BTCL -এর ওয়েব সাইটে সিকিউরিটি সমস্যা ও প্রাসঙ্গিক ভাবনা...
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
BTCL অনলাইনে বিল দেখার সিস্টেম তৈরি করেছে। শুনে ভাবলাম বাহঃ আমরা এগিয়ে যাচ্ছি। BTCL মত দূর্নীতিগ্রস্থ একটা প্রতিষ্ঠানে অটোমেশন হলে দূর্নীতি কমবে সন্দেহ নাই। তাছাড়া সরকার তথ্যপ্রযুক্তি গ্রহন করতে শুরু করেছে এটাও একটা আশাদায়ক বিষয়...
কিন্তু তাদের সিস্টেম দেখে শুধু হতাশই নয়, আতংকগ্রস্থ হলাম। BTCL একজন গ্রাহক হিসেবে আমার নূন্যতম নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি এই সিস্টেম। সিস্টেমটায় এত বিশাল একটা ও বাজে রকম একটা ফাঁক আছে যে যেকোন গ্রাহকের একাউন্টে ঢুকে তার বাড়ির ঠিকানা পর্যন্ত সংগ্রহ করে ফেলা সম্ভব।
এইসব দেখে মনে হলো BTCL আমাদের সাথে মশকরা করছে! এখানে আরেকটা জিনিষও হতে পারে। অভিজ্ঞতা থেকে দেখেছি দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো অটোমেশনে যেতে চায় না সহজে। কারণ অটোমেশন হলে দূর্নীতির পথ বন্ধ হয়ে যায়। BTCL এর এই ফালতু সিস্টেম জনগণের নিরাপত্তা বিঘ্নিত করবে সন্দেহ নাই। বিষয়টি যখন চারিদিকে ছড়িয়ে যাবে, তখন আমাদের মাথামোটা নীতিনির্ধারকরা মাথা ব্যাথার ঔষধ হিসেবে মাথা কেটে ফেলার প্রেসক্রিপশন দিবে কোন সন্দেহ নাই। মানে অটোমেশনের দরকার নাই, এমনি এমনি চলুক। ইতিমধ্যে আমার দেখা অনেক সরকারী প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে... আমাদের তথ্যপ্রযুক্তির ভবিষ্যত যে আসলো কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে....
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন