আমার প্রিয় পোস্ট
- মাইনুল এবং আওরঙ্গজেব, হ্যারির পোষ্ট প্রিয় থেকে সরিয়ে ফেলেন - ভালো
- জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী - আওরঙ্গজেব
- ওয়ার অন টেররের ভারতাগমন এবং মুম্বাই সন্ত্রাসের রাজনৈতিক মাজেজা - ফারুক ওয়াসিফ
- একটি আন্দোলন এবং মালটিপল প্রতিপক্ষ। - তরঙ্গ
- দেওয়ানবাগী পীরের মুরীদদের সংগঠন বায়্যিনাত এর সদস্যরা কি মুসলিম ? - আকাশ সুনীল
- তুরস্কে হেডস্কার্ফ পরিধানের অনুমতি ও কিছু কথা - ত্রিভুজ
- সেনাবাহিনী থেকে ইসলামি ভূত তাড়ানোর ‘সেকুলার প্লান’ -- ফরহাদ মজহার - আহসান মোহাম্মদ ক
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- অস্থির কথোপকথন-২ - চিটি (হামিদা আখতার)
- প্রসঙ্গ নাস্তিকতা: নাস্তিকরাও তাহলে ঈমানদার বান্দা? - ত্রিভুজ
- বগালেক কি সত্যি আগ্নেয়গীরি? জানতে চাইলে দেখে আসুন নিজের চোখে? - সৌম্য
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- পড়ুয়ার পোস্ট, সামহোয়ারইন ও ফেসবুক এবং রাজাকার প্রসঙ্গ - মাহবুব মোর্শেদ
- ক্রিকেট ও জাতীয়তাবাদ : বাংলাদেশী ক্রিকেটারদের তথাকথিত বিশ্বাসঘাকতা ও ক্রিকেট প্রেমিকদের হাহাকার - মাহবুব মোর্শেদ
- ওবামা কি সত্যি পারবেন পৃথিবাটাকে 'চেঞ্জ' করে ফেলতে? - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- রবীন্দ্রনাথ ঠাকুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় - ত্রিভুজ
- মাদ্রাসার ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসংগে - উম্মু আবদুল্লাহ
- আত্ন উন্নয়ন ও অটোসাজেশন (সংগ্রামে আপনাকে টিকে থাকতে হবে-১) - ইসতিয়াক আহম্মেদ
- বিষাক্ত দুধ ও মেলামাইন...
- শিরোনামহীন
- স্টেপ বাই স্টেপ গাইডলাইনঃ মানবযন্ত্রে ভালবাসা স্থাপন প্রক্রিয়া। - লুলুপাগলা
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে কতটা জরুরী? - নুভান
- আমার এলোমেলোবেলা: আমাদের গ্রাম, আহ! আমাদের গ্রাম!!! - ত্রিভুজ
- শাবাশ নতুন ভারত! - অরুন্ধতি রায় - ত্রিভুজ
- হে ভাস্কর্য, তুমি কি মূর্তি? - ব্রাত্য রাইসু
- ভাস্কর্য বিতর্ক: কয়েকটি প্রশ্ন ও কিছু ফুটনোট - রিফাত হাসান
- ভাস্কর্যঃ ধর্মের অন্তরায় নাকি শিল্পের প্রতীক?! - পারভেজ
- মডারেট মুসলিমের সন্ধান করার আগে আসুন একটু সামাজিক দৃষ্টিকোণ বিচার করি - ত্রিভুজ
- বনসাই - প্রকৃতির বিরুদ্ধে শিল্প - রাজামশাই
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- দিনলিপি ৭: জননী ও মানিক - ফারহান দাউদ
- কোন পথে যাবেন? - বাবু>বাবুয়া>বাবুই
- সামহোয়্যাইন জিন্দাবাদ.. এ-টিম জিন্দাবাদ... - ত্রিভুজ
- হার্ডডিস্ক পার্টিশন - তানিয়া ফারহানা
- তুমি, সম্ভবত একটি পাতা - রিফাত হাসান
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- ফাজলামোর একটা সীমা থাকা দরকার - রিফাত হাসান
- ~শুভ জন্মদিন ত্রিভুজ~ - কণা
- ভালো লাগেনা আর গালিগালাজ- কাদা ছোঁড়াছোড়ি... - শিরোনামহীন
- আজকের আড্ডা স্মরনীয় আড্ডা , কারন আজকের আড্ডায়.... - পথিক!!!!!!!
