আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ঈদ স্পেশাল: ঈদে বাড়ি গেলেও কাছে থাকুন, সবসময়!

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫০

শেয়ারঃ
0 0

অনেকেই ঈদ উপলক্ষ্যে বাড়ি চলে যাচ্ছেন। তারা হয়তো ইন্টারনেটে থাকা বন্ধুদের মিস করবেন। কিন্তু আপনি কি জানেন সামান্য কিছু টাকা খরচ করলেই আপনি সারাক্ষন আপনার নেটের বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারেন? এর জন্য আপনাকে মোবাইলের উপযোগী ম্যাসেঞ্জার সার্ভিসগুলো সেটাপ করে নিতে হবে। এরকম কিছু ম্যাসেঞ্জার সার্ভিস কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে অল্প কথায় বলার চেষ্টা করবো-

এর জন্য আপনাকে যা যা করতে হবে-
১) আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন একটিভ করে নিন।
২) প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নিন।

১) মোবাইলের ইন্টারনেট কানেকশন একটিভ করা
এর জন্য আপনার ফোন কোম্পানীর সাপোর্টে কল করে জেনে নিতে পারেন। গ্রামীন ফোনের ক্ষেত্রে কাষ্টমার ম্যানেজারদের বললেই আপনার জন্য প্রয়োজনীয় সেটিংসগুলো পাঠিয়ে দিবে।

২) প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নিন।
ক) mig33
মিগ-৩৩ এর ব্যবহার অনেকেই জানেন। এটি দিয়ে একই সাথে ইয়াহু/এমএসএন/জিটকে লগইন করে চ্যাট করা যায়। তবে এর সার্ভিস মান ততটা উন্নত নয়। তবু যারা মিগ-৩৩ ব্যবহার করতে চান তারা নিচের লিংকে গিয়ে সেটা করে নিন। এর জন্য আপনাকে মিগ-৩৩ এ একটি একাউন্ট থাকতে হবে। আপনার পিসি থেকেই একাউন্টটি করে নিতে পারেন
লিংক: http://www.mig33.com

খ) Yamee
মোবাইল থেকে ইয়াহু ম্যাসেঞ্জারে লগইন করার জন্য এটি আমার দেখা সেরা সফটওয়্যার। এটিতে ইয়াহুর জনপ্রিয় ইমোটিকন ব্যবহার করা যায়.. এমনকি BUZZ ও দেয়া সম্ভব। এতে অফলাইন ম্যাসেজ পড়ার ব্যবস্থাও রয়েছে। সফটওয়্যারটি পিসি থেকে ডাউনলোড করে ফোনে কপি করে নিন অথভা সরাসরি ফোন থেকে ডাউনলোড করুন-
ডাউনলোডের সহজ লিংক এখানে: http://wap.trivuz.com/soft/



গ) Talkonaut
জিটক ব্যবহারের জন্য এই সফটওয়্যারটি আমার কাছে সবচেয়ে বেশী কাজের মনে হয়। এটি কানেক্ট হওয়ার সময় ১-২ কেবি ব্যবহার করে। তার মানে আপনি ৩-৪ পয়সা খরচ করেই আপনার বন্ধুদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। ডাউনলোড করে লগইন করে দেখুন.. ভাল লাগবে আশা করি।
ডাউনলোডের সহজ লিংক এখানে: http://wap.trivuz.com/soft/

** এর সাপোর্টেড ফোনগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন
Talkonaut এর অফিসিয়াল সাইট: http://www.talkonaut.com

এই সফটওয়্যারগুলো দিয়ে ম্যাসেঞ্জারে কথা বলার সময় প্রতি কিলোবাইট ২ পয়সা হিসেবে কাটবে। সুতরাং একটি এসএমএক কিলোবাইট মানে ১০২৪ টি ক্যারেক্টার। সুতরাং একটি SMS-এর টাকা দিয়ে মোটামুটি সব বন্ধুদেরই শুভেচ্ছা জানিয়ে ফেলতে পারবেন....

আরো কিছু সার্ভিস....
* ebuddy.com
এই চমৎকার ওয়েব বেজড সার্ভিসটি ব্যবাহর করে আপনি মোবাইল থেকে MSN, AIM, Yahoo, GTalk, MySpace, ICQ, Facebook ইত্যাদি একসেস করতে পারবেন। তবে এটি কি পরিমান টাকা কাটবে সে সম্পর্কে আমার ধারনা নেই। ব্লগার 'নিঃসঙ্গ'-এর মন্তব্য থেকে তুলে দিলাম লিংকটি।

