somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাকৃতিক দুর্যোগ ও ব্লগারদের দায়িত্ব

৩০ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগিং এখন আর সময় কাটানোর মাধ্যম নয়। বিশ্বের অনেক দেশে ব্লগারদেরকে এখন রীতিমত শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হয়। ব্লগিং যে সংবাদপত্র বা নিউজ চ্যানেল থেকেও শক্তিশালী হয়ে ওঠছে তার প্রমাণ পাওয়া যায় সম্প্রতি বুশ প্রশাসনের কিছু মন্তব্যে। তারা ব্লগারদের মুক্তচিন্তায় বাঁধ দেয়ার ব্যবস্থা গহণ করতে যাচ্চেন, কারন ব্লগিং দিন দিন এত জনপ্রিয় ও শক্তিশালী হয়ে ওঠছে যে পেশী শক্তির জোরে টিকে থাকা অন্যায়কারীদের মনে তা ভয়াভয় ভীতির সঞ্চার করছে। বস্তুত ব্লগ হলো সাধারন মানুষের ভাবনার দর্পন। পেপার পত্রিকা বা নিউজ চ্যানেলগুলো যখন কোন নির্দিষ্ট রাজনৈতিক মতবাদ বা শক্তির লেজুরবৃত্ত্বিতে ব্যস্ত থাকে ঠিক তখনই সাধারন মানুষ সত্যিকার মনোভাব ও দেশের দেশ জনপদের প্রকৃত চিত্র ব্লগে তুলে ধরে সচেতন ব্লগাররা। তাদের কণ্ঠ চেপে ধরার কোন উপায় জানা নেই রাজনৈতিক সুবিধাবাদীদের। কারন একটি দুটি টিভি চ্যানেল বা নিউজ পেপার কিনে নেয়া যায়, কিন্তু দেশের সকল জনগনকে কিনে নেয়া যায় না। এই কারনেই আগামীতে সুন্দর বিশ্ব গড়ার পেছনে ব্লগারদের একটা বড় ভূমিকা থাকতে যাচ্ছে। আপনি আমি আমরা সবাই এই মহান কাজের সাথে জড়িত। তাই আমরা নিজেদের নিয়ে গর্ব করতে পারি। ভবিষ্যত প্রযন্ম আমাদের পানে চেয়ে আছে।

এবার আলোচনা শুরু করি। উপরের ভূমিকাটুকু দেয়া প্রয়োজন মনে করেছি কারন অনেকেই জানেন না একজন ব্লগার কত গুরুত্বপূর্ন ও শক্তিশালী ভূমিকা রাখতে পারে সমাজের বিভিন্ন কর্মকান্ডে। যারা এই অসম্ভব সুন্দর ও মহৎ কাজের সাথে জড়িত, তারা অবশ্যই আদ দশজন সাধারন গা বাঁচিয়ে চলা নাগরিকের মত নন। তারা অবশ্যই তুলনামূলকভাবে অধিক সচেতন ও উত্তম নাগরিক।

তো এই সচেতন নাগরিকদের কাছে একটা ছোট আবেদন রেখেই এই পোষ্টটা শেষ করবো। আপনারা জানেন এবার দেশের বন্যা পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সরকার ও বিভিন্ন সাহায্য সংস্থাগুলোই যথেষ্ট নয় দূর্গতদেরে পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং যেকোন সময় আপনাদের সহযোগীতার প্রয়োজন হতে পারে। আমাদের দেশ ও সমাজের জন্য হীতকর কাজগুলোতে সরাসরি অংগ্রহন করুন। দেশের ও সমাজের প্রয়োজনে এগিয়ে আসুন যতটুকু সম্ভব।

যে কোন সময় দূর্যোগপীড়িত মানষের সাহায্যে এগিয়ে আসার ডাক পড়তে পারে। প্রস্তুত থাকুন, দূর্যোগপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এবং হাত বাড়িয়ে দেয়ার জন্য। আপনার একটু কষ্ট ও ত্যাগ অনেক মানুষের হাসির কারন হলে কেন আসবেন না? আমরা সবাই অবশ্যই প্রস্তুত থাকবো। একজন সচেতন নাগরিক ও ব্লগার হিসেবে এটা আপনার আমার দায়িত্ব।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৭
৩৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×