সুন্দরী আসে ঝাঁকে ঝাঁকে
কন্ডাক্টার বাস ভাড়া চায় না
বাচ্চারা যে যেথায় থাকে,
ধরবেই অটোগ্রাফের জন্যে বায়না
স্পিলবার্গ এসে পায়ে উলটায়,
গুরু তুমি ছাড়া আছে আরকে?
তাই নামলুম চ্যালেঞ্জিং রোলটায়,
আমি ডাইনোসর জুরাসিক পার্কে..
না না ভগবান, এ তোমার অন্যায়,
আমায় প্রতিভা দিলে ভয়ংকর
আমি গাইলেই লোকে ভাবে সানু
আর নাচলেই ভাবে মমতাজ শংকরররররর
আহা দেবতার মতন চেহারা
দেখে লজ্জ্বায় গুটিয়ে যায় আয়না
সুন্দরীরা মাথা কোটে,
আর কন্ডাক্টর বাস ভাড়া চায় না!
আর এর মধ্যেই কেমন প্রসিদ্ধ,
আমায় কত লোকে যাচ্ছে দেখে
এইতো সেদিন কে এক বৃদ্ধ, এলেন সূদুর রাচী থেকে
তিনি মন দিয়ে দেখলেন নাড়ি,
শুনলেন আমার লেখা পদ্য..
বোধহয় সম্বর্ধনা পেতে পারি,
গিয়ে থাকতেও বললেন দিন চৌদ্দ...
রাচীতে নাকি সব বন্ধু
আমার পথ চেয়ে হয় হন্যে..
এদিকে বাড়ির লোকেরাও-
তো খুব ব্যস্ত পাঠাবার জন্যে
(কিন্তু চাইলেই তো যাচ্ছি না, কদিন আছি..)
কদ্দিন আমি যে রাজা, আমাকে তো কেউ ঘাঁটায় না
আমি প্রতিবন্ধীর সিটে বসি
তাই কন্ডাক্টার বাস ভাড়া চায় না!
গান: কন্ডাক্টর
ব্যন্ড: চন্দ্রবিন্দু
লাইভ শুনতে- ক্লিক করুন ।
---
পোস্টটি উৎসর্গ করা হলো সেইসব বুদ্ধিমানদের, যারা নিজেকে ছাড়া বাকী সবাইকে ছাগল বা ছাগু মনে করেন। এরা মনে করে এরা নিজেরাই সব জানে.. আর কেউ কিছু জানে না.. এই কুয়োর ব্যাঙগুলোর বেশীর ভাগই দেশের বাইরে থাকে.... অনেক নামী দামী বিদেশী ভার্সিটিতেও পড়েন কেউ কেউ... কুয়োর ব্যাঙ যে পিএইচডি করলেও কুয়োর ব্যাঙই থেকে যায়, তা এদের দেখলেই বুঝতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

