আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১০ ত্রিভুজ

নির্বাচন ২০০৮ ও আমাদের ভবিষ্যত: 'A Secular Plan' (প্রথম পর্ব)

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮

শেয়ার করুন:                   Facebook

ফরহাদ মজহারের 'নির্বাচন, ধর্মনিরপেক্ষতা ও দক্ষিণ এশিয়ায় মার্কিন সমরনীতি' শিরোনামে প্রকাশিত লেখাটি পড়লাম। সত্যি কথা বলতে কি একজন বাংলাদেশী মুসলিম হিসেবে আতংকিত হয়েছি। আমাদের রাজনৈতিকরা আমাদের দেশের জন্য খারাপ এটা আমরা সবাই জানি। আবার এদের ভেতরে 'আওয়ামীলিগ' নামের দলটি ইসলামের জন্য ক্ষতিকর এটাও জানি। কিন্তু কতটুকু ক্ষতিকর হতে পারে সেটা বুঝতে হলে ইসলাম সম্পর্কে অবশ্যই সচেতন হতে হয়। সাধারন গরু খাওয়া মুসলিমরা এর গুরুত্ব বুঝতে বরাবরের মত্ই অক্ষম হবে বলে আমি মনে করি। এবং নিজেকে আমি একজন গরু খাওয়া মুসলিম মনে করি না। এবারের নির্বাচনে আওয়ামীলিগের 'A Secular Plan' জানতে পেরে তাই বাংলাদেশের ইসলাম ও প্রাকটিসিং মুসলিমদের ভবিষ্যত নিয়ে চিন্তিত!!

--
যারা লেখাটি এখনো পড়েননি তাদের জন্য ইউনিকোডে পড়ার উপযোগী করে ব্যাক্তিগত ব্লগে রেখেছি। পড়ে দেখতে পারেন।

লিংক: http://trivuz.com/blog/?p=175
--

যাই হোক, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামীলিগের 'A Secular Plan' সম্পর্কে সবটুকু প্রকাশ করেননি। তবে যতটুকু প্রকাশ করেছেন তাতে অনেকগুলো প্রশ্ন ও সন্দেহ জেগেছে মনে। প্রথম পর্বে তেমনি একটি বিষয় নিয়ে আলোচনা করছি-

মাদ্রাসা ছাত্র ও সেনাবাহিনী
সজীব ওয়াজেদ জয় ও কার্ল জে সিওভাক্কো (Carl J. Ciovacco) কতৃক প্রকাশিত নিবন্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর থেকে ইসলামি ভূত তাড়াবেন একটি পরিকল্পনা হাজির করেছেন। তারা দাবী করেছেন সেনাবাহিনী ভর্তি হয়ে যাচ্ছে মাদ্রাসার ছাত্রে। যদিও এর সাপক্ষে তারা শক্তিশালী কোন উৎস বা রেফারেন্স দিতে পারেননি। তবে ফরহাদ মজহারের সাথে আমিও এই বিষয়ে একমত যে 'মাদ্রাসার ছাত্ররা যদি সেনাবাহিনীর নির্ধারিত পরীক্ষায় পাশ করে তাহলে আপত্তিটা কীসের? মাদ্রাসার ছাত্র বলেই কি আপত্তি?'

কিছুদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি লবি মাদ্রাসা ছাত্রদের ওখানে ভর্তির সুযোগ বন্ধ করে দিয়েছেন। যদিও আমি সেবার মাদ্রাসা ছাত্রদের সুযোগ বন্ধ করার বিষয়টিকে ভিন্নদৃষ্টিতে দেখার চেষ্টা করেছি.. উম্মু আবদুল্লাহ ব্লগে এই বিষয়ক আমার আগের মন্তব্যগুলো পাওয়া যাবে। সেবার আমার বিরক্তিটা আমাদের ইসলামী শক্তিগুলোর উপরে ছিলো। কিন্তু একথাও ঠিক যে মাদ্রাসার ছাত্র যদি বিশ্ববিদ্যালয় ভর্তির কঠিন পরিক্ষায় পাশ করতে পারে তাহলে তাদের সেখানে ঢুকতে দেয়া হবে না কেন? এমন তো না যে মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা কোন কোটা বা ভর্তি সিস্টেম আছে! আসলে মূল বিষয়টা হচ্ছে মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেয়া হয়, আর ইসলামকে যেমন ভাবেই হোক এই বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। 'A Secular Plan' এর প্রাথমিক প্রস্তুতির একটা অংশ হিসেবে এটাকে দেখা যায়.. কারণ ইসলাম বিদ্বেষী সেক্যুলাররা এই ঘোষণায় আনন্দিত!

