আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

আমার লাটিম বেলা (১)

২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

শেয়ার করুন:                   Facebook

ভ্রমন কাহিনী আমি খুব একটা পড়ি না। কারণ একটাই, পড়লেই যেতে ইচ্ছে করে। ব্লগে এসে অবশ্য অনেক ভ্রমন কাহিনী পড়া হয়েছে। আবার সাহস করে নিজেও মাঝে মাঝে লেখার চেষ্টা করেছি। ভ্রমন কাহিনী আমাকে দিয়ে হয় না.. তবুও লিখি... ইদানিং ডায়েরী লেখা হয়না.. ডায়েরী লেখার অভ্যাসটা কাটাতে পারিনি.. তাই লিখে ফেলা....

অফিসিয়াল ট্যুরে আছি দুইদিন হলো। আমার জোনের ক্যাম্পগুলো সব ঘুরে দেখা। এর আগেরবার যতগুলো পরিদর্শনে গিয়েছি, সবগুলোই বেশ মজার হয়েছিলো। বাঙালীর ম্যানেজমেন্টের বিষয়ে আমার ধারনা ততটা উচুঁ নয়... কিন্তু আর্মিদের ম্যানেজমেন্টে আমি মুগ্ধ! অফিসিয়াল কাজগুলো খুবই নিঁখুত ভাবে সেরে ফেলা এখানে সাধারণ ঘটনা। পরের সময়টুকু পিকনিক পিকনিক! এক অফিসার অবশ্য আমাকে বলেছে আর্মিদের নিজেদের ভেতরে মোটেও এই ওয়েদার বিরাজ করে না। সেখানে কঠিন কমান্ডের আওতায় থাকে সব। সম্ভবত সিভিলিয়ানদের সাথেই এক্সট্রা খাতির। আমার যাওয়া প্রতিটা পরিদর্শন টিমে আমি একাই ছিলাম সিভিলিয়ান। তাই এক্সট্রা খাতিরটা আমার জন্য বেশী উপভোগ্য ছিলো।


ছবি: ভোরের পানিতে শুধুই ঝিলমিল ঝিলমিল

যাত্রা করার জন্য খুব ভোর সবসময়ই ভালো। প্রতিবারের মত এবারো খুব ভোরে ভোরে শুরু হয় এক এলাকা থেকে অন্য এলাকায় যাত্রা। আসার আগে শুনেছিলাম উপজেলা সদর হলেও এটা পুরোই অজপাড়াগাঁ। পুরো উপজলাটাই নাকি একটা সেচ প্রকল্প। মূল এলাকায় এসে আবাক হবার পালা শুরু। এত সবুজের মাঝে এর আগে কখনো এসে পড়িনি। প্রথমবারের মত 'ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা' কথাটার মূল অর্থ বুঝতে পারলাম।

ছবি: বাঁধের ভেতরে... সবুজ সবুজ এবং সবুজ ...

চারপাশে শুধু সবুজের সমারোহ! এর মাঝে রাস্তা ও রাস্তার পাশে পানি নিষ্কাষন ব্যবস্থা। রাস্তা-ঘাট খুবই ভাল এবং পরিকল্পিত ভাবে করা। রাস্তাঘাট বেশী ভাল হওয়ার একটা খারাপ দিকটা হলো গাড়ি স্পিডে চলছিলো যা আমার ছবি তোলায় ব্যাঘাত ঘটাচ্ছিলো।

উপজেলা কম্প্লেক্সে এসে মোটামুটি একটা ধাক্কা খেলাম। এরকম অঁজপাড়াগায়ে এধরনের অফিস কম্প্লেক্স আশা করিনি। সবুজ সবুজ আর সবুজের মাঝে প্রচুর জায়গা নিয়ে একদম আধুনিক অফিস এলাকা।

ছবি: উপজেলা অফিস কম্প্লেক্স...

