somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Google AdSense বিষয়ক একটি সমস্যার সমাধান ও কিছু কথা...

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ইয়াহু, জিটক ও এমএসএনে অসংখ্য মানুষ। এদের বেশীর ভাগই কোন না কোন টেকি হেল্প চেয়ে পি.এম মারে। সময় থাকলে সাহায্য করি.. অনেক সময় সময় না থাকলেও সাহায্য করি। আজকে দুপুরের একটু আগে ইয়াহু ম্যাসেঞ্জারে ঢুকেছিলাম। একই সাথে ব্লগের দু'জন পিএম মেরে বললো Google AdSense এর পিন নাম্বার পাঠিয়েছে অনেক দিন হলো, কিন্তু পাচ্ছে না। কি করা যায়? সময় ছিলো না, তবুও কি করতে হবে জানিয়ে দিলাম। তারপর ব্লগে Google AdSense বিষয়ক পোস্টের লিংক দিয়ে অনুরোধ করলাম একই প্রশ্নটা একটু কষ্ট করে প্রশ্নটা ব্লগে রেখে যেতে যাতে ওখানেও উত্তরটা দিতে পারি। তাতে আরো অনেকের উপকার হবে হয়তো। কোন জবাব না দিয়েই দু'জনই প্রস্থান করলো। সমাধান পেয়ে গিয়েছেন। এখন আর কোন কিছু না শুনলেও চলবে...

যাই হোক, এই প্রশ্নটি আসলে অনেকেরই আছে। বিশেষত যাদের এডসেন্সে প্রথমবারের মত $১০০ জমেছে। গুগল সাধারনত আপনাকে টাকা পাঠানোর আগে আপনার মেইলিং এড্রেস ও নামটা ভ্যালিড কিনা তা পরীক্ষা করে দেখার জন্য ডাকযোগে একটি কার্ড পাঠায় যাতে একটি পিন নাম্বার থাকে যেটি চেক পাঠানোর আগে ব্যবহার করতে হয়। তো আমাদের মহান ডাক বিভাগের দায়িত্বশীল(!) কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে সেটি অনেকেরই হাত পর্যন্ত এসে পৌঁছায় না। সেক্ষেত্রে করণীয় কি?

সমাধান:
সাধারনত একবার পিন নাম্বার পাঠানোর জন্য অনুরোধ করার ৪ সপ্তাহ পর আবার অনুরোধ করা যায়। আপনার যদি মনে হয় পুনরায় অনুরোধ পাঠিয়ে লাভ নেই, তাহলে এডসেন্সের সাপোর্টে সুন্দর ভাষায় একটি ই-মেইল করে জানিয়ে দিন আপনার এলাকায় চিঠি প্রাপ্তি সংক্রান্ত সমস্যার কথা। দু'একদিনের মাঝেই গুগল আপনাকে একটি মেইল করে বলে দিবে আপনার একাউন্টে ব্যবহৃত পুরো নাম ও ঠিকানা দেখা যাচ্ছে এরকম একটি সরকারী পরিচয় পত্র বা ব্যাংকের কাগজপত্রের স্ক্যানিং কপি পাঠিয়ে দিতে। আপনি যদি ঠিকঠাক মত পাঠাতে পারেন তাহলে তারা আপনার পিন এ্যাকটিভ করে দিবে। আশা করি যারা পিন না পেয়ে চিন্তিত ছিলেন তারা হতাশা কাটিয়ে ওঠতে পারবেন।

যা বলছিলাম...... আমাদের মাঝে অন্যকে সাহায্য করার মানসিকতার তীব্র অভাব রয়েছে। আমরা বিপদে পড়লে মানুষের কাছে যাই এবং বিপদ থেকে বেঁচে গেলে সব ভুলে যেতে ভালবাসি। মানুষগুলো এরকম কেন কে জানে....
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×