somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার যানবাহন সমস্যা, BRT (Bus Rapid Transit) এবং কিছু প্রতিভাবান(!) ব্লগারের আনন্দ উল্লাস...

২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক ব্লগার ঢাকার যানবাহন সমস্যা বিষয়ক একটি পোস্টে প্রাসঙ্গিক আলোচনা করার জন্য আমার একটি মন্তব্য ছিলো যা নিন্মরুপ-
ত্রিভুজ বলেছেন: পশ্চিমাদের ওখানে পিক টাইমে ব্যক্তিগত গাড়িতে একজন থাকলে সেটাকে রাস্তায়ই নামতে দেয়া হয় না. (বিশেষ করে যেখানে খুব বেশী ট্রাফিক থাকে..)... আমাদের এখানে দেখা যায় একজন একটি করে গাড়ি নিয়ে রওনা হয়েছেন... আরেকটি খারাপ বিষয় হলো সব স্কুল কলেজ ও প্রতিষ্ঠান একসাথে ছুটি হওয়া... এতে ট্রাফিক লোড বেড়ে যায় ..

জবাবে পোস্ট দাতা জানালেন এরকম কিছু তার জানা নেই। অবাক হলাম.... ট্রান্সপোর্টেশান বিষয়ে যিনি পোস্ট দিয়ে একটি জনপ্রিয় পত্রিকার সম্পাদকের সমালোচনা করেন তার তো BRT (Bus Rapid Transit) সম্পর্কে ধারনা থাকার কথা। তখন ভাল করে লক্ষ্য দেখলাম পোস্টটির মূল উদ্দেশ্য যানবাহন নিরসনের লক্ষ্যে আমাদের করণীয় নিয়ে ভাবা নয় বরং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে তার ব্যক্তিগত আক্রোশনের বহি:প্রকাশ ঘটানো! পোস্টদাতা ওখানে ট্রান্সপোর্টেশান নিয়ে আলোচনার চাইতে প্রথম আলোর সম্পাদকের সমালোচনা করতেই বেশী উৎসাহী ছিলেন। বিষয়টা আমি প্রথমে লক্ষ্য করলে মন্তব্য করতে যেতাম না। সাধারণত এধরনের আনপ্রোডাক্টিভ অর্বাচনীয় পরচর্চায় সময় নষ্ট করার কোন মানে হয় না...।

যাই হোক, এই মন্তব্য নিয়ে আলাদা পোস্ট হয়েছে দেখলাম ... BRT সম্পর্কে কিছু না জেনেই একদল ব্লগার ওখানে আমার মন্তব্যের সমালোচনায় অসুস্থ আচরণ শুরু করলেন যা কাম্য নয়...

তারা যেহেতু বিষয়টি সম্পর্কে অবগত নন, তাই আমার মন্তব্যের মূল বিষয়টা ধরতে পারেননি... আমি মূলত BRT (Bus Rapid Transit) নিয়ে কথা বলেছিলাম। মূল ব্যপারটা আসলে এরকম যে- প্রচুর ট্রাফিক লোডকে কন্ট্রোল করার জন্য কিছু লেনকে ফ্রি করে বড় গাড়ীগুলোকে চলাচলের অনুমতি দেয়া হয় এবং ওখানে কোন গাড়ীতে তিন জনের কম থাকলে যেতে দেয়া হয় না। কেউ যদি নিতান্তই বাধ্য হয় তখন তাকে ঐ এলাকা দিয়ে যেতে বড় অংকের টোল প্রদান করতে হয় যা ছোট গাড়ীগুলোকে ওসব এলাকা এড়িয়ে যেতেই উৎসাহিত করে। সুতরাং কেউ দ্রুত বাড়ি ফিরতে চাইলে এই ফ্রি ওয়েগুলো চলাচল করা বড় বড় পাবলিক বাসগুলেই বেটার চয়েস..... বলা যায় অনেকটা জোর করেই পাবলিককে বাসে চড়ানোর হয়..... এই নিয়মগুলো মূলত হেভী ট্রাফিক লোড ও পরিবেশ দূষনের হার কমিয়ে আনার লক্ষ্যে নেয়া হয়। ব্যাক্তিগত গাড়ীতে করে একজন দুজন চলাচল করলে অল্প মানুষের জন্যই অনেক বিশাল এলাকা জ্যাম হয়ে যায়। তাই তিনজনের কম যাত্রী বহন করা যানবাহনকে নিরুৎসাহিত করা হয়। ছোট গাড়িকে রাস্তায় ব্যান করা সংক্রান্ত অনেক তথ্য আপনি ওয়েব ঘাঁটলেই পেয়ে যাবেন... যেমন-
Italian cities ban cars শিরোনামে গার্ডিয়ানের করা নিউজটি-
Click This Link

আগ্রহীরা BRT (Bus Rapid Transit) সম্পর্কে বিস্তারিত জানতে উইকিতে উঁকি দিতে পারেন- http://en.wikipedia.org/wiki/Bus_rapid_transit

এসম্পর্কে আরো বেশ কিছু ওয়েব লিংক শেয়ার করলাম-
Click This Link

http://www.gobrt.org/VirginiaHOTLanes.html

Click This Link

http://ideas.4brad.com/node/502

কিছু কিছু সাইটে গেলে আপনি রাস্তার নাম / রুট নাম্বার সহ তথ্য পাবেন যেখানে একজন দু'জন নিয়ে চলাচল করা গাড়িগুলোকে যেতে দেয়া হয় না।


আমাদের প্রতিভাবান ব্লগার বৃন্দ হয়তো এই বিষয়ে কিছুই জানেন না... কোন বিষয়ে না জেনে ফাল দেয়াটা দৃষ্টিকটু! তাদেরকে বলবো, না জেনে এত আনন্দিত হওয়ার কিছু নেই। ওয়েবে এই সংক্রান্ত অনেক তথ্য রয়েছে... মন দিয়ে পড়ুন.. জানুন.. জানার কোন শেষ নাই! কুয়োর ব্যাঙ হয়ে আর কতকাল!!
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৪
৩৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×