* google.com/mobile
গুগলের এই অসাধারণ সার্ভিসটি ব্যবাহর করে আপনি মোবাইল থেকে সরাসরি জিমেইলে লগইন করে মেইল করা/ রিপ্লাই ইত্যাদি করতে পারবেন। এর জন্য আপনাকে জিমেইলের মোবাইল ক্লায়েন্টটি ডাউনলোড করে নিতে হবে। মোবাইল থেকে gmail.com এ সরাসরি ঢুকে গেলেও আপনি ডাউনলোডের লিংক পেয়ে যাবেন। আপনার সেটে বাংলা সাপোর্ট থাকলে এটি থেকে বাংলা মেইলও চেক করা যাবে। তবে এটি প্রচুর কিলোবাইট খরচ করে বিধায় নিজ দায়িত্বে ব্যবহার করবেন।



সবাইকে অগ্রিম ঈদ মোবারক।

--
কম্পিউটার ও mobilysis গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মোবাইলচ্যাটিংম্যাসেঞ্জার ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৭
নাজমুল। বলেছেন: আনেক ধন্যবাদ।
৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৯
ত্রিভুজ বলেছেন:
ডাউনলোড করে টেস্ট করে দেখুন... সমস্যা হলে জানান.. পোস্ট ছোট রাখার জন্য বিস্তারিত আলোচনা করিনি...

@ বি.বা


আপনাকেও ধন্যবাদ @ নাজমুল।
৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৩
লুলুপাগলা বলেছেন: ধন্যবাদ। চমৎকার জিনিস দিলেন, এটাই খুজছিলাম।
৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৬
আজমান আন্দালিব বলেছেন: ধন্যবাদ। কাজে লাগবে। প্রিয়তে রাখলাম্
৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৮
ত্রিভুজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ @লুলুপাগলা, আজমান আন্দালিব
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৩

লেখক বলেছেন: ebuddy.com টা চমৎকার... আগে দেখিনি.. আমার খুব কাজে আসবে... আপনাকে অনেক ধন্যবাদ। মূল পোস্টে যুক্ত করে দিলাম...

fring.com-টা ব্যবহার করে ভাল লাগলে যুক্ত করবো.. আবারো ধন্যবাদ 'নিঃসঙ্গ'....

৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৬
নুশেরা বলেছেন: যারা বাড়ীতে যাচ্ছেন, তাদের দলে নই। তারপরও ত্রিভুজকে ধন্যবাদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৪

লেখক বলেছেন: বাড়ী না গেলেও রাস্তায় জ্যামে বসে মোবাইল থেকে ম্যাসেঞ্জারে লগইন করতে পারেন... আমি তো ল্যাপটপ বন্ধ করা মাত্র মোবাইল থেকে লগইন করে বসে থাকি ইয়াহুতে/জিটকে....

আপনাকেও ধন্যবাদ নুশেরা।

৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪১
ফারহান দাউদ বলেছেন: ফোনই নাই নেট ব্যবহারের,তবে জানা থাকলো,পণ্ডিতি করা যাবে:)
১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৫
ত্রিভুজ বলেছেন:

ফারহান,
মোবাইল নাই এমন মানুষই তো আমি খুঁজতাছি.. সুখী মানুষের নমুনা হিসেবে তোমারে তো মিউজিয়ামে রাখার সময় হইছে দেখা যায়...

:)
১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
নিঃসঙ্গ বলেছেন: fring দিয়ে ভয়েস কল করা যায় তবে যাকে কল করবেন তার মোবাইলে ও fring থাকতে হবে আরো একটা কাজ হ্য় SIP কল ।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: হুমম.. তাহলে তো বেশ ভাল.. আজকে রাতে চেক করবো...

১২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৬
ক্রিকেট ফ্যান বলেছেন: থ্যাংকস ভাইয়া। আমার কাজে লাগবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ওয়েলকাম....

১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫০
আসিফ আহমেদ বলেছেন: জেনে রাখা ভালো, যদি কোনদিন কাজে লাগে......:)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: হুমমম....

১৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৭
প্রতিচ্ছবি বলেছেন: আমি কয়েকদিনের জন্য Esprint ব্যবহার করছি তাই ...........
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: তাই.....?

১৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩০
মদন বলেছেন: আমার সেট নোকিয়া ৬০২০ মেমরী খালি আছে ৯০০কি.বা এর মতো। অথচ Yamee ডাউনলোড হচ্ছে না, বলে পর্যাপ্ত স্পেস নাই :(
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: এটায় মেমরী কার্ড নাই? ডাটা ক্যাবল দিয়ে সরাসরি কপি করে দিন পিসি থেকে.. তারপর কানেক্ট করুন... বিবর্তনবাদী দেখলাম মোবাইল থেকে ম্যাসেজ দিলো একটু আগে...

১৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪
আমিনুল ইসলাম বলেছেন: মিগ৩৩টা ব্যবহার করছি। কিন্তু সেটা সমস্যা হচ্ছে এইযে, কানেকশন চলে গেলে সরাসরি সাইন আউট হয়ে যায় আর সর্বশেষ প্রেরিত ম্যাসেজগুলো পড়া যায়না। ই বাডিতে এই সমস্যাটা হয়না। লাইন চলে গেলে আবার মেসেজ পাঠালে বা অন্য কোন অ্যাকশনে ক্লিক করলেই কানেক্ট হয়ে যায়। পুনরায় লগ-ইনের ঝামেলা নেই। তবে ইবাডি আমার মোবাইল সাপোর্ট করে না।

ইয়ামি টা দেখতে হবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: মিগ থেকে ইয়ামি অনেক বেশী ভাল....

১৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬
বিবর্তনবাদী বলেছেন: ইয়ামি ব্যবহার করলাম। ভাল। বাংলালিংক আমার, সস্তাই। অনেক ধন্যবাদ। ভালথাকবেন। ঈদে আগাম শুভেচ্ছা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: হ্যাঁ.. এটা বেশ সস্তা... যেসব সেটে বাংলা সাপোর্ট রয়েছে সেগুলোতে বাংলায়ও চ্যাট করা যায়....


আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা....

১৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
মোঃ আমিন বলেছেন: প্রিয়তে রাখলাম........আমার প্রিয়তে দেিখ আপনার লম্বা লাইন। বাই দা ওয়ে থ্যাংকস।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: ওয়েলকাম...

১৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৫
কণা বলেছেন: হুমম... ভাল পোস্ট
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: থ্যাংকস...

২০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫০
সাইফুর বলেছেন: http://www.ebuddy.com

http://www.fring.com
numbuzz

এগুলো কাজের...
ভালো পোষ্ট
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: nimbuzz কথা জানতাম না...
Nimbuzz - Instant messaging and VoIP for you Mobile

আসলেই ফ্রি VoIP করা গেলে তো বেশী জোস!! থ্যাংকস সাইফুর ভাই...

২১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৭
বিবর্তনবাদী বলেছেন: আমার সেট Sony Ericsson K810i. এটাতে কি বাংলা ব্যবহার করা যাবে। আমি সামহোয়্যার পড়ত চেয়েছিলাম, দেখি ব্লক ব্লক আসে।


ভাল ইউনিকোড সাপোর্ট করে বাংলা টু ইংলিশ ডিকশনারীর সন্ধান দিতে পারেন?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন:

ট্রাই করে দেখতে পারেন.. মোবাইল বিষয়ে আমি মোটামুটি অজ্ঞ.. নিজের মোবাইলেই কি আছে জানি না.. দরকারও হয় না...

ডিকশনারীর বিষয়ে সাহায্য করতে পারছি না দু:খিত... আমি মূলত ইংরেজী টু ইংরেজী ডিকশনারী ব্যবহার করি... ইংরেজী টু বাংলা একটা ডিকশনারী আছে অবশ্য.. ভালই.. চাইলে ওটা দিতে পারি...

২২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪১
আবু সালেহ বলেছেন:

গুডু গুডু পোস্ট
২৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৮
ত্রিভুজ বলেছেন: গুডু গুডু কমেন্ট... :)
২৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৭
নাহিদ মাহমুদ বলেছেন: মশা তাড়ানোর সফটওয়্যার নাই ব্রাদার?
২৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৪
ত্রিভুজ বলেছেন: ছিলো তো.. আমি নিজেই একটা বানিয়েছিলাম.. সেই কুট্টিবেলায়.... তাও QBasic এর মত খুব সাধারণ একটা ল্যাঙ্গুয়েজে... কত হার্টজের তরঙ্গ ব্যবহার করেছিলাম ভুলে গিয়েছি.. নতুবা আবার বানিয়ে দিতে পারতাম... পুরানো সিডি-পত্র ঘাঁটলে হয়তো পাওয়া যাবে... জানাবো নে....
২৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
আমিনুল ইসলাম বলেছেন: মিগ থেকে ইয়ামী অনেক বেশি ভাল!

গতকালকে মোবাইলে ছিল মাত্র দশ টাকা। এমনিতেই পকেট টকেট খালি হয়ে আছে। তবুও সাহস করে ইয়ামি ডাউনলোড করলাম। সাইজ তো মোটামুটি বড়ই। বহুত টাকা কাটলো। অথচ ডাউনলোড হয়ে গেলে তারপর সুন্দর করে বলল "ফাইল টু লার্জ টু বি সেভড"!!


মেজাজটাই খারাপ হয়ে গেল। মিগ অনেক বেশি ভাল।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: এই কারণে একটা সফটওয়্যার কে ভাল/খারাপ বলে দেয়া কি ঠিক?

২৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
চাচামিঞা বলেছেন: যব্বর একখান পুস্ট, তয় ভাইজান ঈদ কোনখানে করতাসেন, ঢাকায় না দেশের বাড়ীতে?
২৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২১
ত্রিভুজ বলেছেন: চাঁদপুরে.. আমার নিজের শহর।
৩০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমার নোকিয়া ১২০০-তে হইবো।।।। ;););););)
৩১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২
ত্রিভুজ বলেছেন: নকিয়া ৩১১০ ক্লাসিক কিনে ফেল...

 

মোট সময় লেগেছে ২.৯০২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