- আজকের ব্লগ আড্ডা



- ইউনুস খান
- সুদ নির্ভর বিশ্ব অর্থনীতির ধ্বস O শরিয়া ভিত্তিক অর্থনীতির প্রসার ।। অর্থপ্রতিষ্ঠানের পরে এবার দেশ দেউলিয়া! - আওরঙ্গজেব
- ব্লগিং এবং ক্রিকেট স্কোরবোর্ড দেখুন.. একই উইন্ডোতে - ত্রিভুজ
- মায়ের জন্য ৮ ব্যাগ বি পজেটিভ রক্ত দরকার - আরিফ জেবতিক
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- বাংলা যুক্তবর্ণের তালিকা (পুন: পোস্ট) - ত্রিভুজ
- আস্তিক ভাইদের জন্য- আসুন জ্ঞানালোচনা করি। - রাসেল ( ........)
- নাস্তিকের ধর্মকথার পোস্টপ্রসঙ্গেঃ সবাইকে সতর্ক করার জন্য এ পোস্ট - মাহমুদ রহমান
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- জ্ঞানীর দায়িত্ব, ল্যাংটা বাবা, গোয়েবলস ও বর্তমানের আস্তিক নাস্তিক প্রোপাগান্ডা - বিবর্তনবাদী
- দুই যুগও হয়নি পৃথিবীর অর্ধেকটাই শাসন করত নাস্তিক শাসকেরা - মাহিরাহি
- হাদিসের নতুন ভার্সন করতে যাচ্ছে তুরষ্ক - কাউন্টার পোস্ট : ২ - নাহিদ মাহমুদ
- ফটো ব্লগ: দ্য এ-তিম - ত্রিভুজ
- আমার নাস্তিক ভাবনা(৫) : আল্লাহ কে? - কাঙ্গাল মুরশিদ
- আস্তিকরা সবাই বেক্কল কেন? - হ্যারি সেলডন
- কয়েকজন ব্লগারের নিজস্ব স্টাইলের ঈদ শুভেচ্ছা




- কঁাকন
- ঈদের দিনের সম্ভাব্য ব্লগ পোস্ট......... - চোরকাঁটা
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- যেকোন সাইটে ব্যবহার করার জন্য বাংলা কি-বোর্ড (বেটা ভার্সন) - ত্রিভুজ
- সিঙ্গেল সেক্সের ইর্ষণীয় সাফল্য ও বাংলাদেশ প্রেক্ষাপট - আহমেদ মাহদী আকেফ
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- শোন, বলছি তোমার কানে কানে - সুলতানা শিরীন সাজি
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- আবারো ভারতে তোলপাড়া তুলেছে, তেহেলকা নিউজ ম্যাগাজিন - আলোতে লিখব
- ঢাকাকে কব্জায় আনো : লস অ্যাঞ্জেলেস টাইমসের নিবন্ধ - বিবিধ
- ইহা কী দ্যাক্লাম? ব্যাপক মজা পাইলাম!
- ..
- শামসুর রাহমান কি বাটপার ধরনের মানুষ? - হোঁদল কুঁত কুঁত
- ত্রিভুজ ভাই, তিনলক্ষ হইসে...