উপজেলা কম্প্লেক্সে শুধুই আধুনিক বিল্ডিংই নয়, আছে সুন্দর টলটলে পানির দীঘি, ক্রিকেট পিচ। ক্রিকেট পিচটা নাকি নিউজল্যান্ড থেকে একজন বেড়াতে এসে করে দিয়ে গিয়েছিলো। পুরোপুরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করা... প্রয়োজনীয় সব উপকরন সেই সাহেবই আনিয়েছে...

ছবি: অফিস কম্প্লেক্সের এক পাশের দৃশ্য... সন্ধ্যার পর এই ঘাটে নাকি জম্পেস আড্ডা হয়... বললেন TNO..

ঢাকার যেকোন সুদৃশ্য অফিস থেকে আমার বেশী ভাল লাগলো। কারণ একটাই... অফিস বাউন্ডারীর বাইরের তাকালে শুধু সবুজই চোখে পড়ে। এধরনের অফিসে অফিস করার সৌভাগ্য ঢাকারবাসীর কোনদিনও হবে না..

ছবি: অফিস বাউন্ডারীর বাইরে সবুজ শ্যামল বাংলাদেশ.....

জার্নি করে ক্লান্ত হওয়ার বদলে ফুরফুরে হয়ে গেলাম। পরিবেশটা এতই সুন্দর.... কাজকর্মও মনিটর করা হয়ে গেল একপশলা।


ছবি: অপারেটরস রুম... আজকে ব্রেক... আগামীকাল ভোর থেকে মিশন শুরু....

হালকা খাওয়া দাওয়ার আয়োজন চলছে... আঙ্গুর আপেল চিপস কোক দেখে কিছুটা বিরক্ত লাগছে... গ্রামের তাজা বাতাসের সাথে তাজা কাঁচা আম লবন-মরিচ দিয়ে দিলে ষোলকলা পূ্র্ন হতো... আগামীকালটাও এই এলাকায় কাটাতে পারলে মন্দ হয় না.. কেন যে সার্ভার রুমে বড় ধরনের একটা গোলযোগ দেখা দিচ্ছে না X(


--
পরের পর্ব....

---
২৮ এপ্রিল, ০৮
লেখটার শিরোনাম পরিবর্তন করে "চলতে চলতে" থেকে "আমার লাটিমবেলা" করলাম.... হটাৎ একজনের (মানচু) সাথে চ্যাট করতে গিয়ে "লাটিমের মত ঘুড়ে বেড়াচ্ছি" বলার পর নামটা মাথায় আসলো...

 

প্রকাশ করা হয়েছে: দিনলিপিফটো ব্লগ  বিভাগে ।

 

  • ৪৭ টি মন্তব্য
  • ৫৫৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: রাজামশাই বলেছেন: এত কম্পিউটার দিয়া উপজেলা লেভেলে কি কাজ হইতাছে ভাই। একটু খোলাসা কইরা কইবেন।

আমার সারজীবন এর অধিকাংশ সময় উপজেলো লেভেলে কাটছে বাবা মার চাকুরীর বদৌলতে।
২. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
comment by: ত্রিভুজ বলেছেন: ন্যাশনাল ডেটাবেসের কাজ।
৩. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: রাজামশাই বলেছেন: তাইতো কই - ভোটার লিষ্ট ছাড়া এত ল্যাপটপ উপজেলা লেভেল এর মানুষ দেখব ক্যামনে।

আচ্ছা ভাই - আমরা- মানে বিদেশে যারা আছি তারা কি অন্তর্ভুক্ত হইমু না। হইলে কেমনে হমু। কিছু কি জানেন?
৪. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২২
comment by: ত্রিভুজ বলেছেন: কাজটাকে সবাই ভোটার লিষ্ট বলে প্রচার করলেও মূলত এটা শুধু ভোটার লিষ্টের কাজ না... ন্যাশনাল ডাটাবেসের কাজ। পুরো বাংলাদেশের প্রতিটি উপজেলা সদরের মত এখানেও একটা স্থায়ী সার্ভার রুম হচ্ছে যা ক্রমাগত আপডেট হতে থাকবে।

