আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

প্রসঙ্গ শাহী মির্জা: পস্তানোর আগেই আমাদের যা ভাবা উচিত...

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১০

শেয়ারঃ
0 4 0

আশা করেছিলাম রাগিব ভাই এই বিষয়ে একটা বিস্তারিত পোস্ট দিবে.. যতদুর জানি সিকিউরিটি নিয়েই উনার কাজকর্ম! যাই হোক, আমি টেকনিক্যাল সাইড নিয়ে বক বক করে সবার মাথা ধরানোর চেষ্টা করবো না.. বরং এর সামাজিক দিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

আমাদের মিডিয়ার অজ্ঞানতার কারণেই হোক আর বাংলাদেশে এই বিষয়টা নতুন হওয়ার কারণেই হোক, শাহী মির্জার বিষয়ে বেশ ভুল প্রচারণা চলছে। এই ভুল প্রচারনাটা কিরকম তা বুঝতে হলে আপনাকে ইন্টারেনেট ক্রাইমগুলো নিয়ে হালকা পাতলা পড়াশোনা করতে হবে। প্রথমেই জেনে রাখতে হবে হ্যাকার মানেই কিন্তু ক্রিমিনাল নয়! হ্যাকার কয়েক ধরনের রয়েছে। এর ভেতরে একটি গ্রুপকে বলা হয় white hat hacker .. এঁরা সত্যিকার অর্থেই সিকিউরিটি সম্পর্কে অনেক জানেন। পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠানের সিকিউরিটির দায়িত্ব পালনের পাশাপাশি এঁরা বিভিন্ন রকম সিকিউরিটি ফাঁক ফোকর বের করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানিয়ে উপকৃত করেন। এদেরকে অনেকে ethical hacker হিসেবে চিনে থাকে। কম্পিউটার জগতে এঁদেরকে শ্রদ্ধার চোখেই দেখা হয়।

হ্যাকিং রিলেটেড এরকম আরো অনেকগুলো ভাগ রয়েছে...
White hat,
A white hat hacker breaks security for altruistic or at least non-malicious reasons.

Grey hat,
A grey hat hacker is a hacker of ambiguous ethics and/or borderline legality, often frankly admitted.

Blue Hat,
A blue hat hacker is someone outside computer security consulting firms that are used to bug test a system prior to its launch, looking for exploits so they can be closed. Microsoft also uses the term BlueHat to represent a series of security briefing events.

Black Hat,
A black hat hacker is someone who subverts computer security without authorization or who uses technology (usually a computer or the Internet) for terrorism, vandalism (malicious destruction), credit card fraud, identity theft, intellectual property theft, or many other types of crime. This can mean taking control of a remote computer through a network, or software cracking.

Cyberterrorist,
A Cyberterrorist is someone who uses technology to commit terrorism. Their intentions are to cause harm to social, ideological, religious, political, or governmental establishments. For example, a cyberterrorist may attempt to shut down a city's electricity or cause malfunctions at a nuclear power plant. This can also be seen when two countries are at war with each other.

Script kiddie,
A script kiddie is a person, usually not an expert in computer security, who breaks into computer systems by using pre-packaged automated tools written by others.

Hacktivist
A hacktivist is a hacker who utilizes technology to announce a political message. Web vandalism is not necessarily hacktivism.
সূত্র: উইকিপিডিয়া

এই সবগুলো গ্রুপ নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। তারচেয়ে উইকিতে বা গুগলে সার্চ করে জেনে নিতে পারেন। তবে আমাদের আলোচনার বিষয় হলো শাহী মির্জার হ্যাকিং! সে এই গ্রুপগুলোর ভেতরে কোনটি?

আপনি যদি এই লাইনে মোটামুটি কিছু জেনে থাকেন, তাহলে আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে শাহী মির্জা আসলে কোন গ্রুপে পড়ে। আমার দৃষ্টিতে শাহী মির্জা একজন Script kiddieScript kiddie সম্পর্কে বিস্তারিত জানতে উইকিতে উঁকি মারতে পারেন বা গুগলের শরণাপন্ন হতে পারেন। তবে অল্প কথায় বলতে গেলে বলা যায় Script kiddie-রা অন্যের তৈরি করা হ্যাকিং টুল বা স্ক্রিপ্ট ব্যবহার করে মানুষকে হ্যাক করে থাকে। কম্পিউটার নেটওয়ার্ক বা সিকিউরিটি সম্পর্কে নূন্যতম জ্ঞান না নিয়েই যেকেউ Script kiddie হতে পারে। ছোট একটা উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টা কিছুটা পরিষ্কার হবে। কিছুদিন আগে আমি একটি আইপি স্ক্যানিং টুল নিয়ে লিখেছিলাম। ঐ টুলটি দিয়ে আপনি আপনার লোকাল নেটওয়ার্কে স্ক্যান দিয়ে সকল চালু মেশিনের আইপির পাশাপাশি আরে বেশ গুরুত্বপূর্ণ (যেমন ওপেন পোর্ট, রানিং সার্ভিস ইত্যাদি) কিছু তথ্য জানতে পারবেন। আপনার যদি পোর্ট, সার্ভিস বা নেটওয়ার্ক সম্পর্কে সামান্য ধারনা নাও থাকে, তবুও আপনি কারো কারো পিসিতে(বিশেষ করে যাদের এডমিন পাসওয়ার্ড থাকে না) সরাসরি ঢুকে যেতে পারবেন ঐ টুল ব্যবহার করে। এমনকি কারো পাসওয়ার্ড ভাঙার জন্য Brute force attack ও চালিয়ে দিতে পারবেন... একদম নেটওয়ার্ক বা সিকিউরিটি সম্পর্কে ধারণা ছাড়াই।

এখন কথা হলো এই Script kiddie-দের আপনি কতটুকু পাত্তা দিবেন? এদেরকে সিকিউরিটি এক্সপার্টের মনে করাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে? আপনার হয়তো মনে হতে পারে যে এদেরকে সিকিউরিটি এক্সপার্ট ভাবলেই কি, আবার না ভাবলেই কি.. কিছু যায় আসে কিনা? আমি বলবো অবশ্যই যায় আসে... আজকে একজন Script kiddie-কে অবুঝ মিডিয়া ও নন-টেকিরা পাত্তা দিয়ে মাথায় তুলে নাচলে এই লাইনে অন্যরা আরো বেশী উৎসাহী হবে। প্রকৃত হ্যাকারদের সংখ্যার চাইতে ইন্টারনেট জগতে এই Script kiddie-র সংখ্যা অনেক বেশী। না বুঝে Script kiddie-দের বড় কিছু মনে করা বা মিডিয়া তুলে ধরা অন্যদের Script kiddie হতেই উৎসাহী করে থাকে। এর ফল পায় সাধারণ মানুষ... Script kiddie'রা সাধারণত বড় ধরনের সিকিউরিটি ব্রেকিং করতে না পেরে সাধারণ মানুষদের জ্বালিয়ে মারে... সুতরাং Script kiddie-দের না বুঝে উৎসাহ দিবেন না...

শাহী মির্জার মত Script kiddie-দের "না" বলুন।

বি:দ্র: মিডিয়ার পাশাপাশি অনেকেই দেখলাম শাহী মির্জাকে মহান বানানোর চেষ্টা করছে.. না বুঝে এধরনের প্রচারনা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতির কারণ হতে পারে ভেবে এই লেখা... লেখা ছোট রাখা এবং সময়ের অভাবে হয়তো পরিষ্কার করে বুঝানো গেল না.. তবে যারা আরো ভাল বুঝেন বিষয়টি, তাদের এই বিষয়ে প্রচারণা চালালো উচিত বলে মনে করি।
---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

একই সাথে প্রজন্ম ফোরাম , আমাদের প্রযুক্তি, টেক টিউনস এবং ব্যক্তিগত ব্লগে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): computernetworkhackingscript kiddieশাহী মির্জা ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৭
একজন ব্লগার বলেছেন: তা মির্জার উপর চেতলেন কেন হঠাৎ করে? ভোটার লিস্টি কি বানানো শেষ? চাকরী কি এখনো আছে? আপনার ভিতর কি কোন ক্ষোভ কাজ করছে?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: শাহী মির্জার উপরে ক্ষোভ থাকলে তাকে আরো হ্যাকার প্রমাণ করাই ভাল বুদ্ধি। কারণ এদেশে হ্যাকারদের মেধার মূল্যায়ণ হওয়া তো দুরের কথা, উলটো শাস্তিটাই বেশী হয়ে যাবে... শাহী মির্জাকে হ্যাকার হিসেবে প্রচার করে বরং তার আরো ক্ষতি করা হচ্ছে.. সেই সাথে অন্যদের Script kiddie হতে উৎসাহীত করছে।


লেখা ভাল করে না পড়ে মন্তব্য করলে খুব বিরক্ত লাগে!

