আমার প্রিয় পোস্ট
- মাইনুল এবং আওরঙ্গজেব, হ্যারির পোষ্ট প্রিয় থেকে সরিয়ে ফেলেন - ভালো
- জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী - আওরঙ্গজেব
- ওয়ার অন টেররের ভারতাগমন এবং মুম্বাই সন্ত্রাসের রাজনৈতিক মাজেজা - ফারুক ওয়াসিফ
- একটি আন্দোলন এবং মালটিপল প্রতিপক্ষ। - তরঙ্গ
- দেওয়ানবাগী পীরের মুরীদদের সংগঠন বায়্যিনাত এর সদস্যরা কি মুসলিম ? - আকাশ সুনীল
- তুরস্কে হেডস্কার্ফ পরিধানের অনুমতি ও কিছু কথা - ত্রিভুজ
- সেনাবাহিনী থেকে ইসলামি ভূত তাড়ানোর ‘সেকুলার প্লান’ -- ফরহাদ মজহার - আহসান মোহাম্মদ ক
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- অস্থির কথোপকথন-২ - চিটি (হামিদা আখতার)
- প্রসঙ্গ নাস্তিকতা: নাস্তিকরাও তাহলে ঈমানদার বান্দা? - ত্রিভুজ
- বগালেক কি সত্যি আগ্নেয়গীরি? জানতে চাইলে দেখে আসুন নিজের চোখে? - সৌম্য
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- পড়ুয়ার পোস্ট, সামহোয়ারইন ও ফেসবুক এবং রাজাকার প্রসঙ্গ - মাহবুব মোর্শেদ
- ক্রিকেট ও জাতীয়তাবাদ : বাংলাদেশী ক্রিকেটারদের তথাকথিত বিশ্বাসঘাকতা ও ক্রিকেট প্রেমিকদের হাহাকার - মাহবুব মোর্শেদ
- ওবামা কি সত্যি পারবেন পৃথিবাটাকে 'চেঞ্জ' করে ফেলতে? - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- রবীন্দ্রনাথ ঠাকুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় - ত্রিভুজ
- মাদ্রাসার ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসংগে - উম্মু আবদুল্লাহ
- আত্ন উন্নয়ন ও অটোসাজেশন (সংগ্রামে আপনাকে টিকে থাকতে হবে-১) - ইসতিয়াক আহম্মেদ
- বিষাক্ত দুধ ও মেলামাইন...
- শিরোনামহীন
- স্টেপ বাই স্টেপ গাইডলাইনঃ মানবযন্ত্রে ভালবাসা স্থাপন প্রক্রিয়া। - লুলুপাগলা
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে কতটা জরুরী? - নুভান
- আমার এলোমেলোবেলা: আমাদের গ্রাম, আহ! আমাদের গ্রাম!!! - ত্রিভুজ
- শাবাশ নতুন ভারত! - অরুন্ধতি রায় - ত্রিভুজ
- হে ভাস্কর্য, তুমি কি মূর্তি? - ব্রাত্য রাইসু
- ভাস্কর্য বিতর্ক: কয়েকটি প্রশ্ন ও কিছু ফুটনোট - রিফাত হাসান
- ভাস্কর্যঃ ধর্মের অন্তরায় নাকি শিল্পের প্রতীক?! - পারভেজ
- মডারেট মুসলিমের সন্ধান করার আগে আসুন একটু সামাজিক দৃষ্টিকোণ বিচার করি - ত্রিভুজ
- বনসাই - প্রকৃতির বিরুদ্ধে শিল্প - রাজামশাই
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- দিনলিপি ৭: জননী ও মানিক - ফারহান দাউদ
- কোন পথে যাবেন? - বাবু>বাবুয়া>বাবুই
- সামহোয়্যাইন জিন্দাবাদ.. এ-টিম জিন্দাবাদ... - ত্রিভুজ
- হার্ডডিস্ক পার্টিশন - তানিয়া ফারহানা
- তুমি, সম্ভবত একটি পাতা - রিফাত হাসান
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- ফাজলামোর একটা সীমা থাকা দরকার - রিফাত হাসান
- ~শুভ জন্মদিন ত্রিভুজ~ - কণা
- ভালো লাগেনা আর গালিগালাজ- কাদা ছোঁড়াছোড়ি... - শিরোনামহীন
- আজকের আড্ডা স্মরনীয় আড্ডা , কারন আজকের আড্ডায়.... - পথিক!!!!!!!
