আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

প্রসংঙ্গ: কতজন ধর্ষন হলো সেটা বড় কথা নয়- ধর্ষন হয়েছে, সেটাই বড় কথা। (উৎসর্গ - জ্বিনের বাদশা)

২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৫২

শেয়ার করুন:                   Facebook

জ্বিনের বাদশা তার একটি লেখায় লিখেছেন যে,
প্রফেসর বোসের প্রবন্ধটির যেকথাটার সাথে আমি পুরোপুরি একমত সেটা হলো এই যে, ধর্ষিতার সংখ্যা বাড়িয়ে বললে আসলে সত্যিকারের ধর্ষিতাদের অপমান করা হয়, কারণ তাতে এমন একটা নির্দেশনা থাকে যে আমাদের আরো ভিকটিম চাই, নাহলে ঠিক জমবেনা। কিন্তু, ৭১ এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাপেক্ষে একথাটা কতটুকু খাটে? ড. বোস, উল্টো করে যদি বলি, ধর্ষিতার সংখ্যা দু লাখ হবার পরও আমরা যদি লজ্জায় চোখ ঢেকে সংখ্যাটাকে "কয়েক হাজার" বলে প্রলাপ বকি, তখন কি ধর্ষিতাদের অপমান করা হয়না? তখন কি তাঁদের সবাইকে উদ্দেশ্য করে এটাই বলা হয়না যে "তোমার ক্ষতি হয়েছে তাতে আমার কি, আমার তো কোন ক্ষতি হয়নি!"?

এই কথাটার সাথে আমিও একমত।

জ্বিনের বাদশার কাছে আমার প্রশ্ন,
১) কিছুদিন আগে দেখলাম আওয়ামীলিগের একজনের সাক্ষাৎকার আপলোড করা হয়েছে ইউটিউবে। সেখানে তিনি যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ধর্ষন ও অত্যাচারের কাহিনী বর্ননা করেছেন। সেটা সম্পর্কে আপনার মতামত কি?

২) যুদ্ধ পরবর্তী রাজনৈতিক ধর্ষনগুলোর বিষয়েও জানতে চাচ্ছি! যুদ্ধের সময় ধর্ষন এবং তার পরের ধর্ষনের সাথে মৌলিক কি পার্থক্য রয়েছে বলে আপনি মনে করেন?

৩) আমাদের কি উচিত না সকল ধর্ষনেরই বিচার চাওয়া?

 

প্রকাশ করা হয়েছে: চিন্তা ভাবনা  বিভাগে ।

 

  • ৪৪ টি মন্তব্য
  • ৭৯৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ২৫ জনের ভাল লাগেনি
১. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০১
comment by: মুক্তকথা বলেছেন: এটা কিন্তু আছে। যুদ্ধপরবর্তী বহু অপরাধ বলা হয়নি, মুক্তিযোদ্ধাদের 'অপমান' করা হবে বলে। অস্ত্র জমা না দেয়া, রাজাকার খতমের নামে ব্যক্তিগত রেষ চরিতার্থ করা, ধর্ষন লুট অনেক অনেক কিছু।

লেখায় আগের কিছু রেফারেন্স দেয়া হয়েছে, সেগুলো সম্পর্কে আমার জানা নাই, কিন্তু যুদ্ধ-পরবর্তী মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছাচার ব্যাপারটা সত্যি আছে, যা নিয়ে কখনই কিছু বলা হয়নি।

কোনো একসময় বলব।
২. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৩
comment by: মুক্তকথা বলেছেন: ইউটিউবের সাক্ষাৎকারের লিংকটা একটু দেবেন?
৩. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: ত্রিভুজ বলেছেন:
@মুক্তকথা


Click This Link


এসংক্রান্ত আরো বেশ কিছু ভিডিও পাবেন নিচের লিংকে-
Click This Link

(আরো বেশ কয়েকটা ভিডিও মুছে ফেলা হয়েছে.. আমার কাছে ডাউনলোড করা আছে.. সময় করে আপলোড করতে হবে।)
৪. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:২৮
comment by: হমপগ্র বলেছেন: আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে পালটা প্রশ্ন করি।

ইসলাম আসার পরেও মুসলিমদের দ্বারা অনেক অন্যায় সাধিত হয়েছে। তার মানে কী ইসলামের আগমনের দরকার ছিল না?

