আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ভূমিকম্পে আমাদের করণীয় কি?

২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:২০

শেয়ারঃ
0 2 0

ম্যাসেঞ্জারে বেশ কয়েকজন নক করে জানালেন ভূমিকম্প হচ্ছে। এখানে (কুমিল্লায়) কিছু টের পেলাম না.. তবে দেশে বড় ধরনের একটা ভূমিকম্প হবে বলেই বিশেষজ্ঞদের মতামত। বড় ধরনের কিছু হলে ঢাকায় ভয়াভয় প্রাণহানী ঘটবে তাতে কোন সন্দেহ নেই। সরকারের এই বিষয়ে কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। দু:খজনক...

আপাতত আজকে রাতে যাতে আবার ভূমিকম্প না হয় তার জন্য দোয়া করুন সবাই। আর ঢাকার ব্লগাররা আজকে রাতটা জেগে কাটাতে পারেন। ভূমিকম্পে উত্তেজিত হয়ে ছোটাছুটি না করে ঠান্ডা মাথায় নিরাপদ অবস্থানে সরে যাওয়া ভাল। দরজার নিচে থাকাটা সম্ভবত বেশী ভাল।

ভূমিকম্প হলে সবার করণীয় কি তা জানিয়ে কেউ লিখতে পারেন আপাতত। সবাই দোয়া করুন যেন খারাপ কিছু না ঘটে আজকে রাতে..



---
ভূমিকম্প বিষয়ক অনেকগুলো প্রশ্ন এবং উত্তরের সন্ধান পেলাম-
যেমন-
Q: What should I do during aftershocks?
Aftershocks
Be prepared for aftershocks which normally occur within seconds or minutes of the first quake. Although they are not generally as powerful as the original quake, they can still cause more damage. If you have already found a fairly safe place to be, it´s best to remain there.

বাকিটুকু দেখতে ক্লিক করুন-
Click This Link

---
ভূমিকম্পের তথ্য রিপোর্ট করে আসুন-
Click This Link

ভূমিকম্প আর্কাইভ-
Click This Link

---
রিলেটেড পোস্ট:
# প্রসংঙ্গ ভূমিকম্প: জনগণ ও সরকারকে এখনই সচেতন হতে হবে

 

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:২৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তারমানে কি এইডা ছোট ধরনের!!!



আল্লারে!!!!!!!!! তুমি বাচাওওওওওওওওওওও :(:(:(:(:(:(


অহনো বিয়া শাদি কিছু করবার পারি নাই। আল্লাআআআ, আর দশটা বছর বাচাওওওওওওওওও:(
২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:২৬
ত্রিভুজ বলেছেন: মুন্না, বিষয়টা বেশী সিরিয়াস। বিয়া শাদির চিন্তা বাদ দাও। ভূমিকম্প থেকে বাঁচার উপায় দেখ... আর জনগনকে সচেতন করার জন্য কিছু করা যায় কিনা ভাবো।
৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:২৬
রাতমজুর বলেছেন: দরজার নিচে ক্যামনে থাকে?
৪. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:২৭
ত্রিভুজ বলেছেন: দরজা খুলে সিলিংয়ের নিচে সম্ভবত। আমি কোথায় যেন পড়েছিলাম। সাধারনত দরজাগুলো কোন না কোন বিমের নিচে থাকে। সেজন্য সম্ভবত। এবিষয়ে আপনারা জানলে জানাতে পারেন...
৫. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:২৮
অন্যকোথাও বলেছেন: রাতমজুর বলেছেন: দরজার নিচে ক্যামনে থাকে?
৬. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩০
শিবলী বলেছেন: ভাইরে গা প্রবল কাপতেছে। আমার মনে হয় এইটা আগাম সন্গকেত।

বাড়িআলা চোরের ভয়ে ছাদে ১টা তালা, নিচের গেটে ৫ টা তালা দিছে!

খুব টেনসনে আছি
দোআ করুন সবাই
৭. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩০
রাতমজুর বলেছেন:
বিম ভাইংগা পড়লে তো ভর্তা হৈয়া যামু!!! তার থিকা ছাদ পাতলা, ওজন কম, বাচনের একটা চান্স আছে।
৮. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভুমিকম্পের জন্যে করণীয় হলো।

১. যখন কোন বিল্ডিং তৈরী করা হবে তখন সেটাকে মজবুত করে তৈরী করতে হবে।

২. তেলাপোকারমতো ক্ষুদ্র প্রাণীরা যদি হঠাৎ কোন কারণ ছাড়াই ছোটাছুটি করা লাগে তাইলে ঘর থিকা ভাগা লাগবে। মানে মাঠে বা খালি যায়গায় যাওয়া লাগবে।



ত্রিভুজ ভাই এমনে কইরা আমার কথাগুলায় ছাই মাইরা দেওয়ায় দুঃখ পাইলাম। :(
৯. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩১
শিবলী বলেছেন: আমি জানতাম টপ ফ্লোরে থাকলে ছাদে দৌড় দেয়া নিয়ম
১০. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩২
ত্রিভুজ বলেছেন: বিম ভাঙার চান্স কম থাকে.. ছাদ ভেঙে পড়লেও বিমগুলো দাঁড়িয়ে থাকে বলেই জানি। যাই হোক.. ওয়েবে সার্চ দিচ্ছিলাম... একটা জিনিষ পেলাম-


Latest Earthquakes in the World - Past 7 days

Worldwide earthquakes with M4.0+ located by USGS and Contributing Agencies.
(Earthquakes with M2.5+ within the United States and adjacent areas.)

