আমার প্রিয় পোস্ট
- মাইনুল এবং আওরঙ্গজেব, হ্যারির পোষ্ট প্রিয় থেকে সরিয়ে ফেলেন - ভালো
- জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী - আওরঙ্গজেব
- ওয়ার অন টেররের ভারতাগমন এবং মুম্বাই সন্ত্রাসের রাজনৈতিক মাজেজা - ফারুক ওয়াসিফ
- একটি আন্দোলন এবং মালটিপল প্রতিপক্ষ। - তরঙ্গ
- দেওয়ানবাগী পীরের মুরীদদের সংগঠন বায়্যিনাত এর সদস্যরা কি মুসলিম ? - আকাশ সুনীল
- তুরস্কে হেডস্কার্ফ পরিধানের অনুমতি ও কিছু কথা - ত্রিভুজ
- সেনাবাহিনী থেকে ইসলামি ভূত তাড়ানোর ‘সেকুলার প্লান’ -- ফরহাদ মজহার - আহসান মোহাম্মদ ক
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- অস্থির কথোপকথন-২ - চিটি (হামিদা আখতার)
- প্রসঙ্গ নাস্তিকতা: নাস্তিকরাও তাহলে ঈমানদার বান্দা? - ত্রিভুজ
- বগালেক কি সত্যি আগ্নেয়গীরি? জানতে চাইলে দেখে আসুন নিজের চোখে? - সৌম্য
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- পড়ুয়ার পোস্ট, সামহোয়ারইন ও ফেসবুক এবং রাজাকার প্রসঙ্গ - মাহবুব মোর্শেদ
- ক্রিকেট ও জাতীয়তাবাদ : বাংলাদেশী ক্রিকেটারদের তথাকথিত বিশ্বাসঘাকতা ও ক্রিকেট প্রেমিকদের হাহাকার - মাহবুব মোর্শেদ
- ওবামা কি সত্যি পারবেন পৃথিবাটাকে 'চেঞ্জ' করে ফেলতে? - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- রবীন্দ্রনাথ ঠাকুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় - ত্রিভুজ
- মাদ্রাসার ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসংগে - উম্মু আবদুল্লাহ
- আত্ন উন্নয়ন ও অটোসাজেশন (সংগ্রামে আপনাকে টিকে থাকতে হবে-১) - ইসতিয়াক আহম্মেদ
- বিষাক্ত দুধ ও মেলামাইন...
- শিরোনামহীন
- স্টেপ বাই স্টেপ গাইডলাইনঃ মানবযন্ত্রে ভালবাসা স্থাপন প্রক্রিয়া। - লুলুপাগলা
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে কতটা জরুরী? - নুভান
- আমার এলোমেলোবেলা: আমাদের গ্রাম, আহ! আমাদের গ্রাম!!! - ত্রিভুজ
- শাবাশ নতুন ভারত! - অরুন্ধতি রায় - ত্রিভুজ
- হে ভাস্কর্য, তুমি কি মূর্তি? - ব্রাত্য রাইসু
- ভাস্কর্য বিতর্ক: কয়েকটি প্রশ্ন ও কিছু ফুটনোট - রিফাত হাসান
- ভাস্কর্যঃ ধর্মের অন্তরায় নাকি শিল্পের প্রতীক?! - পারভেজ
- মডারেট মুসলিমের সন্ধান করার আগে আসুন একটু সামাজিক দৃষ্টিকোণ বিচার করি - ত্রিভুজ
- বনসাই - প্রকৃতির বিরুদ্ধে শিল্প - রাজামশাই
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- দিনলিপি ৭: জননী ও মানিক - ফারহান দাউদ
- কোন পথে যাবেন? - বাবু>বাবুয়া>বাবুই
- সামহোয়্যাইন জিন্দাবাদ.. এ-টিম জিন্দাবাদ... - ত্রিভুজ
- হার্ডডিস্ক পার্টিশন - তানিয়া ফারহানা
- তুমি, সম্ভবত একটি পাতা - রিফাত হাসান
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- ফাজলামোর একটা সীমা থাকা দরকার - রিফাত হাসান
- ~শুভ জন্মদিন ত্রিভুজ~ - কণা
- ভালো লাগেনা আর গালিগালাজ- কাদা ছোঁড়াছোড়ি... - শিরোনামহীন
- আজকের আড্ডা স্মরনীয় আড্ডা , কারন আজকের আড্ডায়.... - পথিক!!!!!!!
