আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

ভ্যালিডিটি যাচাই: রবীন্দ্রনাথ ঠাকুর ও কিছু জিজ্ঞাসা

১০ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪৪

শেয়ার করুন:                   Facebook

=====================
রাগিব ভাইয়ের দেয়া কিছু মন্তব্যের জবাবে করা আমার মন্তব্যটি কিছুটা পরিবর্তিত করে পোষ্ট হিসেবে দিলাম...
=====================
আলোচ্য লেখায় আমরা যে বিষয়টি নিয়ে তর্ক করছিলাম, সেখানে আমরা উভয়েই কিন্তু অন্যের দেয়া তথ্যের উপর ভিত্তি করে কথা বলছি.. তবুও ধরে নিলাম যে রাগিব ভাইয়ের বক্তব্যটাই সঠিক। তাহলে আরো কিছু প্রশ্ন এসে যায়। 'রাগিব' বলেছেন যে-

"ত্রিভূজ ও অন্যান্যরা - রবীন্দ্রনাথ রাজা জর্জের প্রশংসা করে গান লিখেছিলেন, কথাটা ঠিক না। রবীন্দ্রনাথ নিজে স্পষ্ট করে বলেছেন, তাঁকে ঐরকম গান লেখার জন্য বলা হয়েছিলো, কিন্তু তিনি অপমানিত বোধ করে বরং স্রষ্টার উদ্দেশ্যে 'জন গণ মন' গানটি লিখেছিলেন।"


আলোচ্য ভাষ্যমতে রবীন্দ্রনাথ কে ইংরেজরা অনুরোধ করেছিলো তাদের জন্য গান রচনা করতে। তখন রবীন্দ্রনাথ অপমানিত বোধ করে প্রর্থনা সঙ্গীত রচনা করেছেন।
..যে প্রশ্নগুলো মাথায় আসলো-

১) রবীন্দ্রনাথ ঠাকুর কি ইংরেজদের জন্য গান লিখতে ও সেখানে তা গাইতে বাধ্য ছিলেন?
২) নজরুল যেখানে ইংরেজদের কথায় না চলার কারনে কারা বরন পর্যন্ত করেছেন, সেখানে রবীন্দ্রনাথ যান ইংরেজদের লর্ডকে অভিনন্দন জানানোর অনুষ্ঠানে অংশগ্রহন করতে (গিয়ে কি করেছেন তা আপাতত ধরছি না)... তিনি সেই অনুষ্ঠান বয়কট করলেন না কেন?
এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার......



এবার আসি আরো কিছু তথ্যের ব্যাপারে...
১) "১৯০৫ সালের ২০ জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ঐ বছরেরই ১৬ অক্টোবর (বাংলা মতে ১৩১২ খ্রিস্টাব্দের ৩০ আশ্বিন) থেকে তা কার্যকর করার কথা বলা হয়। শ্রেণি বর্ণ নির্বিশেষে বাংলার সকল মানুষই এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হন রবীন্দ্রনাথ ঠাকুরও।"
: তথ্যটি কি ভুল না সঠিক?

২) বঙ্গভঙ্গ বিরোধীতা করে (যেটা না হলে আজকের বাংলাদেশের অস্তিত্ব সম্ভব ছিলো কিনা আলোচনার বিষয় হতে পারে) করা আন্দোলনে রবিন্দ্রনাথ ব্যাপক ভূমিকা রাখেন। তিনি এসময় অখন্ড ভারতের পক্ষে বেশ কিছু গান লিখেন। "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" তেমনি একটি গান। ১৯০৭ সালের ৭ আগস্ট কলকাতার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এক সমাবেশে এই গান প্রথম গাওয়া হয়।
: তথ্যটি কি ভুল না সঠিক?

৩) ১৯১২ সালের ২৮শে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে বিশাল এক জনসভা আহবান করা হয় কলিকাতার গড়ের মাঠে । আর এই সভাতে সভাপতিত্ব করেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।
: তথ্যটি কি ভুল না সঠিক?


