আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

RapidShare, eSnips ও YouTube বিষয়ক কিছু দরকারী লিংক ও টিপস...

০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯

শেয়ারঃ
0 2 0

মূল পোস্টটি ছিলো মূলত রেপিড শেযার থেকে ডাউনলোড করার জন্য একটি টুল নিয়ে। যাই হোক, টুলটি ঠিক মত কাজ করছে না বিধায় পোস্ট এডিট করে RapidShare ও eSnips বিষয়ক কিছু দরকারী লিংক ও টিপস দিচ্ছি- (টুলটি কাজে লাগানো গেলে জানানো হবে)।

eSnips
যারা eSnips এ ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়ছেন তাদের জন্য প্রথমেই একেটি eSnips লিংক জেনারেটর দিচ্ছি। কাজে লাগবে আশা করি-
- এখানে ক্লিক করুন


RapidShare
RapidShare এর লিংক জেনারেট করা সম্পর্কিত একটি লিংকও দেয়া হলো-
http://www.premiumddl.com/rapidshare/index.php
(এই লিংকটির জন্য ব্লগার আরিফ থেকে আনা কে ধন্যবাদ।

RapidShare এ কোন ফাইল সার্চের অপশন নেই। কিন্তু RapidShare এর ফাইল সার্চ করা সম্পর্কিত কিছু থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যা খুবই কাজের। সেরকম কিছু সাইট লিংক নিচে দেয়া হলো-
- http://www.searchanyfile.com/
- http://fileshunt.com
- http://rapidshare-search-engine.com
- http://www.rapidshare1.com
- http://www.rapidsharelink.com
- http://rapidlibrary.com (এই সাইটটি অনেক সমৃদ্ধ কিন্তু ব্যবহারকরা কিছুটা বিপদজনক.. নিজ দায়িত্বে করুন)
- http://www.filecrop.com
- http://rapid.tvphp.net
- http://www.filez.com
- http://www.filestube.com
আরো দেখুন- http://trivuz.com/index.php?q=node/471
...আশা করি এখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো খুঁজে পেতে সুবিধা হবে।

YouTube
YouTube বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি সাইটের একটি। কিন্তু ওখানেও ফাইল ডাউনলোডের কোন উপায় নেই। এর জন্য গড়ে ওঠেছে শত শত থার্ডপার্টি সাইট। এর ভেতরে একটি হলো http://catchtube.com/ ... এই সাইটে গিয়ে আপনি সরাসরি YouTube এর ভিডিও সার্চ করে ডাউনলোড করে ফেলতে পারবেন। কোন লিংক কপি-পেস্টের ঝামেলা নেই। এই সাইটের আরেকটি চমৎকার ফিচার হলো মোস্ট রিসেন্ট ভিডিওগুলো দেখা যায়। মানে কিছুক্ষন আগে কি কি ভিডিও আপলোড হয়েছে তার লিংক দেয়া আছে, যা মূল YouTube সাইটেও নেই।


গুগল থেকে রেপিড শেয়ারে সার্চ করার পদ্ধতি:-
আপনি যদি Google ব্যবহার করেই রেপিড শেয়ার থেকে কিছু সার্চ করতে চান। এক্ষেত্রে গুগল সার্চ বিষয়ক আমার ইতিপূর্বে করা একটি পোস্ট আপনাকে সাহায্য করতে পারে। তবুও এখানে সংক্ষেপে বলি-
ধরুন আপনি habib এর মিউজিক ভিডিও খুঁজছেন। তাহলে গুগলে টাইপ করতে পারেন-
“site:rapidshare.com nurl:avi|wmv|mpg|nva habib”

এমনি ভাবে কোন টপিকসের উপরে পিডিএফ ফাইল (ইবুক) খুঁজতে চাইলে টাইপ করুন-
“site:rapidshare.com nurl:pdf topic”
আরো কিছু নমুনা দেয়া হলো-
* “inurl:pdf” for Ebooks in PDF Format
* “inurl:avi|wmv|mpg|nva” for Movies
* “inurl:mp3|ogg|wma” for Audio Files
* “inurl:exe” for executable application
* “inurl:zip|rar|7zip|tar” for RAR, ZIP, 7ZIP or TAR compressed archieve
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। না বুঝলে গুগল বিষয়ক পোস্টটি পড়ুন।
Click This Link


--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রেপিডশেয়ারডাউনলোড ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৮
ত্রিভুজ বলেছেন:

