আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ছিঁচকে চোরা

২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৩

শেয়ারঃ
0 0 0

ছিঁচকে চোরা খাবি ধরা
মরবি পঁচে জেলে
ভাল করে দেখ্ তাকিয়ে ‌
নয়ন দু'টো মেলে

চুরি যদি করতেই হয়
করবি না তো অল্প
তবেই তুই কিনতে পারবি
টাটা কিংবা ভলভো

নেতারা সব তোর দুয়ারে
করবে শুধু নক্‌
জনগনরে চুষতে হবে
করবি পণ্য স্টক

চাঁদাবাজি নোংরাবাজী
দেশ মাতা তোর ভোগ্য
নির্বাচনে তুই ছাড়া আর
কে আছে বল যোগ্য

জনগন তো বোকা পাঁঠা
চিলের পিছে ছোটে
জেলখানাতে বসেই তুই
জিতে যাবি ভোটে

শত ধান্ধা করেও তুই
যখন খাবি ধরা
দেখবি তখন সোনার ছেলে
রাজপথেতে ভরা

শিক্ষাই জাতির মেরুদন্ড
যেই শালারা বলে
মাথা বিক্রি করে দিয়ে
ভরছে দেখবি থলে

পড়লে ধরা অকর্মতে
জেলখানাতেই যাবি
কানের ব্যাথা নাকের ব্যাথায়
ফরেন ভিসা পাবি

এর পরের পর্ব লিখেছে ব্লগার বিবেক সত্যি।
পড়তে হলে - Click This Link


--
উৎসর্গ: বাংলাদেশের জেলখানায় পঁচে মরা সকল ছিঁচকে চোর ও বাটপারদেরকে। তোমাদের ভাগ্য খারাপ যে তোমরা ছোট মাপের চোর.. বড় বড় চুরি ধারি করলে তোমরা সাজা পাওয়ার পরেও বিদেশ গিয়ে আরামে আয়েশে জীবন কাটাতে পারতে... এবং যথাসময়ে দেশে ফিরে আবার দেশপ্রেমিক(!) হয়ে যেতে পারতে! তোমাদের জন্য করুনা.. কেন তোমরা বড় মাপের চোর হতে পারলে না...!!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশদুর্নীতিবাজরাজনীতিবিদ ;
প্রকাশ করা হয়েছে: আমার দেশকবিতা ও গান  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪০
আবু সালেহ বলেছেন:

যাক ত্রিভুজ এর ভিতরেও কবিতার আভাস পাওয়া যাচ্ছে....

তয় ভালা হইছে........
বহুত মজা পাইছি

দূর্ণীতিতে মোরা শীর্ষ
কোন চিন্তা নাই,
পালা বদল হয় সরকারের
চিত্র বদলানের খবর নাই।

২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: দূর্ণীতিতে মোরা শীর্ষ
কোন চিন্তা নাই,
পালা বদল হয় সরকারের
চিত্র বদলানের খবর নাই।

চমৎকার.... ধন্যবাদ সালেহ.. মেজাজ কিছুটা খারাপ আছে.. দুর্নীতিবাজদের উপরে না দেশের মানুষের উপরে বুঝতে পারছি না..

২. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪০
চিটি (হামিদা রহমান) বলেছেন: কানের ব্যাথার ফরেন ভিসা নিয়ে কানাডা, লন্ডন, আমেরিকাতে ঘুরে বেড়ানো যায়। আহারে!!!!!!! দেশ প্রেমিক !!!! আফসোস তোদের জন্য!!

এসব চোরে চোরে মাসাতাতো ভাই মিলে আবার দেশ শাসন করবে??


২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: হ্যাঁ, সেটাই হতে যাচ্ছে আবার... কি করার আছে?

৩. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৯
কণা বলেছেন: হুমম...

ভাল লাগলো...


এটা কি ৪ নং কবিতা??
৪. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:২৬
ত্রিভুজ বলেছেন:

ধন্যবাদ...

ব্লগে লেখা আমার চতুর্থ কবিতা বলা যায়... আগেরগুলো কবিতা ও গান বিভাগে আছে...
৫. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩০
মিলটন বলেছেন: কিছুই করার নেই, আমাদের আবারো ফিরে যেতে হবে তাদের কাছেই, দেখলাম, আবারো মানতে হবে দুর্ভাগ্য। দেখলাম তো দু'টা বছর, লাভের চেয়ে লসের পাল্লা ভারি। কাকে ভালো বলবেন?