আশা করি প্রমাণ আপনার জানাই আছে। তাই আর উল্লেখ করছি না।

আমরা আমাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুদ্ধ করেছিলাম। তার কতটা পেয়েছি আবার কতটা পাইনি। সব দেশেই সামাজিক অপরাধ হয়। আমাদের দেশেও হয়েছে। তার মানে এই না যে আমাদের স্বাধীনতার কোন অর্থ নেই!
২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ইসলাম আসার পরেও যারা মুসলিম নাম ধারন করে অন্যায় করে গিয়েছেন, তাদের জন্য তো শাস্তির বিধান রয়েছেই। ইসলাম তো তাদেরকে মাফ করে দেয়নি বা বলেনি যে তারা অন্যায়কারী নয়! কিভাবে আপনি এই উদাহরণ দিয়ে বিষয়টা ম্যাপ করার চেষ্টা করলেন তা বোধগম্য নয়!

তাছাড়া যুদ্ধকালীন সময়ের কথাও যদি চিন্তা করেন, তাহলে মুক্তিযোদ্ধাদের যে ধর্ষন ও অত্যাচারর কাহিনী জানা যাচ্ছে, সেগুলোর ব্যাখ্যা কি?

তার মানে এই না যে আমাদের স্বাধীনতার কোন অর্থ নেই!
আপনার এই লাইনটি বুঝলাম না। আপনি কি বলতে চান আমি আমাদের স্বাধীনতাকে অর্থহীন বলেছি? আমি তো শুধু সবার জন্য সমান বিচার চেয়েছি।

স্বাধীনতা তখনই অর্থহীন হবে, যখন আপনারা অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া বন্ধ করবেন। স্বাধীনতার পর গত ৩৭ বছর ধরে যত অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে আপনারা টু শব্দটিও করেন না। এতেই স্বাধীনতার সবচেয়ে বড় অপমান হয়েছে বলে আমি মনে করি।

২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আরেকটি বিষয়, আপনি 'রাজনৈতিক অপরাধ'-কে 'সামাজিক অপরাধ' বলে হালাল করার চেষ্টা না করাই উত্তম। আওয়ামীলিগের সোনার ছেলেরা ধর্ষনে সেঞ্চুরী করাটা সামাজিক নয়, রাজনৈতিক পরিচয় থেকে হয়েছে। মানিক সামাজিক জীব ছিলো না, সে ছিলো চিহৃত রাজনৈতিক জীব, যাকে পরবর্তিতে দেশে বাইরে সসম্মানে পৌঁছে দিয়েছিলো আজকের ধর্ষনের বিচারকামীরা।

একজন ধর্ষন করলে তাকে সোনার ছেলে উপাধী দিয়ে দেশের বাইরে সুন্দর জীবনের ব্যবস্থা করে দিয়ে অন্যদের ধর্ষনের বিচার চাওয়া মানায় না।

২৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: সংশোধন:
"স্বাধীনতা তখনই অর্থহীন হবে,"
=
"স্বাধীনতা তখনই অর্থহীন হবে না",

৫. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:২৯
comment by: ত্রিভুজ বলেছেন:

আমি সাধারনত কে প্লাস দিলো বা কে মাইনাস দিলো তা নিয়ে মাথা ঘামাই না... তবে এই ইস্যুতে যদি কোন তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী মাইনাস দিয়ে যায়, তাহলে কি ধরে নেব তিনি শুধু বিশেষ কিছু লোকেরই ধর্ষনের বিচার চান?

কে কে মাইনাস রেট করেছেন, সেটা বের করা খুবই সহজ.. কারন আগেরবার রেট কত ছিলো এবং কে ভিজিট করার পর মাইনস রেট বেড়েছে, তা দেখার ব্যবস্থা রয়েছে ব্লগে। নাম প্রকাশ করলাম না.. শুধু যারা এই কাজ করেছেন, তাদের প্রতি প্রশ্ন- "আসলে আপনারা কি চান?"
৬. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৮
comment by: রাজামশাই বলেছেন: দেশে অনেক কিছুই হইছে।
এইটা আর বলার অপেক্ষা রাখে না।

এইখানে যতই চিল্লাচিল্লি কর তাতে কিছু হইব বইলা আমার মনে হয় না।

এখন কথা বিচার লইয়া। হইব কিনা তাও পরিস্কার না। (এইটা আমার মত) কারণ বিচার কার্য আমার দ্বায়িত্ব কর্তব্য এর মধ্যে পড়ে না।