২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৯
একজন ব্লগার বলেছেন: আমার ধারনা আপনি নিজেও একজন ইসক্রিপ্ট কিডি।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: হ্যাকার হওয়ার মত যথেষ্ট সময় এখন আর নেই... শুধু নিজেকে রক্ষা করার জন্য সিকিউরিটি বিষয়ক যতটুকু জানার দরকার সেটুকু জানার চেষ্টা করি। আমাকে Script kiddie মনে হওয়ার কারণ কি?

৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২২
বিডি আইডল বলেছেন: অনুৎসাহিত করারও কিছু দেখি না....এ ধরনের হ্যাকাররা এগিয়ে আসলে আখেরে আমাদের তথ্য প্রযুক্তি নিয়েই লাভ হবে...সিকিউরিটি নিয়ে সবাই ভাববে...অনেকে ব্যবসা/সার্ভিস খুলে বসবে..হ্যাকাররা তাদের কাজে আরো ভালো হবে...তারাও প্রথম গ্রুপের মত ব্যবসা খুলবে..লাভই লাভ...

আর আমাদের ৯৯.৯৯% ভাগই যেখানে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে সেখানে তো আরো সুবিধা
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২১

লেখক বলেছেন: Script kiddie দের উৎপাত সম্পর্কে আপনার সামান্য ধারনা থাকলেও এই কথা বলতেন না... এদের মূল টার্গেট হয় সাধারণ পাবলিক... দেখবেন কিছুদিন পর পর ছোট ছোট সাইটের বারোটা বাজিয়ে দিয়ে যায় কিছু লোক। ব্লগের আমিনুল ইসলাম নামে ছোট ছেলেটার সাইটেও এরকম একজন আক্রমন করেছিলো... এসবকে উৎসাহ দেয়ার কিছু দেখি না আমি!

৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩১
সুন্দর সমর বলেছেন: তথ্য সমৃ্দ্ধ সুপাঠ্য পোস্টের জন্য ধন্যবাদ। +++++++
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৩
েক আিম বলেছেন: সুন্দর পোষ্ট ধন্যবাদ আলোচনার জন্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
বাংলাদেশ বলেছেন: সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। তবে আরো বিস্তারিত লিখতে পারতেন। সবার উপকার হতো। যদিও যার জানার দরকার সে জেনে নিতে পারবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: যতটুকু বলেছি.. মূল বিষয়টা পরিষ্কার করার জন্য মনে হয় যথেষ্ট... আমি মূলত টেকনিক্যাল বিষয় এড়িয়ে সামাজিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। আপনার এই বিষয়ে জানাশোনা থাকলে পোস্ট করে ফেলুন... মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৫
কিসলু বলেছেন: মির্জাকে ঠিকমতো প‌্যাদানি দেয়া উচিত । এব্যাপারে মিডিয়া আবেগতাড়িত না হলেই ভাল হয়। এই স্ক্রীপ্টবাজদের জ্ঞান আসলে খুব একটা বেশী নয় । সিকিউরিটির দুয়েকটা দিক সম্পর্কে জেনেই মনে করে অনেককিছু জেনে গেছে । মির্জাকে ঠিকমতো প‌্যাদানি না দিলে ছোট ছোট পুলাপানরা এসব স্ক্রীপ্ট চালাতে আরো উৎসাহী হবে ।
৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
ত্রিভুজ বলেছেন:

@কিসলু
আপনার সাথে একমত... আমার মূল বক্তব্যটাও এটা ছিলো। তবে প্রথমবার হিসেবে ছেলেকে প‌্যাদানী না দিয়ে অন্য কোনধরনের শাস্তি দেয়া উচিত.. তবে শাস্তিটা যেন তার ভবিষ্যত জীবনের জন্য খারাপ না হয়.. শত হলেও একটা অপ্রাপ্তবয়স্ক বালক (হ্যাকিং বিষয়ক তার আচরণের জন্য অপ্রাপ্তবয়স্ক বললাম)। আর মিডিয়ার উচিত বিষয়টা ক্লিয়ার করে হিরোইজমটা নষ্ট করে দেয়া... সবচেয়ে ভাল হয় এই বিষয়ে নীরব থাকলে.. এটা নিয়ে যতই জল ঘোল করা হবে, ততই ভবিষ্যত প্রজন্মের এই ধরনের অপরাধ প্রবনতা বাড়বে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
আশাবাদী!! বলেছেন: একমত হয়েও হতে পারলাম না। এথিক্যাল হ্যাকিং স্বীকৃত হলেও অনৈতিক সকল ধরনের হ্যাকিং অনুৎসাহিত করা উচিত। কেবল স্ক্রিপ্ট কিডি নিয়ে বলেই লাভ নেই।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন:

এথিক্যাল হ্যাকিং না থাকলেও ব্লাক হ্যাট হ্যাকাররা থাকবে.. এবং ক্ষতি যা করার করেই যাবে.. বরং এথিক্যাল হ্যাকাররা থাকাতেই স্বস্তি... আপনি এই বিষয়টি নিয়ে ওয়েবে একটু ভাল করে সার্চ করে দেখতে পারেন... white hat hacker-দের বিষয়ে ভাল ভাবে জানলে এঁদেরকে শ্রদ্ধা না করে পারবেন না।

আর এখানে শুধু স্ক্রিপ্ট কিডি বলেছি কারণ আপাতত আমাদের মূল সমস্যা কিছু স্ক্রিপ্ট কিডি-কে নিয়ে।

১০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৭
ফারহান দাউদ বলেছেন: শাহী মির্জা স্ক্রিপ্ট কিডি হয়া থাকলে সবার আগে কালা মামুদের আইটি উইংরে গাছে ঝুলায়া পিটানি দরকার,এমন ওয়েবসাইট বানাইসে যে পোলাপানও সিকিউরিটি ব্রেক করে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: হুমম... আমাদের এখানে ওয়েব ডেভেলপমেন্ট মানেই ফ্রি সিএমএস কে কাস্টমাইজ করে সাইট বানানো.. সরকারী বেশীর ভাগ সাইটই এরকম ফ্রি সিএমএস দিয়ে করা.. (বিশেষ করে জুমলা দিয়ে)।.... হ্যাক হওয়াটাই তো স্বাভাবিক....

১১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৮
বিবেক সত্যি বলেছেন: শাহী মির্জাদের না বললাম.... ঠিক আছে...

কিন্তু র্যাবের ওয়েবসাইট হ্যাক করে এর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারার কারনে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ... সে তো কোন ক্ষতি করেনি কিংবা করার চেষ্টাও করেনি...
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: চোখে আঙুল দিয়ে দেখানোর আরো পদ্ধতি আছে... সে যেটা করেছে সেটার ভেতরে একটা হিরোইজম আছে.. এটা ক্ষতিকর। এখন তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেয়া মানে ভবিষ্যতে এরকম ডজনে ডজনে গ্রুপ সৃষ্টি করার পেছনে ইন্ধন যোগানো... এর ফলাফল খুবই খারাপ! অন্তত হ্যাকিং জগতের অতীত ইতিহাস তাই বলে...

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: থ্যাংকস..

১৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
অ্যামাটার বলেছেন: অনেক ধন্যবাদ নতুন কিছু তথ্যের জন্য, হ্যাকারদের যে এতগুলো ক্যাটাগরি আছে তা জানতাম না, আর শাহী মির্জার ব্যাপারটা প্রথমথেকেই আমারকাছে একটা দুষ্টুমি ছাড়া আর কিছুই মনে হয় নি, যদিও সাম.ইন-এর ৯৯% ব্লগার-ই মির্জাকে এখন বিশাল এক প্রতিভাবান মেধাবী প্রমানে ব্যাস্ত!!

(হায়! অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, তা আবার প্রমাণ হল;))
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: সাম.ইনের নয় শুধু.. আমাদের পত্রিকাওয়ালারা.. এমনকি কিছু কিছু বিশেষজ্ঞের মতামতও দেখেও মনে হলো তারা বিষয়টা ধরতে পারেনি... সাম.ইনের নন-টেকি সাধারন মানুষ তো ভুল বুঝতেই পারে....

