ্ছেন।
এতগুলো মানুষ সহঅমর্মিতা জানাচ্ছে সবাই "আইজু এন্ড গং" হয়ে গেল। এত দেখছি ঐ গ্রুপের একটা ছাগলছানা।
৬০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
comment by: ফখরুদ্দীন বলেছেন: ওহে রিজভী কর্তৃপক্ষ না বুঝেই সাইমুমের কমেন্ট মুছে দিয়েছে?
৬১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৯
comment by: ফখরুদ্দীন বলেছেন: "রিজভী বলেছেন :
২০০৭-০৯-২৭ ১০:১৬:০৩
অপরাজেয় @ একটা কমেন্ট সহ্য করার যার ক্ষমতা নাই, তার ব্লগে থাকার কোন প্রয়োজন নাই।"

ধৃষ্টটা কোন পর্যায়ে গেলে এখনও সাফাই গাইতে পারে!!!
৬২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৯
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: আহ কি সুন্দর পরিবেশ আপনের বাসায়। আমার বাসায় কি হয় জানেন, আমার বোইন আমারে সারাদিন জ্বালায়, কখনো ঝাড়ু, কখনো লাঠি, কখনো বাল্ট ভর্তি পানি। শুনেছি ও নাকি এখানে রেজিস্ট্রেশন করেছে আমাকে কাউন্টার দেবার জন্য। সবসময় ও চান্সে থাকে কেমনে আমি সবার কাছে ঝাড়ি খাই। দুঃখে ছুটির দিন আমি বাড়িতে থাকতে পারি না। মাগার ওর দাপট দিন দিন বাড়তাছে। বাসায় আবার গ্রুপিং করছে যার মধ্যে আমি একলাই সংখ্যালঘু বিরোধি দল। মাঝে মাঝে নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌছায় আমার অন্নের অধিকার রহিত হয়। অথচ ও আমার চেয়ে ৫ বছরের ছোট। যাই হোক আপনাদের বাসায় পুরুষদের অধিকার প্রতিস্ঠিত হইচে বলিয়া ভালো লাগলো, মাগার আপনের ভাই যা করছে তা নিশ্চয়ই অন্যায়

এবং উদাসী সকল অন্যায়ের বিরুদ্ধে!
৬৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৬
comment by: কালপুরুষ বলেছেন: উদাসী'র মন্তব্যে ৫।
৬৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৫
comment by: অমিত বলেছেন: একটা কমেন্ট সহ্য করার যার ক্ষমতা নাই, তার ব্লগে থাকার কোন প্রয়োজন নাই।----
এইটা কোন নীতিমালার পর্যায়ে পরে ?
৬৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
comment by: অমিত বলেছেন: একটা কমেন্ট সহ্য করার যার ক্ষমতা নাই, তার ব্লগে থাকার কোন প্রয়োজন নাই।----
এইটা কোন নীতিমালার পর্যায়ে পরে ?
৬৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: আমার দুঃখে কালুদা দেখি কি খুশী!
৬৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
comment by: জয়িতা বলেছেন: ত্রিলোরা, তোমার লেখাটা পড়ে খুব খারাপ লাগলো।তুমি এখনও ছোট।সামনে অনেক পথ বাকী...চলতে চলতে দেখবে পথে এমন কত নোংরা ছড়িয়ে ছিটিয়ে আছে।পথে নোংরা আছে বলে কি পথ চলবে না?সামনে পা বাড়াবে না?তাহলে তো পরাজয়।কিছু নোংরা মনের মানুষ তোমাকে কি বলল তাতে কি খুব বেশী কিছু যায় আসে?তাদের তুমি তোমার সবটুকু ঘৃণা দিয়ে ঘৃণা কর।ফিরে যােব বলে তো আসনি।তাই পরাজয় মেনে ফিরে যেও না।তোমার নিজস্বতা নিয়ে তুমি থাক।তোমার জন্য অন্তর থেকে শুভকামনা।
৬৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৮
comment by: মাথামোটা বলেছেন: "একটা কমেন্ট সহ্য করার যার ক্ষমতা নাই, তার ব্লগে থাকার কোন প্রয়োজন নাই।"
আপনি কি মডারেটর? আপনি কিভাবে একজনের প্রয়োজন বোঝেন? আপনার টাকায় কি এই ব্লগ চলে?
রিজভী ভাইয়ের ব্ক্তব্যের চরম নিন্দা জানাই ।
৬৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯
comment by: অচেনা বাঙালি বলেছেন: এইটা মনে হয় রিজভীর বাপের ব্লগ। কে থাকবে কে থাকবেনা সেইটা সে ডিসাইড কইরা দেয়।
৭০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০২
comment by: আরিল বলেছেন:
৭১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০২
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: আমিও নিন্দা জানাই, মাগার কে কি কইলো?
৭২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৫
comment by: মাথামোটা বলেছেন: ৥রিজভী - আপনি তো দুদিন আগে জোনাকী কে ডিসটার্ব করার প্রতিবাদ করেছিলেন। আর এখন কেন এর প্রতিবাদ করছেন না? সাইমুম আপনার কলিগ বলে?
আর "আইজু এন্ড গং" বলতে আপনি যাদের বোঝাচ্ছেন তারা গালাগালি করে কিন্তু ওদের চিন্তা-ভাবনা পরিস্কার। অন্যায়ের বিপক্ষে সোচ্চার থাকে। আপনার মত মেরুদন্ডহীন নয়।
আপনি কি অপরাজেয় কে জানেন?
৭৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৬
comment by: অপরাজেয় বলেছেন: @রিজভী, "চোরের মায়ের বড় গলা" - প্রবাদটা আবারও আপনি সত্য প্রমাণ করলেন।
সাইমুমকে সাপোট করার জন্য রিজভী-কেও ব্যান করা হোক। কি বলেন সবাই?
৭৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৮
comment by: মাথামোটা বলেছেন: একমত
৭৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১২
comment by: মাথামোটা বলেছেন: অন্যায় যে করে, আর অন্যায় যে সহে সমান অপরাধী।
৭৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৯
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: @রিজভী, এইটা কি শুনি?