- আজকের ব্লগ আড্ডা



- ইউনুস খান
- সুদ নির্ভর বিশ্ব অর্থনীতির ধ্বস O শরিয়া ভিত্তিক অর্থনীতির প্রসার ।। অর্থপ্রতিষ্ঠানের পরে এবার দেশ দেউলিয়া! - আওরঙ্গজেব
- ব্লগিং এবং ক্রিকেট স্কোরবোর্ড দেখুন.. একই উইন্ডোতে - ত্রিভুজ
- মায়ের জন্য ৮ ব্যাগ বি পজেটিভ রক্ত দরকার - আরিফ জেবতিক
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- বাংলা যুক্তবর্ণের তালিকা (পুন: পোস্ট) - ত্রিভুজ
- আস্তিক ভাইদের জন্য- আসুন জ্ঞানালোচনা করি। - রাসেল ( ........)
- নাস্তিকের ধর্মকথার পোস্টপ্রসঙ্গেঃ সবাইকে সতর্ক করার জন্য এ পোস্ট - মাহমুদ রহমান
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- জ্ঞানীর দায়িত্ব, ল্যাংটা বাবা, গোয়েবলস ও বর্তমানের আস্তিক নাস্তিক প্রোপাগান্ডা - বিবর্তনবাদী
- দুই যুগও হয়নি পৃথিবীর অর্ধেকটাই শাসন করত নাস্তিক শাসকেরা - মাহিরাহি
- হাদিসের নতুন ভার্সন করতে যাচ্ছে তুরষ্ক - কাউন্টার পোস্ট : ২ - নাহিদ মাহমুদ
- ফটো ব্লগ: দ্য এ-তিম - ত্রিভুজ
- আমার নাস্তিক ভাবনা(৫) : আল্লাহ কে? - কাঙ্গাল মুরশিদ
- আস্তিকরা সবাই বেক্কল কেন? - হ্যারি সেলডন
- কয়েকজন ব্লগারের নিজস্ব স্টাইলের ঈদ শুভেচ্ছা




- কঁাকন
- ঈদের দিনের সম্ভাব্য ব্লগ পোস্ট......... - চোরকাঁটা
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- যেকোন সাইটে ব্যবহার করার জন্য বাংলা কি-বোর্ড (বেটা ভার্সন) - ত্রিভুজ
- সিঙ্গেল সেক্সের ইর্ষণীয় সাফল্য ও বাংলাদেশ প্রেক্ষাপট - আহমেদ মাহদী আকেফ
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- শোন, বলছি তোমার কানে কানে - সুলতানা শিরীন সাজি
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- আবারো ভারতে তোলপাড়া তুলেছে, তেহেলকা নিউজ ম্যাগাজিন - আলোতে লিখব
- ঢাকাকে কব্জায় আনো : লস অ্যাঞ্জেলেস টাইমসের নিবন্ধ - বিবিধ
- ইহা কী দ্যাক্লাম? ব্যাপক মজা পাইলাম!
- ..
- শামসুর রাহমান কি বাটপার ধরনের মানুষ? - হোঁদল কুঁত কুঁত
- ত্রিভুজ ভাই, তিনলক্ষ হইসে...