মন্তব্যের জন্য ধন্যবাদ অ্যামাটার.. দাবা টিউটোরিয়ালের কি অবস্থা? নিয়মিত লিখছো না কেন? আমি গ্রুপেটা নিয়ে পোস্ট দেব ভাবছি এদিকে...

১৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৪
তারিক টুকু বলেছেন: সত্যিই ভালো পোস্ট। প্রিয়তে রাখলাম
১৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১১
লুলুপাগলা বলেছেন: ধন্যবাদ ত্রিভূজ ভাই, অনেক কিছু জানলাম।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ...

১৭. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩২
চিটি (হামিদা রহমান) বলেছেন: নতুন কিছু জানলাম, ধন্যবাদ আপনাকে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: আপনাকেও...

১৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
অ্যামাটার বলেছেন: হুমম...দাবা টিউটোরিাল আসবে...
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫০

লেখক বলেছেন: হুমম... গুড..

১৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১০
ইউনুস খান বলেছেন: ইন্টারনেট সিকিউরিটি, ওয়েবসাইট, বা হ্যাকিং সম্পর্কে অনেকেই না জেনে অনেক কিছু বলেছে আবার অনেকেই বলেবে তাতে মন খারাপের কিছু নেই।

আর আমার মনে হয় শাহীকে ছেড়ে দেওয়ায় উচিৎ। কারন হলো সে অন্যায় করলেও একটা ফাঁক দেখিয়ে দিতে পেরেছে।

আর ঐ সব সরকারী কর্মকর্তাদের জুটা পেটা করা উচিৎ যারা টু-পাইস কমিশনে এইসব গুরুত্ব পূর্ণ সাইট গুলো যাকে খুশী তাকে দিয়ে করাইয়া ফেলে। কিছুদিন আগে সরকারী একটা Existing সাইটকে codeigniter দিয়া করতে গিয়া দেখি ঐ সাইটের সিকিউরিটির বাজে অবস্থা।

তবে এখন সময় এসেছে সরকারের টনক নড়ার।
২১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১০
ঠুনকো বলেছেন: অ্যামাটার, আপনাকে কে এই তথ্য দিলো যে সাম ইন এর ৯৯% ব্লগার শাহী মির্জাকে এখন বিশাল প্রতিভাবান মেধাবী ভাবছেন ?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: আপনি এই বিষয়ে গত কয়েকদিনে হয়ে যাওয়া ব্লগের বেশ কিছু পোস্ট আর মন্তব্য দেখতে পারেন... একটা উদাহরণ হলো এই পোস্টটা- Click This Link

২২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫১
শফিউল আলম ইমন বলেছেন: হায় হায় আমি তো এই পোলারে আরো ট্যালেন্ট ভাবতেছিলাম।:)
যাক বেশ কিছু জানতে পারলাম। জানানোর জন্য ধন্যবাদ। আমি এ বিষয়ে খুব একটা জানি না।:( কেন জানি জানতে ইচ্ছে ও হয় না। আইটি কিংবা কম্পিউটিং রিলেটেড ব্যাপার স্যাপর বেশ বোরিং লাগে।:)
আমি বরং গ্লোবাল বিজনেস ইস্যুতে আপটুডেট বলা চলে কিংবা হওয়ার চেষ্টা রাখি।:)

তবে, আমার মনে হয় এ ছেলেরে লঘু পাপে গুরু দন্ড দেওয়াটা উচিত হবে না। যে দেশে মিলিয়ন মিলিয়ন টাকা চুরি করে শাস্তি পায় না সেখানে এ তো কোন অপরাধঐ করেনি।
আর এমনিতে‌ মাথামোটা র‌্যাবদের সহ্য করতে পারিনা। ক্রসফায়ার কখনো সমর্থন করিনা বলেই হয়তো।
শেষ কথা হলো ছেলেটার উদ্দেশ্য কি ছিল জানা দরকার।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: র‌্যাবদের সহ্য করতে পারেননা বলে হ্যাকিংয়ের পক্ষে কথা বলা কি উচিত হবে? উদ্দেশ্য যে ভাল এটা কি করে বলছেন? এই কাজ তো সে একবার করেনি.. বা অল্পকিছুদিন ধরে করছে না... এসবের পক্ষে কথা বলা মানে এরকম আরো হাজার হাজার গ্রুপের বীজ বপন করা... এর ফল সবাইকেই পেতে হতে পারে...

২৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০০
আরিফ থেকে আনা বলেছেন: একবার ভাবুনতো যদি বাইরের দেশের কোন Script kiddie যদি এই কাজটা করত, তখন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি কিরকম হত? সবাই জানত যে বাংলাদেশ নামের দেশটার একটা এলিট ফোর্সের ওয়েবসাইট হ্যাক করতে আন্ডা বাচ্চা হ্যাকারও লাগে না, সামান্য Script kiddie দিয়েই কাজ সেরে ফেলা যায়।

সেই তুলনায় এই শাহী মির্জা সাইট হ্যাক করে সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিনিময়ে সে কোন টাকা দাবী করেনি, কিংবা ভার্চুয়ালি লুকানোর চেষ্টাও করেনি। কারন সে অবশ্যই জানত যে শাহী মির্জা দিয়ে গুগলিং করলে তার অনেক তথ্যই বের হয়ে আসতে পারে , যেমনি ত্রিভুজ দিয়ে গুগলিং করলে আপনার সম্পর্কে আসবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: দেশের কোন Script kiddie যদি এই কাজটা করত, তখন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি কিরকম হত?....


হ্যাকাররা সাইট হ্যাক করলে কোন দেশের ভাবমূর্তির কিছু হয় বলে কোনদিন শুনিনি... আমেরিকার বাইরে বসে পেন্টাগনও হ্যাক করেছে অনেকে... তাই বলে আমেরিকার কি ভাবমূর্তি নষ্ট হয়েছে?

আপনারা যে বিষয়টা বুঝতে পারছেন না সেটা হলো এধরনের ঘটনাকে প্রশ্রয় দেয়া মানে এধরনের আরো অনেক হ্যাকারের জন্ম দেয়া... যার পরিনতি ভাল হয়না বলেই সবাই জানে.. (শুধু অবুঝ বাঙালীরা বাদে... )...

২৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩০
মাহবুবা আখতার বলেছেন:
এইসব ব্ল্যাক, ব্লু, গ্রে, হোয়াইট শ্রেণীবিভাগ জেনে আমার মুখ মোটামুটি হা!
অনেক কিছু জানা গেল। আর মনে হইল-
বেচারী শাহী kiddie :(.....
বাচ্চা পোলাপাইন মানুষ কি করতে কি করেছে...... এখন জেলের ভাত খাবে। আহা রে.......
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: হুমম. .. তবে খুব বড় ধরনের শাস্তি না দেয়াই উচিত হবে... খুব বিশ্বস্ত একটা সূত্র থেকে জেনেছি দোষ প্রমাণীত হলে শাহীর খবর আছে... দোষতো প্রায় প্রমাণীত...

সত্যিকার হ্যাকার হলে তাও শাস্তি ভোগের পর ভাল কোথাও জব পেয়ে যেতো... এখন আম-ছালা দু'টোই যাবে...বেচারা...

২৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬
মইন বলেছেন: শাহী ভাইয়ের জনপ্রিয়তা দেইখ্যা আমিও একখান হ্যাক করিছ।
দেখেন এইখানে: Click This Link
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: আপনার সেন্স অব হিউমার ভাল... পোস্টে + দিয়ে এসেছি..

২৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
নিরক্ষর বলেছেন: উপকারী পোস্ট। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৭. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
একবাল হুসেন বলেছেন: এই লেখাটা দিয়ে আপনার কলমের সাথে পরিচয় হলো।

আমি আপনার সাথে একমত।

ধন্যবাদ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।

২৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০১
সরপ বলেছেন: এই লেখাটা দিয়ে আপনার যুক্তিসমৃদ্ধ কলমের সাথে পরিচয় হল। আমি আপনার সাথে একমত। সুন্দর পোষ্ট। ধন্যবাদ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ সরপ।

২৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৫
~টক্স~ বলেছেন: হ্যাকার ভাইদের নিয়ে অনেক কিছু শিখলাম, ধন্যবাদ ত্রিভুজ ভাই।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম সম্ভবত...

৩০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৬
পথিক!!!!!!! বলেছেন: কিছু জ্ঞান বাড়ল ..হ্যাকার বিষয়ক...
এই জন্য তেমাকে ধন্যবাদ

তবে শাহী মির্জা কোন গ্রুপে পড়ে এইটা নিশ্চিত হইয়া বললা কেমন করে?

৩১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
ত্রিভুজ বলেছেন: নিশ্চিত হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে.. মূলত শাহী মির্জার অতীত একটিভিটিস দেখে নিশ্চিত হয়েছি... কিভাবে সেটা বুঝাতে গেলে আলাদা একটা বিশাল পোস্ট দিতে হবে.. আপাতত ধরে নিন অভিজ্ঞতা থেকে বলেছি... তবে আমি প্রায় শতভাগ নিশ্চিত হয়েই বলেছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৯
অবকাশ বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

৩৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৭
চন্দন বলেছেন: ভালো পোস্ট
৩৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪২
ইকরু বলেছেন: বস আপনি কিছু করে েদখান
৩৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫০
ইকরু বলেছেন: শাহীকে ধন্যবাদ
৩৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৩
ইউনুস খান বলেছেন: আলৌলিক যতসব ভৌতিকতা লিখাটা শেষ করেছি। এইখানে লিংক দেওয়ার কারন ১ম পর্ব পড়ে সবটা পড়ার আগ্রহ দেখাইছিলেন।

Click This Link

Click This Link
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: লিংক রেখে যাওয়ার জন্য ধন্যবাদ... সময় করে পড়বো...

৩৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
চাচামিঞা বলেছেন: দুইদিন বসে আপনার লেখার পক্ষে ও বিপক্ষের মন্তব্য গুলো দেখলাম......বেশ ইন্টারেস্টিং......যাই হোক Script kiddie বিষয়টা মোটেও বিষাল কোনো ব্যাপার না, বরং Script তৈরী করাটাই ব্যাপার। আমাদের শাহী মির্জা যদি নিজের Script দিয়ে হ্যাক করে থেকে, তাহলে বলতে হবে তার মাথায় অবশ্যই উল্লখ যোগ্য পরিমান মাল মসল্লা আছে, আদার ওয়াই রেডিমেই স্ক্রীপ্টদিয়েতো অনেকেই অনেক কিছু করতে পারে.........এই ধরনের হ্যাকাররা আসলে সমাজের জন্য ক্ষতি কারক........আমি নিজেও গত বছর ক্ষতির সম্মুখীন হয়েছি।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: মির্জার কাজকর্মের প‌্যাটার্ন এবং RAB কে দেয়া স্বীকারোক্তি এবং তার কিছু বক্তব্য থেকেই বুঝা যায় সে সিকিউরিটি সম্পর্কে বিশেষ কিছু জানে না।


এই ধরনের হ্যাকাররা যে সমাজের জন্য ক্ষতি কারক.. এটা এখন পর্যন্ত অনেকেই বুঝতে পারছে না... হ্যাকিং নিয়ে পশ্চিমা বিশ্বের এতশত খারাপ অভিজ্ঞতার পরেও...

৩৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
ময়না কাঁটা বলেছেন: বিশাআআআল পোস্ট!! কি যে বুঝলাম বুঝতেসি না #:-S
৪০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৮
ত্রিভুজ বলেছেন: না বুঝলে তো ঝামেলা মিটে গেল... যত কম বুঝবেন, জীবন তত সুন্দর হবে... :)
৪১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০০
অবকাশ বলেছেন: ত্রিভুজ ভাই, আপনি এই লেখাটি পড়ুন, http://www.sachalayatan.com/mahbub/18125
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৫

লেখক বলেছেন: দেখেছিলাম.. ধন্যবাদ।

৪২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: দেরীতে এই পোস্টটা চোখে পড়ল ।
শাহীকে নিয়ে আগেই কমেন্ট করেছি ব্লগার "মানুষ" এর ব্লগে
Click This Link

সেটি কপি পেস্ট করে দিলাম :

.........................................................................................
মেহরাব শাহরিয়ার বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: কি যে বলি ,
কাজটা ভালো লাগে নাই আমারও , আবার .........

এবার একটু খুলে বলি :

একটা নিয়ম দাঁড়িয়ে গেছে বাংলাদেশে , যত বড় অপরাধই যে করুক , আইন তার টিকি টাও ছুঁতে পারবে না । কতটা অরাজক পরিস্থিতি ভাবা যায় ?

হাজারটা অপরাধের পর যুক্ত নতুন মাত্রার অপরাধ হল সাইবার ক্রাইম , অন্তত বাংলাদেশের বেলায় নতুন । এবার কি সেটার বিসমিল্লাহও অপরাধীকে ফুলের মালা দিয়ে বরণ করে শুরু হবে ?

বাংলাদেশের যে পরিস্থিতি , তাতে শাহীর বড় কোন শাস্তি আমি চাই না , কিন্তু একটা দৃষ্টান্ত চাই । সাইবার অপরাধ আগামী কয়েক বছরের মাঝে বাংলাদেশেও বড়ধরণের অপরাধের ক্ষেত্র হয়ে উঠতেই পারে ।

শাহীকে মিডিয়াতে নিষ্পাপ দেখানো হচ্ছে , সেটার সাথে আমি মোটেও একমত না , তার গত দুই বছরের কর্মকান্ডই তার স্বাক্ষ্য দেবে ।

আর তাকে প্রতিভাবান বলতেও আমি রাজি না , তার আগে নিশ্চিত হতে হবে আসলেই সে প্রতিভাবান কিনা । বাংলাদেশে ওয়েবসাইটগুলোর যে সিকিউরিটি , তাতে নেট থেকে হ্যাকিং টিউটোরিয়াল ডাউনলোড করে যে কারও পক্ষেই হ্যাকিং করা অসম্ভব না ।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২১

লেখক বলেছেন: "সাইবার অপরাধ আগামী কয়েক বছরের মাঝে বাংলাদেশেও বড়ধরণের অপরাধের ক্ষেত্র হয়ে উঠতেই পারে ।..."... হ্যাঁ, এই আশংকাটা প্রবল..


আমি একটা নতুন বিষয় নিয়ে ভাবছি... আমরা তথ্য-প্রযুক্তির জগতে এখনো শিশু প্রায়। এখন আমাদের বেড়ে ওঠার সময়। এই বেড়ে ওঠাতে একের পর এক বাঁধা পাচ্ছি আমরা। সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে সরকারের বিশেষ বিশেষ মহলকে খুশি করার অদ্ভুত প্রচেষ্টাও চোখে পড়ছে। সাইবার ক্রাইমটাও সেই ধারাবাহিকতাতেই আসছে বলে আমার মনে হয়। বিশেষ করে আমাদের এখানে বিকাশমান তথ্যপ্রযুক্তিকে বাঁধাগ্রস্থ করার জন্য হলেও এখানে সাইবার ক্রাইমকে উৎসাহ দেয়া হতে পারে... নতুবা শাহী মির্জাকে মাথায় নিয়ে এত নাচার কিছু দেখি না...

এদেশের সাইবার ক্রাইমের কোন বীজ বপন করতে দেয়া উচিত হবে না সরকারের ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মেহরাব।

৪৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ ভুডুল।
৪৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২২
সোনালীডানা বলেছেন: ভাল লাগল ত্রিভুজ ভায়া....... +
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...

৪৬. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভাল লাগল পোস্ট। দেরীতে হলেও পড়লাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪০

লেখক বলেছেন: থ্যাংকস...

৪৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
আহমেদ চঞ্চল বলেছেন: ত্রিভুজ ভাই,
ধন্যবাদ, উম্মাদনার বাজারে এরকম একটা solid লেখা প্রকাশের জন্য ।
৪৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ আহমেদ চঞ্চল...
৪৯. ১৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৬
ডট কম ০০৯ বলেছেন: আমি তো ভাবিতেছিলাম শাহী ভাই কারাগার হইতে বাহির হইলে একটা গ্রুপ খুলিব
হ্যাকার বাংলাদেশ নামে।

ত্রিভুজ ভাই আপনি তো আমাকে পিছাইয়া দিলেন।
৫০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০১
কামরুল৯৯ বলেছেন: খুব ভালো লাগলো আপনার লেখা অসাধারন আসলে আমি এই পোস্টের আগে ধারনা করতাম শাহি মিজর্া অনেক বড় কাজ করে ফেলেছে অনেক জ্ঞানি ।কিন্তু এখন মনে হচ্ছে আসলে ব্যাপারটা এমন না।

 

মোট সময় লেগেছে ১.১২৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