আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

সজারু ছাড়া অন্য প্রাণী খুব বোরিং...

২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২২

শেয়ারঃ
0 0 0

ছোটবেলায় একটা কার্টুন দেখে সজারুর প্রেমে পড়েছিলাম। সজারুটা বেশ নাদুস নুদুস টাইপ ফুরফুরে ছিলো। খুব্বি স্মার্ট! সবসময় স্পাইক করে। রেগে গেলে হালুম.. দু:খিত হালুম না... ~~ক্রাক~~ করে গোলগাল একটা কাটার বল হয়ে যেতো। দেখতে মোটেও বোরিং না!


তো সজারু বাস্তবে দেখার অনেক ইচ্ছে থাকা স্বত্বেও কখনো দেখা হয়ে ওঠেনি। ঢাকা চিড়িয়াখানার মত বোরিং জায়গায়ও কয়েকবার গিয়েছিলাম শুধুই সজারু দেখার জন্য। ঢাকা চিড়িয়া খানার বোরিং পরিবেশে সজারুরা অস্বস্তি বোধ করার কারণেই হোক আর আমার কপালে সজারু দর্শন না থাকার কারণেই হোক, সজারু দর্শন হয়ে ওঠেনি। কিন্তু শেষ পর্যন্ত ঘটনাটা ঘটেই গেল... এই আনন্দজনক ঘটনাটার জন্য অবশ্য আমাকে কোন চিড়িয়াখানায় যেতে হয়নি।

সার্ভার রুম থেকে ফিরে ক্যান্টিন থেকে চিপস চিবুতে চিবুতে হাঁটছিলাম। পাহাড় জঙ্গলের মাঝে করা এই অতি প্রাচীন গ্যারিসনের পরিবেশ এখনো তার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে সক্ষম হয়েছে.. সুতরাং কাঠবেড়ালী, শেয়াল, বনবিড়াল ইত্যাদির দেখা পাওয়া খুব সাধারণ ঘটনা। ডানে পাহাড় আর বাঁয়ে ঘন জঙ্গল রেখে একাকী হাঁটছিলাম। হটাৎ নজরে পড়লো গোলগাল টাইপ একটা প্রাণী। রেটল স্ন্যাকের মত শব্দ করে দৌঁড়ে সামনের ল্যাম্প পোস্টের দিকে চলে গেল। বাংলাদেশে রেটল স্ন্যাক থাকার কথা না.. কিন্তু কিছুটা ভয় পেয়ে গেলাম। ভাল করে তাকিয়ে দেখি গোলগাল প্রাণীটার গা থেকে বের হয়ে এসেছে অসংখ কাটা। সাথে আরো বড় দু'টো... ঘাস থেকে কি যেন খাওয়ার চেষ্টা করছে। সজারুটা শেষ পর্যন্ত দেখা হয়েই গেল... তাও একদম বুনো সজারু......

(মোবাইল ক্যামেরা দিয়ে সজারুর ছবি তোলার চেষ্টা করতে গিয়ে দেখি মোবাইলের চার্য শেষ। পরেরবার সময় করে ক্যামেরা সহ সজারু ছবিতোলার মিশনে বের হতে হবে।)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সজারুমজারু ;
প্রকাশ করা হয়েছে: দিনলিপিমজারু  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
নির্বাক সুশীল বলেছেন:
সুন্দর ছবি। প্লাস দিছি।
শামীম ভাই কেমন আছেন?

গ্যারিসনে কেনো? আর্মিতে জয়েন করলেন কবে?
হতেই হবে, ওটাই তো এখন টপ ক্লাস জব।
৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: জয়েন করেছি ছয় মাসের বেশী হয়ে গেল.. তবে আর্মিতে আর্মি হিসেবে না... আইটি হিসেবে। কি দেখে আর্মি টপ ক্লাশ জব মনে হলো?

২. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
কাঙাল মামা বলেছেন: আমি সজারুরে ভালা পাই
৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: আপনাকে একটা সজারু গিফট করবো কিনা ভাবছি। এখানে সজারুর খনি আছে... ভাবছি একটা ধরে বাসায় নিয়ে যাবো কিনা... :)

৩. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
মারুফ হায়দার নিপু বলেছেন:
হা হা
আমি আমার ব্লগস্পট লিন্কে আপনার পারমিশন না নিয়া গুগুলের এডসেনস বিষয়ে লিখেছিলাম।
আমি সেজন্য সরি।
আপনার পারমিশন চাইছি...
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: নো প্রবস.. তবে ব্যাক লিংক রাখলে খুশি হবো...

৪. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
নুরুন্নবী হাছিব বলেছেন: হুমম...পড়ে ভাল লাগলো...ধন্যবাদ...:)
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: :)

৫. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
মারুফ হায়দার নিপু বলেছেন:
মানে আপনার লেখা গুলো কপি পেশ্ট করেছিলাম
৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: কপি পেস্ট করলে মূল লেখকের নাম ও লিংক যুক্ত করাটা সাধারণ ভদ্রতা। ওটুকু করলেই চলবে।

৩০ শে জুন, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: :)

৮. ৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৫৭
একরামুল হক শামীম বলেছেন: আমার জন্য একটা সজারু আইনেনতো :)
৯. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:০৪
ত্রিভুজ বলেছেন: একটাই?

সজারুর বিজনেসে নাইম্যা যামু কিনা ভাবতাসি :)
১০. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:১৩
েক আিম বলেছেন: আমিও দেখি নাই সজারু। আমারে একটা দিবেন ধইরা??
১২. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:৩৬
একরামুল হক শামীম বলেছেন: বিজনেসে নাইমা যাইতে পারেন। টুপাইস ইনকাম ভালোই হওয়ার কথা। :)
৩০ শে জুন, ২০০৮ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: চলেন নেটওয়ার্ক বানাই.. আপনার এলাকায় সজারুর চাহিদা কেমন? ;)

৩০ শে জুন, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: খুব ভাল।

১৪. ৩০ শে জুন, ২০০৮ রাত ৩:০১
বন্ধনহীন বলেছেন: সজারুর মাংস খাইতে কেমন?
১৫. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৪:৩৯
ত্রিভুজ বলেছেন: মাছের মত হতে পারে। কাঁটা বাছতে গিয়ে হয়তো মনে হবে মাছ খাচ্ছেন... B-)
১৬. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৪:৪৩
বন্ধনহীন বলেছেন: একটা ধরে আমার কাছে পাঠিয়ে দেন। খেয়ে জানাবো কিরকম লাগে।

৩০ শে জুন, ২০০৮ ভোর ৪:৫২

লেখক বলেছেন: এইযে ধরেন.. কাঁটা বেছে খাবেন-


সতর্কতা: খাওয়ার আগে এক চিমটি লবন, এক মুঠ গুড় আর একটা ঘুটান্ত্র (ঘুটা দেয়ার যন্ত্র) হাতের কাছে রাখবেন।

১৭. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৪:৫১
একরামুল হক শামীম বলেছেন: চাহিদা ভালোই। ভাবতাছি সজারুর কাটা বিদেশে এক্সপোর্ট করমু ;) :#)
১৮. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৫:০৫
ত্রিভুজ বলেছেন:




এইযে ধরেন স্যাম্পল... :D



তবে বাইরে সজারুর কাঁটার আসলেই বিশাল চাহিদা। সজারু কাটায় তৈরি কিছু এক্সপেনসিভ আইটেমের ছবি -




(এইবার তো মাথায় সত্যি বিজনেসের আইডিয়্যা ঢুকে যাচ্ছে... সজারুগুলির কপালে মনে হয় খারাবী আছে... :P)
১৯. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৫:০৬
একরামুল হক শামীম বলেছেন: খাইছে :) আইডিয়া কিন্তু আমি দিছি ;)
কোম্পানী গড়লে আমারে এমডি বা সিইও বানায়া দিয়েন :) :#)
২০. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৫:১৯
ত্রিভুজ বলেছেন:
আমি ক্ষমতায় গেলে আপনাকে সজারু মিনিষ্টার বানানোর প্রতিশ্রুতি রইলো।


২১. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:১৭
সক্রেটিস বলেছেন: বিশ্রী সজারুর কাটার এত ব্যবহার, ঝান্তাম না!
২৪ শে মার্চ, ২০১০ রাত ১১:১০

লেখক বলেছেন: হুমম... ঝানাতে পেরে ভাল লাঘছে

০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৪
হোঁদল কুঁত কুঁত বলেছেন: কুমিল্লায় হোঁদল কুঁত কুঁত আচে?
০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: থাকতে পারে।

২৪. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৬
ভুডুল বলেছেন: আমার কিন্তু সজারু দেখলে ভয় করে ত্রিভুজ ভাই।
০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: তাহলে আপনি চোখ বন্ধ করে রাখুন।

২৫. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫০
বিবেক সত্যি বলেছেন:
সজারুর গল্প শুনেই জীবন পার হয়ে গেলো, আফসোস...
এই স্মার্ট প্রানীটারে দেখলাম না..
মায়ের কাছে শুনছিলাম, নানাদের পানের বরজে থাকতো এরা । কলাগাছের টুকরো ছুড়ে মারা হতো , বেচারা সজারু মেলে দিতো তার কাটা, ব্যাস ধরা...
কাটার জন্যই নাকি ধরা হতো এদেরকে...
০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: কুমিল্লা চলে এসো... সজারু ধরার ভাল একটা ট্রিকস পেলাম। কিন্তু এখানে কলাগাছ কোথায় পাবো? ককশিট দিয়ে ধরার চেষ্টা করা যেতে পারে।

সজারুর কাটা অনেক এক্সপেনসিভ আইটেম।

২৪ শে মার্চ, ২০১০ রাত ১১:০৪

লেখক বলেছেন: চিড়িয়াখানায় থাকার কথা।

২৭. ২৪ শে মার্চ, ২০১০ রাত ১১:১১
রাজিব খান০০৭ বলেছেন: জুলাই ২০০৮ এ প্রশ্ন আর উত্তর মার্চ ২০১০ এ‍‍‍‍‍!!!!!!!!!!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০০

লেখক বলেছেন: হ্যাঁ.. এই যেমন মার্চ ২০১০ এর উত্তর ফেব্রুয়ারী ২০১১ তে দিলাম.. :-)

 

মোট সময় লেগেছে ১.০৪৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