আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

একটি ছোট সুখবর..... (ত্রিভুজ)

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৫

শেয়ারঃ
0 0 0

ব্যর্থতা ও সফলতা নিয়েই আমরা বেঁচে থাকি। কিন্তু আমার এই ছোট জীবনে ব্যর্থতার চাইতে সফলতার হারটা মনে হচ্ছে একটু বেশী। গতকাল যখন নিউজটা পেলাম.. সত্যিই অনেক আনন্দিত হয়েছি। সকল প্রসংশা মহান আল্লাহর!

নিজের হাতে তৈরি করা একটি প্রতিষ্ঠান যখন স্বীকৃতি পেতে শুরু করে, তখন সেটা অবশ্যই খুব আনন্দের হয়। মিডিয়া ফর মিডিয়া-র কাজ শুরু করেছি খুব বেশীদিন হয়নি। সেই হিসেবে এর ভেতরে বেশ কিছু স্বীকৃতি আমরা পেয়ে গিয়েছি। সর্বশেষ যোগ হলো সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচনে আমাদের একজন সাব-এডিটের নির্বাচিত হওয়াটা। সাব-এডিটর'র কাউন্সিলের ৪৯০ জন সদস্যের মাঝে গুটি কয়েকই নির্বাচিত হন। নতুন একটি প্রতিষ্ঠান হিসেবে এই নির্বাচিত সদস্যপদের মাঝে একটি পদ নিজেদের কেউ পাওয়াটা অবশ্যই একটি বড় পাওয়া। প্রতিষ্ঠানটির একজন প্রতিষ্ঠাতা এডিটর (টেকনিক্যাল) হিসেবে আজ আমার আনন্দের দিন....

মাত্রতো পথ চলার শুরু... সামনে অনেক পথ বাকী.... আমাদের জন্য দোয়া করবেন সবাই।

পুরো খবরটি জানতে পড়ুন -
- ইত্তেফাক
- ডেইলী স্টার
- আমার দেশ



এবং আরো অন্যান্য সকল নিউজ পেপার (সবগুলো লিংক খুঁজে বের করার সময় হলো না...দু:খিত!)

 

প্রকাশ করা হয়েছে: দিনলিপি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৭
নাবিক বলেছেন: আপনাকে অজস্র অভিনন্দন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নাবিক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: আরো কয়দিন পরে একবারেই জানতে পারবেন... আরো গুছিয়ে নেই সবকিছু..... তবে এতটুকু তো বুঝতে পারছেন যে এটি একটি "নিউজ মিডিয়া"...

৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২১
নাহিদ বলেছেন: ভাই.....আমার কাজটা একটু করে দেন না.প্লিজ..........প্লিজ...............


প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
.প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ................প্লিজ..........প্লিজ.
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: নাহিদ, আমি সময় পেলে অবশ্যই করে দিতাম.. কিন্তু কতকিছু নিয়ে যে ব্যস্ত.... দু:খিত নাহিদ! তবুও দেখবো... নেকষ্ট দুইদিন দম ফেলার সময় নেই... ২১ তারিখে কথা হবে।

৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২২
রাগিব বলেছেন: বিস্তারিত লিখবেন কি? মানে খবর পড়ে আপনার সাথে সম্পর্ক কী তা বোঝা গেল না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: আগের মন্তব্যগুলো পড়লে সম্ভবত বুঝবেন... আসলে প্রতিষ্ঠানটিকে আপনি আমার সন্তান বলতে পারেন... আরো বিস্তারিত পরে কখনো জানাবো... ধন্যবাদ রাগিব ভাই।

৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৪
আমি সাগর বলেছেন: হা হা হা হা
সাব এডিটর কাউন্সিলের সদস্যপদ পেতে বিশেষ কোনো যোগ্যতা লাগে না। যে কোনো মিডিয়ায় সাব এডিটর পদে নিয়োগ পেলেই এর সদস্য হয়ে যায়। আর এখানে যে নির্বাচন হয়ে গেল সেখানে সংগঠন ভিত্তিতে কোনো নির্বাচন হয় না, হয় ব্যক্তির নামে। আজ যে ইত্তেফাকে তার যদি কোনো কারণে চাকরি চলে যায় এবং ভাল কোথাও চাকরি পাওয়া না যায় তাহলে অখ্যাত কোনো এক প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আপাতত অস্তিত্ব রক্ষা করতে হয়। সেই হয়তো কদিন পরে ভাল কোনো চাকরি পেয়ে যাবেন।
এখানে আপনার কৃতিত্ব না ঠিক বুঝলাম না। মিডিয়া ফর মিডিয়া নামে যে কিছু একটা আছে তা আজ প্রথম জানলাম। সে জন্য আপনারে একটা ধন্যবাদ দিতে পারি। দিমু??
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: প্রথম জানারই কথা.. কারন আমরা এখনো অন্কুর.... সময় মত জানতে পারবেন বিস্তারিত...

আর আমি আনন্দিত শুধু মাত্র এই কারনে নয়... আরো কিছু বিষয় রয়েছে.... আমার জানামতে বাংলাদেশে অনেক মিডিয়া অন্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছে... আমার প্রতিষ্ঠান যে সেই স্টেজ পার করতে পেরেছে, তাতেই আমার আনন্দ.... যাই হোক.. আমাকে ধন্যবাদ দিতে হবে না.. আপনিই বরং একটি ধন্যবাদ গ্রহন করুন... কষ্ট করে পড়েছেন এবং মন্তব্য করেছেন বলে।

৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৫
কণা বলেছেন: অভিনন্দন! :)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩
মামু বলেছেন: সাব-এডিটরস কাউন্সিলের সদস্যপদ পাওয়াটা অবশ্যই একটি বড় পাওয়া। প্রতিষ্ঠানটির একজন এডিটর (টেকনিক্যাল) হিসেবে আজ আমার আনন্দের দিন...


---------------------------------------------------------------------
শুভেচ্চা....
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ....

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব...

৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৩
রাগিব বলেছেন: এটার চাইতে বড় সুখবর কিন্তু বলেননি (অথবা হয়তো অন্যত্র বলেছেন) তা হলো আপনার ওয়েবসাইট জনপ্রিয়তার দিক থেকে সামহয়ারইনব্লগকেও টেক্কা দিয়েছে। র‌্যাংকিং এ না হোক, daily reach এর হিসাবে ডিসেম্বর মাস থেকে ত্রিভুজ ডট কম এগিয়ে গেছে সামহয়ারইনের চেয়ে। (আশা করি গুগল অ্যাড থেকে বিপুল বৈদেশিক মূদ্রাও বাংলাদেশে চলে আসছে আপনার উসিলাতে :) )
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: হা হা হা...... আপনি দেশে আইলে খবর দিয়েন.. আপনারে মিষ্টি খাওয়ামু :)

১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৯
অমুক বলেছেন: রাগিব ভাই: তাইতো, ত্রিভুজতো আমগোরে মিষ্টি খাওয়ানো দরকার। :)

কি ত্রিভুজ ভাই, মিষ্টি কৈ :O
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: মিষ্টি খাইলে দাঁতে পিপঁড়া ধরবো... ;)
দেখা হইলে অবশ্যই খাওয়াবো.... কথা দিলাম.. : )

১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৬
রাগিব বলেছেন: ত্রিভূজ, দেশে তো এসে এক মাস থেকে ফেরত চলে গেছি, তাও এক মাস হলো! আপনার ওয়েবসাইট হিট হয়েছে কিন্তু ঐ সময়েই, মানে ডিসেম্বর মাস থেকে সামহয়ারিনকে টেক্কা দিয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: ওহহ... তখনকার পেমেন্ট তো এই মাসে হইছে... ঠিকাছে.. পরের বার... :)
আর কে কারে টেক্কা দিছে তাতে কি আসে যায়.... সামহোয়্যারইন আর আমার সাইটের প্লাটফর্ম আলাদা... একই ক্যাটাগরির হলে কথা ছিলো...

১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৩
সমালোচনাকারী বলেছেন: ত্রিভুজ সাহেব,

নিজের ঢোল নিজে বাজান আরো জোরে। বড়ো ঢোল লাগলে কৈয়েন আমি সাপ্লাই দিমু।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: ভাই, এই নিউজে আপনি কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দু:খিত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: থ্যাংকস... :)

১৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৬
কৌশিক বলেছেন: ত্রিভূজ - আপনি তো তথাকথিত রাজাকার, তারপরেও আপনার ওয়েব এত হিট হলো কিভাবে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: ক্লাস্টারম্যাপ ডট কমের হিসেব অনুযায়ী আমার সাইটে পুরো পৃথিবী থেকেই অসংখ মানুষ আসেন....

নিওস্ট্যাটস বলছে ১৮৫ টা দেশ থেকে প্রায় ৫০,০০০ লোক নিয়মিত আমার সাইটে আসছে...

এবং আরেক্সার হিসেবে দেখা গেলো বাংলাদেশকে টপকে অন্য ওয়েস্ট্রান দেশগুলো থেকে বেশী ভিজিটর আসছে প্রতিদিন....

এরা নিশ্চয় সব রাজাকার!

পৃথিবীতে রাজাকারের সংখ্যা এত বেড়েছে না কৌশিক দা... কি করা যায় বলেন তো? সামহোয়্যারইনের শাখা সব পৃথিবীর দেশেই খুলতে হবে দেখছি.... B:-)

:D

১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৫
মাইবম সাধন বলেছেন: কংগ্রেচুলেশন..
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: থ্যাংকস..