ভালো ব্যাখ্যা দেও!
৭৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৯
comment by: আরিল বলেছেন: dear trilora,

we have seen the trouble you have gone through and we are very sad that you, as a symbol of young female bloggers, have to leave this place due to the harassment of a few.

we have due to this decided to tighten the measures to qualify for commenting. i feel that 99% of our bloggers are very good people that through their good writings make this place an attractive and engaging place to be and share opinions and thoughts. there are however a few immature and narrow minded boys that are not capable of accepting the presence of girls without harassing them. but keep your head high up. people who have to use every chance to pick on a girl quickly get on our watch list, loose our respect and will without hesitation be shown the way to the exit door at the next instance of harassment! nobody should be harassed due to race, gender, religion or beliefs, and somewhere in... blog shall be a tool to show the way towards a more inclusive, tolerant and respectful society.

if someone in your family stops you from using the blog, as they want to spare you for bad comments, they may only have seen a small dark corner of the blog at present. why dont you sit down with them and show them all the colours that exist here, not only a black spot? you have had fun and you have enjoyed blogging, there is so much good writing here that has engaged you and inspired you to write. share those moments and lots of good writing with them. if you and all people that feel saddened by harassment cooperate with us, we will soon be able to maintain a better discipline here.

see somewhere in... blog as a beautiful garden covered with colourful flowers. we are the gardeners, we try to let the flowers blossom, but we also have to weed out the insects and bugs. we may have small flowers and large trees, we may have frogs and spiders, we may have sun, but also wind and rain, thats all ok, but none of us want the garden to be infested with pests.

to all bloggers that feel harassed: keep your own path clean and help us weed the garden. keep your head up and stay strong, focus on your good blogging and share it with family and friends. dont come crying to us if you yourself have done bad, but do report the handful of people that leaves a really bad smell.
৭৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
comment by: কালপুরুষ বলেছেন: Thanks Arild. I appreciate your statement. Like ur moto.
৭৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
comment by: চতুরভূজ বলেছেন: প্রিয় ত্রীলোরা খান,
আপনি চলে যাবেননা।
এখানে যেমন অনেক ভাল লিখা পড়ে এনজয় করা যায় তেমনি অনেকের বাজে মন্তব্যও পড়তে হয়। কে কি বলল না বলল এটা নিয়ে মাথা না ঘামিয়ে আপনি আপনার কাজ করে যান। সাহস, সংগ্রামহীন জীবন আর যারই হোক প্রকৃত মানুষের নয়। আপনার কাছে কেবল আমার বিশেষ অনুরোধ- সাইমুমের ব্যাপারটাকে ইস্যু করে আপনাকে ইচ্ছাকৃত ভাবে অপমান করছে আপনার ভার্চুয়াল পক্ষধারী সেই ব্লগারেরাই যারা আপনার ব্যাথায় সমব্যাথী হবার ভণিতা করছে! আল্লাহ আপনাকে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বুঝার মানসিকতা দিন। আপনি হয়ত ভাবতে পারেন যে আমি সাইমুম ভাইকে সাপোর্ট করেছি, আমি কেবল বলেছি , যেটা নিয়ে আপনাকে এভাবে "যৌন হ্যারাস" কথাটা বারবার উচ্চারণ করা হয়েছে সেটা আসলেই শুনতে বিশ্রী লাগে। সাইমুম আপনি একটা মেয়ে এটা ভেবে আপনাকে এই রকম কথা বলেছে এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন তবে কিছুই বলার নেই। আর যদি নিজেকে প্রশ্ন করেন তবেই বুঝতে পারবেন ব্যাপারটি কি ঘটেছে। কারা বারবার আপনাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা এনে লজ্জা দেবার চেষ্টা করেছে ইচ্ছাকৃত ভাবে। সাইমুমের অন্য সব কমেন্ট এবং পোষ্ট পড়ে দেখতে পারেন সে এই ধরণের মন্তব্য কিসের পরিপ্রেক্ষিতে করেছে। আর আমার কথা? আমিতো নিজেই নিজের ব্যান চাই কেননা, অশিক্ষিত কেউ যদি অশ্লীল কথা বলে তবে সহ্য করা যায় কিন্তু শিক্ষিত লোকেরা যদি এই ভার্চুয়াল জগতের সুযোগ নিয়ে নোংরা কথা বলে ব্লগকে কলুষিত করতে চায় তবে সেটা সহ্য করে নেয়াটা অতীব যন্ত্রনার।