সত্যিকার অর্থেই জানার জন্য লিখেছি। যারা এব্যাপারে জানেন, তারা জানালে বাধিত হতাম।


রিলেটেড কিছু লিংক:
۞ জাতীয় কবি ও বিশ্বকবি : একটি পর্যালোচনা
۞ জাতীয় সংগীত পরিবর্তন
۞ বেঠোফেন অর্কেস্ট্রার পরিবেশনায় আফগানিস্তানের নতুন জাতীয় সঙ্গীত
۞ জাতীয় সংঙ্গীত টু রেব(বানানটা আসছে না) সঙ্গীত
۞ জাতীয় সঙ্গীত ও আমাদের কিছু অদ্ভুত আচরন
۞ বিশ্বকবি ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
۞ মি: ক্লাইভ কে দেয়া রবীন্দ্রনাথের ম্যাসেজ
۞ ইউকিপিডিয়াতে রবীন্দ্রনাথ
۞ আমাদের জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুর
ভ্যালিডিটি যাচাই: রবীন্দ্র বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ;
প্রকাশ করা হয়েছে: আমার দেশপর্যবেক্ষন  বিভাগে ।

 

  • ২৩ টি মন্তব্য
  • ৬৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১২
comment by: এক পশলা বৃষ্টি বলেছেন: ইর..র আমি তো রবীন্দ্র বিষেশজ্ঞ নই ।
২. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
comment by: এক পশলা বৃষ্টি বলেছেন: আমি একটা কাজ করলাম...! 'বিশেষজ্ঞ' বানানটাই ভুল লিখলাম বিশেষ ভাবে অজ্ঞ হয়ে গেছি

বানান ঠিক করে দেন প্লিজ ।
৩. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: বিশাল ব্যাপার!
এত লিঙ্ক আর রাগীবের পোস্টে এত মন্তব্য যে পুরোটা বুঝে উঠতে একটু সময় লাগবে।
সময় করে ভেবে চিন্তে একটা পোস্ট বা এরকম কিছু দেয়া যায়।
তবে আপাতত অল্প কিছু কথা :
১.তথ্য সন্নিবেশ ও রিপ্রেজেন্টেশনের নানা পদ্ধতি আছে। এইভাবে সঠিক তথ্য পরিবেশন করলেও তার পরিপ্রেক্ষিতটা বিচারের মধ্যে না থাকলে একে খুব সহজে ঘৃণা জাতীয় ইল মোটিভের দিকে নিয়ে যাওয়া সম্ভব।
রবীন্দ্রনাথ বিপ্লবী ছিলেন না। ব্রিটিশ শাসকরা যে মুৎসুদ্দী বেনিয়া গোষ্ঠী তৈরি করেছিল সে গোষ্ঠীর একটি বিখ্যাত পরিবারে তার জন্ম হয়েছিল। জমিদার হিসেবে তার পরিবারের এমন কোনো ট্রাক রেকর্ড নাই যাতে তাদের কম অত্যাচারি বা মহানুভব বলা যায়। মুখ্যত, এই জমিদারি হারানোর ভয়েই তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন। সম্পদ রক্ষা সবারই অগ্রবর্তী বিবেচনায় থাকে, রবীন্দ্রনাথেরও পরিবারেরও ছিল। কোটি টাকার জমিদারি ছেড়ে কেউ বাংলা ভাগের পক্ষে দাঁড়াবে কেন?
এসময় যদি তিনি আমার সোনার বাংলা... লেখেন তবে তিনি সঠিক আকুতিই প্রকাশ করেছেন। এই বাংলায় আমাদের জমি জিরাত আছে বলেই আমরা সবাই বাংলাকে ভালোবাসি। পাঞ্জাবে জমি থাকলে একইভাবে আমার সোনার পাঞ্জাবই গাইতাম। ফলে এটা বাংলা প্রেমের একটা বাস্তব গান। এইটা অখণ্ড ভারতের পক্ষের অখণ্ড বাংলার পক্ষের গান।
ফলে, রবীন্দ্রনাথের যে গানটি পশ্চিমবঙ্গে সবচেয়ে কম গাওয়া হয় সেটা সোনার বাংলা। কারণ ভারতীয় জাতীয়তাবাদের বাইরে এই গান বাঙালি জাতীয়তাবাদকে সমর্থন জোগায়।
আমার মতে, দেশপ্রেম জাগানো, নানা জাতীয়তাবাদী প্রসঙ্গে এই গানটি মোক্ষম একটি নির্বাচন। এইটা পরিবর্তন করার চিন্তা গাধামো ছাড়া আর কিছু নয়। রাষ্ট্র কাঠামোর গুরুতর ভাঙ্গন ছাড়া শুকনা বিতর্ক দিয়ে কখনো কোনো দেশে জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা পরিবর্তিত হয়েছে বলে আমার জানা নাই।
৪. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
comment by: আশরাফ রহমান বলেছেন: রবীন্দ্রনাথ যে বঙ্গভঙ্গ বিরোধি আন্দোলনে সিক্রয় ছিলেন এব্যাপারে কারো বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। একজন জমিদার হিসেবে রবীন্দ্রনাথ নিজের স্বার্থেই এ অবস্থান গ্রহণ করেছিলেন। এম,আর,আখতার মুকুল তার কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী বইতে লিখেছেন-
*১৯০৫ সালের প্রস্তাবিত বঙ্গভঙ্গের জন্য সবচেয়ে বেশী আতংকগ্রস্ত হয়েছিল কলকাতায় বসবাসকারী বর্ণহিন্দু জমিদার গোষ্ঠী। যদিও এরা আদতে অন্যান্য সমস্তক্ষেত্রে ইংরেজ শাসকগোষ্ঠীর পদলেহী ছিলেন,তবু নিজিদের স্বার্থহানীর ভয়ে একমাত্র বঙ্গভঙ্গের ব্যাপারটি এরা মেনে নিতে পারেনি ।*