@নাইম, শয়তান
ইমেইল এড্রেস এভাবে লিখলে স্প‌্যাম বটদের হাতে ধরা পড়তে পারেন... বটদের ফাঁকি দিতে এভাবে লিখতে পারেন- nayeem.niribili@জিমেইল বা dakbaksho@হটমেইল
৪. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪১
শয়তান বলেছেন:

dakbaksho@হটমেইল.কম


[ আগেরটা মুছে দিন দয়া করে ]
৭. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৮
আরিফ জেবতিক বলেছেন: ত্রিভুজ বলেছেন:

@নাইম, শয়তান
ইমেইল এড্রেস এভাবে লিখলে স্প‌্যাম বটদের হাতে ধরা পড়তে পারেন... বটদের ফাঁকি দিতে এভাবে লিখতে পারেন- nayeem.niribili@জিমেইল বা dakbaksho@হটমেই

***** এটা জানতাম না । ধন্যবাদ ।
০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আরিফ ভাই।

৮. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫০
আরিফ থেকে আনা বলেছেন: টুলটি ব্যবহার করেছিলাম। হে হে লাভ নাইক্কা ;) ডাওনলোড শেষ হবার পরে দেখবেন ফাইল ওপেন হয় না :)
০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: খাইসে.. তাইলে তো ব্লগে গণপিটুনি খেতে হবে... :S

দেখি.. আমার তিনটা ফাইল এখনো ডাউনলোড হচ্ছে... এর আগে যেসব টুল ব্যবহার করেছিলাম ওগুলোতে তো ডাউনলোডই হতো না...

১০. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৪
প্রচেত্য বলেছেন: অফিসে ল্যান সেটিংসে কি এটা কাজ করবে?
কারন এর আগেও এটা দিয়ে বহুবার চেষ্টা করেছি
১১. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৯
আরিফ থেকে আনা বলেছেন: ডাওনলোড হবে, ডাওনলোড কমপ্লিটও হবে, শেষে ফাইল ওপেন করা যায়না। মাঝখানে পড়ে ডাওনলোডের সময় নষ্ট। আপনি অন্য ২টা রিসিউম করে যেকোন একটা ফাইল ডাওনলোড কমপ্লিট করেন। তারপরে ঐ ফাইল টা ওপেন হয় নাকি দেখেন :)
০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: হুম... ওপেন হচ্ছে না... ফাইল ড্যামেজ দেখাচ্ছে... দেখি আসলে সমস্যাটা কোথায়.. সেই পর্যন্ত পোস্ট মূল পাতা থেকে সরিয়ে ফেললাম...

ধন্যবাদ জানানোর জন্য...

১২. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৩
কিংবদন্তীর কথক বলেছেন: ""আরিফ থেকে আনা বলেছেন: টুলটি ব্যবহার করেছিলাম। হে হে লাভ নাইক্কা ডাওনলোড শেষ হবার পরে দেখবেন ফাইল ওপেন হয় না ""

ভাই, কাজ করলে আমাকেও টুলটা কষ্ট কইরা দিয়েন।
kingbadontirkathok@gmail

অগ্রীম ধন্যবাদ।
০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: কাজ হলে পাঠানো হবে...

১৩. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৯
কাঙাল মামা বলেছেন: ""আরিফ থেকে আনা বলেছেন: টুলটি ব্যবহার করেছিলাম। হে হে লাভ নাইক্কা ডাওনলোড শেষ হবার পরে দেখবেন ফাইল ওপেন হয় না ""

সহমত
১৪. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৫
জুবাইর রেযা বলেছেন:
১৫. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৫
গ্যাঁড়াকল বলেছেন: নিচের লিংক জেনারেটর ব্যবহার করে দেখতে পারেন
৯০% সাফল্য নিশ্চিত.

http://xrapidshare.কম

আর টুল হিসেবে রেপিড ডাউন ব্যবহার করতে পারেন। তয় ঐটা দিয়া ডাউনলোড স্লো। ছোট সাইজের ফাইল ডাউনলোড করতে ব্যবহার করতে পারেন।
০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: রেপিড ডাউন টাইম আউট হয়ে যায়... xrapidshare.com ওপেন হচ্ছে না..