অভিনন্দন... - বিবেক সত্যি
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- আপনি জানেন কি? - মুছাব্বির
- দারিদ্র বিমোচনে যাকাতকে কার্যকর করতে কয়েকটি পরামর্শ -- আমিনূল মোহায়মেন - আহসান মোহাম্মদ ক
- বিষয় বাংলা ব্লগিং: অনেকদিন পর একটা আজাইরা পোস্ট দিতে মন চায়..... - ত্রিভুজ
- মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন-১ (আপডেটেড) - আজমান আন্দালিব
- মিলগ্রামের পরীক্ষা - কোথায় রয়েছে আদেশ, আনুগত্য, বিবেক, আর নৈতিকতার সীমারেখা? - রাগিব
- এই মাসুদা ভাট্টি কে? - ফজলুল কবিরী
- আমাদের নিরাপত্তা কোথায়? - সিটিজি৪বিডি
- আমার অপরিপক্ক রাজনৈতিক চিন্তা-ভাবনা - ১ - নাহিদ মাহমুদ
- প্রিয় পোস্ট (১) - ত্রিভুজ
- @ প্রিয় পোস্টের গোরস্থান - ত্রিভুজ
- 'Missing You' -এর সঠিক বাংলা কি হবে? - ত্রিভুজ
- ইনডেক্স: কম্পিউটার বিষয়ক লেখাগুলো .... - ত্রিভুজ
- ইনডেক্স: সেরা বিনোদন~ - ত্রিভুজ
- ইনডেক্স: কবিতা ও গান... - ত্রিভুজ
- ইনডেক্স: আত্মকথন... - ত্রিভুজ
- ইনডেক্স: জটিলস পোস্ট... - ত্রিভুজ
- ইনডেক্স: মজার পোস্ট - ত্রিভুজ
ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করা হচ্ছে? স্বাগত! স্বাগত!!
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
টিভিতে খবর দেখছি। এই মাত্র একটি খবর শুনে মনে হলো ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। যদি সত্যিই তা করা হয় সেটা হবে এই সরকারের অন্যতম ভাল কাজের একটি।
আসুন ছাত্র/শিক্ষক রাজনীতিকে "না" বলি।
----
মন্তব্যের ঘরে এপর্যন্ত মতামত দিয়েছেন মোট ৪৪ জন ব্লগার। তাদের মন্তব্যের ভিত্তিতে একটি জরিপ চালিয়ে তার ফলাফল প্রকাশ করা হলো:
১) শিক্ষাঙ্গনের রাজনীতির বি-পক্ষে: ৩৪ জন
মানুষ, মহা পাজি, আশরাফ রহমান, রিজভী, সাইমুম, (আ)..সামি, মিরাজ, পরোপকারী, অনেক ভেবে চিন্তে একজন, সোনার বাংলা, েব।তলভূত, নাজিরুল হক, শাহরীয়ার, সারওয়ারচৌধুরী, কায়েস মাহমুদ, মদন, অবকাশ, সোনাভান, আবূসামীহা, ফারহান দাউদ, এক পায়ে নুপূর, বৃষ্টি পড়ে, নতুন, মুক্তপাখী, পাশা, দলছুট, সাঈফ শেরিফ, শান্ত, ঢালী!, নুর৩ডিইডি , আবু সালেহ মুক্ত পাখি ও নোক্সেনডার।
২) শিক্ষাঙ্গনের রাজনীতির পক্ষে: ৬ জন
নিন্দুক, প্রচেত্য, ফখরুদ্দীন, সূর্য, মোহাম্মদ আলী মাখন ও মন মণষা
৩) মাঝামাঝি অবস্থানে: ৪ জন
চতুরভূজ, বন্ধনহীন, বসুরহাট ও ব্লগে নতুন
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনে রাজনীতির বিপক্ষেই বেশী জনমত।
ধন্যবাদ তাদেরকে যারা মতামত প্রদান করেছেন।
প্রকাশ করা হয়েছে: আমার দেশ, পর্যবেক্ষন, হি-জি-বি-জি বিভাগে ।
চতুরভূজ বলেছেন:
ছাত্র রাজনিতীটাকে যদি একটু গঠনমূলক করা যেত তবে আরও ভাল হত। ছাত্র রাজনিতী বন্ধ হলে অদূর ভবিষ্যতে আমাদের রাজনিতী অঙ্গন খালি পড়ে যাবে, ভাল কোন নেতা হ্য়ত তৈরী হবেনা, যদিও এতদিনও কোন ভাল নেতা তৈরি হয়নি। যাইহোক, দেখা যাক কি হয়।
মানুষ বলেছেন:
ছাত্র রাজনিতী বন্ধ হওয়া উচিৎ।
মহা পাজি বলেছেন:
আমরা না বললে কি হবে,যে সব ছাত্র শিক্ষক রাজনীতি করে তারা যদি না বলে....(!)