ভারতের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সরল চট্টোপাধ্যায় তার ভারতে স্বাধীনতা সংগ্রামের ক্রমবিকাশ গ্রন্থে লিখেছেন-

১৯০৫এর অক্টোবরে বঙ্গভঙ্গ কার্যকরী হবে বলে সরকার ঘোষণা করে। রবীন্দ্রনাথের আহবান অনুযায়ী এই দিনটিকে 'রাখি বন্ধন' দিবসরুপে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। রবীন্দ্রনাথের নেতৃত্বে এই দিন শোভাযাত্রা শুরু হয় এবং পথের দুধারে সবার হাতে রাখী পরিয়ে দেয়া হয়। শুধু তাই নয় ১৯০৫ সালের ২৫ আগষ্ট বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে টাউন হলে (কলকাতা) এক বিরাট জনসভায় রবীন্দ্রনাথ তার বিখ্যাত ' অবস্থা ব্যবস্থা' প্রবন্ধটি পাঠ করেন।

এরপর ১৯০৭ সালের ৭ আগস্ট কলকাতার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এক সমাবেশে তার "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" এই গানটি গেয়ে শোনানো হয়।

আমার সোনার বাংলা গানটির মাধ্যমে তিনি অখন্ড ভারতের যে স্বপ্ন দেখেছিলেন ( তা যে কারণেই হোক) ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লীর দরবারে সম্রাট ৫ম জর্জের ঘোষণার মাধ্যমে তা বাস্তবায়িত হওয়ায় অর্থাৎ বঙ্গভঙ্গ রদ হওয়ায় রবীন্দ্রনাথ ৫ম জর্জকে উদ্দেশ্য করে জনগনমন অধিনায়ক জয় হে ভাগ্য বিধাতা' গানটি রচনা করেন।
বঙ্গভঙ্গের শুরু থেকে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ভুমিকা পর্যালোচনা করলে দেখা যাবে এ কাজটি করাই তার জন্য স্বাভাবিক ছিল।
৫. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
comment by: ত্রিভুজ বলেছেন: @এক পশলা বৃষ্টি,
টাইপ মিসটেকের কারনে অনেক রকম বানান ভুল হয়.. ব্যাপার নাহ!



মোর্শেদ ভাই,
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
"তথ্য সন্নিবেশ ও রিপ্রেজেন্টেশনের নানা পদ্ধতি আছে। এইভাবে সঠিক তথ্য পরিবেশন করলেও তার পরিপ্রেক্ষিতটা বিচারের মধ্যে না থাকলে একে খুব সহজে ঘৃণা জাতীয় ইল মোটিভের দিকে নিয়ে যাওয়া সম্ভব।"... কথাটা একদম ঠিক। অল্প কথায় আপনার উপস্থাপনটা অসাধারন হয়েছে! নোট করে রাখলাম... মজার ব্যপার হচ্ছে আরো অনেক ব্যাপারেই আমরা এসব পদ্ধতি প্রয়োগ হতে দেখি। ...


"আমার মতে, দেশপ্রেম জাগানো, নানা জাতীয়তাবাদী প্রসঙ্গে এই গানটি মোক্ষম একটি নির্বাচন। এইটা পরিবর্তন করার চিন্তা গাধামো ছাড়া আর কিছু নয়।"
..... আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন মূল ব্যপার না। আগের পোষ্টের একদম শেষে একটা কথা বলেছিলাম.. ..আপাতত সবার কাছ থেকে জানি...


তবে একটা কথা না বললেই নয়... তা হলো, অনেক সময় অনেক কিছুর সাপেক্ষে অনেক রকম করে অনেক কিছুকে ব্যাখ্যা করা হয়.. যা দিয়ে অনেক রকম ভাবে অনেক কিছুই বোঝানো সম্ভব এবং তা ভ্যালিড মনে হয়........ সেরকমই একটা ব্যাপার হলো এই বিষয়টা.....


