আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

এক্সপি টিপস: আপনার পিসিটি আরো সুন্দর ভাবে চলার জন্য যা প্রয়োজন

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৯

শেয়ার করুন:                   Facebook


এই পর্বে একগাদা টিপস নিয়ে হাজরি হলাম যা আপনাদের পিসিকে আরো দ্রুতগতির ও সাবলিল ভাবে চলতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করে দেই-

মেইন মেমরী (RAM) থেকে অপ্রয়োজনীয় DLL ফাইলগুলো সরিয়ে ফেলা:

বিভিন্ন প্রোগ্রাম ক্রমাগত খুলতে ও বন্ধ করতে থাকলে আপনার মেমরীতে সেগুলোর DLL ফাইলগুরোর কিছু কিছু মেমরীতে থেকে যায়। যাদের মেইন মেমরী (RAM) কম তাদের জন্য এটি খারাপ প্রভাব ফেলে। পিসিটি পর্যপ্ত মেমরীর অভাবে কিছুটা ধীরগতির হয়ে যায়।
যাদের মেমরী 512 মেগাবইটের নিচে তারা বেশী সমস্যায় পড়েন এটি নিয়ে। সুতরাং চলুন এর একটি সমাধান করে ফেলি-

১. প্রথমেই আপনার রেজিস্ট্রি ব্যাকআপ নিয়ে নিন। কারন এই পদ্ধতিটি করতে একটু ভুল রেজি: টি ইমপোর্ট করতে হতে পারে। (রেজি: ব্যাকআপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন )
২. Start Menu গিয়ে Run ক্লিক করে লিখুন regedit
৩. ওকে করলেই রেজিষ্ট্রি এডিটরটি ওপেন হবে। সেখানে নিচের মত করে নেভিগেট করুন-
HKEY_LOCAL_MACHINE > Software > Microsoft > Windows > CurrentVersion > Explorer > AlwaysUnloadDLL

যাদের রেজিস্ট্রিতে AlwaysUnloadDLL key টি নেই তারা এটি বানিয়ে নিতে নিচের পদ্ধতি অনুসরন করুন-
১. Start Menu গিয়ে Run ক্লিক করে regedit লিখে ওকে করুন
২. রেজি: এডিটরে নিচের মত করে নেভিগেট করুন-
HKEY_LOCAL_MACHINE > Software > Microsoft > Windows > CurrentVersion > Explorer >
(লক্ষ করুন, অনেকের পিসিতে CurrentVersion এবং Current Version নামে দু'টো সেকশান থাকতে পারে। আপনাকে সিলেক্ট করতে হবে CurrentVersion)
৩) ডান প‌্যানে রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value বানিয়ে নিন।
৪) তারপর সেটাকে AlwaysUnloadDLL নামে রিনেম করুন
৫) এবার AlwaysUnloadDLL এর ভ্যালু সেট করুন = ১

এধরনের আরো পদ্ধতি জানার জন্য এখানে ক্লিক করুন
--
লেখাটি একই সাথে কম্পিউটর গ্রুপে প্রকাশিত হয়েছে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এক্সপি ;
প্রকাশ করা হয়েছে: হি-জি-বি-জি  বিভাগে ।

 

  • ১৮ টি মন্তব্য
  • ৪১৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি
১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪১
comment by: এম.এ.হামিদ বলেছেন: পুরানো অসংখ্য খসড়া পোষ্ট, ৭১ র আর্কাইভ, মিশন ইমপসিবল -৪ র কাজ শেষ না করে এ কাজ করবার জন্য পোষ্টে মাইনাস দেয়া হইলো
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৩
comment by: হরিসূধন বলেছেন:

+
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: + এর জন্য ধন্যবাদ।

৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৩
comment by: ভালো বলেছেন: ধন্যবাদ টিপসের জন্য। আমার কাজে লাগবে । র্যাম ২৫৬
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: RAM বাড়িয়ে নিতে পারেন... বাকী টিপসগুলোও দেখুন... ওকানে আরো ৪টি নতুন টিপস আছে-

Click This Link

৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৫
comment by: রাশেদ বলেছেন: আরে! আমার ব্যান দেখি উঠাইছেন! :)
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১২

লেখক বলেছেন: হু, গালাগালি বা নোংরা মন্তব্য করলে আবার ব্যান খাইবেন..

৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৫
comment by: সেনানী বলেছেন: + টাইপ পোস্ট
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৯
comment by: ভালো বলেছেন: AlwaysUnloadDLL ছিলোনা । বানালাম । ব্যাস হয়ে গেলো । কিছু হলো কিনা কিভাবে বুঝবো ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: নীর্ভর করে কিধরনের কাজ করেন আপনি... এবং কতটুকু এডভান্সড ইউজার... তবে খুব বেশী প্রোগ্রাম ব্যবহার না করে শুধু নেট ইউজার হলে সহজে বুঝতে পারবেন না কোন পার্থক্য...

৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৪০
comment by: ভালো বলেছেন: একটা অপ্রাসঙ্গিক কথা । আপনার প্রিয় পোস্টের তালিকা এত লম্বা হয়ে গেছে যে পোষ্ট ওপেন হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় :)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: হু.. লিষ্টি ছোট করেন। সবচেয়ে ভাল লিংকগুলো বিষয় ভিত্তিক পোস্ট বানিয়ে সেই পোস্টগুলোকে প্রিয়তে যুক্ত করলে।

৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪২
comment by: বজলু মহাজন বলেছেন: +
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ.....


আপনি কিছুদিন পর পর কোথায় ডুব মারেন?

৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৫
comment by: ঘোড়ার ডিম বলেছেন:
+++++
(৫টা টিপসের লাইগ্যা ৫চা +)
১০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: ভুডুল বলেছেন: খুব কাজের পোস্ট ভাই............।+

 



 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৪৬৮২