আমার মতে বিচার চাওয়া উচিৎ।

দেখি কতদুর কি হয়।
৭. ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৬
comment by: ত্রিভুজ বলেছেন:



বিচার চাওয়া উচিত, এটার সাথে আমিও একমত। তবে সবারই... কেউ ধর্ষন করে সূফি হয়ে যাবে আর কাউকে ফাঁসিতে ঝুলানো হবে, তা হতে দেয়া যায় না।

কেউ যদি বিচার চায়, তার এই বিষয়ে বায়াসনেস থাকা উচিত নয়.. নতুবা সেটা একটা পলিটিক্যার দাবীতে পরিনত হবে.. গণদাবীতে নয়।



৮. ২৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: প্রশ্ন কত বলেছেন: বিচার চাওয়া উচিত, এটার সাথে আমিও একমত। তবে সবারই... কেউ ধর্ষন করে সূফি হয়ে যাবে আর কাউকে ফাঁসিতে ঝুলানো হবে, তা হতে দেয়া যায় না।

কেউ যদি বিচার চায়, তার এই বিষয়ে বায়াসনেস থাকা উচিত নয়.. নতুবা সেটা একটা পলিটিক্যার দাবীতে পরিনত হবে.. গণদাবীতে নয়।


৯. ২৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: সবিনয়ে মাইনাস।
১০. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ১:৩২
comment by: হনলুলু বলেছেন: আল্লাহ
এরে তুমি জ্ঞান দাও....

মুক্তিযোদ্ধারা নাকি ধর্ষনকারী!!!!!

ছোটবেলায় তুমি মনে হয় শাক সব্জি কম খাইছো। তাই অহন ছাগুরুপে জন্ম নিয়া আগাছা খাইয়া বুদ্ধি বাড়াইতাছ।

এক কাম কর।প্রতিদিন সকালে পাইখানায় যাওনের আগে নিমপাতা খাইয়া যাইও।

শুনছি কোষ্ট কঠিন হইলে মানুষ( এইক্ষেত্রে তোমারে লইয়া সন্দ আছে) উল্টাপাল্টা কতা কয়!!!!!
৩০ শে মার্চ, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন:

ভাইজান, একটু ভাল করে চোখ খুলে দেখলেই দেখতে পেতেন "মুক্তিযোদ্ধারা ধর্ষনকারী" এই তথ্যটা আমার উপরে আসমান হইতে নাজিল হয় নাই। আমি একজনের রেফারেন্স দিয়েছি। এবং প্রশ্ন করেছি এই বিষয়ে জ্বিনের বাদশার মতামত কি। মুক্তিযোদ্ধারা এসব অন্যায় করেছে, এটা বাংলাদেশী হিসেবে আমার জন্যও লজ্জ্বার বিষয়। তবে যুদ্ধ মানেই খুন, যুদ্ধ মানেই অন্যায়... যুদ্ধে যাবতীয় অন্যায়ের চাষ করা হয়। সেই বিচারে যুদ্ধের সময় কি হয়েছে সেগুলো নিয়ে এত টেনশন করে লাভ নেই। যুদ্ধ যে জন্য হয়েছে, সেটা অর্জিত হয়েছে কিনা সেটাই আমাদের দেখা উচিত। কিন্তু আমরা তো দেখি মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ দূর্নীতিবাজদের দখলে। সেই দূর্নীতিবাজদের সমর্থকরাই যখন নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করতে চায়.. মুক্তিযুদ্ধের বায়বিয় সার্টিফিকেট দেখিয়ে সকল অন্যায়কে ন্যায়ে রুপান্তরিত করতে চায়, তখন কিছু না বলে থাকাও যায় না।

নিম পাতা তাদেরকে খেতে বলেন, যারা ধর্ষনে সেঞ্চুরী করে আবার বড় বড় কথা বলে। তাদের বিকার ঠিক করা জরুরী।

১১. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৫
comment by: দিগন্ত বলেছেন: ত্রিভুজভাই-এর সাথে আমি একমত এ বিষয়ে, বিচার হলে সবারই হওয়া উচিত।
৩০ শে মার্চ, ২০০৮ ভোর ৫:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ২:৪২
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: পোস্টের ব্যপারে মন্তব্য করতে চাচ্ছিলাম না। তবে এই পোস্ট নিয়ে অহেতুক গোলমাল সৃষ্টির প্রয়াস চলছে দেখে করছি।

যারা ধর্ষনের সাথে জড়িত ছিল তাদের কে কি মুক্তিযোদ্ধা বলা ঠিক হবে?

