আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

প্রসংগ ভূমিকম্প: আমাদের ভবিষ্যত কি অন্ধকারের দিকে...?

০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:২৪

শেয়ারঃ
0 0 0

বেশ কিছুদিন ধরেই আমাদের অঞ্চলে ভূমিকম্প নিয়ে বড় ধরণের একটা আশংকা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের হিসাব মতে খুব বড় ধরনের একটি আঘাতে আমরা জর্জরিত হতে যাচ্ছি অল্প কিছুদিনের মাঝেই। সেটা কবে হবে আমরা জানি না, হয়তো আজকে রাতেই। গত কয়েক মাসের ঘন ঘন মৃদু ভূমিকম্প বড় একটা ভূমিকম্পের পূর্বাভাষ তৈরি করছে বটে। গতকাল টিভিতে দেখলাম চীনে ভূমিকম্পের খবর। আমাদের সীমান্ত থেকে খুব বেশী দূরে ছিলো না ভূমিকম্পের কেন্দ্রস্থল। তাহলে আমাদের সময় কি সত্যিই ঘনিয়ে আসছে?

ভূমিকম্প একটি প্রকৃতিক দূর্যোগ। নদী ভাঙ্গন, বন্যা, ঘূর্ণিঝড়ের মত এটিকে সরাসরি মোকাবেলা করার উপায় তেমন একটা নেই। তবে জনসচেতনাতা সৃষ্টি এবং দূর্যোগ মোকাবেলায় সতর্ক হওয়া যেতে পারে যা ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আমাদের সহায়তা করবে। কিন্তু আমাদের এখানে কি রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কোন পদক্ষেপ চোখে পড়ছে? বিশেষজ্ঞরা যে মাপের ভূমিকম্পের আশংকা করছেন সেরকম কিছু হলে কি ঢাকার মত অপরিকল্পিত একটি নগরীর জীবিত থাকার কোন সম্ভবনা থাকবে? উত্তর খুব পরিষ্কার, থাকবে না। তার মানে খুব শীঘ্রই একটি শক্তিশালী ভূমিকম্প আমাদের রাজধানী বিহীন করে দিতে যাচ্ছে।

আমাদের এখানে সবকিছু যেরকম ঢাকা কেন্দ্রীক, তাতে আগামীকাল সকালে ঢাকা পরিত্যাক্ত হলে আমাদের কি উপায় হবে এটা কেউ ভেবে দেখেছেন? হঠাৎ এসে পড়া ভূমিকম্পের ঠিক কতদিনের ভেতরে আমরা একটি বিকল্প রাজধানী তৈরি করতে সমর্থ হবো? কতদিন লাগতে পারে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষের লাশ উদ্ধার করতে? এবিষয়ে সরকারের কোন পরিকল্পনা রয়েছে কি? না থাকলে এখনই কি উচিত না এটাকে সবচাইতে বেশী গুরুত্ব দিয়ে কাজে নেমে পড়া? আর তা যদি করতে ব্যার্থ হই তাহলে দূর্যোগ পরবর্তী রাজধানীবিহীন অনিয়ন্ত্রিত একটি দেশের জন্য কারা দায়ী থাকবে?

রিলেটেড পোস্ট:
- ভূমিকম্পে আমাদের করণীয় কি?
- প্রসংগ ভূমিকম্প: জনগণ ও সরকারকে এখনই সচেতন হতে হবে..

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশভূমিকম্পবিকল্প রাজধানীদূর্যোগ ;
প্রকাশ করা হয়েছে: আমার দেশচিন্তা ভাবনা  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩০
কোলাহল বলেছেন: হুম... চিন্তার কথা।
০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: বিষয়টা নিয়ে সবার ভাবা উচিত।

২. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩২
সাঈফ শেরিফ বলেছেন: এ বিষয়ে আমাদের ব্লগের বিশিষ্ট পুর কৌশলী ফারহান দাউদকে বক্তব্য রাখার অনুরোধ করছি।:D
০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: হাসির ইমোটিকন দিয়ে কি বুঝাতে চাইলেন? আপনি তো দেশের বাইরে আছেন... হয়তো একদিন খবরে দেখবেন বাংলাদেশ নামের একটি দেশে ম্যাসাকার হয়ে গিয়েছে। পপকর্নের প‌্যাকেটটা হাতে নিয়ে হয়তো সেই নিউজের বিস্তারিত দেখতে বসবেন... মনে মনে ভাববেন, "আহারে!"

তাই না?