আপনি সময় এব্যপারে তথ্যবহুল সুন্দর কিছু পোষ্ট করলে অনেক কিছু জানতে পারবো আশা করি। তাই আপনার পোষ্টের অপেক্ষায় রইলাম।



বাকীদের ব্যাখ্যার জন্য অপেক্ষায় থাকলাম.... দেখি কে কি বলে...
৬. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
comment by: ত্রিভুজ বলেছেন: @আশরাফ রহমান,
আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য.... সবার মন্তব্যগুলো নিয়ে পরে দেখবো শেখার ও জানার মত কিছু পাই কিনা.....
৭. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
comment by: বন্ধনহীন বলেছেন: আমি রবীন্দ্র বিশেষজ্ঞ নই। আপনার শেষ প্রশ্নটি ছাড়া অন্যান্য প্রশ্নের ব্যপারে তেমন কোন আকর্ষন আমার নাই।
রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদ করেছিলেন - এটা হয়ত সত্যি কথা। কিন্‌তু কেন তিনি এর বিরোধীতা করেছিলেন তা জানার চেষ্টা করছি (নেটে) অনেকদিন। কোন উত্‌তর পাইনি।

রবীন্দ্রবিরোধী এক ভদ্রলোক (মুহাম্মদ আবদুল্লাহ) হয়ত এই বিষয়ে সাহায্য করতে পারেন। সমস্যা হচ্ছে তিনি কোন রেফারেন্স দেন না। তার একটা লেখা এইখানে পড়তে পারেন।
Click This Link
৮. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
comment by: মামু বলেছেন: ভাগিনারা,
এই ব্যাপারে চুঞ্চিত সঠিক উত্তর দিতে পারিবে, তাহকে তো তোমরা খেদাইয়া দিছ। এখন বুঝ ঠেলা।
কত কইরা না করলাম পাবলিক খেদাইও না, আমার কথা তো ভাল লাগে নাই।
৯. ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
comment by: মামু বলেছেন: ত্রিভূজ,
তোমার কাছে মাপ চাই। একটা গ্যান্জাম শেষ না হইতে আর একটা গ্যান্জাম লাগাইয়া দিছ, আর বইস্যা বইস্যা দাত বাইর কইরা হাসতাছ।
খুব খিয়াল কইরা, বুঝলা।
১০. ১০ ই জুন, ২০০৭ রাত ৮:১০
comment by: তুষার ০০৭ বলেছেন: ত্রিভুজ ভাইয়া, আপনার পোস্ট আঁকাড়ে---ªরবীন্দ্রনাট টাক্কুর নিয়ে জ্ঞান দেখে বগলিত হলাম।
১১. ১০ ই জুন, ২০০৭ রাত ৮:৪৩
comment by: গোপাল ভাঁড় বলেছেন: হু গিভস আ ফাক...
১২. ১০ ই জুন, ২০০৭ রাত ৯:০৮
comment by: ত্রিভুজ বলেছেন: @তুষার ০০৭,
কম জানি বলেই তো জিজ্ঞাসা করলাম ভাই।


@মামু.. কি যে বলেন না ভাই... !@@!935595 !@@!935596 !@@!935597 '!@@!935598 !@@!935599' !@@!935600 !@@!935601 !@@!935602...... একদল এসে বলে রবীন্দ্রনাথ ঠাকুর কে 'রবি সাহেব' বলে নাকি অপমান করেছি। তাই 'রবি সাহেব' সম্পর্কে একটু জানার চেষ্টা করছি... এখন পর্যন্ত আমার প্রশ্নগুলোর ভ্যালিড কোন উত্তর পেলাম না।