অভিনন্দন... - বিবেক সত্যি
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- আপনি জানেন কি? - মুছাব্বির
- দারিদ্র বিমোচনে যাকাতকে কার্যকর করতে কয়েকটি পরামর্শ -- আমিনূল মোহায়মেন - আহসান মোহাম্মদ ক
- বিষয় বাংলা ব্লগিং: অনেকদিন পর একটা আজাইরা পোস্ট দিতে মন চায়..... - ত্রিভুজ
- মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন-১ (আপডেটেড) - আজমান আন্দালিব
- মিলগ্রামের পরীক্ষা - কোথায় রয়েছে আদেশ, আনুগত্য, বিবেক, আর নৈতিকতার সীমারেখা? - রাগিব
- এই মাসুদা ভাট্টি কে? - ফজলুল কবিরী
- আমাদের নিরাপত্তা কোথায়? - সিটিজি৪বিডি
- আমার অপরিপক্ক রাজনৈতিক চিন্তা-ভাবনা - ১ - নাহিদ মাহমুদ
- প্রিয় পোস্ট (১) - ত্রিভুজ
- @ প্রিয় পোস্টের গোরস্থান - ত্রিভুজ
- 'Missing You' -এর সঠিক বাংলা কি হবে? - ত্রিভুজ
- ইনডেক্স: কম্পিউটার বিষয়ক লেখাগুলো .... - ত্রিভুজ
- ইনডেক্স: সেরা বিনোদন~ - ত্রিভুজ
- ইনডেক্স: কবিতা ও গান... - ত্রিভুজ
- ইনডেক্স: আত্মকথন... - ত্রিভুজ
- ইনডেক্স: জটিলস পোস্ট... - ত্রিভুজ
- ইনডেক্স: মজার পোস্ট - ত্রিভুজ
চালের কেজি ৮০ টাকা!!!!? (অন্তত এই একটি ইস্যুতে আমাদের এক হওয়া উচিত)
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:২৪
কয়েকদিন আগে ভারত নিজেদের দেশে যে চাল ৩৫০ ডলারে বিক্রি করে, সেই চাল আমাদের দেশে ৬৫০ ডলারে বিক্রির চুক্তি করেছিলো। অন্যায় ভাবে দাম বাড়ানো সেই চুক্তিও ভারত ভঙ্গ করেছে এবং চাল রপ্তানী বন্ধ করে নতুন দাম ধার্য্য করেছে ১০০০ ডলার। ফলশ্রুতিতে বাংলাদেশে চালের দাম বেড়ে কেজি প্রতি ৮০ টাকার মত হতে যাচ্ছে।
ভারতের এই অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের কি কিছুই করার নেই?
প্রকাশ করা হয়েছে: আমার দেশ, পর্যবেক্ষন বিভাগে ।
দিগন্ত বলেছেন:
তেলের দাম বাড়ানোর বিরুদ্ধে কি কি আন্দোলন করছেন?
গান্ডীব বলেছেন:
সৌদিরা ত্যালের দাম বাড়াইয়া সবকিছুত গন্ডগোল লাগাইছে, সেই বেপারে ট্রাভুজের আন্দোলন চাই
মশিউর রহমান মেহেদী বলেছেন:
চালের দাম কি সত্যিই ৮০ টাকা হতে যাচ্ছে?
লেখক বলেছেন: একটু আগে বাংলা ভিষনে লাইভ সাক্ষ্যাতকারে সাংবাদিকরা তাই বললেন... সাথে এটাও বলেছেন যে এভাবে দাম বাড়ানোর কোন কারনই নেই.... অন্তত ভারত নিজেদের দেশের তিনগুন দামে আমাদেরকে চাল রপ্তানী করাটা অন্যায়।
শাওন বলেছেন:
গন্ডু আগে কও তেলের দাম বাড়ছে ক্যান ? হুদাই জ্বালাতনই করলা সারাজীবন । লাইনে আইলা না ।
ত্রিভুজ বলেছেন:
সকল দাম বাড়ার বিরুদ্ধেই আমি বলেছি....
ভারত আমাদের প্রতি এত অন্যায় করার পরও আপনারা কিভাবে ভারতের সমর্থন করেন বুঝি না....
৮০ টাকা!!!! ভয়ংকর অবস্থা!!!
জাপানের 'আশাহি শিম্বুন' রিপোর্ট করেছে দলিলসমেত, বিশ্ব অর্থনীতি হুমকীর মুখে। ডাকাত আমেরিকার অর্থনীতিও বিপর্যস্ত! মধ্যপ্রাচ্যের পাপেটরা তবু বিলাসী জীবন নিয়ে আছে!
লেখক বলেছেন:
বিশেষজ্ঞরা বললেন বিশ্ব বাজারে এমন অবস্থা সৃষ্টি হয়নি যে ভারতের ১০০০ ডলারে চাল রপ্তানী করতে হবে। এটাকে পুরোপুরিই অন্যায় বলেছেন তারা।
আর মধ্যপ্রাচ্যের এই পাপেটগুলো আরো বড় চিজ.. মুসলিম নামের কলংক!