আশরাফ রহমান বলেছেন:
বর্তমান ছাত্র রাজনীতি দেশের জন্য ক্ষতি বই লাভ বয়ে আনছে না। তবে চিরতরে বন্ধ না করে আপাতত কয়েক বছরের জন্য পরীক্ষামূলক ভাবে বন্ধ রাখা উচিত।
ত্রিভুজ বলেছেন:
@চতুরভূজ 'ছাত্র রাজনিতী বন্ধ হলে অদূর ভবিষ্যতে আমাদের রাজনিতী অঙ্গন খালি পড়ে যাবে,' এটা একটা ফালতু কথা। যেসব দেশে ছাত্র রাজনীতি নেই সেখানে নেতৃত্ব সংকট আছে বলে তো মনে হয় না।
@ মহা পাজি
তাদের বলায় কিছু আসে যায় না... আইন করে বন্ধ করে দিলেই হয়। ১৯৭৩ এই ফালতু জিনিষটা ঢুকানো হয়েছিলো আমাদের শিক্ষাঙ্গনে। একটি দেশকে পেছনে ফেলে রাখার জন্য এই একটি পদক্ষেপই যথেষ্ঠ ছিলো।
ধন্যবাদ @ মানুষ।
বন্ধনহীন বলেছেন:
তাহলে কিন্তু শিবিরের ছাত্র রাজনীতিও বন্ধ হয়ে যাবে। চতুরভূজের বক্তব্য আলোচনার দাবী রাখে।
বসুরহাট বলেছেন:
ধন্যবাদ সংবাদটি পোস্ট করার জন্য------এখন ছাত্র রাজনীতি বন্ধ করলে যতখানী উপকার হবে তার চেয়ে অপকারও হয়ে যেতে পারে। কারণ শিক্ষাই জাতির মেরুদন্ড আর ছাত্ররাই জাতির ভবিষ্যত। এখন থেকে ছাত্রদেরকে রাজনীতির বাইরে রাখলে হয়তো এদেশে শান্তি ফিরে আসার সম্ভাবনা আছে। তবে তা হবে ক্ষনস্থায়ী।
ত্রিভুজ বলেছেন:
@বন্ধনহীন এই টপিকের সাথে বিশেষ করে 'শিবির' টানা হলো কেন? ছাত্র রাজনীতি বলতে সকল ছাত্রকেই নির্দেশ করে (যারা রাজনীতি করে)।
নিন্দুক বলেছেন:
@ত্রিভুজ, তাহলে তো রাজনীতিই বন্ধ করা উচিত তাই না? কোন কিছু ঠিক ভাবে না চললে আমরা বন্ধ করে দিব। যেমন কলকারখানা, খোলা থাকবে শুধু বড় বড় শপিং মল। সেখানে নিংবিঘ্নে বিক্রি হবে বিদেশি পণ্য।
উন্নত বিশ্বে সবখানে শিক্ষকদের আর ছাত্রদের অন্যান্য পেশাজীবি থেকে বেশী কথা বলার সুযোগ বেশি।
প্রচেত্য বলেছেন:
এরকমটাই ধারণা করেছিলাম, মনে হয়েছিল ব্যপারটি যখন শিক্ষকদ্বয় গ্রেফতার হলেন
রিজভী বলেছেন:
৫
সাইমুম বলেছেন:
৫। ছাত্র আর শিক্ষকদের রাজনীতি বন্ধ হওয়া জরুরি।
ত্রিভুজ বলেছেন:
@নিন্দুকঐসব যুক্তি যে অর্থহীন সেটা আপনিও জানেন। উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন। আমাদের মত ওরা নিজেদের পায়ে এভাবে কুড়াল মারে না। নেতা হবে ভার্সিটির সেরা ছাত্ররা.. দেশের সেরা সন্তানেরা। আমাদের দেশে উলটো। এর অন্যতম কারন শিক্ষাঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ। এটি যত দ্রুত বন্ধ করা যায় ততই ভাল।
@প্রচেত্য
এতে আপনি সমর্থন করেন কি করেন না তা তো বললেন না।
ধন্যবাদ সাইমুম ভাই ও রিজভী ভাইকে।
বসুরহাট বলেছেন:
ত্রিভুজ আপনাকে ধন্যবাদ-------আপনার কথা ঠিক আছে। তবে বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট ভিন্ন। আসলে মুখ ফসকে সঠিক সংবাদ প্রকাশ করায় যেমন সিএসবি নিউজকে বন্ধ করে দিলো সরকার, তেমনি সামনের আন্দোলন সংগ্রামকে লক্ষ্য করেই সরকার এ সিদ্ধান্ত নিচ্ছে বলেই মনে হচ্ছে।
বন্ধনহীন বলেছেন:
ছাত্র রাজনীতি থাকা উচিত। তবে কোন রাজনৈতিক অঙ্গ সংগঠন হিসেবে নয়। একটা উদাহরণ দেই। ধরা যাক একটা বিশ্ববিদ্যালয় নাম "ভাসানী বিশ্ববিদ্যালয়"। এই বিশ্ববিদ্যালয় ছাত্ররা একটা সংগঠন গড়ে তুলতে পারে যারা শুধুমাত্র "ভাসানী বিশ্ববিদ্যালয়" ছাত্রদের সুযোগ-সুবিধা নিয়ে পলিটিক্স করবে। এবং বৃহৎ অর্থে বাংলাদেশের ছাত্রদের সুযোগ-সুবিধা ও শিক্ষাব্যবস্থা নিয়ে পলিটিক্স করতে পারবে। এই সংগঠনের আর কোন অঙ্গ সংগঠন থাকবে না। হয়ত দেখা যেতে পারে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু মাত্র একটি সংগঠন আছে। অথবা একের বেশী হতে পারে। তবে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হবে এক, কিন্তু পথ হতে পারে ভিন্ন।
(আ)..সামি বলেছেন:
আমারতো মনে হয় অগামীতে দেশে রাজনীতিই থাকবেনা।কারণ জাতির গর্ব সেনা অফিসাররাই পরোক্ষভাবে বর্তমানে রাজনীতিকে নিয়ন্ত্রন করছে।তবে সত্যিকারভাবে ছাত্র/শিক্ষক রাজনীতি নিষিদ্ধ একটি পজিটিব দিক।সত্যিকারভাবেএর প্রতিফলন ঘটলেই হয়।
মিরাজ বলেছেন:
@ নিন্দুকআপনি কোন উন্নত বিশ্বের কথা বলছেন জানি না। তবে ইউরোপ কিংবা আমেরিকায় শিক্ষক ও ছাত্ররা একাডেমিক এনভায়রনমেন্টের বাইরে কোন ধরণের রাজনীতির সাথে যুক্ত নয়।
আপনি কি একটু নির্দিষ্টভাবে কোন দেশের নাম বলতে পারবেন?