- আজকের ব্লগ আড্ডা



- ইউনুস খান
- সুদ নির্ভর বিশ্ব অর্থনীতির ধ্বস O শরিয়া ভিত্তিক অর্থনীতির প্রসার ।। অর্থপ্রতিষ্ঠানের পরে এবার দেশ দেউলিয়া! - আওরঙ্গজেব
- ব্লগিং এবং ক্রিকেট স্কোরবোর্ড দেখুন.. একই উইন্ডোতে - ত্রিভুজ
- মায়ের জন্য ৮ ব্যাগ বি পজেটিভ রক্ত দরকার - আরিফ জেবতিক
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- বাংলা যুক্তবর্ণের তালিকা (পুন: পোস্ট) - ত্রিভুজ
- আস্তিক ভাইদের জন্য- আসুন জ্ঞানালোচনা করি। - রাসেল ( ........)
- নাস্তিকের ধর্মকথার পোস্টপ্রসঙ্গেঃ সবাইকে সতর্ক করার জন্য এ পোস্ট - মাহমুদ রহমান
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- জ্ঞানীর দায়িত্ব, ল্যাংটা বাবা, গোয়েবলস ও বর্তমানের আস্তিক নাস্তিক প্রোপাগান্ডা - বিবর্তনবাদী
- দুই যুগও হয়নি পৃথিবীর অর্ধেকটাই শাসন করত নাস্তিক শাসকেরা - মাহিরাহি
- হাদিসের নতুন ভার্সন করতে যাচ্ছে তুরষ্ক - কাউন্টার পোস্ট : ২ - নাহিদ মাহমুদ
- ফটো ব্লগ: দ্য এ-তিম - ত্রিভুজ
- আমার নাস্তিক ভাবনা(৫) : আল্লাহ কে? - কাঙ্গাল মুরশিদ
- আস্তিকরা সবাই বেক্কল কেন? - হ্যারি সেলডন
- কয়েকজন ব্লগারের নিজস্ব স্টাইলের ঈদ শুভেচ্ছা




- কঁাকন
- ঈদের দিনের সম্ভাব্য ব্লগ পোস্ট......... - চোরকাঁটা
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- যেকোন সাইটে ব্যবহার করার জন্য বাংলা কি-বোর্ড (বেটা ভার্সন) - ত্রিভুজ
- সিঙ্গেল সেক্সের ইর্ষণীয় সাফল্য ও বাংলাদেশ প্রেক্ষাপট - আহমেদ মাহদী আকেফ
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- শোন, বলছি তোমার কানে কানে - সুলতানা শিরীন সাজি
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- আবারো ভারতে তোলপাড়া তুলেছে, তেহেলকা নিউজ ম্যাগাজিন - আলোতে লিখব
- ঢাকাকে কব্জায় আনো : লস অ্যাঞ্জেলেস টাইমসের নিবন্ধ - বিবিধ
- ইহা কী দ্যাক্লাম? ব্যাপক মজা পাইলাম!
- ..
- শামসুর রাহমান কি বাটপার ধরনের মানুষ? - হোঁদল কুঁত কুঁত
- ত্রিভুজ ভাই, তিনলক্ষ হইসে...
