আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

টিপস এন্ড ট্রিকস: স্মার্ট কম্পিউটিং

১৮ ই মে, ২০০৮ রাত ২:৪১

শেয়ার করুন:                   Facebook

স্মার্ট কম্পিউটিং আবার কি? নিচের টিপসগুলো যারা মানেন না, তারা কি আন-স্মার্ট? মোটেও না... তবুও টিপসগুলো মেনে চলতে পারেন... কাজে দিবে।

ডাটা ব্যাকআপ/নিরাপত্তা বিষয়ক:
১) নিয়মিত আপডেট করেন এমন সব ফাইল C ড্রাইভে না রাখাই ভাল।
২) সবসময় গুরুত্বপূর্ন ফাইলগুলোকে ব্যাক-আপ রাখুন। এই বিষয়ে আলসেমি করে বহু মানুষকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখেছি। এমনকি আমার পরিচিত বেশ কয়েকজনকে দেখেছি বিষয়টি খুব ভাল করে জানার পরেও অলসতা করে ব্যাক আপ না নিয়ে পরে মাথায় হাত দিয়ে বসে থেকেছে। সুতরাং... দেরী না করে এখুনি ব্যাকআপ নিয়ে ফেলুন।
৩) আপনার ডাটার পরিমান যদি অনেক বেশী হয়, তাহলে সিডি/ডিভিডি থেকে বেশী ভাল এক্সট্রানাল হার্ডড্রাইভ। খালি সিডি ও সিডি রাইটারের মূল্য হিসেব করে দেখুন, ঐ দামে সিডি/ডিভিডির স্পেসের চেয়ে বেশি স্পেসের হার্ডডিস্ক পাবেন।
৪) ওয়েব ব্যাকআপ হিসেবে মেইল বক্স ব্যবহার করতে পারেন। এমন একটি গুগল বা ইয়াহু একাউন্ট রেজি: করুন, যেটা আপনি ব্যতিত আর কেউ জানে না... সেখানে সব গুরুত্বপূর্ন ফাইল তুলে রাখুন। ফাইল হারানোর সম্ভাবনা একদমই কমে যাবে।

অনলাইনে নিরাপত্তা বিষয়ক:
১) নিজের পিসি ব্যাতিত 'পাসওয়ার্ড মনে রাখুন' জাতীয় অপশন ওকে করবেন না। যদি ভুল ক্রমে করেও থাকেন, তাহলে মুছে ফেলুন সাথে সাথেই।
২) একই পাসওয়ার্ড একাধিক বার ব্যবহার করবেন না। মানে একই পাসওয়ার্ড দিয়ে মেইল/ব্লগ/ফোরাম/ডাউনলোড সাইট ইত্যাদিতে রেজি: করবেন না। একাউন্ট হ্যাক হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। একাধিক পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে তা একটি মেইল হিসেবে আপনার গোপন মেইল বক্সে ফেলে রাখুন।
৩) ক্যাফে বা বন্ধুর কম্পিউটার থেকে খুব গুরুত্বপূর্ন পাসওয়ার্ডগুলো ব্যবহার না করাই ভাল। নবিস হ্যাকাররা সাধারণত এসব পিসিতে কিলগার বা ডাটা প‌্যাকেট ক্যাচার সেট করে মানুষকে হ্যাক করে থাকে। আর যদি করতেই হয়, নিজের পিসিতে ফিরে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
৪) ক্যাফে বা অন্যের কম্পিউটারে কোন একাউন্টে লগইনের পর অবশ্যই লগঅফ করে আসবেন। এই বিষয়টি অনেকেই ভুলে যায়, যা তার অনলাইন নিরাপত্তা ও ইমেজ নষ্ট করার কাজে কেউ ব্যবহার করে থাকে।
৫) মেইল বক্সে অটো ফরোয়ার্ড করার কিছু অপশন থাকে.. মাঝে মাঝে সেগুলো চেক করে দেখুন আপনার মেইলবক্স হতে অজানা কোন মেইল বক্সে মেইল ফরোয়ার্ড হচ্ছে কিনা। জিমেইল ব্যবহাকারীরা এই বিষয়টির দিকে একটু বেশী নজর দিন.. ..(জিমেইলের সেটিংসে গিয়ে Forwarding and POP/IMAP চেক করে দেখুন)।
৬) প্রেরক (From) এর ঘরে আপনার পরিচিত কোন মেইল এড্রেস থাকা মানেই সেই ব্যাক্তি আপনাকে মেইল করেছে, এমনটা মনে করার কোন কারণ নেই। আরেকজনের মেইল আইডি From এর ঘরে বসানো কঠিন কোন কাজ নয়। সুতরাং একটু সাবধান থাকুন....!
৭) অনলাইনে নিজের ছবি (বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে) শেয়ার করবেন না। অনেক রকম সমস্যা হতে পারে।
৮) ব্যাক্তিগত তথ্য যতটা সম্ভব কম দেয়ার চেষ্টা করুন।


প্রচুর কাজের চাপে বিরক্ত হয়ে এই পোস্ট... ... অন্য কেউ আরো ভাল কিছু টিপস রেখে যেতে পারেন মন্তব্যের ঘরে। তা সকলের জন্যই মঙ্গলজনক হবে আশা রাখি। ...