৩. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩২
বিডি আইডল বলেছেন: আমরা পরে ভাববো...আমাদের আর সব সমস্যার মতোই...
৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৫
ত্রিভুজ বলেছেন: বিষয়টা খুবই ভয়াভয় দিকে যাচ্ছে দিনে দিনে... কিন্তু আমরা একটুও প্রস্তুত নই। বড় ধরনের একটা ভূমিকম্প হলে ঢাকা যে পরিত্যাক্ত হবে তাতে কোন সন্দেহ নেই। এক ধাক্কায় শুধু ঢাকাতেই মৃতের সংখ্যা ৫০-৬০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। যারা বেঁচে থাকবে, তারা রাজধানী ও কেন্দ্রীয় নিন্ত্রন বিহীন একটা দেশে প্রতি মূহুর্তে আতংকের মাঝে সময় কাটাবে। সরকারের এই বিষয়ে কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয় না...
৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪২
নাজমুল। বলেছেন: হুম এটা ঠিক ঢাকাতে এমন ঘটনা ঘটলে অবস্থা ভয়াভহ রুপ নিবে। কিন্তূ সরকার কি কোন এ ব্যাপারে ব্যাবস্থা নেবে। সব সময় দেখেছি ঘটনা ঘটার পর ব্যাবস্থা নেয়া হয়। এখনি এ ব্যপারে সরকারকে সচেতন হতে হবে।
০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: এদেশের সরকার কখনো সঠিক সময়ে সঠিক কাজটি করেনি। মিডিয়াগুলোর এই বিষয়ে শক্ত অবস্থানে যাওয়া উচিত....

৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫৪
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ত্রিভুজ বলেছেন: ..........সরকারের এই বিষয়ে কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয় না...

হা: হা: :) হাসালেন। সরকারের মাথাই নেই সেই খানে মাথা ব্যাথার কথার কথাটি অপ্রসজ্ঞিক। মস্তিস্কহীন কতিপয় গরু ছাগল দেশটা চালিয়েছে, চালাচ্ছে এবং ভবিষতে চালাবে। এসব বিষয়ে মাথা ব্যাথা হওয়ার সময় তাদের কই? তারা আছে জনগনের টাকা মেরে নিজেদের গাড়ি বাড়ি তৈরিতে ব্যস্ত। তবে হ্যা নিজেদের বাড়ি কিন্তু তারা ভূমিকম্পের জন্য ডাবল Protection দিয়েই করে।
৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫৭
ত্রিভুজ বলেছেন:

দু:খজনক হলেও ভুল বলেননি...

ভূমিকম্পের ভয়াভয় ক্ষতিতেও এগুলো বহাল তবিয়তে বেঁচে থাকবে ভবিষ্যত প্রজন্মকে জ্বালানোর জন্য! ভূমিকম্পের চাইতেও বেশী স্যাড নিউজ হবে সেটা...!!

তাহলে যা করার তা কি জনগণকেই করতে হবে? সেটা কিভাবে?

৮. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:১৮
নাসিমূল আহসান বলেছেন: ভিন্ন আলোচনা : আশা করি বিরক্তির উৎপাদন হবে না।

মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ। মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ
' মিডিয়া : পাঠ ও আলোচনা '-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি।
ভালো থাকবেন । শারদীয় শুভেচ্ছা।

লিংক : "মিডিয়া : পাঠ ও আলোচনা"

http://www.somewhereinblog.net/group/mediapoa
০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ভাল উদ্যোগ.. আবেদন করলাম।

৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪১
আশরাফ মাহমুদ বলেছেন: ২০৫০ সাল নাগাদ সমস্যার সমাধান হবে" - এই আশা করতে পারেন।
০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: হ্যাঁ, আমরা সব মরে গেলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। ২০৫০ সাল নাগাদ সেটাই হবে হয়তো..

১০. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: গতকালকে দুপুরে পঞ্চগড়ে ভুমিকম্প হইছে। আমি ঢাকায় ব্ইসা টের পাইছি... :( কেমতে পাইলাম বুঝতাছি না।।।


Click This Link
০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: গতকাল সম্ভবত ভূমিকম্প হয়নি..

১১. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৫
রোবোট বলেছেন: ঢাকায় বড় ভুমিকম্প হলে, যত লোক ভুমিকম্পের সময় মারা যাবে, তার চেয়ে বেশী লোক উদ্ধার না পাওয়ায় মারা যেতে পারে। পুরোন ঢাকা রিডেভেলপ করা দরকার।
০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: শুধু পুরোন ঢাকা রিডেভেলপ করলেই সমস্যার সমাধান হবে বলে মনে করি না। বড় ধরনের ভূমিকম্প হলে নতুন ঢাকারও বেশীর ভাগ বাড়ি টিকে থাকতে পারবে না বলেই বিশেষজ্ঞদের ধারনা। বিকল্প রাজধানী খোঁজা ছাড়া আমাদের আর উপায় নেই বলেই মনে হয়...