ভালো হয়েছে কবিতা +
৬. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৪
ত্রিভুজ বলেছেন: সেরকমটাই হচ্ছে ...আমাদের দুর্ভাগ্য আমরাই বয়ে আনতে চাই.. কি আর করা....

ধন্যবাদ মিলটন ভাই...
৭. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৫
তাসনুভা. বলেছেন: ভালো লেগেছে... আমরাই হয়ত আবার তাদের নির্বাচিত করবো...পুনরাবৃত্তি চলতেই থাকবে...যুগ যুগ ধরে...কেন এমন হয় ভাইয়া...

ভাল থাকবেন...ধন্যবাদ ও +
৮. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০০
মুহিব বলেছেন: আপনার ক্ষোভ অনুভব করলাম।
৯. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০২
ত্রিভুজ বলেছেন:

ধন্যবাদ তাসনুভা এবং মুহিব। তাও ভাল যে কিছু মানুষের চিন্তা শক্তি এখনো বেঁচে আছে... আমি এই পোস্টে কমপক্ষে ২০ টা মাইনাস আশা করেছিলাম... নিরাশা মাঝে মাঝে আনন্দ বয়ে আনে...

১০. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০৩
কেএসআমীন বলেছেন: আপাতত কিছুই করার নেই, আফসুস...
২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: হ্যাঁ...

১১. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩০
আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ ছান্দিক। তাছাড়া ভাবটাও বেশ।
২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৯
ফারহান দাউদ বলেছেন: চোর হইলে বড় চোর হওয়া উচিত।
২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: হ্যাঁ, বড় চোর হওয়া উচিত...

২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: থ্যাংকস....

১৪. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
গুড গুড! এই তো সবাই কী সুন্দর কোবতে লেখা শুরু করেছে!

অতিশয় চমৎকার কোবতে।
১৫. ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
ত্রিভুজ বলেছেন: আপনার নামটাও খুব কাব্যিক... ধন্যবাদ
১৬. ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১০
শিমু নুমান বলেছেন: প্লাস
আমার ব্লগে দাওয়াত
১৭. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০১
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ শিমু নুমান।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: চোরা হলো যারা ছোটখাট চুরি করে.. আর যারা বড় মাপের চুরি করে তাদেরকে নেতা বলা হয়...

১৯. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৪
একজন ব্লগার বলেছেন: কুমিল্লা ক্যানটনমেন্টে থাকতে থাকতে আপনার স্বভাব দেখছি আর্মিদের মত হয়ে যাচ্ছে!:(
২০. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৩
ত্রিভুজ বলেছেন:

@একজন ব্লগার
প্রলয়, এমনটা মনে হলো কেন? সাদাকে সাদা আর কালোকে কালো বলতে আমার কষ্ট হয় না.. আর্মিদেরও অনেক দোষ আছে.. সেগুলো নিয়ে হয়তো লিখবো.. আসল বিষয়টা হলো যেটা দেশের জন্য ভাল সেটাই বলা.....।



@ময়না কাঁটা
ময়না কাঁটা কি বস্তু?
২১. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৭
চিলে কোঠার সেপাই বলেছেন: আমরা দূর্ণীতির এই দুষ্ট চক্রেই আবদ্ব আছি-সম্ববত:থাকব...
মঈন উ-ঊ বা ড.ফখির -টখীর দিয়াও কিছু হবেনা...

চুরি-চামারী জলপাইরা কি কম করছে? ১/১১ এর পরে বসুন্দ্বরা গ্রুপের থেকে প্রায় ৮০ কোটি টাকা সাক্ষাৎ কোন দলিল ছাড়া লোপাট করছে কারা?

