সামহোয়্যারইন ব্লগকে কিছু মানুষ তার নিজের বাসার লিভিং রুম ভাবছে। তাদের ইচ্ছে মতই এখানে সব হতে হবে। কোন ব্লগারকে তাদের পছন্দ না হলে সবাই মিলে তাকে নোংরা আক্রমন করে ব্লগ থেকে তাড়ানোর ঘটনা এখানে অহরহ। এই ব্লগে এই অল্প কয়েকজন নোংরা ব্লগারের কঠিন আক্রমনের শিকার হয়ে গত একবছর টিকে আছে এরকম ব্লগার খুঁজে পাওয়া কঠিন (আমি বাদে)। আমাকে নিয়ে গত একবছরে প্রায় ৫০০ নোংরা পোষ্ট হয়েছে। সেসবের মাঝে ২৭৮টি আমার নিজের পিসিতেই সেভ করা আছে। এখানের সব্বোর্চ ব্লগার, পুরানো ব্লগার, এ্যকটিভ ব্লগান নামক যে আজব কালচার চালু রয়েছে, তার যাতাকলে পরে নতুন ব্লগাররা হাবুডুবু খায় প্রায়ই। তাদের মন্তব্যে কষ্ট পায়নি এমন নতুন ব্লগারের সংখ্যা হাতে গোনা। তবুও সেই অল্প কিছু তখাকথিত পুরানো ব্লগারকেই মাথায় নিচে নাচেন সামহোয়্যারইন কতৃপক্ষ।
হাসিন ভাইকে একদিন বলেছিলাম এই অল্প কিছু ব্লগারের জন্য আপনাদের সাইটের রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে..নতুনরা লিখার আগ্রহ হারিয়ে ফেলছেন। হাসিন ভাই বললেন 'তাদের পলিসি হলো কাষ্টমার ইজ অলওয়েজ রাইট'! ওয়েল... কাষ্টমার ইজ অলওয়েজ রাইট মানলাম। কিন্তু নতুন যে ব্লগাররা নিগৃত হচ্ছে প্রতিদিন, তাদের ব্যপারে আপনাদের পলিসি কি? সেই পলিসি তৈরি করা হবে হবে করেও হচ্ছে না। কোনদিন হবে বলেও মনে পড়ে না। এই ব্লগের বাজে পরিবেশের কারনে ব্লগে আসছেন না, এরকম প্রায় একডজন ব্লগার আমার ইয়াহুতে আছেন। বুক মার্কে আছেন আরো কয়েক ডজন ব্লগার। নীরবে কতজন চলে যাচ্ছেন এই বাজে পরিবেশের জন্য, সেটা না হয় নাই বললাম। তবুও সেই পুরানো ব্লগার, সর্বোচ্চা ব্লগার কালচার চালু রয়েছে এখানে।
কতৃপক্ষের ধারনা এরা চলে গেলে সাইট অচল হয়ে যাবে। হ্যা, এটা কিছুটা ঠিক। প্রথম কয়েকদিন সাইটে একটু কম পাবলিক আসবে। কিন্তু সেই কমটা চোখে লাগার মত নয় বলেই আমার বিশ্বাস। কিছুদিন আগে ৭২ ঘন্টা হরতাল ডাকার পর কি সাইট অচল ছিলো? যারা এসব হরতাল/ব্যক্তিগত আক্রমন ইত্যাদির জন্য দায়ী, এরা চলে গেলেই বরং ভালো। ব্লগে নতুন অনেক মুখের দেখা মিলবে। সবাই ভাল পরিবেশ পেয়ে ভাই বোন ও বন্ধুদের নিয়ে আসবে। ওয়েব সাইট ও ওয়েব ফোরাম মেইনটেইনের আমার আট বছরের অভিজ্ঞতা তাই বলে।
দেখা যাক, কতৃপক্ষ কি করে। অল্প কয়েকজন গালিবাজ ও হরতাল প্রিয় ব্লগারের কাছে জিম্মি থাকে না সুন্দর পরিবেশ নিশ্চিত করার নিমিত্তে শক্ত নীতিমালা তৈরি করে সাইটে ফালতু লোকজনের প্রবেশাধিকার রহিত করে। আমরা চেয়ে আছি। পরবর্তী সিদ্ধান্তের জন্য। সেটা কবে আসবে জানি না। তবে আমরা আশাবাদী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