অভিনন্দন... - বিবেক সত্যি
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- আপনি জানেন কি? - মুছাব্বির
- দারিদ্র বিমোচনে যাকাতকে কার্যকর করতে কয়েকটি পরামর্শ -- আমিনূল মোহায়মেন - আহসান মোহাম্মদ ক
- বিষয় বাংলা ব্লগিং: অনেকদিন পর একটা আজাইরা পোস্ট দিতে মন চায়..... - ত্রিভুজ
- মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন-১ (আপডেটেড) - আজমান আন্দালিব
- মিলগ্রামের পরীক্ষা - কোথায় রয়েছে আদেশ, আনুগত্য, বিবেক, আর নৈতিকতার সীমারেখা? - রাগিব
- এই মাসুদা ভাট্টি কে? - ফজলুল কবিরী
- আমাদের নিরাপত্তা কোথায়? - সিটিজি৪বিডি
- আমার অপরিপক্ক রাজনৈতিক চিন্তা-ভাবনা - ১ - নাহিদ মাহমুদ
- প্রিয় পোস্ট (১) - ত্রিভুজ
- @ প্রিয় পোস্টের গোরস্থান - ত্রিভুজ
- 'Missing You' -এর সঠিক বাংলা কি হবে? - ত্রিভুজ
- ইনডেক্স: কম্পিউটার বিষয়ক লেখাগুলো .... - ত্রিভুজ
- ইনডেক্স: সেরা বিনোদন~ - ত্রিভুজ
- ইনডেক্স: কবিতা ও গান... - ত্রিভুজ
- ইনডেক্স: আত্মকথন... - ত্রিভুজ
- ইনডেক্স: জটিলস পোস্ট... - ত্রিভুজ
- ইনডেক্স: মজার পোস্ট - ত্রিভুজ
সফটওয়্যার রিভিউ: AVG Antivirus 8 (Free)
২৫ শে মে, ২০০৮ দুপুর ১২:৪৫
প্রায় বছর খানেক ধরে ব্যবহারের পর ল্যাপটপের সিস্টেম রিস্টোর করলাম। আমার ডেলের Inspiron সিরিজে বুটিং এর সময় কন্ট্রোল কী চেপে ধরে F11 চাপলেই দশ মিনিটে একদম আনকোরা নতুন হয়ে যায় সিস্টেম। দিনের পর দিন ধরে জমে ওঠা ফাইল পত্র এটা সেটা সব ধুয়ে মুছে একদম সাফ। পুরো নতুন করে আবার শুরু করা..... ভাবছি মানুষের জীবন যদি রিষ্টোর যেত! কেমন হতো?
যাই হোক, পোস্টের মূল উদ্দেশ্য আঁতলামী নয়... অনেকদিন ব্যবহারের পর হটাৎ মনে হলো কাসপারস্কাই বাতিল ঘোষনা করি... যেহেতু সিস্টেম রিস্টোর করেছি, সেহেতু পুনরায় কাসপারস্কাই সেটাপ না দিয়ে ডাউনলো করলাম এভিজি ৮... সেটাপ ব্যবহার করছি আজকে সকাল থেকে... কিছু ভাইরাস যুক্ত হার্ডড্রাইভ ও পেন ড্রাইভ চেক করে দেখলাম। ওয়েব ফিচারগুলেও দেখলাম.... আমি মুগ্ধ!