বন্ধনহীন বলেছেন:
দেখুন, মাথা ব্যাথার সমাধান, মাথা কাটা ফেলা নয় (এই ক্ষেত্রে, আরেকটা একই ধরনের মাথা গজাবে)। তার চেয়ে বরং মাথার চিকিৎসা করানো দরকার।
ফখরুদ্দীন বলেছেন:
@মিরাজ, @ত্রিভুজ, আমার কথা হলো ছাত্র/শিক্ষক এর রাজনৈতিক চর্চার অধিকার দিতে হবে। এর মানে হচ্ছে সরকারের যেকোন কাজের সমালোচনা করার অধিকার। এ অধিকার সরকারী কর্মকর্তার থাকেনা। তারা ইচ্ছে করলেই সরকারের কোন পদক্ষেপ এর সমালোচনা করতে পারেন না।কোন রাজনৈতিক দল করার অধিকার ছাত্র/শিক্ষক এর এখনো নাই, তাহলে তারা বিএনপি/আমলীগ করত। অংগসংগঠনের নামে লেজুরে রাজনীতি করত না। সরকার কি বন্ধ করতে চান? লেজুরে রাজনীতি নাকি তার সমালোচনা?
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ সরকারের কর্তৃত্র বন্ধ হোক, লেজুরে রাজনীতি এমনি বন্ধ হবে। এ ধরনের আরো পদক্ষেপ নেওয়া যায়।
ছাত্র/শিক্ষক এর রাজনৈতিক দল করার অধিকার নাই, সরকার কি বন্ধ করতে চান বলুন তো।
আমি ইউএস/কানাডার কথা বলছি, যেখানে সরকারের সমালোচনা করার অধিকার ছাত্র/শিক্ষক এর আছে, ছাত্র/শিক্ষক এর সংগঠনো আছে, ভোটও হয় - একি ব্যবস্থা বাংলাদেশেও এখন বর্ত্মান, সরকার কি বন্ধ করতে চান? স্পষ্ট করে বলুন।
নিন্দুক বলেছেন:
আমার কথা আমার রুমমেট ফখরুদ্দীন বলে দিয়েছে।
প্রচেত্য বলেছেন:
ছাত্র রাজনিতি বন্ধের পক্ষে আমি না ।
পরোপকারী বলেছেন:
ছাত্র সমাজ কে তাদের মেধার প্রকৃত বিকাশ ঘটাতে, ছাত্র রাজনীতি বন্ধ করা অপরিহার্য। সরকার দেরীতে হলেও একটি ভাল সিন্ধান্ত নিতে যাচ্ছে ।রেটিং-৫।
অনেক ভেবে চিন্তে একজন বলেছেন:
ছাত্র রাজনীতি বন্ধ হোক। ৫
েব।তলভূত বলেছেন:
যে কোন ধরনের রাজনৈতিক দলের লেজুরে রাজনীতি বন্ধ করা উচিত।অন্তত আগামী কয়েক বছরের জন্য।তবে স্টুডেন্ট দের নিজস্ব ব্যাপারে প্রতিবাদ/দাবি থাকলে যেমন: শিক্ষকদের দ্বারা হ্য়রানি, ক্যাম্পাসের পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ে তাদের মত প্রকাশের অধিকার থাকতে হবে।নিষিদ্ধ করবার আগে অবশ্যই "ছাত্র রাজনীতি" কে ভাল ভাবে ডিফাইন করতে হবে।
সূর্য বলেছেন:
রাজনীতি করা যে কোন প্রাপ্তবয়স্ক মানুষের অধিকার। ছাত্ররা অগ্রনী না হলে ৫২'র ভাষা আন্দোলন হত না, ৭১ এ ছাত্ররা ভূমিকা নিয়েছিল বলেই আজকের স্বাধীনতা, স্বৈরাচারী এরশাদকে ফেলে দেয়ার আন্দোলন এই ছাত্ররাই শুরু করেছিল। কাজেই ছাত্র রাজনীতি বন্ধ করার ধূয়া বিশেষ মহলকে শক্তিশালী করার জন্যই এখানে পোস্ট করা হচ্ছে।
ব্লগে নতুন বলেছেন:
রাজনিতি করা যেকারো মৈলিক অধিকার। আর শিক্ষকরা সরকারি চাকরি করেন না তাই শিক্ষকদের রাজনীতি বন্ধ করার অধিকার সরকারের নাই, ছাত্রদের ত প্রস্নই আসে না। তবে রাজনৈতিক দলগুলার লেজুরব্রিতি করা আমি সাপোর্ট করি না।
ব্লগে নতুন বলেছেন:
এই পোসটে তাই ১ এর বেশি দেয়া গেলো না
ত্রিভুজ বলেছেন:
@বসুরহাট প্রেক্ষাপট বিষয় না... ছাত্র/শিক্ষক রাজনীতি বন্ধটাই হচ্ছে বিষয়। হিটলার এসেও এটা করতে চাইলে আমি সমর্থন দিতাম... দেশ ও জনগনের স্বার্থে।
@বন্ধনহীন
ছাত্র/শিক্ষক রাজনীতি ছাড়াও দেশ চলবে..এবং বেশ ভাল ভাবেই চলবে। শিক্ষাঙ্গনকে ১০০% রাজনীতি মুক্ত রাখা উচিত। এই কাজ আরো ৩৭ বছর আগে করা উচিত ছিলো। কিন্তু করা হয়েছে উলটোটা। ১৯৭৩ এ এই আত্মঘাতী সিদ্ধান্তটা নেয়া হয়েছিলো। আমাদের কপাল খারাপ... গত ৩৭ বছরেও আমরা সত্যিকার দেশপ্রেমিক কোন নেতা পাইনি...।
@ফখরুদ্দীন
আপনি জিনিষটাকে ভুল ভাবে ব্যাখ্যা করেছেন। সরকারের কাজের সমালোচনা বা আলোচনা করার সাথে রাজনীতি করার সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আপনি রাজনীতি আর মতামত প্রদানের স্বাধীনতাকে গুলিয়ে ফেলেছেন।
@ব্লগে নতুন ও সূর্য
আমার বক্তব্য আপনারা দু'জনই বুঝতে পারেননি.. অথবা আমিই বুঝাতে ব্যর্থ্য হয়েছি। কারো রাজনীতি করার অধিকার নিয়ে এখানে কিছু বলা হয়নি। বলা হয়েছে শিক্ষাঙ্গনে রাজনীতি নিয়ে।
বিশেষ মহল বলতে কাদের বুজিয়েছেন? বিশ্বের বেশীর ভাগ দেশেই ছাত্র/শিক্ষক রাজনীতি নিষিদ্ধ। আমাদের দেশে হতে পারবে না কেন? আপনাদের এধরনের চিন্তা ভাবনাই আমাদেরকে এখনো তৃতীয় বিশ্বের কাতারে ফেলে রেখেছে। দেশের স্বার্থে হলেও একটু নিজের ব্রেইনটাকে কাজে লাগান। দলীয় লেজুরবৃত্তি আর কত করবেন?
েব।তলভূত, নাজিরুল হক, সোনার বাংলা, অনেক ভেবে চিন্তে একজন , পরোপকারী, মিরাজ, (আ)..সামি ও বাকী সবাইকে ধন্যবাদ।
শাহরীয়ার বলেছেন:
ছাত্র রাজনীতি আমাদের দেশের জন্য একটা ক্যান্সার। যতো তারাতারি পারা যাই এটাকে উতখাত করা উচিত। সকল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টুডেন্ট বডি থাকা উচিত, যারা শুধু মাত্র ছাত্রদের সমস্যার সমাধেনের চেস্টা করবে, রাজনৈতিক দলের লেজুরবৃত্তি নয়।
ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক দাবী দাওয়া নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে পারে।
খবরটা জানানোর জন্য ধন্যবাদ।
মদন বলেছেন:
ছাত্ররা রাজনীতি নয় বরং সন্ধানী/রোটারীক্লাব টাইপ কিছু করতে পারে যেখানে তারা তাদের লেখাপড়া সংক্রান্ত দাবী দাওয়া ইত্যাদি সরকার/প্রশাসনকে জানাতে পারে। ছাত্র রাজনীতির নামে বড় দলের চামুচ/লাঠিয়াল বাহিনী তৈরী করার মানে নেই।
মোহাম্মদ আলী মাখন বলেছেন:
ছাগল আর কারে কয়?
সূর্য বলেছেন:
ত্রিভুজ, আমার ব্রেইন কাজে লাগিয়েই কথাগুলে বলেছি। আপনি বরং আপনারটাকে লাগান। আর দলীয় লেজুরবৃত্তির কথাটা বরং নিজেকেই বলুন।
মোহাম্মদ আলী মাখন বলেছেন:
অবকাশ,শুধু ছাত্র রাজনীতি কেন ? সব রাজনীতিই বন্ধ করে দেয়া হোক । আর্মিই দেশ চালাক । ছাগল বলি একজনকে আর লাগে আরেকজনের । বুঝলাম না । ও বুঝছি দুই নামে একই ছাগল । তুমি আয়নায় দেখো নিজেকে একই মুখ দেখবা ।
অবকাশ বলেছেন:
স্যরি তোমারে তো ছাগল বলা ভুল হইছে। তোমার ব্লগে লেখছ ছাগল দিয়া হাল চাষ হয় না। এর লাইগা কইছিলাম ছাগল। বুঝলাম ভুল কইছি। তুমি বলদ। তোমারে দিয়া হাল চাষ হইবো। হাল চাষ করো গিয়া।
সোনাভান বলেছেন:
৫
আবূসামীহা বলেছেন:
রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় রাজনীতি অবশ্যই করতে দেয়া উচিত্ নয়। যে সমস্ত ছাত্র ও শিক্ষকরা জাতীয় রাজনীতিতে অংশগ্রহন করতে চান তারা তা ক্যাম্পাসের বাইরে করুন। ক্যাম্পাসের মাঝে ছাত্রদের যে রাজনীতি তা হওয়া উচিত্ স্টুডেন্ট গভর্ণমেন্ট নিয়ে, যা সব দেশেই আছে। কিন্তু জাতীয় রাজনীতির যে ধারা ক্যাম্পাসে আছে তা শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এছাড়াও ছাত্রদের মাঝে বিশ্বজনীন উদারতা ও বন্ধুত্ব সৃষ্টি এবং বুদ্ধিবৃত্বিক প্রতিযোগিতার পরিবর্তে জন্ম দিয়েছে দলীয় সঙ্কীর্ণতার এবং বিদ্বেষ ও হানাহানির।এজন্য দলীয় লেজুড়বৃত্তির যে রাজনীতি ক্যাম্পাসে তা অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত্। আর এ সম্পর্কিত সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাই।
এক পায়ে নুপূর বলেছেন:
ছাত্র রাজনীতি বন্ধ হোক। ৫
বৃষ্টি পড়ে বলেছেন:
৫
নতুন বলেছেন:
ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধ হোক... কারন এরা কখনোই... নিজেদের জন্য রাজনিতি করবেনা...করবে রাজনিতিক দলের জন্য....
মুক্তপাখী বলেছেন:
ছাত্র রাজনীতি মানে রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করা জরুরী।তবে ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার জন্য ছাত্র সংসদ থাকা দরকার।
পাশা বলেছেন:
ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করা জরুরী। ৫
মন মণষা বলেছেন:
সহমত নই। আচ্ছা... হরতাল আর বননধ-এর মদ্ধে কি পার্থক্য ত্রিভূজ? লাউ আর কদু তাই না। ছাত্ররা কথা বলবে তাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে। যেখানে কোন মূল ধারার দল প্রভাব ফেলবে না। তাই তো? এখন ছাত্র রা শিক্ষা প্রতিষ্ঠান যদি হরতাল ডাকে...তবে? আসলে রাজনীতি কোন বিষয় নয়। প্রতিবাদের প্রকাশের র“ভাষা” পরিবর্তণ করতে হবে।
