গান্ডীব বলেছেন:
হিন্দু চাইল বাদ্দিয়া মুস্লিম খেজুর খাইয়া পেট ভরাইলেই হয়
লেখক বলেছেন: গান্ডীব ওরফে গন্ডার,
অতীতের মত আরেকবারো আপনার দেশপ্রেমের নমুনা পাওয়া গেল। ভারতের এই অন্যায় আচরণের পরেও যদি ভারতের পক্ষ নিয়ে থাকেন, তাহলে বাংলাদেশী হিসেবে আপনার পরিচয় দেয়া উচিত না...
ভবিষ্যতে মুক্তিযুদ্ধ নিয়ে বড় বড় কথা বলার সময় এই বিষয়টা মাথায় রাখবেন।
ভারতপন্থী বাংলাদেশীদের জন্য ঘৃনা...
হৃদয়ের সংলাপ... বলেছেন:
ভারত তো ব্যবসা করবই । এ আর নতুন কী । আমরা ব্যর্থ । আমরা ধান চাষ করতে পারিনি ঠিকমতো । কারণ সার-ডিজেল ঠিকমতো দিতে পারি না আমরা । ৯৮ এ তো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম । এখন কেন পারি না ? আমাদের দোষ আগে দেখেন তারপর অন্যের । সবাই নিজের স্বার্থ দেখবে । বাংলাদেশ যেমন কোনদিন ভারতকে গ্যাস দিবে না স্বার্থের জন্য । তেমনি ভারত ব্যবসা করবে আমাদের দূর্বলতাকে পুঁজি করে । আগে নিজের দূর্বলতা কাটিয়ে উঠেন । তারপর অন্যের সমালোচনা করুন ।
সাগর নীল বলেছেন:
ভারতের এই অন্যায় আচরনের প্রতিবাদ জানাই।
হমপগ্র বলেছেন:
হৃদয়ের সংলাপ... বলেছেন: ভারত তো ব্যবসা করবই । এ আর নতুন কী । আমরা ব্যর্থ । আমরা ধান চাষ করতে পারিনি ঠিকমতো । কারণ সার-ডিজেল ঠিকমতো দিতে পারি না আমরা । ৯৮ এ তো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম । এখন কেন পারি না ? আমাদের দোষ আগে দেখেন তারপর অন্যের । সবাই নিজের স্বার্থ দেখবে । বাংলাদেশ যেমন কোনদিন ভারতকে গ্যাস দিবে না স্বার্থের জন্য । তেমনি ভারত ব্যবসা করবে আমাদের দূর্বলতাকে পুঁজি করে । আগে নিজের দূর্বলতা কাটিয়ে উঠেন । তারপর অন্যের সমালোচনা করুন ।
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
যখন ৩৫০ ডলারে চাল ক্রয় করা সম্ভব ছিল, তখন সরকার কী করেছে?ভারতের এই আচরণে আমাদের বলার কি কিছুই নেই। নিজেদের করণীয় নিজেরাই ঠিক করতে হবে।
হৃদয়ের সংলাপ ঠিকই বলেছেন, ভারত তো ব্যবসা করবই । এ আর নতুন কী । সরকার ব্যর্থ । আমরা ধান চাষ করতে পারিনি ঠিকমতো । কারণ সরকার কৃষককে সার-ডিজেল ঠিকমতো দিতে পারে নি। ৯৮ এ তো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম । এখন কেন পারি না ?
বিশ্বব্যাংক ও আইএমএফের পরামর্শে ও নির্দেশে দেশ পরিচালিত হলে দেশের জনগণের স্বার্থ ও সমৃদ্ধি ব্যাহত হয়। সে খেয়াল কি আমাদের আছে?