আবার সেনা বাহিনীর প্রসঙ্গে ফিরে আসি। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ইরাক ও সৌদি আরবে মার্কিন সেনাদায়িত্ব পালন করা মার্কিন সেনা কর্মকর্তা কার্ল জে সিওভাক্কো (Carl J. Ciovacco) মিলে আবিষ্কার করেছেন সেনাবাহিনী মাদ্রাসার ছাত্রদের দ্বারা ভর্তি হয়ে যাচ্ছে। তাদের এই আবিষ্কারের স্বপক্ষে কোন রেফারেন্স নেই। থাকার কারণও নেই.. কারণ একজন সিভিল হিসেবে সেনাবাহিনীর তথ্য তাঁর জানার কথা নয়। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ রাখতে হবে যে সজীব ওয়াজেদ জয় সেনাপ্রধান মইন ইউ আহমেদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁর লেখায় পরিষ্কার যে তিনি সেনাপ্রধান মইন ইউ আহমেদকে পছন্দই করেছেন।

মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা যত কথাই বলি না কেন মাদ্রাসা শিক্ষা এদেশের দরিদ্রশ্রেণীর শিক্ষার অভাব মেটাতে একটা বিশাল ভূমিকা রাখছে। সেনাবাহিনীতে যোগ দেয়া মানুষের তালিকায় আমাদের দেশের দরিদ্র ও নিন্ম আয়ের শ্রেণীর মানুষজনের সংখ্যাই বেশী। সুতরাং সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য অংশ মাদ্রাসা থেকে গিয়ে থাকতেও পারে। মাদ্রাসা থেকে গিয়ে কেউ সেনাবাহিনীর নির্ধারিত পরিক্ষায় পাশ করলে তাদের নিতে আপত্তিটা কোথায়? লজিক্যালি কোন আপত্তি থাকার কথা নয়.. তাহলে বুঝা যাচ্ছে আপত্তি সৃষ্টি করতে হবে.. আপত্তি সৃষ্টি করার পদ্ধতিটা কেমন হতে পারে?

কিছুদিন আগে আমাদের এখানে লালনের কাল্পনিক মূর্তি ভাঙা নিয়ে সেনাবাহিনীর দিকে আঙুল তোলা হয়েছে। প্রচারণাটা এমন ভাবে করা হয়েছে যে সেনাবাহিনী তথাকথিত মুসলিম মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে। অথচ ঐ মূর্তি সরানোর জন্য কোন ইসলামী শক্তি চাপপ্রয়োগ করেনি। এমনকি অনেকে দাবী করেছেন হাজীদেরও এটা নিয়ে কোন দাবী ছিলো না। যদিও মূর্তি সরানোর বিষয়টা বিতর্কে রুপ পাওয়ার পর ধর্মপ্রাণ মুসলমানরা প্রাসঙ্গিক ভাবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কিন্তু প্রাথমিক বিতর্কটা কেন এবং কিভাবে সৃষ্টি হলো? অত:পর কারা লাভবান হলো সেনাবাহিনীকে তথাকথিত মৌলবাদী প্রমাণ করে? সবগুলো বিষয় নিয়ে নতুন করে আমাদের ভাবতে হবে....

একই সাথে এই দেশ তথাকথিত মৌলবাদীদের আস্তানা হিসেবে প্রামাণের আওয়ামী প্রচেষ্টার অংশ হিসেবে আমরা আরো কতরকম সাজানো ঘটনা দেখতে পাবো তা নিয়েও ভাবা যেতে পারে...

...(চলবে)...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আওয়ামীলিগবাংলাদেশ'A Secular Plan' ;
প্রকাশ করা হয়েছে: আওয়ামীলিগআমার দেশচিন্তা ভাবনাপর্যবেক্ষন  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

 

  • ৬৩ টি মন্তব্য
  • ১১৯৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪৩ জনের ভাল লেগেছে, ৩০ জনের ভাল লাগেনি
১. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৬
comment by: আকাশ সুনীল বলেছেন: বাংলাদেশের ভাবমুর্তি ধংস করছে, জয় রা । এরা তো দেশের শত্রু , নব্য মির জাফর।
২. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৭
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: আম্নের আওয়ামী ভীতি এত প্রবল ক্যা?