১৬. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৬
গণিত পাগল বলেছেন: এরচেয়ে ভাল একটা সিস্টেম আছে...আইপি নিয়ে কিছু কারিগরি করা লাগে...কিন্তু, সমস্যা হল আইপি চেঞ্জ করাটা বেশ ঝামেলার...
তবে জিপি'র নেটের একটা ভাল দিক হল...আইপি ডাইনামিক...তাই কিছু সুবিধা আদায় করে নেওয়া যায় ;)
১৭. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৪
ত্রিভুজ বলেছেন: আইপি নিয়ে কারিগরি করেই সাধারনত ডাউনলোড চালিয়ে থাকি। তবে সেটা সবার পক্ষে সম্ভব নয়.... জিপিতে বেশ ভালই কাজ করে ফর্মূলাটা। তবে এই বিষয়ক কিছু এডভান্সড টিপস দিতে পারি পাঠককে... শেষ পর্যন্ত এই টুল কাজ না করলে টিপসগুলো দিয়ে পোস্ট রিপ্লেস করে ফেলবো।
১৮. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩১
গণিত পাগল বলেছেন: ডাইনামিক আইপির কারিগরি বেশি প্রকাশ না করাই ভাল। কারণ, অধিক সন্যাসীতে গাজন নষ্ট হতে পারে ;) [মানে তো বোঝেনই, বেশি ইউজার এই আইডিয়া কাজে লাগালে আর ফাঁকা আইপি পাব কই???]

তবে আইপি লিস্ট থেকে চেঞ্জ করার আইড়িয়া দেওয়া যায় ;)
০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: হা হা হা... সেজন্যই আসলে এটা নিয়ে লেখা হয়নি কখনো... পরে কেউই ডাউনলোড করতে পারবে না...

তবে এছাড়াও একটা ভাল টিপস আছে.. (যদিও এটা সবাই ব্যবহার করতে থাকলে সমস্যা হয়ে যাবে)....

রেপিড লিচার ব্যবহার করেছো?

১৯. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩১
আরিফ থেকে আনা বলেছেন: আমি এই লিংকটা ব্যবহার করি। দুর্দান্ত কাজের :)
http://www.premiumddl.com/rapidshare/
০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: থ্যাংকস... ব্যবহার করে দেখছি... (মূল পোস্টে লিংকটা যুক্ত করে দিলাম)

২০. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩২
নামহীনা বলেছেন: আইপি নিয়া কারিগরি করতে হলে আপনাকে ১. যথেষ্ট টেকনিকাল হতে হবে ২. যত টেকনিকাল ই হোন না কেন, পিপিপি কানেকটিভিটি [যার মাধ্যমে এখন বেশিরভাগ ইউজার নেট ইউজ করেন] বা ডামি/লোকাল আইপি থাকলে আপনার কিছু করার থাকেনা...

সো, মুল র‌্যাপিডশেয়ার থেকেই ডাউনলোড করুন।

অবশ্য, র‌্যাপিডশেয়ার লীচার সাইটগুলি থেকে তুলনামুলক ছোট ফাইল নামাতে পারেন। মুর্ছনা'তে অনেক সাইটের লিংক আছে, দেখতে পারেন।
০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: আমার ব্যক্তিগত একটি লিচার রয়েছে... ১০০ মেগাবাইটের বেশী বড় ফাইল ডাউনলোড করিনা সাধারনত... কাজের জিনিষ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৫
মুতাসিম বলেছেন: motasim_rahman at yahoo dot com আমাকে একটা।
২৩. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪০
গণিত পাগল বলেছেন: @নামহীনা:
খুব বেশি টেকি হবার মনে হয় দরকার নেই...কারণ, আমি মোটেও কোন "পাশ করা" কম্পিউটার বিশেষজ্ঞ না। যা শেখার গুগলিং করে কিছু শিখেছি।
পয়েন্ট(২) এর ক্ষেত্রে ফায়ারফক্সে প্রক্সি কনফিগার করলেও কি কাজ হয়না?

@ত্রিভুজ ভাই:
লিচার কিছু সফটওয়্যার এর নাম শুনেছি (কোনটাই আমার জানামতে এখন কাজ করে না) আর কিছু সাইট আছে যেগুলোর সর্ভারে লিচার বসানো...এটার কারিগরি দিক জানা নেই। তবে আরিফ থেকে আনা যেটা দিলেন, সেইটা দিয়ে তো টেস্ট ডাউনলোড দিলাম..দেখি কাজ করে কিনা...তবে অধিকাংশই কিছুদিন পর কাজ করে না।:(
২৪. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৮
ত্রিভুজ বলেছেন: লিচার সার্ভারে বসিয়েই কাজ করতে হয়। সাধারন হোস্টিং দিয়েও এটি বেশীদিন চালানো যায় না.. ব্যান খেতে হয়। আমার সার্ভারে যখন লোড কম থাকে তখন ব্যবহার করি.. সমস্যা হলো এটি প্রচুর সিপিউ খায়....