তারা তো সুবিধাবাদী।

হাজারী বা শামীম ওসমান সহ এরকম প্রচুর উদাহরন পাওয়া যাবে।
৩০ শে মার্চ, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন:

প্রকৃত অন্যায়ের বিচার যারা চায় না, তাদের গোলমাল করার জন্য কোন ইস্যু লাগে না.. ১/১১ এর আগে আমরা সেটার বাস্তব প্রমাণ দেখেছি।

১৩. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ২:৫৬
comment by: নাজিরুল হক বলেছেন: আমাদের কি উচিত না সকল ধর্ষনেরই বিচার চাওয়া?

এই প্রশ্নটা যদি যুদ্ধাপরাধিদের ক্ষেত্রে করতেন তাহলে প্লাস দিতাম। কিন্তু আপনার প্রসংগটি এসেছে মুক্তিযুদ্ধাদের ধর্ষন নিয়ে। যদি বলেন আপনি ন্যয় ও অন্যায়ের বিপক্ষে তাহলে তো প্রশ্ন আসে যারা পাকিস্তানী সেনাদের হাতে আমারদের মা বোনদেরকে তুলে দিয়েছে তারাও একই অপরাধি। কিন্তু তাদের বিরোদ্ধে লিখতে তো আপনার কিবোর্ড আংগুল বসেনি।

হায়রে বাংলাদেশী !!
৩০ শে মার্চ, ২০০৮ ভোর ৪:০০

লেখক বলেছেন:

নাজিরুল হক,
আপনি বেশীর ভাগ সময়ই কোন কিছু না বুঝে বা অর্ধেক বুঝে মন্তব্য করেন। এটা ঠিক নয়....

আমার লেখাটা ভাল করে পড়ে আরেকবার মন্তব্য করবেন আশা করি।

১৪. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৩:১৪
comment by: ভালোবাসি বাংলাদেশ বলেছেন:
১৫. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৩:২২
comment by: জল রঙ বলেছেন: :):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):)
১৬. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৩:২৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: ত্রিভুজ ভাই,

আপনার লেখা পড়লাম। এবার আমার মন্তব্য জানাব। আমার মন্তব্য অনেকের কাছে ভয়ংকর লাগতে পারে। তবুও এটা আমার চিন্তাধারা।


যুদ্ধ হবে কিন্তু হত্যা,ধর্ষণ হবে না এমন অবাস্তব চিন্তা আমি পোষণ করি না। যুদ্ধ খারাপ কারন এগুলোর যুদ্ধের অংগ। আমাদের স্বাধীনতা যুদ্ধেও এমন ঘটেছিল। বিধায় পাকিস্তান আর্মীর বিচার চাওয়াটা আমার কাছে তেমন যৌক্তিক মনে হয় না। আমি বিচার চাই পাকিস্তানীদের দোসর জামাতীদের।

কথা হচ্ছে আমি কেন? কারন ওরাতো বাঙালিই ছিল, তবুও ওরা এদেশে স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এটাও মনে করি না যে, ৭ কোটি জনগনের ১০০%-ই একমত হবে কোন বিষয়ে। কিন্তু, ওরা ভিন্ন মত পোষণই শুধু করে নাই, তারা মানুষ হত্যা ও ধর্ষনও করেছে, সহযোগীতা করেছে। এদের সাথে নিয়ে দেশ চলতে পারে না। তাই এদের বিচার দরকার। যদি এরা বাংলাদেশ ছেড়ে তাদের সাধের পাকিস্তানে চলে যেত তবে, আক্ষেপ রইত না। কিন্তু তারা তা করছে না।
১৭. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৩:৪৯
comment by: মেহেদী হাসান নাসিম বলেছেন: দয়াকরে এই লিংকটি দেখুন তো
Click This Link
৩০ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: দেখলাম.. ওটা গ্রুপ ব্লগের একটা বাগ। মানে ত্রুটি... আশা করা যায় ঠিক হয়ে যাবে। সাইট ডেভেলপাররা দেখবেন সেটা..।

১৮. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫৮
comment by: ত্রিভুজ বলেছেন:

বিবর্তনবাদী,
"যুদ্ধ হবে কিন্তু হত্যা,ধর্ষণ হবে না এমন অবাস্তব চিন্তা আমি পোষণ করি না।" এই কথাটি আমি উপরের একটি মন্তব্যে একবার বলেছি... এটাই স্বাভাবিক।

"আমি বিচার চাই পাকিস্তানীদের দোসর জামাতীদের।" কথাটার সাথে আমি পুরোপুরি একমত নই... কারন পাকিস্থানীদের দোসর শুধু জামাতীরা ছিলো না। আরো অনেকেই ছিলো। কেন ছিলো সেটা যদি কেউ বিবেচনা করতে না চায়, তাহলে বলবো সবারই সমান শাস্তি হওয়া উচিত। সবার প্রতিই সমান মনোভাব পোষন করা উচিত। আপনি এক মুখে বলবেন পাকিস্থানী দোসরদের বিচার চাই, অন্যদিকে পাকিস্থানের সবচেয়ে শক্তিশালী দোসর আপনার বন্ধু হবে, এমনটা হওয়া তো উচিত নয়। অন্যায় যেই করুক, সেটা অন্যায়ই... আর অন্যায়ের শাস্তি তো হওয়াই তো জগতের নিয়ম। তবে তা প্রচলিত বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে নয়.. গায়ের জোরে গলার জোরে নয়.. ডকুমেন্টস ও প্রকৃত সত্য খুঁজে বের করার মাধ্যমে।

আমার মতে সবকিছুই প্রচলিত বিচার ব্যবস্থার মাধ্যমেই করা উচিত। আজকে যারা 'যুদ্ধাপরাধীদের বিচার চাই' 'যুদ্ধাপরাধীদের বিচার চাই' বলে চিৎকার করছে, এই তারাই ৭১ এর পরে ভারতের স্বার্থে সিমলা চুক্তি করে যুদ্ধাপরাধীদের বিচারের পথ রুদ্ধ করে রেখেছে... এরাই আবার জেল হতে অনেক যুদ্ধাপরাধীদের বের করে সম্পত্তি ফিরিয়ে দিয়েছে (ডকুমেন্টস তাই বলে)। মুক্তিযুদ্ধে আমাদে ওসামনীর হাত থেকে এরাই কতৃত্ব ভারতীয় জেনারেলের হাতে দিয়ে দিয়েছে... যুদ্ধের একদম শেষ সময়ে এসে ভারত আমাদের পুরো মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে নিয়েছে। দলিল স্বাক্ষরিত হয়েছে তাদের নামে... ইন্টারন্যাশনাল ডকুমেন্টসে লেখা ভারত বনাম পাকিস্থান যুদ্ধ। এই লোকগুলোই এখন মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করছে.. তাদের দলের যুদ্ধপরাধীদের বিচার করতে বললে মানতে রাজী না.. শুধু বিপক্ষ দলের যুদ্ধাপরাধীদের বিচার করতে চায়।

এদেরকে দেখবেন ভারতের বিরুদ্ধে কিছু বলা মাত্র তেলে বেগুনে জ্বলে ওঠতে। ভারতে বাংলাদেশের সীমান্ত ভেঙ্গে বৃত্তর বঙ্গভূমি তৈরি করার আন্দোলন হলে এরা তাতে সায় দেয়। ভারত অন্যায্য ভাবে চালের দাম বাড়ানো প্রতিবাদ না করে ভারতের পক্ষে গুন গায়। এদেরকে আপনি কি বলবেন?

এদের এইসব ধান্ধাবাজি জনগণ বুঝতে শুরু করেছে মাত্র... কিছুদিন পরে এদের সবাইকে ভারতে তাদের দাদাদের পায়ের নিচে চলে যেতে বাধ্য করা হবে দেখবেন।

১৯. ৩০ শে মার্চ, ২০০৮ ভোর ৪:০২
comment by: বিবর্তনবাদী বলেছেন:

কতিপয় আওয়ামী লীগার ভারতীয় দালালদের বিরোধীতা করতে গিয়ে খেয়াল রাখবেন, যেন জামাতীদালালদের পাশে চলে না যান। ভারতীয় দালাল, পাকিস্তানী দালাল জামাতী গুলা, সবাই বাংলাদেশের শত্রু। ওদের কারো এ দেশে থাকবার অধিকার নেই।


