আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

এটাকেই কি বলে মগের মুল্লুক?

৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৪

                       

আমার এক বন্ধু তাদের পুরো পরিবার নিয়ে এক যুগেরও বেশী সময় আগে নতুন একটি এলাকায় বাড়ি করেছিলো। সেই বাড়ি করতে গিয়ে প্রথমে তারা আবিষ্কার করলো বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের যেকোন স্থানে বসবাসের অধিকার নেই তাদের। এলাকার মাতব্বরদের অর্থকড়ি দিয়ে খুশি করে সেবার বাসা বাঁধতে হয়েছিলো তাদের। সেই থেকে শুরু অত্যাচার! এলাকার কিছু তথাকথিত মোড়লদের বক্তব্য ওরা বহিরাগত। বহিরাগতদের কোন স্থান নেই তাদের এলাকায়। এক যুগেরও বেশী সময় ধরে তাদের সাথে যুদ্ধ করে ওদের টিকে থাকতে হয়েছিলো। সম্প্রতি তাদের অত্যাচারের মাত্রা এতই বেড়ে গিয়েছে যে তারা আমার সেই বন্ধুদের বাড়ির বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে। তাদের করা গার্মেন্টস ফ্যাক্টরিতেও বিদ্যুত সংযোগ নিতে দিচ্ছে না। সঠিক ভাবে সরকারী অনুমতি ও কাগজ পত্র সব নিয়েও তারা কিছু করতে পারছে না। সরকার থেকে বরাদ্দকৃত ট্রান্সমিটার, পোল কিছুই লাগাতে দিচ্ছে না এলাকার কিছু লোক। সরকারী আদেশ ও অনুমতির কোন তোয়াক্কাই করছে না সেই তথাকথিত এলাকার প্রভাবশালীরা। এই সমস্যায় দীর্ঘদিন ধরেই আছে।

আমার কাছে অবাক লাগে বাংলাদেশের নাগরিক হওয়া সত্বেও এদেশের যেকোন স্থানে বসবাস, ব্যবসা বানিজ্য করতে কেউ বাঁধা দেয় কি করে ভেবে। দেশ নিয়ে আলোচনার এক পর্যায়ে একজনকে ঘটনাগুলো বলেছিলাম। তিনি শুনিয়ে দিলেন আরো ভয়াভয় সব কাহিনী। চাকুরীর স্বার্থে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন কাজ করার কারণে বিশাল অভিজ্ঞতার ঝুলি অর্জন করেছেন। সেখান থেকে নাকি আমাকে অল্প কয়েকটি বলেছেন। বাকীগুলো শুনার আগেই আমি হতবাক! ঘটনাগুলো সিরিজ আকারে লিখার ইচ্ছে রয়েছে। এসব দেখে শুনে একটা প্রশ্নই মাথায় ঘুরছে....

এটাকেই কি বলে মগের মুল্লুক?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মগের মুল্লুকবাংলাদেশ ;
প্রকাশ করা হয়েছে: আমার দেশ  বিভাগে ।

 

  • ৩৭ টি মন্তব্য
  • ৪১৮বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: রাজামশাই বলেছেন: মগের মুল্লুক - মানে হইতাছে - মগ (উপজাতি) দের এলাকা


তাই মগের মুল্লুক নয়- হইবে

জোড় যার মুল্লুক তার
৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: মগের মুল্লুককেই আমরা অবিচার অত্যাচার ও স্বেচ্চাচারিতার প্রকৃষ্ঠ উদাহরণ হিসেবে জানতাম এতদিন। এখন মনে হচ্ছে নতুন কিছু ব্যবহারের সময় এসেছে।

২. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: চাচামিঞা বলেছেন: সিরিজ গুলোর জন্য ওয়েট করছি। দ্রুত ছারুন!!
৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: ধন্যবাদ। সময় করে আস্তে আস্তে লিখবো। আপনাদের জানা এধরনের ঘটনা থাকলে শেয়ার করুন। এগুলো প্রচার মাধ্যমে না আসার কারণেই এত বেশী বিস্তার করেছে বলে আমার ধারনা।

৩. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: মিলটন বলেছেন: একে একে লিখে ফেলুন।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: একজন আমাকে এর ভেতরেই সাপের লেজ নিয়ে নাড়াচাড়া না করতে উপদেশ দিয়েছেন। সাপটা কত বড় সেটাই হলো প্রশ্ন... লিখবো ইনশাল্লাহ।

৪. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: শুরু করে দেন
৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: হুমম... দেখি একটু গুছিয়ে উঠি।

৫. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫১
comment by: টাকাআনাপাই বলেছেন: প্রায় এলাকায় এরকম ঘটনা ঘটছে। অনেকেই ভাবে একই এলাকায় থাকবো ওদের সাথে ঝগড়া বিবাদ বাদিয়ে লাভ কি? এরকম ভেবেই অন্যায়কে প্রশায় দেওয়া হয়। আর ওরা হয়ে যায় হিরো।
৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন:
একই ঘটনা আমার বন্ধুটির পরিবারের বিষয়েও ঘটছে। বন্ধু পরিবারটি যাতে সুবিচার পায় সেজন্য উপর থেকে ব্যবস্থা গ্রহনের প্রস্তাবে রাজী হয়নি শুধুমাত্র এই একটি কারনে। যাদের সাথে এক এলাকায় থাকতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ভবিষ্যতে আরো সমস্যা বয়ে আনতে পারে এই ভয়ে কিছু করতেও চাচ্ছে না। কিন্তু কথা হলো প্রশাসন কি করে?

৬. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:০১
comment by: আতিক একটেল বলেছেন: এসব অসভ্যতা প্রবাদ বাক্যগুলোর সার্বজনিনতা এবং সমসাময়িকতাকে প্রমাণ করে ।
৭. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৭
comment by: ত্রিভুজ বলেছেন:

নিজেদের সভ্য ভাবতাম কিছুদিন আগেও... সেই ধারনা ভেঙ্গে যাচ্ছে। জঙ্গল থেকে আমরা কতটুকু উঁচুতে আছি? জঙ্গলে তাও জোর প্রয়োগ করে টিকে থাকা যায়.. কিন্তু এ