(আপডেট হবে...)

--
একই সাথে কম্পিউটার গ্রুপে প্রকাশিত

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কম্পিউটারটিপস ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে ।

 

  • ১৫ টি মন্তব্য
  • ৫৯৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি
১. ১৮ ই মে, ২০০৮ রাত ২:৪৫
comment by: আলো বলেছেন:
আপনি কি ভোটবিডি সাইট তৈরী করেছেন?
২. ১৮ ই মে, ২০০৮ রাত ৩:২৫
comment by: মহাকাল বলেছেন:
ভালো
১৮ ই মে, ২০০৮ রাত ৩:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ১৮ ই মে, ২০০৮ রাত ৩:৩৯
comment by: আলো বলেছেন:
আপনার করা কোন ওয়েব এপ্লিকেশন সাইটের নাম বলুন তো ?
৪. ১৮ ই মে, ২০০৮ রাত ৩:৪০
comment by: ত্রিভুজ বলেছেন: আপনাকে বলতে আমি বাধ্য?
৫. ১৮ ই মে, ২০০৮ রাত ৩:৪২
comment by: আলো বলেছেন:
না আপনি বাদ্ধ্য না।
৬. ১৮ ই মে, ২০০৮ রাত ৩:৫২
comment by: সপ্নচারী বলেছেন: কিছু সাহায্য চাইছি।
১।অটো পাসওয়ার্ড সেট করে ফেলছিলাম,রিমুভ করব কি করে?পাসওয়ার্ড বদলানো ছাড়া কি আর কোনো উপায় আছে?
২।আর ই মেইলের আই ডি লিখতে গেলে আমার পিসি যারা ব্যবহার করেছিলো,ড্রপডাউন বক্সে সবগুলা আই ডি চলে আসে।এটা কিভাবে বন্ধ করব?
......।বিরক্ত করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।আর অগ্রীম ধন্যবাদ।
১৮ ই মে, ২০০৮ ভোর ৪:০৭

লেখক বলেছেন: ...

১)
.....অটো পাসওয়ার্ড তুলে দেয়ার পদ্ধতি -
মজিলা ফায়ার ফক্সের বেলায়-
ক) Tools মেনুতে গিয়ে Option ওপেন করুন।
খ) Security ট্যাবে গিয়ে Show Password বাটনে ক্লিক করুন।
গ) অত:পর পাসওয়ার্ডটি খুঁজে বের করে মুছে দিন।

ইন্টারনেট এক্সপ্লোরারের বেলায়:
ক) Tools মেনুতে গিয়ে Internet Option ওপেন করুন।
খ) General ট্যাবে দেখুন Delete নামে একটা বাটন আছে। ক্লিক করুন। হয়ে যাবে।

তবে সবচেয়ে ভাল বুদ্ধি হলো ঐ একাউন্টের লগইন করার পাসওয়ার্ড বদলে দেয়া। তাতে আপনি এপর্যন্ত যতগুলো পিসিতে গিয়ে অটো পাসওয়ার্ড সেভ করে এসেছেন, সেগুলো কাজ করবে না। এটাই বেশী সিকিউরড।



২) ড্রপডাউন বক্সের আইডিগুলো সিলেক্ট করে কীবোর্ড হতে Delete চাপুন। মুছে যাবে।

৭. ১৮ ই মে, ২০০৮ রাত ৩:৫৪
comment by: আলো বলেছেন:
অনেকদিন আগে আপনার ত্রিভুজ.কম এ দেখছিলাম আপনি বলছেন আপনি ওয়েব এপ্লিকেশন ডেভেলপার ।

আপনার করা একটা ওয়েব এপ্লিকেশন সাইটের নাম বলেন প্লিজ।

দয়া কইরা হাসিনভায়ের করা সাইটের নাম দিয়েন না।
৮. ১৮ ই মে, ২০০৮ ভোর ৪:০৭
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমমম
২০ শে মে, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন: হুমমম...

৯. ১৮ ই মে, ২০০৮ ভোর ৪:১১
comment by: সপ্নচারী বলেছেন: অনেক ধন্যবাদ।:)
১০. ২৭ শে মে, ২০০৮ রাত ৩:১৫
comment by: নিউটন বলেছেন: ধন্যবাদ সুন্দর ইনফরমেশন।
১১. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ২:৫৪
comment by: ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ।
১২. ১১ ই জুন, ২০০৮ সকাল ৮:৪২
comment by: মুকুট বলেছেন: ধন্যবাদ, খুবই দরকারী পোষ্ট!

 



 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৪৬৭৯