আপনি বললেন: পাকিস্থানীদের দোসর শুধু জামাতীরা ছিলো না। আরো অনেকেই ছিলো।

ঠিক, কিন্তু পাকিস্তানী দোসর বলতে জামাতীই বুঝি। জামাতের খাতায় কার নাম আছে কি নেই বড় কথা নয়। যেমন রাজাকার অর্থ সেচ্ছাসেবী, কিন্তু আমাদের এখানে এটা একটা গালি। রাজাকার বললে নিশ্চয়ই আপনিও রাগ হন।

আপনি প্রচলিত আইনের কথা বললেন। আমি মনে করি, Law should not be broken. If it dosen't suit us, we should change it and follow. বিধায় আইন পরিবর্তন করে হলেও জামাতীদের বিচার করা উচিত।
২০. ৩০ শে মার্চ, ২০০৮ ভোর ৪:১৩
comment by: ত্রিভুজ বলেছেন:

করুন বিচার.. আমি তো দ্বিমত করিনি। আমার লেখায় কোথাও বলা আছে যে যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না?

তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আজকের তথাকথিত মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির লোকেরাই বিচার করতে চায় না। করতে চাইলে ৩৭ বছর অপেক্ষা করতো না... তারা যেটা করবে তা হলো মাঝে মাঝেই এটা নিয়ে রাজনীতি করবে। প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করবে। আর সময় সুযোগ মত এই ইস্যুটি নিয়ে হৈ চৈ করবে। দূর্নীতি করে তাদের নেতারা সব জেলে.. জনগনের মাথায় প্রশ্ন আসতে শুরু করেছে, 'কেন মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তি(!) এত দূর্নীতিবাজ? কেন আমাদের আজ এত দূর্ভোগ!? '.. এই প্রশ্ন থেকে জনগনের চোখ অন্য দিকে সরিয়ে রাখার জন্য হলেও যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী বলে কিছুদিন চিৎকার করতে হবে। আপনি লিখে রাখেন, এবারো এরা কিছুই করতে পারবে না বা করবে না। কারন এই বিষয়টি সমাধান করে ফেললেই ভবিষ্যতে আর চিৎকার চেঁচামেচি করার মত বিষয় পাবে না। মুক্তিযুদ্ধকে সকল ইসলামী দলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। তবে সবচেয়ে গুরুতর বিষয় হলো যুদ্ধাপরাধীদের বিচার করতে গেলে কেঁচো খুড়তে সাপ বের হয়ে আসবে। ঐ সাপের ভয়ে হলেও কিছু হবে না... লিখে রাখেন কথাগুলো।
২১. ৩০ শে মার্চ, ২০০৮ ভোর ৫:২৬
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ।
২২. ৩০ শে মার্চ, ২০০৮ ভোর ৫:৩৬
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: যুদ্ধের সময় ধর্ষন এবং তার পরের ধর্ষনের সাথে মৌলিক কি পার্থক্য রয়েছে বলে আপনি মনে করেন?

কিছুটা পার্থক্য আছে। প্রথমোক্ত কাজটি করা হয়েছিল একটি বিশেষ দেশের অনুগত শ্রেনী জন্ম দেয়ার জন্য যা তারা নিজেরাই দাবী করেছে।

২৩. ৩০ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২২
comment by: ইবলিশ বলেছেন: তবে সবচেয়ে গুরুতর বিষয় হলো যুদ্ধাপরাধীদের বিচার করতে গেলে কেঁচো খুড়তে সাপ বের হয়ে আসবে। ঐ সাপের ভয়ে হলেও কিছু হবে না... লিখে রাখেন কথাগুলো।
২৪. ৩০ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:০৬
comment by: নাজিরুল হক বলেছেন: সেটা মিথ্যে বলেন নি।

আমার একটা পোষ্টে বিন লাদেনকে সন্ত্রাসী বলায় আমাকে আপনি অর্ধশিক্ষিত বলেছিলেন প্রায় তিন বছর আগে। আমি আসলেই অর্ধশিক্ষিত গন্ড মুর্খ। তাই বুঝি কম।

কিন্তু অধিক বুঝা লোকেদেরকেও তো দেখছি বিভিন্ন খেতাব নিয়ে ঘুরে বেরাচ্ছে।
২৫. ৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ওরে বাবা, একেবারে উদ্দেশ্য করে পোস্ট

আপনারট ১,২,৩ প্রশ্ন তিনটারই উত্তর যেকোনো সাধারন মানুষের মতো আমারও হবে --- যেকোন ধর্ষনকারীর শাস্তি হওয়া উচিত।