১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩১
কৌশিক বলেছেন: আমি তাই ভেবে ভেবে হয়রান, একজন রাজাকারের ব্লগ এত জনপ্রিয়! ও মাইগড, আমারে একটা ওয়েব খুইল্লা দেন, আমি খালি রাজাকারগো গাইলামু! দেখি হিট হয় কিনা!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: হু, যা শীত পড়ছে.. একটু হিট হওয়ার দরকার আছে...

১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৫
আবু সালেহ বলেছেন: আরে তাই নাকি!!!কংগ্রেটস.....

ভালো খবর.....

তয় তুমি মিয়া খুব খারাপ ...পার্টি দেওনা.....কবে দিবা পার্টি??
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: কিযে কও না... ড. ইউনুসই পারলোনা কোন পার্টি দিতে... আর আমি!! B:-/

পরেরবার দেখা হউক... (তোমার কাছেও একটা পাওনা আছি.. ঐটাও মনে রাইখো..) :)

১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬
আরণ্যক যাযাবর বলেছেন:
জনকণ্ঠে মতো ইসলামবিরুধি পত্রিকার নাম পাইলাম।
সেইজন্যে মাইনাচ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২০
হাসিবুল বলেছেন: অভিনন্দন।

ত্রিভুজ ডট কম আর সামহোয়ারইনের ব্যাপারে বলব, দুইটাতো দুইরকম সাইট, দুইটার মাঝে কোন মিল খুজে পেলাম না। কেউ কেউ দেখলাম দুইটাকে মিলিয়ে ফেলছেন, কারন কি?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ হাসিবুল....

২০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৮
তীর্যক বলেছেন: অভিনন্দন .............. ত্রিভুজ ... আমরা সবাই দোয়া করছি আপনার জন্য।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ তীর্যক!

২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬
রাগিব বলেছেন: @হাসিবুল

তুলনাটা করেছি এই জন্য যে, সাইট দুটিই বাংলাদেশ থেকে পরিচালিত যার একটি কর্পোরেট এবং অন্যটি (আশা করি) ব্যক্তিগত উদ্যোগে তৈরী -- এদের পারষ্পরিক অবস্থান দেখার জন্য।

অবশ্য ত্রিভূজ ডট কমের প্রচুর হিট পাওয়ার কারণ ব্যক্তিগত ব্লগ না, বরং ইংরেজিতে টেকনিকাল কন্টেন্ট থাকার কারণে। সামহয়ারইনের পাঠক কেবল বাংলাভাষীদের মধ্যেই সীমাবদ্ধ, সে তুলনায় ত্রিভূজ ডট কম জনপ্রিয় বিষয়ে রিভিউ লেখার কারণে সম্ভবত সার্চ ইঞ্জিন হতে প্রচুর হিট পায়, যা সামহয়ার পায় না।
২২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৮
হাসিবুল বলেছেন: @রাগিব ভাই


Click This Link

আমি এদের কথা বলছিলাম। সালিশদার আইজুর এরকম ফালতু কথায় রাশেদ নরাধমের মতো লোক যখন সায় দেয় তখন অবাক হই।
সামহোয়ারইনের হিট কমলে ত্রিভুজের সাইটের হিট বাড়ে কেমনে আমি বুঝিনা। দুইটার ভিজিটর, কন্টেন্ট সবইতো দুইরকম।

বাংলাদেশে সামহোয়ারইন থেকে বেশী হিট হয় এরকম আরো ওয়েবসাইট আছে। এখন কেউ যদি বলে সামহোয়ারইন থেকে প্রথমআলোর হিট বেশী হচ্ছে, এজন্য প্রথমআলোকে গালি দেওয়া উচিত। তাদেরকে ভন্ড বললে কি খুব ভুল হবে
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: বিষয়টাকে আপনি স্যাটায়ার হিসেবে নিতে পারেন হাসিবুল। রাশেদ বা নরাধমকে আপনি সম্ভবত একটু বেশী মূল্যায়ণ করে ফেলেছেন।

ধন্যবাদ... ..... ... : )

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: থ্যাংকস!

২৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১১
গোপনীয়া বলেছেন: অভিনন্দন। জড়িত সবাইকে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

২৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২০
ভাইটামিন বদি বলেছেন: আনন্দিত হইলাম....এবং অভিনন্দিত করিলাম।।।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আনন্দিত হয়েছেন জেনে সুখী হলাম.. অভিনন্দনের জন্য ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ...

২৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: অভিনন্দন। শব্দ একটি কিন্তু তাতে রইল আন্তরিকতার ছোয়া।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ...

২৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৬
স্রোত বলেছেন:
খোলাসা কইরা পুস্ট চাই
৩১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬
বাঙাল যুবক বলেছেন: ত্রিভূজকে অভিনন্দন। অভিনন্দন সাব-এডিটররস-এর সকল নির্বাচিত সদস্যদের।
৩৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৭
শাওন বলেছেন: অভিনন্দন ভাইজান । ;)
৩৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৩
বিবেক সত্যি বলেছেন: এগিয়ে যান...:)
উষ্ণ আন্তরিক অভিনন্দন...
৩৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৯
এম.এ.হামিদ বলেছেন: দিক্কার জানালাম
৩৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩১
নির্বাক সুশীল বলেছেন: বেশি কিছু কৈতে চাইনা।

বহু বহুদিন আগে আকন্দ নামের এক ছাগল নিজেই অন্যনিকে এইরকম পোস্ট দিতো।

"জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুগ্মসহকারী ক্যাশিয়ার পদে অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আলী আকন্দ দায়িত্বভার গ্রহণ করিয়াছেন। জনাব আকন্দ সুপ্রীম কোর্টের একজন আইনজীবি। এর পূর্বে উনি সুপ্রীম কোর্ট বার কাউন্সিলে সহ-সভাপতি পদে সাফল্যের সহিত দায়িত্ব পালন করিয়াছেন।"


Click This Link
৩৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩২
ক্রিকেট ফ্যান বলেছেন: অভিনন্দন ভাইয়া। মিষ্টি কবে খাব :)
৪১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫১
ফেলুদা বলেছেন: অভিনন্দন, শুকনা মুখে খবরটা দিলেন। বিরানী খাওয়াইবেন না? আমার আবার মিষ্টিতে সমস্যা
৪২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২০
বিবর্তনবাদী বলেছেন: অভিনন্দন!!! ভাল খবর শুনে খুশি হলাম। কাউরে মিস্টি খাওয়াইলে আমার কথাটা মনে রাইখেন
৪৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
ত্রিভুজ বলেছেন: @বাঙাল যুবক,
সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

@ক্রিকেট ফ্যান,
আমিও কিন্তু একটা খাওয়া পাওনা আছি... মনে আছে তো? : )

@ফেলুদা.
আপনার জন্য ডায়েট কোক.. : )

@বিবর্তনবাদী
মনে থাকবে... আপনি হলে থাকেন নাকি? হল হলে নাম্বার দিয়ে দিন... ওখানে যাওয়া হয় মাঝে মাঝে...

@স্রোত
খোলাসা পোস্ট পরে দেব... আসলে আমাদের অনেকগুলো কার্যক্রম রয়েছে। শুধুই গতানুগতিক সংবাদ সংস্থা নয়... সবগুলো যেদিন চালু হবে, সেদিন মিডিয়া ফর মিডিয়ার নিউজ সব জায়গাতেই পাবেন ইনশাল্লাহ....


সবাইকে আলাদা আলাদা ধন্যবাদ দিতে গিয়ে আমি ক্লান্ত... ...তাই গণধন্যবাদ জ্ঞাপন করছি- : )

ধন্যবাদ বিদ্রোহী রণক্লান্ত , নিলা , আবূসামীহা , শাওন , বিবেক সত্যি , সবুজমিয়া , হরিসূধন, নাতাশা হুসাইন, স্রোত, ফেলুদা. ক্রিকেট ফ্যান, বাঙাল যুবক ও বিবর্তনবাদী-কে।
৪৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৩
ফাহিম লুবানা আবরার বলেছেন: সত্যি খুশির খবর। আপনার আরও ভাল হোক ভাইয়া
৪৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬
হমপজদ বলেছেন: বস আপনার সইটে কি এস্কিমো, অমি রাহমান পিয়ালরা ভিজিট করে?
৪৬. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৩
ত্রিভুজ বলেছেন:

@ফাহিম লুবানা আবরার
ধন্যবাদ

@হমপজদ
করে বলেই তো মনে হয়.. আমি আমার ব্যক্তিগত ব্লগে কি লিখি সব দেখি তাদের নখদর্পনে... কাজ না থাকলে যা হয় আরকি.. অনলাইনে ছায়ার সাথে যুদ্ধ করে আর লোকজনের দোষ খুঁজে বেড়ায় ও অসভ্যের মত আচরন করে একদল বখাটেকে সাথে নিয়ে।
৪৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৬
রবিনহুড বলেছেন: ত্রিভুজের .কম এ কি আছে?

ওই খানে নাকি যাওয়া নিষেধ? যারা গিয়েছেন তাদের সবার নাকি ডাইরিয়া হয়েছিল। কারন তারা খোলা মন নিয়ে যান নাই... :)
৪৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮
কাস্তের মত চাদঁ বলেছেন: মিডিয়া ফর মিডিয়াটা কি? লিংক দিন।
বস জিআরইর ব্যাপারটা ভুলে যেয়েন না।

 

মোট সময় লেগেছে ২.১১৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