আমরা যারা এখানে লিখি, তাদের অবশ্যই মান সম্মানবোধ বলে কিছু একটা রয়েছে। এখানে লেখার কারনে যদি সেটায় আঘাত লাগে, তাহলে এখানে থাকাটা কষ্টকর হয়ে দাঁড়াবে। অতীতে অনেক রকম নোংরামী ও ফালতামো দেখেছি। কতৃপক্ষ সেসবের ব্যাপারে ছিলো পুরোপুরিই উদাসীন। কিন্তু সব কিছুর একটা সীমা আছে....
সামহোয়্যারইন কতৃপক্ষকে নিচে দেয়া একটি মন্তব্যের অংশ বিশেষের দিকে ভাল করে লক্ষ করার অনুরোধ করছি।
--------------------------------------------------------------
চোর বলেছেন :
২০০৭-০৪-২৪ ১৪:৩০:০২
নুইসেন্স হইবো না ক্যান? অর মায়রে পাকিরা চুইদা অরে জন্ম দিছে।
--------------------------------------------------------------
এবার এর সাথে সম্পর্কিত ও আরো কিছু বিষয় নিয়ে আমার কিছু প্রশ্ন রইলো। আশা করি কতৃপক্ষের পক্ষ হতে কিছু একটা জবাব পাবো-
১) মন্তব্যটি যার উদ্দেশ্যেই করা হোক না কেন, এরকম বক্তব্য দেয়া কি ব্লগীয় নীতিমালা পরিপন্থী নয়?
২) এই মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্লগারের কি প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত নয়? (যেহেতু মন্তব্যটি প্রকাশ্যে করা হয়েছে)।
৩) এরুপ মন্তব্যকারী ব্লগার প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কি কোন ধরনের ব্যাবস্থা গ্রহন করার ইচ্ছে কতৃপক্ষের আছে?
৪) অনেক ব্লগার একাধিক নিক নিয়ে সবাইকে গালাগালি হতে শুরু করে থাকে এবং ব্লগারদের উত্যক্ত করে থাকে। এ ব্যাপারে কোন নীতিমালা গ্রহন করবেন কি?
৫) অতীতে এবং বর্তমানে অনেকেই একাধিক নিক নিয়ে গালাগালি করছে। যারাই এই কাজ করেছে অতীতে ও বর্তমানে, তাদের আসল নিক খুঁজে বের করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য নোটিশ দেয়া হবে কিনা? (ব্লগ ডেটাবেজ ঘেটে তথ্য বের করার কাজে ভলান্টিয়ারের দায়িত্ব পালনে আগ্রহী আমি (হয়তো আরো অনেকেই হবে)।
৬) ব্লগ ব্যাবহারকারীদের উত্যক্তকারীদের ব্যাপারে পরিষ্কার কোন নীতিমালা কবে নাগাদ পাবো আমরা? (নীতিমালা তৈরির ব্যাপারে সাহায্য করতে পারি আমরা।)
আপাতত এই পর্যন্তই...। কতৃপক্ষ যদি ব্লগারদের অধিকার রক্ষার দিকটা আরেকটু দেখলে আরো সুন্দর একটি ব্লগ পেতে পারতাম আমরা। যদি আপনারা সেটা দিতে ব্যার্থ হন, তাহলে অন্য সকল ব্লগের মত করে ফেলতে পারেন এই সাইটটাকে। প্রথম পাতায় যেভাবে সবার পোষ্ট ও মন্তব্য দেখানোর ব্যাবস্থা রয়েছে, সেটি তুলে দিন।
সর্বপরি ধন্যবাদ সামহোয়্যারইন কতৃপক্ষকে, এত চমৎকার একটি সাইট উপহার দেয়ার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

