অনেকদিন আড্ডা হয় না.... আগে ব্লগে বেশ আড্ডা হতো... মাঝে মাঝে তা ব্লগারদের মাঝে দুরত্ব কমাতে বেশ কার্যকরী ছিলো।.. তো আমি এক মগ চা নিয়ে বসলাম... আর কারো লাগবে নাকি?
তা কে কে আগ্রহী...! সবাই হাত তুলেন... (হাত বিজি থাকলে পা তুলতে পারেন.. তবে আস্তে.. .
===[ আপডেট: ]===
۞ খাওয়া দাওয়া সংক্রান্ত:
: চা সাপ্লাই দিতাছি আমি আর অবরজ ..অবরজ অবশ্য এক গামলা নুডুলস ও আনছে.. কিন্তু সবাই নাকি ফুসকা খাইতে বেশী আগ্রহী....।
: বিস্কুট নিয়া আসছে 'থার্ডআই' ... সেইটা আবার দুই ধরনের... চিনি ছাড়া ও চিনি সহ..
,,, শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি লাপাত্তা হইছেন..... জনৈক আফরিন নাকি তার বিস্কুট খাইয়া বলছেন 'এইগুলি বাসি বিস্কুট.. যান আপনের লগে কথা নাই'
: কমলালেবু নিয়া আসতাছেন গোলাপি.. কিন্তু শেষ পর্যন্ত পাবলিক বেশী হয়ে যাওয়াতে তিনি ভাগছেন.... কমলার নাকি এখন অনেক দাম
: মদনের বান্দরের হাত থিকা কলা ছিনায়া নিতে পারবো এমন দু:সাহী কেডা আছেন? ....পরিশেষে মদন নিজেই নিজেরে বান্দর দাবী করছে.. যাতে কেউ আর তার কলা ছিনায়া নিবার সাহস না করে...
: অনন্তমৈথুন চানাচুর, মুড়ি বা ভাজা-পোড়া নিয়া আসতাছে... ... বেগুনী, পিঁয়াজু... হরেক রকম ভাজা পোড়া.... তবে শেষ পর্যন্ত তাকে খাবার টেবিলের আসে পাশে ঘুর ঘুর করতে দেখা গেছে... নবনীতার ডিনারের খবরে তিনি খুবই উৎফুল্লীত...
: বিন্দু আমিরা (উনারা নাকি দুইজন এক ব্লগ লিখেন) আইস্ক্রিম নিয়া আইতাছেন.. ... এইবার মেয়েদের লাইন পইড়া যাইবো...ফ র শিওর..
..... তার আইসক্রিম অবশ্য এখনো এসে পৌছায়নি.... নাকি তারা দুইজনেই খাইয়া সব সবাড় করছে কে জানে..
: ছোলা ভাজা পাঠাইছেন 'নবনীতা'... এইডা আমার প্রিয় আইটেম.... বিনা পয়সায় অনেক কিছু পাওন যাইতাছে... খারাপ নাহ..
..... তবে ছোলা দেখাইয়া তিনি 'ডিনারের' দাবী জানাইছেন.. দেখছেন কেমন পাবলিক? উনার ভবিষ্যত খুবই ফকফকা.. আমরা উনাকে রাজনীতিতে যোগ দেয়ার পরমামর্শ দিতে পারি... 
: রাগ ইমন সবার জন্য চিকেন প্যাটিস আর লেবুর শরবত দিয়ে চলে গেছেন... উনার মনটা একটু খারাপ আছে.. সবাই দোয়া করেন উনার প্রিয় কেউ যাতে এখুনি ফোন কইরা উনার মনটা ভালো কইরা দেয় (নির্ভেজাল হাসি)
..
۞ আড্ডা সংক্রান্ত আপডেট:
বিকাল: ৬:০০
আড্ডায় রাজনৈতিক আলাপ নিষিদ্ধ... এর ভেতরে আইসা 'মদন' ধরায়া দিয়া গেলো কি এক লিষ্টি....
প্রচেত্য ক্যান কফির সাথে চা মিশায়া খাইতে চায় কেউ কইতে পারেন? ঐদিকে 'পদ্মা মেঘনা যমুনা' কি কঠিন এক প্রশ্ন করবো কইছে.. আমি তো ভয়ে ভয়ে আছি.. (বাপরে) আর আমাদের 'অনন্তমৈথুন' এর কাছের মানুষগুলারে নাকি খুব অসহ্য লাগতাছে। তাই আড্ডা মারতে চায়। কিন্তু 'মিসকল' চায়ের সাথে ভাল আড্ডা দেয়া যাইবো কইয়া এক কাপ খাইয়াই ফুটছে.... (খায়ালামু)... সবই ধান্ধাবাজী! বুঝলেন!!
সন্ধ্যা: ৭:০৯
শাওনের বিয়া করার সখ হইছে.... দেখেন কি কয়-
"শাওন বলেছেন :
২০০৭-০৬-০৯ ১৯:০৯:১৫
আগে বিয়া দাও পরে কথা / "
সে নাকি যেদিকে তাকায় সেই দিকেই প্রেম দেখতে পায়.... পোলাপাইন বেশী পাকনা হয়া গেছে.. (পিডামু...)