১২. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:১০
বাবুয়া বলেছেন: প্রিয় ত্রিভুজ,

নিশচিন্তে থাকুন, আমাদের কিচ্ছু হবেনা! আমরা "অমর" হয়ে থাকবো।
০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫০

লেখক বলেছেন: হু.. মরে গেলে মানুষ অমর হয়, এটা জানি।

১৩. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:২১
পিয়াল বলেছেন: ঢাকা ধ্বংস হওয়া মানে, বাংলাদেশ ধ্বংস হওয়া।
একটা ৭-৮ স্কেলের কম্পনই যথেষ্ট আমাদের জন্য।
০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: এখনো যদি সবাই বিষয়টিকে চরম গুরুত্ব দিয়ে বিকল্প রাজধানী তৈরিতে উদ্যোগী হয়, তাহলে সম্ভবত বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে।

১৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৯
ইউনুস খান বলেছেন: যথেষ্ট চিন্তার বিষয়।

আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য।
০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: বিষয়টি নিয়ে সবার ভাবা উচিত...

১৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কিছুই করার নেই। আমরা যদি ভূমিকম্পের হাত থেকে দেশকে বাচাতে চাই তাহলে সকল দালান ভেঙ্গে আবার নতুন করে গড়তে হবে। আপনি নিজে যে বিল্ডিং-এ থাকেন সেটাকে কি ভেঙ্গে গড়তে পারবেন? বলেন ত্রিভুজ ভাই?


আমাদের দেশের মানুষদের দোষ। নিজেদের দোষের কারণে তারা যদি মরে তাহলে অনেক দেশের মানুষের জন্য তারা আদর্শ হয়ে থাকবে। বোকা আদর্শ।।।
০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: সেই মরার তালিকায় সম্ভবত তুমি আর আমিও আছি। তাতে কি হবে? বিকল্প রাজধানী তৈরির উদ্যোগ নিয়ে ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশের ধ্বংস এড়ানো যেতে পারে...

১৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: প্রথম আলোতে লেখা দেখছি।





এই ভুমিকম্প থিকা বাচার একটাই উপায়। আল্লাহ-র কাছে দোয়া করেন। আমি এইখানে মন্তব্যে লিখতে চাইছিলাম বিদেশে ভাগার কথা। কিন্তু মরণের কাছ থিকাতো ভাগা যায়না। :(




তবে, ভুমিকম্পে যারা বেচে যাবে তাদের উদ্ধারের একটা ব্যবস্থা অবশ্যই করা উচিত। আর এখন থেকে যেসব বিল্ডিং তৈরী হবে সেগুলো মজবুত করে বানাতে হবে।।। :)
১৮. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৪
ফারহান দাউদ বলেছেন: সাইফ শেরিফ,উপযুক্ত ফিস পাঠায়া যোগাযোগ করেন,নিউইয়র্ক থেকে কিভাবে বাংলাদেশের ভূমিকম্প সমস্যার সমাধান করা লাগবে জানায়া দিব।
১৯. ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
শয়তান বলেছেন: ঢাকা ছাড়তেছি দুই তিন মাসের মধ্যে । আমি তখন নিশ্চিন্ত।
২০. ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
কৌশিক_বিশ্বাস বলেছেন: আমরা যারা ঢাকা'কে ভালোবাসি তারা সকলে মিলে ঢাকা'কে বাচিয়ে ফেলতে পারবোনা?
২১. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০২
ত্রিভুজ বলেছেন: প্রসাশন বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকার জনসংখ্যা হ্রাস করে ক্ষয় ক্ষতি কমানো যেতে পারে। কিন্তু বড় ধরনের ভূমিকম্পের ফলে রাস্তা-ঘাটগুলো সব বন্ধ হয়ে গেলে কিভাবে সেগুলো পরিষ্কার করা সম্ভব?

হয়তো ধীরে ধীরে অপরিকল্পিত ভবনগুলো ভেঙ্গে ফেলে হয়তো ঢাকাকে মৃত্যু হতে রক্ষা করা যেতে পারে। কিন্তু এক রেংগস ভবন ভাঙতেই আমাদের বছর পেরিয়ে যায়, পুরো ঢাকা কিভাবে পরিষ্কার করা সম্ভব?

আমি ঢাকাকে রক্ষা করার আর কোন উপায় দেখছি না... ঢাকা ক্লিনিক্যালি ডেড!
২২. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬
আবু সালেহ বলেছেন:

ত্রিভুজ
তোমার শেষ মন্তব্যের সাথে সহমত ....
২৩. ০৯ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৫
ত্রিভুজ বলেছেন:

বলা উচিত "দু:খের সাথে একমত"। এমনটা না হলেই ভাল হতো.. কিন্তু বাস্তবতা এটাই....

কংক্রিটের নীচে চাপা পড়ার অপেক্ষায় আছে দুইকোটি মানুষ.. ভাবতেই শিউরে ওঠতে হয়....


 

মোট সময় লেগেছে ১.১০৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