এভিজির এই নতুন ভার্সনটি এন্টি ভাইরাস, এন্টি স্পাইওয়্যার, ই-মেইল স্ক্যানার, লিংক স্ক্যানার, রেসিডেন্ট শিল্ড ইত্যাদি ইত্যাদি সব দরকারী টুল সহকারে সেটাপ হয়। কোন টুলটার কি কাজ তা নিয়ে দু'এক লাইন বলে ফেলি-
এন্টিভাইরাস: এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এভিজির এই ফ্রি এন্টি ভাইরাসটি ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান থেকে আপনাকে সুরক্ষা দিতে সক্ষম। প্রতি সপ্তাহে ওয়েব থেকে আপডেট করে নিলে আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন।
এন্টি স্প্যাইওয়্যার: যারা এখন পর্যন্ত এন্টি স্পাইওয়্যার ব্যবহার করেননি, তারা হয়তো পিসি কেন স্লো'', পাসওয়্যারর্ড কিভাবে হ্যাক হলো'', এই প্রোগ্রামতো আমি সেটাপ করিনি.. কিভাবে আসলো' টাইপ প্রশ্ন নিয়ে ঘুড়ে বেড়িয়েছেন অনেক। তাদের কে কিছুটা স্বস্তি দিতে পারে এন্টি স্পাইওয়্যার। আর যারা ব্যবহার করেছেন, তাদের অনেকেই হয়তো কোন থার্ড পার্টি অপরিচিত টুল ব্যবহার করতে গিয়ে উলটো সিস্টেমের বারোটা বাজিয়েছেন বা হ্যাক হয়ে গিয়েছেন.... এরকম সবার জন্যই এভিজির এই ভার্সনটি কাজের। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
ই-মেইল স্ক্যানার: যারা ডেক্সটপ মেইল ক্লায়েন্ট ব্যবহার করেন, তাদের পিসিতে ভাইরাস সহজেই ঢুকে পড়তে পারে। (যারা পপ মেইল ব্যবহার করতে জানেন না, তারা অপেক্ষা করুন... ওয়েবে না গিয়ে মেইল পড়ার পদ্ধতি নিয়ে দু'একদিনের ভেতরেই লেখার ইচ্ছে রয়েছে)। পপ মেইলে আসা ভাইরাসগুলোকে সাইজ করতেই ই-মেইল স্ক্যানার।
লিংক স্ক্যানার: ইদানিং হ্যাকার ও ভাইরাস মেকাররা ওয়েব সাইটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দিয়ে খুব জ্বালাচ্ছে। আপনি হয়তো গুগলে সার্চ দিয়ে একটি ওয়েব পেলেন যা আপাত দৃষ্টিতে খুবই সাদামাটা বা কাজের সাইট। কিন্তু সাইটের অভ্যন্তরে রয়েছে আপনার পিসির জন্য ক্ষতিকর সব বস্তু। এসব সাইট ভিজিট করার সাথে সাথে আপনি আক্রান্ত হতে পারেন। এইসব আক্রমন থেকে রক্ষার জন্যই এভিজি লিংক স্ক্যানার। সাইট ভিজিট করার আগে এভিজি চেক করে নিবে সাইটটি বিপদজনক কিনা। সুতরাং ওয়েবে আপনার নিরাপত্তা আরো সুদৃঢ় হলো।
রেসিডেন্ট শিল্ড: প্রায় সব এন্টি ভাইরাসেই এটি আছে। আপনি যখন কাজ করে যাচ্ছেন তখন সে আপনার ওপেন করা ফাইলগুলো প্রয়োজন মাফিক স্ক্যান করে দেখে নিবে ভাইরাস আছে কিনা। থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দায়িত্ব এটি পালন করবে। অপশনে গিয়ে কাস্টমাইজ করে এটিকে আরো সুসংহত করতে পারবেন।
আপডেট ম্যানেজার: প্রয়োজনীয় আপডেটগুলো এর তত্ত্বাবধানেই সম্পন্ন হয়... সরাসরি ওয়েব থেকে বা ডেফিনেশন ফাইল ফ্লাশ ড্রাইভে করে নিয়ে আপনি আপডেট করতে পারেন।
বিনামূল্যে ও অনেক ফিচার সমৃদ্ধ এন্টি ভাইরাস হিসেবে এভিজি পুরো বিশ্বে এখন টপ ফেবারিট। আগের ভার্সনগুলো তেমন একটা কাজের না হলেও নতুন এই ভার্সনটার উপরে ভরসা করা যায়। ব্যবহার করে দেখতে পারেন।
ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এন্টি ভাইরাস, ফ্রি, এভিজি ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি বিভাগে ।
সামী মিয়াদাদ বলেছেন:
ডাউনলোড লিংকটা দেন।
ত্রিভুজ বলেছেন:
ভুলে বাদ পড়ে গিয়েছিলো। যুক্ত করা হলো।
অক্ষর বলেছেন:
serial key এর দরকার হবে?
