আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

হ্যাক এন্ড ক্র্যাক: উইন্ডোজ এক্সপি ও ২০০০ এর এডমিন পাসওয়ার্ড ভুলে গিয়েছেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

শেয়ারঃ
0 0 0

এমনটা অনেকেরই হয় যে এই মাত্র উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ২০০০ সেটাপ করে লগইন করতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড কাজ করছে না। সেটাপের পাসওয়ার্ড দেয়ার সময় অন্যমনস্ক থাকার কারনে এটি হতেই পারে...! কিন্তু কি করবেন এক্ষেত্রে? আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্যই ছোট একটা টিপস দিচ্ছি। আবার নতুন করে সেটাপ না দেয়ার আগে চেষ্টা করে দেখতে পারেন-

আপনার পার্টিশন যদি NTFS না হয়ে FAT32 হয় তাহলে-
১) একটি উইন্ডোজ ৯৮ এর বুট ডিস্ক দিয়ে পিসি বুট করুন
২) ডস কমান্ড দিয়ে উইন্ডোজ যে ড্রাইভে সেটাপ করা হয়েছে সেখানে চলে যান
উদাহরণ:
উইন্ডোজ ২০০০ এর জন্য-
ক) কমান্ড: cd C:\WINNT\system32\config
খ) কমান্ড: attrib -s -h -r sam
গ) কমান্ড: del sam

উইন্ডোজ এক্সপি'র জন্য-
ক) কমান্ড: cd C:\WINDOWS\system32\config
খ) কমান্ড: attrib -s -h -r sam
গ) কমান্ড: del sam
(ধরে নেয়া হয়েছে আপনি ড্রাইভে আপনার অপারেটিং সিষ্টেম সেটাপ করেছেন)

আপনার পার্টিশন যদি FAT32 না হয়ে NTFS হয় তাহলে-
১) আপনার পিসির হার্ডডিক্সটি খুলে অন্য একটি পিসিতে লাগিয়ে নিন
২) নিচের লোকেশনে চলে যান-
উইন্ডোজ ২০০০: C:\WINNT\system32\config
or
উইন্ডোজ এক্সপি: C:\WINDOWS\system32\config
৩) sam ফাইলটি ডিলিট করে দিন বা রিনেম করে দিন।

পিসি রিষ্টার্ট করুন......

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হ্যাকউইন্ডোজপাসওয়ার্ড ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
ত্রিভুজ বলেছেন:

উপরের বর্নিত সিস্টেমে যারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না তাদের জন্য আরো সহজ একটি ব্যবস্থা দিচ্ছি-

১) একটি এক্সপি বুট ডিক্স দিয়ে পিসি বুট করুন
২) সেটাপ শুরু হওয়ার সময় press R to begin the Repair process.
৩) রিপেয়ার মুডে সেটাপ চলতে দিন যতক্ষন না Installing Devices পোগ্রোস বার দেখা যাবে (একবার রিস্টার্টের পর এটি আসে)
৪) Installing Devices দেখা মাত্র press SHIFT + F10 ...কমান্ড কনসোল খুলে যাবে তাতে। (এটি এক্সপির একটি সিকিউরিটি বাগ... যতদিন মাইক্রোসফট এটি ফিক্স না করবে, ততদিন ব্যবহার করতে পারবেন)।
৫) কমান্ড প্রম্পটে টাইপ করুন- NUSRMGR.CPL and press Enter... এক্সপির User Accounts প‌্যানেল পেয়ে যাবেন।
৬) User Accounts থেকে পাসওয়ার্ড রিসেট বা নতুন ইউজার ক্রিয়েট করে এডমিন একসেস দিয়ে দেয়া বা যেকোন কিছুই করতে পারেন....
৭) পুরো প্রক্রিয়া শেষ করে সিস্টেম রিস্টার্ট করুন।

দ্যাটস ইট!

 

মোট সময় লেগেছে ১.০১২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