টুল বা সাইটগুলো কাজ না করার একটি বড় কারণ হচ্ছে রেপিডশেয়ার বা ইস্নিপ্স বা ইউটিউব সবাই-ই কিছুদিন পর পর তাদের সিস্টেমে পরিবর্তন আনে যাতে এসব সাইট কাজ না করে। তখন অনেক গবেষণা করে আবার নতুন করে কোডিং করতে হয়...
২৫. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
নাঈম বলেছেন: আমার মেইল এড্রেস টা মুইচ্ছা দিয়েন
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: দেয়া হলো.. সেই সাথে সেভ করে রাখলাম... এধরনের কোন টুল কোনদিন পেলে আপনাকে পাঠিয়ে দেব.. আপাতত লিংকগুলো দেখতে পারেন।

২৬. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১২
আরিফ থেকে আনা বলেছেন: ভাই আমার নাম টা ঠিক করেন, মুল পোস্টে ;)
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: ওহহহ... আমি এতদিন আরিফ থেকে নেয়া'ই পড়েছি.. কেন কে জানে..

২৭. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩
আশরাফ মাহমুদ বলেছেন: আমি Click This Link এইখানে দেয়া পদ্ধতি ব্যবহার করি......... সবসময় কাজ করে। :)

১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: এই পদ্ধতি সবার জন্য কাজ করে না.. বিশেষ করে বাংলাদেশে কম করে। কারণ এখানে এক আইপিতে হাজার হাজার ব্যবহারকারী থাকে...

তবে টিপসটা কাজের...

১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৬

লেখক বলেছেন: হ্যাঁ, সতর্কবাণী লাগিয়ে দিলাম তাই।

৩০. ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪
রাজামশাই বলেছেন: আমার স্পিড হইলো



১০০ মেগা বাইট ডাউনলোড করলে কয় ফাইল করাপ্ট

কারণ কি?
১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: ডাউনলোডের কাজে কোন টুল ব্যবহার করেন?

৩১. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
সাঈদ সৌদিআরব বলেছেন: "Download Direct" দিয়ে ডাউনলোড করলে কি তাড়াতাড়ি ডাউনলোড হয়? যদি হয় তাহলে Rapidshare এর ফাইলগুলো কিভাবে Download Direct এর মাধ্যমে ডাউনলোড করব?
আমার কম্পিউটারে DSL ইন্টারনেট। অথচ ডাউনলোড হয় 15-20kb/sec এই রেটে।
একটু হেল্প করেন প্লিজ!
১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: আপাতত Download Direct এর কথা ভুলে যান। ওটা কাজ করছে না ঠিক মত... সম্ভবত রেপিড শেয়ারের নতুন সিস্টেমের কারণে।

সাধারন ডাউনলোডের জন্য যেকোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন। IDM (Internet Download Manager) বা FDM (Free Download Manager) ব্যবহার করতে পারেন।

৩৩. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩০
রাজামশাই বলেছেন: IDM (Internet Download Manager)

৫০ মেগাবাইট পর্যন্ত (প্রায়) করলে ফাইল ঠিক থাকে

১০০ মেগাবাইট করলে কয় করাপ্ট
৩৪. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬
ত্রিভুজ বলেছেন: আপনি FDM (Free Download Manager) ব্যবহার করে দেখুন তো... আইডিএম আমি ব্যবহার করি না.. তবে অনেকেই করে.. কারো এরকম সমস্যা হচ্ছে বলে শুনিনি। আইএসপির সাথেও যোগাযোগ করে দেখতে পারেন....
৩৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২
অরণ্যচারী বলেছেন: http://rapidshare-library.blogspot.com/
এই সাইটটাকে অ্যাটাক সাইট আখ্যা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

http://www.searchanyfile.com ও খুব কাজের।
৩৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২১
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ অরণ্যচারী। প্রথম লিংকটা সরিয়ে আপনারটা বসিয়ে দিলাম....
৩৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬
শায়লা হক বলেছেন: আপনার দেখি সব চুরিচামারির বুদ্ধি।

এনিওয়ে কাজে লাগবে।

+

 

মোট সময় লেগেছে ১.০০৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