ত্রিভুজ বলেছেন:
নাহ.. এটা ফ্রিওয়্যার।
লেখক বলেছেন: আমিও অনেক কিছু ব্যবহার করে দেখলাম... শেষ পর্যন্ত এটা ভাল লেগে গেল।
লেখক বলেছেন:
আপনার পিসিতে অন্য কোন সমস্যা থাকতে পারে। মেমরী দেখুন, মাত্র ৩৮ মেগা নিয়েছে। অন্যগুলোর প্রোপার্টিস দেখেছেন?
আজকালকার ডুয়্যাল কোর বা কোর টু ডুয়োকে স্লো করে দেয়া এত সহজ নয়।
মারুফ হায়দার নিপু বলেছেন:
সেটাপ ব্যবহার করছি আজকে সকাল থেকে... কিছু ভাইরাস যুক্ত হার্ডড্রাইভ ও পেন ড্রাইভ চেক করে দেখলাম।----------
ভাইরাস পোষেন নাকি!!??
ত্রিভুজ বলেছেন:
ভাইরাস তো এখন সহজলভ্য... বেশীর ভাগ পিসিতেই আছে। সেখানে পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ কানেক্ট করলেই চলে আসে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নুর3ডিইডি বলেছেন:
ত্রিভুজ ভাই খুব প্রয়োজনীয় পোষ্ট, ধন্যবাদ।কিছুদিন আগে এভিজি দিয়ে স্কান করার পর প্রায় প্রয়োজনীয় ইএক্সই ফাইল ডিলেক্ট করে দিয়েছে, এ রকম হওয়ার কারন কি?
ত্রিভুজ বলেছেন:
ফাইলটি ইনফেক্টেড ছিলো। এক্ষেত্রে ওয়েবের কিছু ফ্রি ভাইরাস স্ক্যানিং সার্ভিসের দ্বারস্থ হতে পারেন। এন্টি ভাইরাসটা অফ করে ইনফেক্টডেড ফাইলটা আপলোড করে দিবেন। বেশীর ভাগ ক্ষেত্রেই ফাইলটাকে পরিষ্কার করে ওরা মেইল বক্সে পাঠিয়ে দেয়।এধরনের সাইটের ঠিকানা পেতে web based antivirus লিখে গুগলে সার্চ করুন।
লেখক বলেছেন: ফ্রি গুলোতে সাধারনত সবগুলো ফিচার থাকে না। এভিজির ফ্রি এবং কমার্শিয়াল ভার্সনের পার্থক্য দেখতে নিচের লিংকে যেতে পারেন-
Click This Link
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
এভিজিকে ভুয়া বইলাই জানতাম। আপনার পোস্টের ক্যাপচার দেইখা ভুয়া মনে হইতাছে না।আর যাই কননা কেন। আমি নরটন নিয়াই সন্তুষ্ট আছি। নরটন ৩৪.৫ মেগাবাইট মেমোরী নেয়। নিয়মিত আপডেট করলে যেকোন ভাইরাস ধরে। (ডিজাইনটা ভাল লাগে না। খ্যাত খ্যাত)
লেখক বলেছেন: ২০০০ সালের নর্টন?