Click This Link
১১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: রাতমজুর ভাই ঠিক-ই কইছেন। তাছাড়া অখন যে ভ্যাজালের ছড়াছড়ি।।।
১২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আচ্ছা, ভুমিকম্প হইলে বিল্ডিং কিরকম কইরা ভাইঙ্গা পড়ে? মানে ডাইরেক্ট মাথায়?
১৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৪
শিবলী বলেছেন: ২. তেলাপোকারমতো ক্ষুদ্র প্রাণীরা যদি হঠাৎ কোন কারণ ছাড়াই ছোটাছুটি করা লাগে তাইলে ঘর থিকা ভাগা লাগবে। মানে মাঠে বা খালি যায়গায় যাওয়া লাগবে।

ভাই ১২ টার দিকে তেলাপোকা খুব জালাইসে। তখন বুজি নাই... ওরা এত খেপসিলো কেন!
এরপোর তেলাপোকা আর মারব না। চোখে চোখে রাখব। বিপদ দেখলে দৌড়,....
১৪. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৭
ত্রিভুজ বলেছেন: পোকামাকড় তাহলে সত্যি সত্যি আগে টের পায়... আমি ভাবতাম কুসংস্কার!
১৫. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৮
মাহবুবা আখতার বলেছেন: করণীয় কি কেউ তো বলল না।
১৬. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৪
অনিকেত প্রান্তর বলেছেন: নেট থেকে উঠে সবায় আসেন দোয়ায় বসেন খাস দিলে...
১৭. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৫
ফারহান দাউদ বলেছেন: ত্রিভুজ ভাই,পোকামাকড়ের ব্যাপার টা কুসংস্কার না,টের পায়,আমাদের বাসাতেও ঐ টাইমে তেলাপোকাগুলা ব্যাপক জ্বালাইসে।
আমি যদ্দুর জানি,একান্তই বের হতে না পারলে খাটের নিচে আশ্রয় নেবার নিয়ম। (এইখানে বইলা রাখি আমাদের বক্স খাট আর নিচতলার গেটে বাড়িওয়ালা তালা মাইরা রাখসে,চাবি দারোয়ানের কাসে,আমাদের দেয় না:( ভূমিকম্প হইলে দারোয়ান তো তালা না খুইলাই ভাগবে গ্যারান্টি দেয়া যায়,ভয়েই আছি।)
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: আমি তো জানতাম বাড়িওয়ালারা সবার কাছে একটা করে চাবি দিয়ে রাখে। চাবি জোগাড় করে রেখো.. ভূমিকম্প আজ না হোক যেকোনদিন হতে পারে... আমরা বড় ধরনের বিপদের ভেতরে আছি।

১৮. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কুসংস্কার না ভাই। ওদের নার্ভ শক্ত।
১৯. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এবারের ভুমিকম্পের সেন্টারটা মনে হয় ছিল ঢাকা।
২০. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৬
ত্রিভুজ বলেছেন: ভূমিকম্প বিষয়ক অনেকগুলো প্রশ্ন এবং উত্তরের সন্ধান পেলাম-

Click This Link

২১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাই, কারো কোন সচেতনতা নাই। আমার আম্মা কইতাছে। ভুমিকম্প হইলে হইবো। অহন নাকি ঘুমাইবো। আমি কইলাম, ভাল।।।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: ঘুমাও... আজকে আর হবে না মনে হচ্ছে...

২২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:০১
হরিসূধন বলেছেন:
/:)


মানুষ এখনো প্রকৃতির কাছে অসহায় শেষ দিন পর্যন্ত থাকবে, তবু ও
মানুষের গর্বের শেষ নাই।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন: হুমমম....

২৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:০৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মনে হয়!!! :(


মনে হয় কইয়া আবার ঘুমাইতে যাইতে কন?
২৪. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:০৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: একটা তেলাপোকা একটু আগে দৌড় দিল। একটা গান্ধী-পোকা আইসা মনিটরের উপরে লাফাইতাছে। অস্থিরভাবে। :(

কেমতে ঘুমামু? :(
২৫. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:১৫
ত্রিভুজ বলেছেন: ভূমিকম্পের বিষয়টি আর্কাইভ করতে সবাই মিলে রিপোর্ট করতে পারেন-

আর্কাইভ লিংক: Click This Link

রিপোর্ট লিংক: Click This Link
২৬. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:১৭
অ্যামাটার বলেছেন: কিন্তু প্রশ্ন হল ঢাকা মহাণগরের মত জনবহূল লোকালয়ে দ্রুত কি এসক্যাপ পাওয়া যাবে?
আমারতো মনে হয় সত্যিকারের বড় ধরণের ভূমিকম্প হলে অন্তত জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানো যাবে না।
২৭. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৫
ত্রিভুজ বলেছেন:
হু সেটাই....
এই বিষয়ক সচেতনতা দরকার আমাদের....
Click This Link
২৯. ২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভূমিকম্প নিয়ে সতর্কতা ভাল লাগছে।
৩০. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫২
বিবেক সত্যি বলেছেন: সবাই দেখি বেঁচে আছেন :) আমিও বেঁচে আছি ...
৩১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৪
ত্রিভুজ বলেছেন: বাহঃ .. খুবই গুড নিউজ!

 

মোট সময় লেগেছে ১.০৬৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