সন্ধ্যা: ৭:৫৫
অনন্তমৈথুনের আহবানে সবাই কয়টা প্রেম করছেন কইতে গেলে অনেক গোমড় ফাঁস হওনের ভয়ে আড্ডায় কিঞ্চিত ভীতির সঞ্চার হওয়াতে সবাই মানে মানে কেটে পড়ছে..
রাত: ৮:২৯
শেষ পর্যন্ত অনন্তমৈথুন বলছেন তিনি আর কারো গোপন ইতিহাস জানতে চাইবেন না। ঘুষ হিসাবে উনার জন্য একটা পাত্রী খুইজা দিলেই উনি খুশি
... মাঝখান দিয়ে আমাকে ঘটক বানানোর পিলান করতাছেন... বাঁচাওওওওও..........
ঐদিকে রাগ ইমন দিদি ডিনারের ব্যাস্থা করতাছেন। ব্যাবস্থা দেখেন-
"প্রথম আইটেম , ভর্তা । খিচুড়ি আর সাদা ভাত , দুই আছে । যে যেটা চান ।
শুরু করেন।
আলু , বরবটি , বেগুন, শুকনা মরিচ , কাচা কলা, পেপে , টাকি মাছ আর চিংড়ি - এই গুলার আলাদা করে ভর্তা । ঝাল যারা বেশি খান , কাঁচা মরিচ নেন। লেবু আছে ।"
এইবার মনে হয় আর যায়গা দেওন যাইবো না...... ...
রাত: ৯:০৯
রাগ ইমনের তত্ত্বাবধানে ফাটাফাটি ডিনার হইলো... বিদ্যুত না থাকার কারনে অন্ধকারে মোমবাত্তি জ্বালাইয়া হইলো খানাপিনা। ভালই হইছে, চামে এইডারে ক্যান্ডেল লাইট ডিনার বইল্যা চালাইয়া দেওন যাইতাছে.. জয়তু বিদ্যুত বোর্ড..
মজার ব্যাপার হইলো নোয়াখাইল্যাদের মত খাওয়া দাওয়া শেষ হওনের লগে লগেই সব ফুটছে (নোয়াখালির অধিবাসীরা মাইন্ড খাইয়েন না... কোথায় যেনো শুনেছিলাম নোয়াখালির পাবলিক খাওয়ার পর পরই ফুট মারে... )
... যাই হোক... কেউ যদি খাওয়ার পরে হালকা পানীয়ের আশায় আবার আইস্যা পড়ে, তাইলে হয়তো আড্ডা আবার জমবো... সেই আশায় বইস্যা বইস্যা খাইতাছি.. (কি তা কমু না..)... (ক্লোজআপহাসি)
রাত: ১০:২০
: আগেই এক্টা টোপ দিছিলাম যে, আমি খাইতাছি (কি কমু না)। সেইটার লোভেই মনে হয় 'স্বপ্নচারী পথিক' হাটাহাটি বাদ দিয়া আড্ডায় যোগ দিলো। বেচারা স্বপ্নের ঘোরে হাটে.... আড্ডাটারেও স্বপ্ন মনে করছে কিনা কে জানে
.. ভাইয়ে মানুষ ভালা.. কথা দিছে শয়তানি করবো না.. শুধু কিঞ্চিত বিটলামী করতে চায়...
: এইদিকে 'মৈথুনানন্দ' যে এক্টু পর পর আইস্যা কি কয়, সব বাড়ির ছাদের উপর দিয়া যায়। মনে হয় কোবতে আবৃতি করে..
: যা ভাবছিলাম তাই... ফেনীর নুর3ডিইডি ভাই সেন্টু খাইছে নোয়াখালির বদনাম কইছি বইলা। (ক্লোজআপহাসি)... তিনি অবশ্য ভাল ডিফেন্ড দিছেন... উনি বললেন খাওয়ার পর পরই ফুট মাইরা নোয়াখালির মানুষ সময় সচেতনতার পরিচয় দেন ...

: 'তাহসিন সাঈদা মুন' আইস্যা আইসক্রিম খুঁজতাছে.... 'বিন্দু আমি' রে এখন কই পাই?
: ঐদিকে ঘুম থিকা উইঠা 'গোলাপী' ব্রেক ফাষ্ট না খুইজ্যা ডিনার খুঁজে ক্যান কেউ কইতে পারেন?
(গভীর) রাত: ২:১০
সবাই নানা রকম খাদ্য দ্রব্য দিয়া যায়, কিন্তু 'মেহরীন শারমিন' দিয়া গেলো '৫'। আইচ্ছা, এই পাঁচ দিয়া করুমটা কি? এইটা কি খায় না মাথায় দেয়?
'বন্ধনহীন' নাকি তিনদিন কিছু খায় নাই। তারপর এইখানে খাওয়ার গন্ধ পাইয়া ছুইটা আইছে.. কিন্তু খাইতে পারতাছে না..... কেমনে খাইতে হয় তা নিয়ে কেউ এট্টু লিখবেন?
এদিকে রাগু দিদি একটু পর পর আইস্যা এমন সব খাবার আইটেমের নাম কয়... যে ক্ষিদা পাইয়া যায়। তাই ঠিক করছি উনার বাসায় যামু একদিন.... তখন দেখা যাইবো..... তা কে কে আছেন আমার লগে যাইতে আগ্রহী? হাত তুলেন!!!! (ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


