somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার রিকশাওয়ালারা দুনিয়ার সেরা রিকশাওয়ালা!

০৬ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিবহন হিসেবে রিকশা আমার খুবই প্রিয়। প্রেমিকাকে সাথে নিয়ে মেঘলা মেঘলা দিনে টিএসসি'র আশেপাশে রিকশা নিয়ে ঘুড়িংঘাড়িং করেন নাই, এরকম ঢাকাইয়া প্রেমিক খুঁজে পাওয়া দুস্কর। তাতে কি বুঝা গেল? রিকশা হেভী রোমান্টিক একটা যানবাহন... আরো বহু কিছু বলা যায়। কিন্তু কথা সেটা না। আপনার জরুরী সময়ে দশ মিনিট অপেক্ষা করার পর হেলে দুলে এগিয়ে আসা খালি রিকশাটাকে '.... যাবে?' জিজ্ঞেস করার পর যখন বেটা নবাবজাদার ভঙ্গিতে বলে দেয় 'না', তখন মেজাজ খারাপ না হয়ে উপায় আছে?


যাই হোক, এরকম অনেক কারন আছে রিকশাওয়ালাদের উপর মেজাজ খারাপ হওয়ার মত। কিন্তু কিছুদিন আগে সিলেটে গিয়ে যে অভিজ্ঞতাটা হলো, তারপর থেকে ঢাকার রিকশাওয়ালাদের আমি রীতিমত শ্রদ্ধা করতে শুরু করেছি। ওহ! সিলেটে কি হয়েছিলো, তাই তো বলা হলো না। এদিকে সময়ও নেই.. ঠিক আছে, সংক্ষেপে বলে ফেলি।


দেশের বাইরে থেকে আসা এক বন্ধুর পাসপোর্ট নিয়ে কি যেন ঘাপলা ছিলো। সেটা ঠিক করার জন্য একটা পুরো দিন আমরা তিন বন্ধু পুরা দৌড়ের উপর ছিলাম। দিনটা ছিলো ভয়াভয় গরম। সেই গরমের মাঝে প্রতিবার রিকশা নিতে গিয়ে আমাদের যা ভোগান্তটা হলো... কি বলবো আর। যে রিকশা কেই বলি 'ড্রাইভার, যাবে?' (সিলেটের রিকশাওয়ালাদের আবার 'ড্রাইভার' বলতে হয়। নতুবা এমন সেন্টু খাবে, আপনার আর কোথাও যাওয়া হবে না...), বলে 'না'। বিশ্বাস করুন আর নাই করুন, একবার কড়া রোদের ভেতর দাঁড়িয়ে কম পক্ষে ৭০টা রিকশাকে জিজ্ঞেস করেও যাওয়ার মত কাউকে পাইনি। এদের প্রত্যেককেই ভারা দ্বিগুন/তিনগুন করে দেয়ার অফার পর্যন্ত করেছিলাম। সারাদিনে এরকম কত শ রিকশাকে 'ড্রাইভার যাবে?' জিজ্ঞেস করেছিলাম, মনেও করতে পারছি না....... বুঝেন অবস্থা.........!


আযান দিয়ে দিলো.... ঝড়ের গতিতে টাইপ করেছি...... বানান ভুল হইলে সাইট কতৃপক্ষের দোষ.... ... সবাই ভাল থাকুন।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৮
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×