লুলুপাগলা বলেছেন:
আমিও এটাই ইউজ করি খারাপ লাগেনা। আমার ব্যাক্তিগত মতামত হল সবসময় একটাই ইউজ না করে মাঝে মধ্যে অন্যটা ইউজ করা উচিৎ কারণ একটা এন্টিভাইরাস সবগুলো ভাইরাস ডিটেক্ট করতে পারেনা।
লেখক বলেছেন: একটা এন্টি ভাইরাস যথেষ্ট নয় সত্যি, কিন্তু এত চিন্তিত হওয়ারও আসলে কিছু নেই। তবে আমি ভার্চুয়াল পিসি তৈরি করে কয়েকটা সেটাপ করে রেখেছি এন্টি ভাইরাস। মাঝে মাঝে পুরো সিস্টেম চেকআপ করি সবগুলো দিয়ে।
অনেকগুলো সেটাপের অপশন না থাকলে মেইল বক্সের এন্টি ভাইরাস দিয়ে বেশী দরকারী ফাইলগুলো চেকআপ করিয়ে নেয়া যায়।
মামু বলেছেন:
আমি কুনু এনটি ভাইরাচ ইউজ করি না, ঠ্যাং উপরে দিয়া পা নাচাই.... যা খুশি কর.. ফাইল মুচলে মুইচ্যা দে...
কুনু চিন্তা নাই.... কামের কিচুই নাই..
লেখক বলেছেন: আপনি সম্ভবত CIH ভাইরাসের পাল্লায় পড়েন নাই কখনো। মাদার বোর্ড নষ্ট করে দিতো ওটা... সরাসরি BIOS-এ আক্রমন। এছাড়াও ভাইরাস আপনার সিস্টেমের গতি কমিয়ে দেয় এবং পিসির যন্ত্রাংশের কার্যক্ষমতা নষ্ট করে... হার্ডডিস্কে ব্যাড সেক্টর ফেলে দিতে পারে আবার নষ্টও করে ফেলতে সাহায্য করে। অযথা সিপিউকে বিজি রেখে অনেক তাপ উৎপাদন করে যা সিস্টেমের লাইফ নস্ট করে....
রণদীপম বসু বলেছেন:
ধন্যবাদ। আমি অবশ্য এভিজি ফ্রি-ই ব্যবহার করছি। ভারসন ৭.৫।ইদানিং ৮.০ হতে চাচ্ছে। আমিই নিতে দেরি করছি। কাজটা কি ঠিক হচ্ছে ?
লেখক বলেছেন: আপগ্রেড করে ফেলুন।
অবকাশ বলেছেন:
ধন্যবাদ ত্রিভুজ।
নুর3ডিইডি বলেছেন:
ত্রিভুজ ভাই ফ্রি ব্যবহার করলে , কম্পিউটার নিরাপদ থাকবেতো?
নুর3ডিইডি বলেছেন:
আর ভারসন ৮ এ স্কানিং এর পর কি অটোমেটিক হিল হয়?
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
নেট একটা দেখলাম এভিজি ৮ উইথ কীAVG Anti-Virus 8 Pro (+ Working key).zip.,.. এটার সাইজ ৫০ মেগা। ফ্রী টা ব্যভার করবো নাকি এটা? ...প্লীজ একটু বলেন...
লেখক বলেছেন: ফ্রি ভার্সনই যথেষ্ট সুবিধা দিচ্ছে। ফ্রি-টা ব্যবহার করে দেখতে পারেন। পেইড এন্টি ভাইরাস হিসেবে কাসপারস্কাই ৭ ব্যবহার করতে পারেন.. আইডিবিতে ৭০০ টাকায় আসলটা পাওয়া যাচ্ছে।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আপডেট করলে কাজ করতাছে না ছবি দেখা না গেলে এখানে ক্লিক করেন।
Click This Link).JPG
লেখক বলেছেন: বুঝলাম না...
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ht tp :/ /media. somewhereinblog.net/images/thumbs/tajulislamblog_1211779020_1-avg_(only).JPG(স্পেস বাদে)
লেখক বলেছেন: গুড জব!
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
এর চেয়ে ইসেট স্মার্ট সিকিউরিটি অনেক ভাল। মেমোরী একদম কম খায়। আর মূল কথা হল সিকিউরিট খুবই ভাল। আপনার লাগলে আমারে বইলেন।
লেখক বলেছেন: কিভাবে বুঝলা সিকিউরিটি ভাল?
==ক্যামনে করে একটা টিউটোরিয়াল ডেলিভারী দ্যান।আমি নানান রকমের সফট ইউজ করি,ইউজের পর নতুন উইনডোজ এ ফিরতে চাই।উপায় বলেন।বারবার পিসি ফরম্যাট দিয়া এক্সপি ইনস্টল করতে ভাল্লাগে না।
ত্রিভুজ বলেছেন:
ডেলের যে ভার্সনটা আমি ব্যবহার করি, সেটায় বিল্টইন রিস্টোর সিস্টেম রয়েছে। বুটিং এর সময় কন্ট্রোল+এফ১১ দিলেই রিস্টোর শুরু হয়ে যায়।ম্যানুয়ালী এটা করতে আপনি নর্টন গোস্ট বা এক্সোনিস (Acronis) ব্যবহার করতে পারেন।
বৃত্ত বলেছেন:
হুম। এভিজি ভালো বটে, তবে আমি ম্যাকাফিতেই বেশি স্বস্তি বোধ করি।ম্যাকাফির একটা রয়াল ভাব আছে!
ম্যাকাফি ইন্টারন্টে সিকিউরিটি স্যুট।
লেখক বলেছেন: রয়্যাল ভাব? হা হা...
মনযূর মান্নান বলেছেন:
avast কেমন?
লেখক বলেছেন: খারাপ নাহ... তবে এখন মার্কেটে হিট হলো কাসপারস্কাই এবং এভিজি।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
বুঝা যায়।আমি এন্টিভাইরাস টেষ্ট করার প্রোগ্রাম দিয়া টেস্ট করছি। ক্লিক করার লগে লগে ভাইরাস ধরে। আপডেট হতে একদম কম সময় লাগে।।।
লেখক বলেছেন: ওইসব টেস্ট ভূয়া...
অনিশ্চিত বলেছেন:
আবারো আপনার সাহায্য লাগবে। আমি এভিজি ফ্রি ব্যবহার করতাম। সম্প্রতি কাসপারস্কাই ডাউনলোড করেছি। এখন সেটি ইনস্টল করতে গেলে প্রথমে এভিজি রিমুভ করতে বলে, যদিও আমি আগেই কন্ট্রোল প্যানেল থেকে রিমুভ করেছি। রিস্টার্ট দিয়েছি। কিন্তু সমাধান হয় নি।এটাকে কি রেজিস্ট্রি থেকে মুছে ফেলতে হবে? কীভাবে মুছবো?
সমাধান বিস্তারিত জানাবেন কি? আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।
অনিশ্চিত বলেছেন:
ত্রিভুজ, একটি সমস্যার সমাধান চেয়ে দু'দিন আগে উপরের মন্তব্যটি করেছিলাম। বোধহয় আপনি সময় পান নি, বা এরকম অসংখ্য অনুরোধে ভারগ্রস্ত। যা হোক, আপনি বিভিন্ন সময় এ ধরনের সমস্যার সমাধান দিয়ে আমার উপকার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ত্রিভুজ বলেছেন:
দু:খিত দেখিনি। আমার অদেখা মন্তব্যের পরিমান ২৩৯। সময় পেলে দেখার চেষ্টা করি। কিন্তু প্রতিদিনই বেড়ে যাচ্ছে সংখ্যাটা....আপনি এভিজিটি ভালভাবে রিমুভ করেননি সম্ভবত। আরেকবার ইনস্টল করে আনইনস্টল করুন। তাও না হলে থার্ডপার্টি কোন আনইনস্টলার ব্যবহার করুন যেগুলো খুব ভালভাবে সফটওয়্যার আনইনস্টল করে থাকে। ওয়েবে সার্চ দিলে অসংখ্য পাবেন।
পথিক!!!!!!! বলেছেন:
কিন্তু ক'িদন পরপরই আপডেট চায় কেনো?


















