somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টু সামহোয়্যারইন কতৃপক্ষ....

১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশরাফ রহমানকে ব্যান করা হলো। কারনটা ছিলো খুবই অদ্ভুত! তিনি নাকি হিন্দুদের ধর্মগ্রন্থের ছবি ব্লগে দিয়ে অন্যায় করেছেন। অথচ কোরানের ছবি ব্লগে দিয়ে কতলোক কোরানের সমালোচনা করে যাচ্ছে, সেগুলো নিয়ে কোন কথা নেই। দুই দিন আগে দীক্ষক দ্রাবিড় নামের এক ব্লগার মহিলাদের বোরখার একটি অদ্ভুত ছবি ছাপিয়েছে তার ব্লগে। সেটা ছিল পুরো পুরিই বিকৃত একটি ব্যাঙ্গ চিত্র। তাঁর নামে আরেকটা অভিযোগ তিনি ভারতের অভ্যন্তরীন বিষয় ব্লগে তুলে এনেছেন। অথচ ব্লগের বেশীর ভাগ লেখাই বিভিন্ন দেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে লেখা। দুই তিনদিন আগেও পাকিস্থানের অভ্যন্তরিন বিষয়ে টপিক হয়েছে। কতৃপক্ষ আশরাফ রহমানকে মেইল করেছেন যে অনেক ব্লগারের অভিযোগের প্রেক্ষিতে আমরা আপনাকে প্রথম পাতায় ব্যান করলাম। কতৃপক্ষ এটা জানে না যে একজল লোক অসংখ্য মেইল এড্রেস করে সেখান থেকে মেইল করলেই অসংখ্য প্রতিবাদ হয় না। আমাদের পরিচিত এক ব্লগার 'হারাধরন' ওরফে 'আইজুদ্দি' (কয়েক ডজন নিক আছে ভদ্রলোকের)। বুঝাই যায় তার কয়েক ডজন মেইল আইডিও আছে। কতৃপক্ষকে তার একার অভিযোককে কয়েকডজন অভিযোগ বলে মেনে নিবেন? সবচেয়ে বড় কথা এতদিনের পুরোনো এবং জনপ্রিয় একজন ব্লগারকে কি শুধু মাত্র কিছু মেইলের ভিত্তিতে ব্যান করে দেয়া যায়? আমার ইয়াহু এবং এমএসএনে ১২০০+ বন্ধু আছে। তাদের সবাইকে বলে যদি আমি কোন ব্লগারের নামে ১২০০ মেইল করাই কতৃপক্ষ কি তাকে ব্যান করে দিবেন?


এই তো গেল কতৃপক্ষের কথা... এবার আসি আমদের সেই তথাকথিত বিবেকবানদের কথায়। দুইদিন আগেই দৃক্ষক দ্রাবিড় নামে এক ব্লগার মুসলমানদের পর্দাকে ব্যাঙ্গ করে এক ছবি দিয়েছেন এমনকি তিনি মুসলমানদের ধর্ম নিয়ে অনেক আজেবাজে বানোয়াট কথা দিয়েও তার ব্লগ ভর্তি করে রেখেছেন। আমাদের তথাকথিত বিবেকবানদের বিবেকে সেই ছবি বা পোষ্টগুলো কোনরকম তাড়নার সৃষ্টি করেনি বরং দীক্ষক'কে গিয়ে বরাবরের মত মোবারকবাদ জানিয়ে এসেছেন তারা। বিষযটা আসলে ইসলাম ও ইসলামিক লেখকদের প্রতি তাদের বিদ্বেষরই বহি:প্রকাশ। কিন্তু কতৃপক্ষ তাদের কথায় চলবেন কেন? এটি নিয়ে আমরা কি নতুন করে ভাবতে শুরু করবো?



আমরা আশরাফ রহমানের অযৌক্তিক ব্যানের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাকে ব্যানমুক্ত করার দাবী জানাই।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭
৫৩টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×