somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজিলা ফায়াফক্সের আরো কিছু টিপস - ১

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা মজিলা ফায়ারফক্সের প্রেমে প্রথম পড়েছেন তাদের জন্য এই লেখা। কিছু বিষয় আছে যা জেনে নিলে মজিলায় আপনার ব্রাউজিং হতে পারে অনেক সহজ ও সাবলিল।

ব্রাউজিং ট্যাব বিষয়ক:
একটা সময় ছিলো যখন আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা উইন্ডো খুলতে হতো। এই সমস্যা বাঁচিয়ে দিয়েছে ট্যাব ব্রাউজিং সিস্টেম। মজিলা ফায়ারফক্সে ট্যাব ব্রাউজিং করার জন্য কয়েকটি বিষয় মনে রাখলে আপনার জন্য কাজ করা আরো সহজ ও সাবলিল হতে পারে।

- ব্রাউজারে নতুন ট্যাব খুলতে File মেনু হতে New Tab দেয়ার পরিবর্তে Ctrl+T চাপতে পারেন।

- মাউস ছাড়াই এক ট্যাব হতে অন্য ট্যাবে যেতে Ctrl+Tab চাপুন। আগের ট্যাবে যেতে Ctrl-Shift-Tab

- অনেকগুলো ট্যাব ওপেন করার পর একটি বাদে বাকীগুলো ক্লোজ করতে চাইলে ঐট্যাবের উপরে রাইট বাটন চেপে Close Other Tabs কমান্ড প্রয়োগ করুন।



- ভুলক্রমে কোন ট্যাব ক্লোজ করে ফেললে Ctrl-Shift-T চাপুন।

- নতুন ট্যাবে কোন পেজ ওপেন করতে চাইলে লিংকের উপর মাউসের ডান বাটন চেপে ধরে Open Link in New Tab কমান্ড দিন।

- যেসব লিংক নতুন ট্যাব/উইন্ডোতে ওপেন হয় সেগুলো আপনার মনমত ওপেন করাতে চাইলে মেনুবার থেকে Tools > Options > Tabs এ গিয়ে অপশন নির্বাচন করুন।




সময় বাঁচাতে শর্টকাট:
- ব্রাউজিং করতে করতে এড্রেসবারে যাওয়ার জন্য Ctrl-L অথবা Alt-D চাপুন।

- কোন সাইটের পুরো লিংকটি না লিখে শুধু নামটি লিখে Ctrl-Enter চাপুন। যেমন http://www.google.com এ যেতে শুধু google লিখে Ctrl+Enter চাপুন। একই ভাবে '.org', এর জন্য Ctrl-Shift-Enter এবং '.net' এর জন্য Shift-Enter চাপুন।

- ব্রাউজারের ডানদিকে উপরে সার্চ বক্সে যেতে Ctrl-K চাপুন। অত:পর সার্চ ইঞ্জিন নির্বাচন করতে Ctrl চেপে ধরে আপ ডাউন বাটন চাপুন।



- ওয়েব পেজে কোন শব্দ বা বাক্য খুঁজতে Ctrl-F চাপুন। অথবা শুধু / (the slash key) চাপলেও হবে। সার্চ করার সময় পরের বাক্য/শব্দটি খুঁজতে F3 চাপুন।

- ফুল পেজ ব্রাউজিং করতে F11 চাপুন।

- পেজ ফন্ট/কনটেন্ট সাইজ বাড়াতে কমাতে Ctrl চেপে ধরে + অথবা মাইনাস চাপুন। ডিফল্ট সেটিংসে যেতে Ctrl+0 চাপুন।

আজ এই পর্যন্তই... ধন্যবাদ।
...(চলবে)...

---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×