দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে এবং পরিস্থিতি শান্ত রাখতে সরকারের উচিত হার্ড লাইনে যাওয়া।
একথা দিবালোকের মতই পরিষ্কার যে, এটা ছাত্র আন্দোলন নয়। গতকাল যারা নিউজ চ্যানেলগুলোতে মিছিল, ৃলুটপাট ও হামলার দৃশ্য দেখেছেন তারা বুঝেছেন নি:সন্দেহে। বুঝেও বুঝবে না শুধু তারা যাদের ব্যপক ক্ষতি হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার কারনে।
তাছাড়া গতকাল ছাত্রদের সকল দাবী মেনে নেয়ার পরেও আজকের ঘটনাগুলোর ব্যাখ্যা কি? এটা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না যে এসব ঘটনার পেছনে রাজনৈতিক দলগুলো রয়েছে। এসব সন্ত্রাসী কার্যকলাপের ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত!
(নিতান্তই ব্যাক্তিগত মতামত)
==========================================
আপডেট:
তারিখ: ২২ জানুয়ারী, ০৮
================
এই ঘটনার মূল নায়কদের মুক্তির জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা(!) আন্দোলনের হুমকি দিচ্ছে! আর আমাদের তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধিরা এই সন্ত্রাসের মূল নায়কদের মুক্তির জন্য বিবৃতি দিচ্ছে...
সত্যি সেলুকা! কি বিচিত্র এই দেশ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