'৭১-এর মহান স্বাধীনতার পর বিগত ৩৭ বছরে নতজানু পররাষ্ট্রনীকির কারণে দিনের পর দিন ভারতের সাথে আমাদের বানিজ্য বৈষম্য বেড়েছে।
সরকারকে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে।
সরকারকে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সিজনের সময় 'খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় সাপেক্ষে খাদ্য মজুদ বাড়ানোর পরিকল্পনা করতে হবে।
ভারতকে বাদ দিয়ে কোনো চিন্তা সঠিক হবে না।
আমাদের নীতিনির্ধারকদের উচিত সকলের সাথে বানিজ্য নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি নিয়ে ভাবা।
ভারত বিদ্বেষী মনোভাব দিয়ে আমরা অগ্রসর হতে পারবো না।
আমেরিকা ও জাতিসংঘের অন্যায় বাণিজ্য অবরোধের পরও কিউবা মাথা উচু করে দাড়িয়েছে।
কিউবা যদি আমেরিকার কন্ঠনালীতে অবস্থান করে তার দেশকে স্বয়ম্ভর ও উন্নত করতে পারে। তাহলে আমরা কেন পারবো না।
লেখক বলেছেন: ধন্যবাদ সৈয়দ আমিরুজ্জামান।
সোনার বাংলা বলেছেন:
Click This Linkগত ডিসেম্বরের ৭ তারিখে বিনিময়ে বিবি...... একটা পোষ্ট দিছিলাম।
এরা হইলো রক্তচোষা প্রাণী........
৭১ রে আমাগোরে সাহায্য করছিলো হের লাইগা আমাদের লুঙ্গি খুইলা
দিতে হইবো? তার ভিতরে যে স্বার্থ ছিলো তা মনে হয় গন্ডার জাতীয় প্রাণী ছাড়া সবাই জানে......,, এরা যে কত বড় হারামী ভরতীয় রাজাকারের বাইচ্চা তা আমি জানি। এইড়া নতুন কিছু না।
প্রয়োজনে এরাই ৭১রের মতো ১৪ রকমের ৭১ বানাইবো আমাদের.....
শেষ করার জন্য।
পান্জেরী বলেছেন:
আমি আগেই এক আছি,
বিবর্ণ বলেছেন:
ত্যাল আর চাল এ্যাক হলো!!!
নাবিক বলেছেন:
চালের দাম নিয়ে ভারত যা করছে তা নতুন কিছু নয়। এটাই ভারতের স্বভাব। প্রতিবেশীর প্রতি বিগ ব্রাদারসুলভ আচরণ না করলে ওদের ভাত হজম হয়না। ওদের কারণে বর্ষায় আমরা পানিতে মরি, শুস্ক মরসুমে আর্সেনিক। ভাতে মারা, পানিতে মারার সব যোগাড় তারা করেছে। তারপরেও কিছু ভারতপ্রেমিক রা করবেনা। তারা বলবে, সৌদী আরবে তেলে দামের কথা।সৌদী সহ মুসলিম রাস্ট্রগুলোর উচিত, তেলের দাম যথা সম্ভব নিয়ন্ত্রণে রাখা। কিন্তু ওটা মনে হয় ওদের কন্ট্রোলে নাই। আন্তর্জাতিক বাজারের সাথে তাদের চলতে হয়। কিন্তু ভারত আন্তর্জাতিক বাজার, বা স্থানীয় বাজার কোনটার কারণেই নয়, বাংলাদেশের জনগনরে ভাতে মারার লাইগা শুধু বাংলাদেশের জন্য দাম এতো বাড়িয়েছে। ভারতের প্রেমিকদের মাথায় এই সোজা কথা ঢুকেনা কেন বুঝিনা।
আমরাও আমাদের নিজেদের করণীয় করতে ব্যর্থ। কোন ভালো পরিকল্পনা নাই। বি.এন.পি আমলে নাকি সব লুটেপুটে শেষ করেছে। এখনতো লুটপাট হচ্ছেনা। লুটপাটের অনেক টাকাও ফেরত আসছে। জিনিসের দাম বেড়েই চলছে।
লুটপাট না হওয়া টাকাপয়সা কই যাইতাছে?