@ গোপাল ভাঁর
এটা বড়দের টপিক... আলোচনা শেষ হলে নৃত্যানুষ্ঠান হবে.. তারপর কৌতুকের পালা.. আপনি আরো পরে আসেন....!
১৩. ১০ ই জুন, ২০০৭ রাত ৯:০৯
comment by: ত্রিভুজ বলেছেন: @বন্ধনহীন ,
আপনার লিংকের জন্য ধন্যবাদ। সেভ করেছি। সময় করে পড়ে মন্তব্য করবো... ভাল থাকুন।
১৪. ১০ ই জুন, ২০০৭ রাত ৯:৪২
comment by: রাজনীতিক বলেছেন: রবীন্দ্রনাথ ইংরেজদের পেয়ার করতেন নোবেল বাগানোর লাইগ্যা আর জমিদারী পোক্ত করনের লাইগ্যা। তাই তো তিনি বঙ্গভঙ্গের বিরোধীতা করেছিলেন। বঙ্গমাতার অঙ্গহানীর দোহাই দিয়ে তিনি এ কাজটি করেছিলেন হিন্দুদের স্বার্থে। বাংলার পিছিয়ে পড়া মুসলমান সমাজ বঙ্গভঙ্গের ফলে সুবিধা পাক তা তিনি সহ্য করতে পারেন নি। তার এ অবস্থান যে বঙ্গমাতার প্রতি ভালবাসা থেকে নেয়া হয়নি তার বড় প্রমাণ ৪৭শে ভারত বিভাগ। তখন কিন্তু রবীন্দ্রনাথসহ বর্ণ হিন্দুরা নিজেদের স্বার্থেই বঙ্গমাতার অঙ্গহািন করেছিলেন। আসলে সবই স্বার্থ!
১৫. ১০ ই জুন, ২০০৭ রাত ১১:২৬
comment by: রবিনহুড বলেছেন: ত্রিভূজ ঠিকই আছে, ঠাকুর রে তুমি সাহেব কইলা ক্যান? ওই হচ্ছে ঠাকুর, ঠাকুর মানে বোঝ? ওরে সাহেব কইবা না। সাহেব মানে বোঝ?

মামু কইছে কোন একটা পোষ্টে দেখলাম "ইংলিশ রাজাকার" তুমি হইলা "ঠাকুর রাজাকার"
১৬. ১১ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
comment by: আবু সালেহ বলেছেন: ত্রিভুজ তুমি যে হারে লিংক দিছ তাতে অনেক কিছু জানতে পারলাম....যদিও এখনও অনেক কিছু বাকি....

আর মন্ত্যব্য থেকেও আরো অনেক কিছু জানলাম..
সবচেয়ে ভালো লেগেছে গঠনমূলক কিছু সুন্দর মন্তব্য পাওয়া গেছে এখানে...

ধন্যবাদ তাদেরকে যারা সুন্দর মন্তব্য প্রদান করেছেন...
১৭. ১১ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
comment by: বায়েজীদ বলেছেন: "১৯১২ সালের ২৮শে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে বিশাল এক জনসভা আহবান করা হয় কলিকাতার গড়ের মাঠে । আর এই সভাতে সভাপতিত্ব করেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।"
ইন্টারেস্টিং তথ্য। বিস্তারিত জানা আছে কাহারও? জানাইলে বাধিত হইব।
১৮. ১৪ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:০৪
comment by: বাতায়ন বলেছেন: রবিন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধিতার সময় বলেছিলেন, "বঙ্গমাতা"কে বিভক্ত না করার কথা। বলেছিলেন, মাকে যেমন ভাগ করা যায় না, তেমনি দেশমাতাকেও ভাগ করা যায় না। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি অবিভক্ত বঙ্গ ছিল সবচেয়ে বড় সমাধান।

পুরনো পোস্ট, দেরি করে জবাব দিলাম। ঝুটঝামেলার মাত্রা দেখে এখানে আসি না। আমার সীমিত জ্ঞানটুকু সভয়ে শেয়ার করলাম।
১৯. ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১১:৩৮
comment by: সময়ের প্রান্তরে বলেছেন: ত্রিভূজ আপনার জানার আগ্রহ দেখে ভালো লাগলো। আমি আপনার প্রশ্নের কিছু উততর দিতে চাইছিলাম এখানে। কিন্তু পোষ্টটা একটূ বড় হয়ে গিয়েছিল তাই নিজের ব্লগেই দিলাম। আমার লেখা পড়ে আপনার যদি প্রশ্ন এসে থাকে তাহলে বলবেন।
Click This Link
২০. ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১১:৫৮
comment by: কালপুরুষ বলেছেন: ভাইরে! কঠিন বিষয়। আমি পালাই। ছা পোষা মানুষ। বড় মানুষদের মাঝে মূর্খদের কথা না বলাই ভাল।
২১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০০
comment by: পান্জেরী বলেছেন: সুন্দর তথ্যপূর্ণপোস্ট শোকেসে। ধন্যবাদ।
২২. ১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০০
comment by: আশরাফ রহমান বলেছেন: অনেক দিন পর লেখাটা আবার পড়লাম।
২৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:

সকলকে লিংকে দেয়া পোস্ট পড়ার আহ্বান জানাচ্ছি। আশা করি বুঝতে পারবেন।
Click This Link

 



 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৪৬৮৯