কিন্তু, এটাকে আপনি কোনভাবেই পাকিবাহিনীর সিস্টেমেটিক ধর্ষনের সাথে এককাতারে ফেলতে পারেননা, যে পাপটা শর্মিলা বোস হারসেল্ফ করেছেন। আমার লেখায় আমি যেটা পয়েন্ট আউট করেছি ২য় পর্বে, [৪. পরোক্ষ বা সূক্ষ্ম মিথ্যাচার] এ। এটা নিঃসন্দেহে পাকিস্তানি জান্তার পাশবিকতা লাঘব করে দেখানোর চেষ্টা।


এখন আপনারে প্রশ্ন করি, আপনি কি স্বীকার করলেন যে ৭১ এ পাকিস্তানি সেনাবাহিনী প্লাস তাদের সহকারী এইদেশী জাউরাগুলা দুইলাখের মতো বাঙালী নারীকে ধর্ষন করেছে?

২৬. ৩১ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৯
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ত্রিভুজ, প্রশ্নের জবাব তো দিলেন না?
২৭. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৮:০০
comment by: জ্বিনের বাদশা বলেছেন: জনাব, আমি তো উত্তর দিলাম ... আমার প্রশ্নের উত্তর কই?
২৮. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৮:১১
comment by: বোধিস্বত্ত বলেছেন: এই পোস্টটা এখনও আছে? কর্তৃপক্ষ তাইলে হুদাই পোস্ট ডিলিট করতাছে।

মুক্তিযুদ্ধারা ধর্ষন!!!!!!!!!!!হায়
২৯. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৮:১৫
comment by: ত্রিভুজ বলেছেন:
"আপনি কি স্বীকার করলেন যে ৭১ এ পাকিস্তানি সেনাবাহিনী প্লাস তাদের সহকারী এইদেশী জাউরাগুলা দুইলাখের মতো বাঙালী নারীকে ধর্ষন করেছে?"

আমি স্বীকার করলেই কি, না করলেই কি? আমার বক্তব্য তো আমি পোস্টেই পরিষ্কার করেছি জ্বিনের বাদশা। আরেকবার পোস্ট পড়েন।


"যেকোন ধর্ষনকারীর শাস্তি হওয়া উচিত।" ..এটা আপনি আসলেই বিশ্বাস করেন? মনে হয় না.. যাই হোক, আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না। আমি শুধু আপনাদের সম্পর্কে এই সাইটে এসে যা জেনেছি তাই বললাম। বাকীটা নিয়মিত পাঠকরা বুঝবে। জনগন মনে হয় না এতটা বোকা আজকাল।

৩০. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৫
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আমি তো পরিস্কার বলে দিয়েছি আমার জবাব ... তাও আপনার মনে না হওয়াটা আপনার ব্যাপার

আমার প্রশ্নের জবাবটা আপনি পরিস্কার করে দিচ্ছেননা কেন?আবারও বলি,

আপনি কি স্বীকার করলেন যে ৭১ এ পাকিস্তানি সেনাবাহিনী প্লাস তাদের সহকারী এইদেশী জাউরাগুলা দুইলাখের মতো বাঙালী নারীকে ধর্ষন করেছে?

"হ্যাঁ" অথবা "না" তে জবাব দেয়ার সৎসাহস আপনার আছে? আপনি নিজের সৎ মতামত দিলে এখানে কেউ আপনাকে খুন করে ফেলবেনা, মারধোরও করবেনা -- শুধু আপনার ভেতরটা সবাই দেখে ফেলবে। সেটাকেই কি ভয় পাচ্ছেন?

৩১. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩০
comment by: ত্রিভুজ বলেছেন:


এই প্রশ্নের জবাব হ্যা/না দিয়ে দেয়া যেতে পারে কিভাবে? দুই লাখের মত নারী ধর্ষিত হয়েছে এরকম কোন প্রমাণ আছে? আবার হয়ওনি যে, সেটাও তো বলা যায় না। আমার উত্তর, হতেও পারে, আবার নাও হতে পারে। তবে তাতে কিছু যায় আসে না... ঐযে পোস্টে বলেছি, একজন নারী ধর্ষিত হলেও সেটা অন্যায়.. এবং আমি ধর্ষনকারীর বিচার চাই। সেটা যে সময়েরই হোক ন