স্করপিয়ন্স বলেছেন:
ভারত বেশি দামে বেচতাছে তো ভারতের কাচে না কিইনা , সৌদী থাইকা ফ্রি খাজুর আনলেই সমস্যা সমাদান
দ্বিতীয়নাম বলেছেন:
ক্যান, পাকিস্তান থেইক্যা ন্যায্যমূল্যে বাসমতিও আনতে পারি।
নেমেসিস বলেছেন:
চালের বাজার দর দেখলাম বিশ্বব্যাপি সব চাল রপ্তানীকারকদেশগুলাই বাড়াইছে । ভারতের চাল মজুত একটু বেশী বলে তারা হয়তো বেশী মনোপলি করতে চাইছে যা স্বাভাবিক । পর পর তিন বছর ধরে বিশ্বব্যাপী কম খাদ্যশস্য উৎপাদনকে কেন্দ্র করে অনেকেই বেশী মুনাফা লুটবে এই আশংকা আগেই ছিলো । বোধহয় এই বছরই মুনাফা লুটার শেষ সুযোগ । আর তাই এই অবস্থা ।
মাহবুব সুমন বলেছেন:
চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যের বিশ্ববাজার এর অবস্থা সব জায়গাতেই খুব খারাপ এবার, পৃথিবীর প্রতিটি বড় খাদ্য রপ্তানীকারক দেশই খাদ্য রপ্তানী বন্ধ করে দিচ্ছে। ভারতের হাতে উদ্বৃত্ব থাকাতে তারা সেটার সুজোগ নিচ্ছে।
প্রবাস কন্ঠ বলেছেন:
অবিশ্বাস্য হলেও সত্য বর্তমানে বাংলাদেশে চাল ও সয়াবিন তেলের দাম ইউরোপের থেকেও বেশী
কিন্তু মানুষের আয় ইউরোপের থেকে অনেক নিচে ।
দিগন্ত বলেছেন:
http://www.riceonline.com/uploads/prices2.htm চালের দাম। বাংলাদেশ কেন অন্যদের থেকে চাল কেনে না সেটা জানি না।
নেমেসিস বলেছেন:
আপনার লিংকটা সম্ভবত এটা হবে দিগন্তঃhttp://www.riceonline.com/home.shtml
উম্মু আবদুল্লাহ বলেছেন:
চালের কেজি ৮০ টাকা!!!!?মোটা না চিকন?
আর ভারতকে দোষ দেব কেন? পরের ঘাড়ে দোষ চাপানোর মানসিকতা নেই।
নির্বাচিত সরকারের সময় তো কেউ এরকম দেখে নি? এখন এরকম দেখছি।
কাঙাল বলেছেন:
সাড়ে ৩ শ ডলারের চাল ৬৫০ ডলারে কিনতেছে, কথাডা ঠিক না। ভারত কইছে ৫০০ ডলারের নীচে চাল এক্সপোর্ট করবো না। আমদানী তো করবো প্রাইভেট ইম্পোর্টাররা। সরকার এখানে ব্যবসা করতেছে না।ভারত ব্যবসা করবো না তো কে করবে? আমরা ব্যবসা জানি না কেন?
কাঙাল বলেছেন:
চাউলের উৎপাদন করবেন না। খাদ্যাভাস পরিবর্তন করবেন না। থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আমদানী করবেন না । তাইলে তো এমন হইবোই। ভারতের নিজেরই চাউলের ক্রাইসিস, সে ক্যামনে রপ্তানী করবো ভাই?
ত্রিভুজ বলেছেন:
@কাঙাল
৫০০ ডলারের নিচে বিক্রি করবে না বলে ৬২০ ডলারে দাম ঠিক করে চুক্তি করেছিলো.. সেই চুক্তি ভঙ্গ করে নতুন দাম ১০০০ ডলারের উপরে নিতে যাচ্ছে... একটা ক্যাটাগরির দাম ১১০০ ডলারও ঠিক করে ফেলেছে এর ভেতরে।
ভারত ব্যবসা করবে ঠিক আছে, কিন্তু এটা কি উদ্দেশ্যমূলক নয়? এরপরও ভারতের বিষয়ে আমাদের নীতিনির্ধারকদের কিছু ভাবা উচিত নয়কি? যাতে ভবিষ্যতে ভারত এভাবে ছড়ি ঘুরাতে না পারে....
ত্রিভুজ বলেছেন:
আমাদের উচিত ছিলো আরো আগেই পুর্বদিকে বানিজ্য নেটওয়ার্ক তৈরি করা.. যাতে পূর্ব দিকের কান্ট্রিগুলো থেকে আমরা আমদানী করতে পারি সরাসরি। বিগত সরকারের আমলে এধরনের কিছু পদক্ষেপের কথা শুনতে পাওয়া গিয়েছিলো। কেন করতে পারেনি শেষ পর্যন্ত, সেটাই রহস্য...
