আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

সফটওয়্যার রিভিউ: নিয়মিত আপনার ওয়েব ব্যাকআপ নিতে... Offline Explorer 4.9

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৫

শেয়ার করুন:                   Facebook

অনেক নেট ব্যবহাকারী আছেন যারা রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত নেট কানেকশন ব্যবহার করেন। প্রতিদিন রাতে নেটে বসে থাকাটা বেশীর ভাগ মানুষের জন্যই সম্ভবপর নয়। সেক্ষেত্রে তিনি সারারাত ঘুমিয়েও প্রিয় ওয়েবের প্রতিটি পাতা ভ্রমন করে দেখতে পারেন পরেরদিন আটটা বাজার পরেও... কিন্তু কিভাবে?

অনেক ব্লগার আছেন যাদের হটাৎ করে নেট কানেকশন কেটে দেয়া হয়েছে। কিন্তু তার নিজের ও বন্ধুদের ব্লগগুলো পড়ার জন্য মন আকুপাকু করে। এটাও সম্ভব নয় যে সবগুলো পৃষ্ঠা প্রিন্ট করে নিবেন। আবার প্রতি পাতায় পাতায় গিয়ে সেভ কমান্ড দেয়াও বেশ সময় সাপেক্ষ ও ঝক্কির কাজ। অথচ আপনি খুব সহজেই আপনার প্রিয় ব্লগগুলো যেকোন সময় অফলাইনে পড়ে নিতে পারেন?... কিন্তু কিভাবে?

আপনি দীর্ঘদিন ধরে ব্লগি করেন বা কোন সাইটে আর্টিকেল লিখছেন বা ফোরামে মতামত দিচ্ছেন। যেকোনদিন ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পারেন আপনার সব কষ্টের লেখাসহ সাইটি বন্ধ হয়ে গিয়েছে বা কতৃপক্ষ আপনার একাউন্ট বাতিল করেছে। এমনটি হরহামেশাই ঘটে... তাহলে কি করবেন? উপায় একটিই... আপনার লেখালেখির নিয়মিত ব্যাকআপ রাখা।.. সবচেয়ে সহজ উপায়ে কিভাবে সেটা করবেন?

এই সকল প্রশ্নের খুব সহজ উত্তর হলো অফ-লাইন ব্রাউজিং। ইন্টারনেট জগতে অফলাইন ব্রাউজিং একটি পরিচিত শব্দ। অফলাইন ব্রাউজিং এর জন্য আপনাকে প্রথমে পুরো সাইটটি আপনার পিসিতে কপি করে নিতে হবে (যাকে আমরা ডাউনলোও বলতে পারি)। এধরনের কাজের জন্য ডেভেলপ করা হয়েছে অসংখ্য টুল। তেমনি একটি টুল হলো Offline Explorer। এটির বর্তমান ভার্সন হলো 4.9।

অফলাইন এক্সপ্লোরারের সাহায্য যোকোন সাইটের পুরোটুকু আপনি আপনার পিসিতে ডাউনলোড করে নিতে পারেন। এটি দিয়ে আপনি অনলাইন ইমেজ গ্যালারি, নিউজগ্রুপ, ফ্লাশ কনটেন্ট, একটিভএক্স কনটেন্ট, ইউটিউব বা গুগল ভিডিউ (with .flv extension) অনায়াসে নামিয়ে নিতে পারেন। তাহলে চলুন একনজরে জেনে নেই Offline Explorer কে-


নাম: Offline Explorer 4.9
সাইজ: ২.৮৯ মেগাবাইট
টাইপ: শেয়ারওয়্যার
ডাউনলোড লিংক: Click This Link

(এধরনের কাজ করতে সক্ষম, এমন কিছু ফ্রিটুলের সন্ধান নিয়ে পরে আবার হাজির হবো...অপেক্ষায় থাকুন)
---
লেখাটি কম্পিউটার গ্রুপের জন্য দেয়া হয়েছে। যেকোন মন্তব্য বা প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সফটওয়্যাররিভিউ ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে ।

 

  • ০ টি মন্তব্য
  • ২৭৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ১০ জনের ভাল লাগেনি

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না



 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৪৬৪১