আপনারা দেশে আসলে আপনার এলাকার সার্ভার রুমে গিয়ে নিজের ডাটা এন্ট্রি করে আসতে পারবেন... তবে বিদেশীদের জন্য ওয়েব ভিত্তিক সাইনআপ সিস্টেম করা হবে কিনা এখনো নিশ্চিত নই.. হওয়ার কথা।
৫. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২২
comment by: আর খান বলেছেন:
কাহিনীটি সুন্দর। লেখা ঝরঝরে। কিন্তু কোন উপজেলা? আর্মি কেন? কিসের অপারেটরস রুম এরকম অনেক প্রশ্ন থেকেই গেলো।
৬. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
comment by: নিঃসঙ্গ বলেছেন: ঘুরে বেরানো পোস্ট ভালোই :D
৭. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: ত্রিভুজ বলেছেন:

@আর খান
থাকুক না প্রশ্নগুলো... কিছু প্রশ্ন থাকার দরকার আছে...

@নিঃসঙ্গ
থ্যাংকু.. :)

৮. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
comment by: গিফার বলেছেন: +
৯. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
comment by: রবিউলকরিম বলেছেন: সুন্দর আমাদের গ্রামগুলি এতো বলার অপেক্ষা রাখে না। ছবি দেখে আমি খুব উত্তেজিত হচ্ছি। ভাই আমি বেড়াতে যেতে চাই। গ্রামটার নাম বলুন, এবং কোথায় তাও বলুন
১০. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: ত্রিভুজ বলেছেন:
ধন্যবাদ গিফার...

@রবিউলকরিম
trivuz@জিমেইলে মেইল করুন.. কিভাবে আসতে হয় তা সহ জানাবো...

১১. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: গিফার বলেছেন: এত গুলা পিসি দেখে ভালো লাগলো ... +
১২. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: ত্রিভুজ বলেছেন: আপনার শুধু ল্যাপটপগুলোই ভাল লাগলো?
১৩. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
comment by: বিহংগ বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে ,পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
ছবিগুলো খুবই সুন্দর।
"ও মা তোমার চরন দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।"
ছবিগুলো খুবই সুন্দর।
১৪. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: (অ)গাণিতিক বলেছেন: ভালো লেখা +

কিন্তু মাইনাস কেন?
১৫. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: (অ)গাণিতিক বলেছেন: লেখার মাঝে ছবি অ্যাড করেন কি করে?
শিখিয়ে দেবেন?
১৬. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
comment by: ত্রিভুজ বলেছেন:

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বিহংগ।


@(অ)গাণিতিক
এই লিংকটা দেখুন- Click This Link

দেশের ছবি দেখতে কিছু লোকের ভাল লাগে না সম্ভবত.. তাই মাইনাস দিচ্ছে।
১৭. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: বুমবুম বলেছেন: লেখার মাঝে মাঝে ছবি ক্যামতে দেয়?
১৮. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১১
comment by: রোজলীন বলেছেন: ভাইয়া,
খুব ভাল লাগলো, বাট ওয়েবপেইজ পেলাম না...আমি মেইলে প্রশ্ন পাঠালাম। কাজের লোক যারা কাজ পাগল তাদের মন ভাল থাকে এমনকি তাদের কাজের ডিটেইল জানতেও ভাল লাগে। কিছু প্রশ্ন থাকলো মেইলে, আশা করি উত্তর পাবো, গড ব্লেস ইউ।

রোজলীন
১৯. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২১
comment by: ত্রিভুজ বলেছেন:

@বুমবুম
Click This Link

@রোজলীন
মেইল পেলে সময় করে উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২০. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লাগলো......
মনে হলো ঘুরে এলাম গ্রামটা।
শুভেচ্ছা নিন।
২১. ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০২
comment by: ত্রিভুজ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা সাজি...
২২. ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৭
comment by: মাহমুদ রহমান বলেছেন: ইশ! লোভ হচ্ছে........