ভক্কডা বলেছেন:
স্বনির্ভর আন্দোলন করতে করতে বাংলাদেশ এতোডা পরনির্ভর হয়া গ্যালো ক্যামনে? এরপরেও কয় দেশে ১৫ কোটি মানুষ, তাইলে কি পেট ডাবল অইছে মানষের? আর আপনের এই পোস্ট, এইডাকি হাচা কাহিনী নাকি প্রপাগান্ডা? দেইখেন, আপনেরা এমুন হাচা মিচা প্রপাগান্ডা ছরাইবেন আর মাঝখান থাইকা মারা পরব গরীব মানুষ। আমি কই চাইল যদি আমাগো কিনাই খাইতে হয় তাইলে বিক্রেতা কি খালি ভারত? অন্য বিক্রেতাগো কাছে দাম কেমুন?
দিগন্ত বলেছেন:
খবরটা পড়লেই বুঝতেন পূর্বেও চাল বিক্রি করছেনা কেউ। ভিয়েতনামও চালের দাম বাড়িয়েছে। সবারই সমস্যা মুদ্রাস্ফীতি নিয়ে।
আবু সালেহ বলেছেন:
ভারত চালের দাম ১০০০ডলার করার সিন্ধান্ত ঘাতকতা মুলক...আমাদের জন্য....খুবই খারাপ সংবাদ....
শুধু চাল নয়....ভোজ্য তেল, ডাল, আটা সব কিছুর দাম খুবই বেশী...
আর আমাদের ভারতের কাছ থেকে আমদানী নির্ভরতা কমিয়ে..অন্যান্য দেশ থেকে...করার চেষ্টা করা উচিত....
ইয়র্কার বলেছেন:
চালের মূল্যের সাথে রাজাকারের লগে এক হওয়ার রিলেশন কি?
দিগন্ত বলেছেন:
কারণ ভিয়েতনাম অনেক বেশী চাল বিক্রি করে। ভারত চাল বিক্রি করা বন্ধ করতে চায়। নাহলে, ভোটের আগে দাম ঠিক রাখবে কি করে?
অ্যামাটার বলেছেন:
@ট্রাইএঙ্গেল:আসলে সমস্যাটা অন্যখানে,
দেখুন, ৯৮-এ আমরা খাদ্যে স্বয়ংসম্পুর্ণ ছিলাম,
ঠিক,
কিন্তু তা ছিল হাইব্রিড বীজের বাম্পার ফলনের সুফল(নাকি কুফল!),
আমরা অনেকেই বুঝছিনা হে পুঁজিবাদিরা বেশী উৎপাদনের ধুঁয়া তুলে আমাদের কৃষকদের হাতে তূলে দিচ্ছে জেনেটিকালি মডিফায়ের বা জি.এম. ক্রপস এর সুপার রিফাইন্ড এবং প্রজনন অক্ষম বীজ,
যাতে করে তৃতীয় বিশ্বের কৃষি খাত সম্পুর্ণ রুপে পঙ্গু হয়ে শতভাগ তাদের মুখাপেক্ষি হয়ে থাকে।
প্রশ্ন হল , তাহলে সমাধান?
হ্যাঁ, উপায় বলুন আর রাস্তা বলুন, আমার মতে জনসংখ্যার চাপ কমানো বা জন্মহার নিয়ন্ত্রন করা ছাড়া অন্য কোন গতান্তর দেখা যাচ্ছে না ।
কারণ, একলক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের এই ছোট দেশটাতে যে পরিমান কৃষি জমি রয়েছে, তাতে করে কেবল জি.এম. ক্রপের বাম্পার ফলন ছাড়া স্বাভাবিক উপায়ে পনের কোটি আদম সন্তানের ক্ষুধা নিবারণ সম্ভব নয়।
আর জনসংখ্যা নিয়ন্ত্রনে আসলেই ধর্মীয় কোন বাধা আছএ কি না, এ'ব্যাপারে অনেকেই ভাসা ভাসা যুক্তি দিয়ে নিজেদের মত প্রকাশ করলেও দলিল দস্তাবেজ সহ কেউ প্রমান হাজির করতে পারে নি।
অথচ, অনেকের ভাষায় 'স্বৈরাচারি এরশাদ' ব্যাতীত অন্য কোন পরবর্তী সরকার এই ইস্যুটাতে এতটুকুও নজর দেয় নি,
যদিও পাবলিক সার্ভিসে বি.সি.এস. ফ্যামিলি প্ল্যালিং-নামে একটা ক্যাডার রয়েছে, কিন্তু মাস গেলে বেতন উঠানো ছাড়া তাদের অন্য কোন কাজের চাপ খুব একটা নাই !!
