আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

টিপস এন্ড ট্রিকস: মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে (১)

০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩০

শেয়ারঃ
0 0 0


মজিলা ফায়ারফক্স যারা ব্যাবহার করেন, তারা মজিলাকে একটু টুইক করেই ওয়েব রাজ্যে আরো সহজ ও গতিময়তার সাথে বিচরণ করতে পারেন। এবিয়ক কিছু টিপস নিয়ে হাজির হলাম আজকে। এবার ৬টি সহজ ধাপেই শিখে যাবেন কিভাবে মজিলাকে টুইক করে ফাটাফাটি গতিতে নেট ব্রাউজ করা যায়। তাহলে আসুন শুরু করে দেই-

১. ফায়ারফক্স ওপেন করে এড্রেসবারে (যেখানে ওয়েব এড্রেস লিখে থাকেন) টাইপ করুন - about:config
তারপর এন্টার প্রেস করুন।

২. ফায়ারফক্সের কনফিগারেশন পেজ দেখতে পাবেন। ওখানে ফিলটার অপশনটা খুঁজে সেখানে টাইপ করুন HTTP। এতে HTTP দিয়ে করা সকল এন্ট্রিগুলো এসে যাবে। (এই ধাপটি ফলো না করলেও চলবে। তবে দ্রুত অপশনগুলো খুঁজে পেতে এই ধাপটি সহায়ক হবে।)

৩. যে কনফিগারেশনগুলো দেখতে পাবেন, সেখানে ডাবল ক্লিক করলেই সেগুলোর ভ্যালু পরিবর্তন করতে পারবেন। কি কি পরিবর্তন করবেন তার একটি তালিকা দেয়া হলো পরিবর্তিত ভ্যালু সহকারে-
A. network.http.pipelining change to true
B. network.http.pipelining.maxrequests change to 8
C. network.http.proxy.pipelining change to true
D. network.http.max-persistant-connections-per-proxy change to 8
E. network.http.max-persistant-connections-per-server change to 8
F. network.http.max-connections change to 48

৪. এবার ফিলটারের কি পরিবর্তন করে (অথবা ওয়ার্ড টি মুছে দিয়ে) নিচের কি টি বের করুন ও ডাবল ক্লিক করে ভ্যালু পরিবর্তন করুন-
ui.submenuDelay change to 0

৫. এবার ওখানে রাইট ক্লিক করে একটি নতুন ইন্টিজার এডড করুন। সেটি হবে নিন্মরুপ-
nglayout.initialpaint.delay
এর ভ্যালু 0 সেট করুন।

৬. ফায়ারফক্স রিস্টাট করুন। মানে বন্ধ করে আবার খুলুন।
......উপভোগ করুন স্মুথ ব্রাউজিং স্পিড!

পূর্বে প্রকাশিত (হিজিবিজি ব্লগ ও ব্যক্তিগত ব্লগে)।

---
পরের পর্ব

--
একই সাথে কম্পিউটর গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়েবতথ্যপ্রযুক্তি ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: থ্যাংকু.. : )

০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৫
অমি আজাদ বলেছেন: আমাদের তো তারই ছিঁড়ে গেছে: http://omi.net.bd/?p=190#comment-2680 আর কি স্পিডে আসবে?
৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৪
এম.এ.হামিদ বলেছেন: হামিদ বলেছেন: ব্লগীয় মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের চেতনার স্বরুপ... //খসড়া পোষ্ট

উপরেরটার স্ট্যাটাস কি ৮০ ঘন্টা হইয়া গেলো?

উপরের পোষ্ট সমাপ্ত না করিয়া অন্য পোষ্ট দেওনের কারনে "-" দেওয়া হইলো
০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: গুড মরনিং আইজু...

৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৪
দস্যু বনহুর বলেছেন:
তোমারে একখান টিপস দেই আমি -

* ছবি আপলোড করলে এমনেই পোষ্টের লগে চইলা আসে, হের লেইগা আলদা কোড লেকতে অয়না। আশাকরি জিনিষটা বজাইতে পারচি।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৬

লেখক বলেছেন: বজতে পারছি। কিন্তু আমার যে কোড লেখতে ভাল্লাগে....!

০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ...

৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৮
শয়তান বলেছেন:
মজিলা ফায়ারফক্সের সর্বশেষ ভার্শানএ সম্ভবত পাইপলাইলিং ফিচারটি ডিফল্টই থাকছে ।
৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩২
ত্রিভুজ বলেছেন: হ্যা, পাইপলাইন থাকে.. তবে সেটাকে আরো ইফেক্টিভ ভাবে ব্যবহারের পদ্ধতি দিয়েছি। যেমন ডিফল্ট থাকে 4.. দিতে বলেছি ৮। ...


আরো কিছু টিপস নিয়ে পরে আবার হাজির হবো। ধন্যবাদ।
৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪০
আন্ধার রাত বলেছেন:

ভাল জিনিস দিয়েছেন আমার মত লোকের উপকার হবে।

যদিও এখনো ট্রাই মারিনি।

ধন্যবাদ আর +
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৬

লেখক বলেছেন: ট্রাই করে জানান... + এর জন্য ধন্যবাদ।

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪২
মন্ত্রসাধক বলেছেন: ডায়ালআপ রা ৮ দিবে কেন ?
ক্রাশ করবো তো ব্রাউজার
১১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৩
ব্লুজ বলেছেন: ৩নং পর্যন্ত করেছি কিনতু ৪নং এর ui.submenuDelay আমার নেই।এখন কি করব? ধন্যবাদ আপনাকে।

অতি দরকারি পোস্ট।+
১৩. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪০
রী্য বলেছেন: কি মন্তব্য দিমু কোন ... ট্রাই করিনি। গ্রামীন দিয়ে নেট চালাই ... ব্রডব্যান্ড নিলে দেহুম
১৪. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৫
সংগ্রামী অলস বলেছেন: +

option কোনটি কাজ কি জানতে পারলে ভাল হত।
১৫. ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৯
আশরাফুল করিম খান বলেছেন: ৪. এবার ফিলটারের কি পরিবর্তন করে (অথবা ওয়ার্ড টি মুছে দিয়ে) নিচের কি টি বের করুন ও ডাবল ক্লিক করে ভ্যালু পরিবর্তন করুন-
ui.submenuDelay change to 0

৫. এবার ওখানে রাইট ক্লিক করে একটি নতুন ইন্টিজার এডড করুন। সেটি হবে নিন্মরুপ-
nglayout.initialpaint.delay
এর ভ্যালু 0 সেট করুন


CANT FIND OUT THE ABOVE PORTION

 

মোট সময় লেগেছে ১.০৫৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