কিছু দিন এরকম ছুটি পেলে ভাল লাগত। ঢাকা শহরে চোখ খালি আটকে যায়, দুরে তাকানো যায় না।...... একদিনের জন্য বাড়ী গিয়েছিলাম ভোটার তালিকায় নাম অন্র্তভূক্তির জন্য। ঘুরে বেড়িয়েছি....... একদিনের সফর হলেও গ্রাম ভাল লাগল। ভর দুপুরে বাঁশ ঝাড়ের নিচে পাটি পেড়ে নিশ্চিন্তে ঘুম......কাকেরও উৎপাত নাই, ফ্রেশ এয়ার আছে ফ্রি।।
২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: বাঁশ ঝাড়ের নীচে ঘুমানোর আইডিয়্যাটা মচৎকার... পরেরবার গ্রামে গেলে এটা মিস করা যাবে না।

২৩. ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৮
comment by: কাল্‌বেলা বলেছেন:
:`> :`> :`>
২২ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: #:-S #:-S #:-S

২৪. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৮
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


চমৎকারম ছবি এবং কথা
+
২২ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ সারওয়ার ভাই।

২৫. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২১
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: ফটো ও লিখা দুটোই সুন্দর হয়েছে :)
২২ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: আপনিও প্রবাস জীবন নিয়ে লিখতে পারেন.. ছবি সহকারে...

২৬. ২১ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৬
comment by: মাইনুল বলেছেন: খুব ভাল লেগেছে প্রতিবারের মত।
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ মাইনুল ভাই। ব্যস্ততার কারনে জবাব দিতে দেরী হলো...

২৭. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫২
comment by: ফারহান দাউদ বলেছেন: আরামে আসেন মনে হইতাসে?:)
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আর্মির গাড়িতে এসি থাকে না... এইটাই একমাত্র দুস্ক! ...তোমার জব কেমন চলে?

২৮. ২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: সবুজমিয়া বলেছেন:

সবুজে ঘেরা অফিসটা আমার খুব পসন্দ হয়ছে.....:)




২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: ঠিকাছে.. অফিসটা আপনারে দান করলাম... :)

২৯. ২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৮
comment by: -নকশী- বলেছেন: দারুনতো.. আর পানিতে আলোর ঝিলমিল ছবিটা জোস!

আমাদের অফিসটাও গ্রামে। বাহির থেকে লোকজন এলে প্রায়ই বলে - "এতো ভেতরে ফ্যাক্টরি?"
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: আমি ঐখানে সিভি ড্রপ করুম... :D

৩০. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৬
comment by: গিফার বলেছেন: নাহ সবই ভালো লাগছে তবে লেপটপ বেশি লাগসে...গরিব তোহ আমি এতগুলান লাপটপ দেহি নাই কোন দিন একসাথে
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: আমিও দেখি নাই...

৩১. ২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: মুহিব বলেছেন: কোন জায়গা? লেখা ভাল ও ছবি সুন্দর লাগল।
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ মুহিব।

৩২. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: শাওন বলেছেন: দেশের ছবি , সবসময় জোস ।

আমি ৩ পর্বের একটা ভ্রমন কাহিণী বের করবো ভাবতেছি । এক ব্লগার আসবে প্যারিসে । তাকে নিয়ে ট্যুর । দেখা যাক । তবে তোমার লেখাটার সাথে ছবি গুলা দারূন হয়েছে । + পাওনা হয়ে গেছে তাই দিলাম ।
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন: বের করে ফেলো.... ছবি সহ পোস্ট করো... আমরাও একটু প‌্যারিস দেখি...

৩৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০২
comment by: রোকন বলেছেন: দারুন! নস্টালজিয়ায় ভুগছি আবার নতুন করে। দেশের ছবি দেখলে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করেরে ভাই! শেয়ার করার জন্য ধন্যবাদ। +
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ রোকন।

৩৪. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ছবির সাথে সাথে এমন বর্ণনা ব্লগে মনে হয় প্রথম আসলো

কিন্তু জায়গাটা কোথায় জানা হলো না
৩৫. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ মেহরাব। পুরো বাংলাদেশটাই আসলে এরকম সুন্দর... বিশেষ কোন জায়গার নাম নাইবা থাকলো....

 



 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৪৬৫৩