নেমেসিস বলেছেন:
ভিয়েতনাম চাল বিক্রি করছে ৪৭৫ ডলার করে । যেটা আগে অনেক কম ছিলো । আর বার্মা/থাইল্যান্ড বা ভিয়েতনামের চাল অতটা সুস্বাদু না ।
ফারজানা মাহবুবা বলেছেন:
হুম, পেটের ভাতে যখন টান পড়েছে……… (কিছু বললাম না, জনগনের পেটে টান পড়েছে, জনগন-ই বলুক!)
মান্দারের দল !!!! ণীতিভ্রষ্ট???
আর সরকার তো ওই বেবুশ্যের চেয়ে খারাপ অবস্থায় আছে....যার নিজের কোন ইচ্ছা নাই ...গ্রুপ তো গ্রুপ.. আরো যত আছে সবাই ভাগ চায় অবস্থা.....খিকজ,,,,
রন্টি চৌধুরী বলেছেন:
যারা বিদেশে আছেন তারা এ দামের কষ্ট বুঝবেন না, কারন তাদের কিনতে হচ্ছে না, যারা আর্মিতে আছেন তারাও বুঝবেন না কারন তারা ২টাকা ৩০ পয়সা দরে চাল পাচ্ছেন। যারা বাপের হোটেলে এখনও খাচ্ছেন তারা এ দামবাড়া বিষয়ে নানা গালভরা কথা বলতে পারবেন। আমাদের ওইসব মানুষদের মুখের দিকে তাকিয়ে যন্ত্রনা উপলব্ধি করা উচিত, যারা চাল কিনছেন।..........আর এই সরকার....একটাদুটা বাদরের হাতে লাঠি...কি ভয়াবহ তার ফলাফল ১৫ কোটি মানুষের দেশটি আস্তে আস্তে নিঃশেষ হচ্ছে। যে দেশের নিম্নবিত্তরা খাবার নিয়ে চিন্তা প্রায় বাদ দিয়েছিল, মধ্যবিত্তরা জমিয়ে জমিয়ে উন্নতির দিকে পা রাখছিল, উচ্চবিত্তরা পুজিপতি হয়ে যাচ্ছিল। যার ফলাফলে দেশে ভারসাম্য ফিরে আসত। নিম্নবিত্তদের মৌলিক অথিকার প্রাপ্তি বেশ সহজ হয়ে যেত, মধ্যবিত্তরা সচ্ছল আর উচ্চবিত্তের দিকে যাত্রা করত অর্থনিতীর সচল গতি আরও গতিশীল হত। পুজিবাদীরা নানা উচ্চাবিলাসী প্রকল্প হাতে নিতে সাহস করত, আখেরে লাভ হত দেশের।একদেড় বছরের ব্যবধানে কি হল? আমরা ফিরে গেলাম ৮০ দশকে। যেখানে খাবারের চিন্তায় আামদের ঘুম হারাম, বিদেশি সাহায্য না পেলে না খেয়ে মরার যোগার, অন্যদের মনোপলি খেলার বোর্ড। ২০ বছরের প্রাপ্তি আমরা দেড়বছরেই প্রায় হারিয়ে বসেছি।
এর জন্য দায়ী কে?
দিগন্ত বলেছেন:
http://thedailystar.net/story.php?nid=29872চালের পুরো গল্পটা এখানে ভালমত দেওয়া আছে। আমার তো মনে হচ্ছেনা চালের দাম বাড়বে বলে। এবার ব্যবসায়ীরা বাড়িয়ে দিলে অন্য ব্যাপার।
ওঁ-বোমা আলু চোর বলেছেন:
আমার কোন সমস্যা নাই। আমি কাগের ডিম খাই। তোরাও খা



















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না