এরকম আরও অনেক তালিকাই বের হবে...
২২. ২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৬
ত্রিভুজ বলেছেন: হ্যাঁ, তা হতে পারে... ধন্যবাদ চিলে কোঠার সেপাই।
২৩. ২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৪
রাজর্ষী বলেছেন: আপনের কবিতা ভালো লাগলেও, আপনের ধারনা ঠিক নয়। কানের সাথে ২১ আগস্ট জড়িত। একে অন্যখাতে নেয়া মানে নিজের পায়ে কুড়াল মারা।
২৪. ২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৬
ত্রিভুজ বলেছেন: তারমানে আপনি বলতে চান যেসকল দুর্নীবাজরা জেলখানায় বসে জনগনের ভোটে জিতে গেল সেটা ঠিকই হয়েছে?
২৫. ২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:২৩
রাজর্ষী বলেছেন: ভায়া আসেন সবাই সত্য কথা বলি আর সরল পথে চলি।
"তারমানে" করতে গিয়া প্যাচ মারলেন যে বড়। প্যাচ আমিও দিতে পারি কিন্তু তাতে সমাধান হয়না। তাই আমার সোজা ভাবনা হল:
দুর্নীবাজরা জেলখানায় বসে জনগনের ভোটে জিতে গেল সেটা ঠিক নয়।
কিন্তু এর সাথে যদি কান টানেন তাহলে মাথা আসে ( ২১ আগষ্ট আসে)।
২১ এ আগষ্টকে আমি খাট করে দেখিনা কারন ব্যাপারটাতে আমি আফগানিস্তানের ছায়া দেখি।
আমি এই মাটিতে বারুদের গন্ধ আর ক্নাস্টার বোমা দেখতে চাই না।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫২

লেখক বলেছেন: কিসের সাথে কি!

২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫১

লেখক বলেছেন: থ্যাংকস....

২৯. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:০৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: আজ একটা কথা প্রায় মনে হচ্ছে..........শেয়ার করলাম।

"আমার সোনার বাংলাদেশ
ঘুনে খাইয়া করলো শেষ"।
৩০. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
ত্রিভুজ বলেছেন: চমৎকার চিটি... আপনিও এক পর্ব বের করে ফেলুন.. সবাই মিলে চোরদের একটু খোঁচাই...
৩১. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৬
রাব্বি বলেছেন: কোবতে লেখার হাত অসাধারন। আপনি কি করলেন যে আমার পোস্ট প্রথম পাতায় আসছে না ? এত পরিশ্রম করে কবিতা লিখে লাভটা কি হলো ?
৩২. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৪
বিবেক সত্যি বলেছেন: এরি ও রাব্বি বাঈ ;) এডি ত্রিভুজের কারসাজি না.. এডি আমনের পাপের ফল.. পই পই করে সবাই কইলো...

"....এখনো সময় আছে.. পোস্টটায়(Click This Link) গিয়ে মির্জা সাহেবের ইজ্জত বাঁচান... তা না হলে আপনার এই অবহেলার দরুন জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারেন... "

আমনে শোনলেন না.. এখন পাপের ফল ভোগ করেন.. মীর্যা আমনের ওপর ক্ষেপসে মনে হয়...

:)
৩৩. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২২
রাঙা মীয়া বলেছেন: এই পোস্টে সেইরম মজাক পাইলাম
৩৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: ত্রিভুজ ভাই ২০ টা মাইনাস আশা করেছিলেন, তাকে কি করে নিরাশ করি বলেন?

তাই, ২০ টা প্লাস + দিয়ে গেলাম ;)
৩৫. ০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৪৬
ছন্দ্বহীন বলেছেন: জোস্ হৈচে চুর খুচানো ত্রিভুজ দা!

এই লন প্লাস++++++
৩৬. ১০ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০০
রিপন উদ্দিন বলেছেন:

বীর বাঙালী ভীষণ ভালো
মনটা নরম-আবেগী !!!!!!!!!!!
বেকুবরা সব ভোটার হলে
চোর ছাড়া আর পাবে-কি ?

....

জাক্কাচ ভাইয়া । বীর বাঙালী ভীষণ ভালো
মনটা নরম-আবেগী !!!!!!!!!!!
বেকুবরা সব ভোটার হলে
চোর ছাড়া আর পাবে-কি ?

....

জাক্কাচ ভাইয়া ।
৩৭. ১৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
সাবিনা বলেছেন: চরম হইসে! ধন্যবাদ!

চাঁদাবাজি নোংরাবাজী
দেশ মাতা তোর ভোগ্য
নির্বাচনে তুই ছাড়া আর
কে আছে বল যোগ্য

Click This Link

 

মোট সময় লেগেছে ১.০৮৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