কিছুদিন আগে কয়েকজন ব্লগারের "ন্যাশনাল আইডি" সংক্রান্ত লেখালেখিতে এই প্রকল্প বিষয়ক তথ্যভিত্তিক একটি পোস্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রকল্পটি শেষ না হওয়া এবং তথ্যের গোপনীয়তা সংক্রান্ত সমস্যার কারণে এই বিষয়ে লেখা সম্ভব হয়ে ওঠেনি। প্রকল্প শেষ হওয়ার পর একবারেই কিছু লিখার ইচ্ছে ছিলো।
যাই হোক, এই বিষয়ে সময় করে পরে কখনো বিস্তারিত এখুনি লেখা সম্ভব না হলেও এই প্রকল্প সম্পর্কে কিছু তথ্য শেয়ার করা যেতে পারে-
* এই প্রকল্পের অধীনে এই পর্যন্ত আট কোটি প্রাপ্ত বয়স্ক লোকের ডাটাবেস তৈরি করা হয়েছে যা করতে আমাদের ১১ মাসের চাইতে কিছু কম সময় লেগেছে। এই বিশাল কর্মযজ্ঞ মাত্র ৩০০ কোটি টাকায় সম্পন্ন করা সম্ভব হয়েছে। খুব সম্ভবত এটি একটি বিশ্ব রেকর্ড হওয়ার যোগ্যতা রাখে (বাজেট এবং সময়ের হিসেবে)। এই সংক্রান্ত আরো কিছু তথ্য পরে শেয়ার করার ইচ্ছে রইলো।
* এই ডাটাবেসটি এখন পর্যন্ত দেশের ২২ টি খাতে কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। যেমন, ব্যাংক, হাসপাতাল, পুলিশ বিভাগ, স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি। ই-গভর্নেস এর পথে এটি একটি বিশাল পদক্ষেপ হয়ে থাকবে। এবং ধীরে ধীরে পুরো বাংলাদেশকে অটোমেশনে আনার জন্য এই ডাটাবেস কাজে লাগানো হবে।
* এই ডাটাবেসকে নিয়মিত আপডেট এবং সচল রাখার জন্য পুরো বাংলাদেশ জুড়ে বিশাল নেটওয়ার্ক করা হচ্ছে। পর্যায়ক্রমনে দেশের সকল জনগনকে এই সিস্টেমে অন্তর্ভূক্ত করা হবে এবং এটি একটি চলমান প্রক্রিয়া হিসেবে চালু থাকবে।
* এই ডাটাবেসের সঠিক এবং সর্বোচ্চ প্রয়োগের দ্বারা বাংলাদেশ থেকে দূর্নীতি দূরীকরণ, অপরাধ প্রবনা কমানো সম্ভব।
আসলে অল্প কথায় এর বিশালতা ও কার্যকারীতা সম্পর্কে কাউকে ধারনা দেয়া সম্ভব নয়। পর্যাপ্ত অর্থের অভাব, দক্ষ জনবলের অভাব, জনগনের সচেতনতার অভাব সহ আরো নানাবিধ প্রতিকূলতার মাঝে এত সীমিত সময়ের ভেতরে প্রায় নির্ভূল ভাবে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করাটা কতটা কষ্টকর ছিলো তা এই প্রকল্পের সাথে জড়িত প্রতিটি ব্যাক্তিমাত্রই উপলদ্ধি করতে পেরেছেন। সকলের এত কষ্টের এই কর্মপ্রচেষ্টা বাংলাদেশের জনগণের কাজে আসলেই সকলের কষ্ট সার্থক হবে।
যাই হোক, যে কারণে তাড়াহুড়া করে এতকিছু বলা.. "অপারেশন নবযাত্রা" নামে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা সফল ভাবে পরিচালনার আন্তর্জাতিক স্বীকৃতি স্বরুপ ID WORLD International Congress এর ID People Awards 2008-এ বাংলাদেশের "ন্যাশনাল আইডি" প্রকল্পের পক্ষ থেকে মেজর জেনারেল সফিকুল ইসলাম The ID Outstanding Achievement Award এর জন্য মনোনিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এধরনের বড় কর্মযজ্ঞ সম্পন্ন করা আরো বেশ কিছু প্রকল্পের পাশাপাশি আমাদের প্রকল্প স্হান করে নেয়ায় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা গর্বিত। এই প্রতিযোগীতায় জয়ী হতে আমাদের অনেক ভোটের প্রয়োজন। এই দেশের জন্য বিশেষ সম্মান বয়ে আনতে আপনার একটি ভোট অনেক গুরুত্বপূর্ন হতে পারে। ID Outstanding Achievement Award এ বাংলাদেশকে জয়ী করতে সকলের সহযোগীতা একান্ত ভাবে কাম্য। নিজে ভোট দিন, অন্যকে ভোট দানে উৎসাহীত করুন।
ভোট দেয়ার জন্য ক্লিক করুন-
Click This Link
(এই খবরটি সকল ফোরাম, সাইট এবং পত্রিকায় ছড়িয়ে দিতে এগিয়ে আসুন। ইয়াহু গ্রুপ বা গুগল গ্রুপে গ্রুপে লিংকটি পাঠিয়ে দিয়ে সবাইকে ভোট দিতে উৎসাহী করার অনুরোধ রইলো।)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


