আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

গুগলোভূজ-১ : Free SMS... একটি (প্রায়) দুইনাম্বারী ফর্মূলা...B-))

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৪

শেয়ার করুন:                   Facebook

আপনারা কেউ এরকম পরিস্থিতিতে পড়েছেন কিনা জানি না, যে আপনার মোবাইলে এক টাকাও নেই.. কিন্তু একটা খবর ঠিক ঠিক যায়গামত এক্ষুনি পৌঁছে হবে... মোবাইল যে চার্য করে করবেন, তারও কোন উপায় নেই.. হয়তো তখন গভীর রাত... বা অন্য কোন সমস্যা! শুধু একটা এসএমএস যায়গামত পৌঁছে দিতে পারলেই আপনি বেঁচে যান... তো কি করবেন? ইন্টারনেটে ফ্রি এসএমএস সাইট হাতড়ে বেড়াবেন? কাজের কাজ কিছুই হবে না.. কোন বন্ধুকে বলবেন ম্যাসেজটা পৌঁছে দিতে? হয়তো তাতে কিছু সমস্যা রয়েছে... গোপনীয়তার ব্যপার রয়েছে.. ইত্যাদি ইত্যাদি।

যাই হোক, এরকম একটা সময়ে আপনি আমাদের চারপাশে এক্সিস্টিং কিছু সিস্টেমকে যদি সুবিধামত সেটাপ করে রাখতে পারেন, তাহলে বেঁচে যাবেন। সেটি কিভাবে তাই খুব অল্প কথায় বলার চেষ্টা করি...

অনেকেই হয়তো গুগল ক্যালেন্ডার সার্ভিসটি ব্যবহার করেছেন। যারা এই সার্ভিসের সাথে পরিচিত নন, তারা নিচের লিংকে গিয়ে জেনে আসতে পারেন।
Click This Link


তো আপনাকে এখন যে কাজটি করতে হবে, তাহলো যেসব বন্ধু বা পারিবারিক সদস্যদের (হয়তো অন্য কোন দেশে) সাথে মাঝে মাঝে ইমার্জেন্সি বেসিসে যোগাযোগ করতে হতে পারে, তাদেরকেও রেজি: করতে বলুন। রেজি: করার সময় নতুন একটি জিমেইল আইডি খুলে নিতে বলবেন। আপনি নিজেও নতুন আইডি (যেটায় আপনার গুরুত্বপূর্ন কোন মেইল থাকবে না) ব্যবহার করতে পারেন।

রেজি: সম্পন্ন হলে এবার মেইল আইডিটির পাসওয়ার্ড পরস্পরের সাথে বিনিময় করুন। সম্ভবত বুঝতে পেরেছেন কিভাবে জিনিষটা কাজ করবে...

আসলে আপনার যখন কাউকে ম্যাসেজ দিতে হবে, তখন তার পাসওয়ার্ড দিয়ে গুগল ক্যালেন্ডারে লগইন করুন এবং এখন যতটা বাজে, তার থেকে কিছু সময় পরের টাইমে একটি ইভেন্ট সেটাপ করুন। ইভেন্ট ম্যাসেজে লিখে দিন যে বার্তা পাঠাতে চান।

এভাবে এক বা একাধিক বন্ধুর পাসওয়ার্ড শেয়ার করে তাদেরকে যেকোন সময় জরুরী বার্তা পাঠাতে পারেন... একদম ইনস্ট্যান্ট.. ও ফ্রি!! B-))

পদ্ধতিটির অ্যাবিউজ কেউ করবেন না দয়া করে... শুধু খুবই জরুরী প্রয়োজনের জন্য শিখে রাখুন.. কাজে দিবে। তারপরও কেউ যদি এটির অ্যাবিউজ করেন, ব্যান খেতে পারেন গুগল থেকে.. তখন আমও যাবে, ছালাও যাবে... আম গাছটাও চলে যেতে পারে (মানে আপনার সবগুলো ইমেল এড্রেস সহ ব্যান)। B-)) B-)

---
লেখাটি কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে ।

 

  • ২১ টি মন্তব্য
  • ৫৩৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৮
comment by: বিবেক সত্যি বলেছেন: হুমম...
এরকম পরিস্থিতিতে কখন ও পড়িনি...
দেখতেছি, কিভাবে কাজ করে..
থ্যাঙ্কস..
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন: হু... দেখো.. আমি নিজেকে নিজে আজকে কয়েকটা এসএমএস করে দেখলাম.. চমৎকার কাজ করে...

২. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৫
comment by: ইরতেজা বলেছেন: থ্যাঙ্কস।
নত্নুন কিছু শিখলাম। প্লাস
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৮
comment by: কেএসআমীন বলেছেন: ধন্যবাদ। টেকি পুস্ট। সময় করে ভালবাবে দেখে নেব্
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১০

লেখক বলেছেন: হুমম...

৪. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৪
comment by: ঝাড়ুদার বলেছেন: ফাট্টাফাট্টী আইডিয়া। ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫১

লেখক বলেছেন: =)

৫. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩৯
comment by: আমি............ বলেছেন: মাঝে মাঝে ইয়াহু,গুগল এদের সাথে ২ নাম্বারি করে বেশ মজা পাওয়া যায়!!B-) +
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন: রাইট... তবে এটা আসলে দুইনাম্বারী নয়... মজা করে শিরোনামে দুইনাম্বারী লিখেছি.. এটাকে একটা প্রয়োগ বলতে পারো... খুব বেশী করা হলে অবশ্য অপপ্রয়োগের খাতায় চলে যাবে....

৬. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৯
comment by: রুবেল শাহ বলেছেন: জটিল বিষয় বুঝে আসে না-------------
১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: তেমন জটিল কিছু নয়.. চেষ্টা করে দেখতে পারেন...

৭. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪০
comment by: সোনার বাংলা বলেছেন:
দুইনম্বরী আইডিয়াটা হেভি কামে লাগবো...
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন: বেশী কামে লাগালে ব্যান খাবেন... ; )

৮. ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: মামু বলেছেন: ২ বার পইড়া কুচুই বুজি নাই, আবার ট্রাই করতাচি
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: বিষয়টা হলো আপনি যে ইভেন্ট সেটাপ করবেন, সেটা সময় হলেই আপনার মোবাইলে চলে আসবে এসএমএস আকারে... এখন যদি বন্ধুর আইডি ডিয়ে লগইন করে ইভেন্ট সেটাপ করেন, তাহলে বন্ধুর মোবাইলে যাবে এসএমএসটা... সিম্পল....!

৯. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪২
comment by: আমি............ বলেছেন: স্রিভুজ ভাই=সিরিয়াস ত্রিভুজ ভাই! আমিও মজা করেই মন্তব্যে ২ নাম্বারি লিখেছি!!:-D
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪২

লেখক বলেছেন: পোস্টের শিরোনামেও মজা করেই "দুইনাম্বারী" লেখা... :=)

১০. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:১০
comment by: ব্লুজ বলেছেন: জান্তাম্না
১১. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:২৪
comment by: মাহবুবা আখতার বলেছেন: মনে হয় বুঝি নাই :)
তাও +, পরে চেষ্টা করে দেখব।
১২. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: ত্রিভুজ বলেছেন:

যাকঝান্তেপার্ছেনশেষপর্যন্ত! @ ব্লুজ


@ মাহবুবা আখতার
অনেকেই বুঝে নাই.. কেউ কেউ বুঝেও করতে পারে নাই... ফ্লপ আইডিয়্যা... আমার অবশ্য বেশ কাজে আসছে!

 



 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৪৭০৭