লাস্ট প্যারাতে কৈছেন
"যদিও মূর্তি সরানোর বিষয়টা বিতর্কে রুপ পাওয়ার পর মুসলমানরা মূর্তি সংস্কৃতির বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন।"
রেফ দ্যান

নাকি যারা যারা ভাস্কর্য ভান্গনের বিরুদ্ধে আছিলো হেরা অমুসলিম?
৩. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
comment by: মারুফ আল্লাম বলেছেন: চালিয়ে যান।
৪. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২১
comment by: বেতাল বলেছেন: "অথচ ঐ মূর্তি সরানোর জন্য কোন ইসলামী শক্তি চাপপ্রয়োগ করেনি।"
- ভাস্কর্য ভাংগার কাজে কারা ছিল? এতো জলদি ভুলে গেলে চলবে!!! মাদ্রাসা বয়েজদের দৌড়াদৌড়ি এতো জলদি মেমোরি থেকে গায়েব। সাবাশ.....


মৌলবাদীত্ব সমগ্র পৃথিবীর অভিশাপ।
এখন থেকেই এর নির্মুল করা দরকার।

আসুন মৌলবাদীদের না বলি।
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: জ্বী, ঐ অতি উৎসাহীরা সেনাবাহিনীর সদস্য ছিলো.. অথবা মাদ্রাসা থেকে সেনাবাহিনীতে ভর্তি হওয়া সদস্যদের নির্দেশে তারা এই কাজ করছে।

আপনি এক কাজ করেন, মৌলবাদী না বলে জয়ের মত সাহসী হতে পারেন। সরাসরি এদেশ থেকে ইসলামী ভূত তাড়ানোর স্লোগান দিয়ে ফেলুন.. আপনার পাশে অনেককেই পাবেন।

৫. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: ত্রিভুজ বলেছেন:

@আকাশ সুনীল
আমেরিকার তথাকথিত সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে বাংলাদেশকে সন্ত্রাসীর ভূমিকায় দেখানোর আওয়ামীলিগের অতীত প্রচেষ্টাগুলো আমরা এখনো ভুলিনি।


@কাক ভুষুন্ডি
যারা মূর্তি বসানোর পক্ষে থাকে তাদের মুসলিম মানতে আমার অবশ্যই আপত্তি আছে... এই বিষয়ে আপনার নিজস্ব মতামতও থাকতে পারে। কিন্তু আপনার নিজস্ব মতামত দিয়ে ইসলাম চলে না।

৬. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৫
comment by: স্টিংরে বলেছেন: এদের ভেতরে 'আওয়ামীলিগ' নামের দলটি ইসলামের জন্য ক্ষতিকর এটাও জানি।

--

হ, ঠিক কথা :)
৭. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: আপ্নার নিজস্ব মতামতেও ইস্লাম চলে না মনে রাইখেন।

ইস্লামে পষ্ট কৈরা কওয়া আচে ইবাদতের জন্য নিরাকার আল্লা ছাড়া আর কুনো আকার আলা জিনিস ব্যভার করা যাইবো না। উপাসনার উদ্দ্যেশ্যে কুনো প্রতিমা নির্মান করা যাইবো না।

এখন আমারে কন "অপরাজেয় বাংলা" বা "জাগ্রত চৌরঙ্গী" জাতীয় ভাস্কর্য গুলনে গিয়া কেউ কি কয় হে "অপরাজেয় বাংলা" বা "জাগ্রত চৌরঙ্গী" আম্গো গুনা মাপ করো, বা আম্গো বেস্তে পাডাও বা আমার আয় রুজগার বাড়ায়া দাও?

কয় না।

তয়লে আমারে বুজান আপ্নে কেন ভাস্কর্যের বিপক্ষে?

আরেক্টা রেফঃ চাইসিলাম, পিস্লাইলেন।

আইচ্ছা আরেক্কান কতা, ভাস্কর্য দেইখা হাজী হাজিগো ঈমান ঢিলা হৈয়া যাইবো কিন্তুক রাস্তায় বিশাল বিশাল বিলবোর্ডে যে কত্ত বেগানা আওরতের বড় বড় ফটুক থাকে হেডিতে হেগোর ঈমান ঢিলা হয় না?

নাকি হেগ্লান হেগো কর্পরেট বাপগো টেকায় টাইট হৈয়া বৈয়া থাকে?

জানি পিস্লাইবেন। তবু দেখি।
৮. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: ত্রিভুজ বলেছেন:

@কাক ভুষুন্ডি
নাহ, আপনাদের সেক্যুলারদের কথায় ইসলাম চলে। কিন্তু ঐ ইসলামে আমার আগ্রহ নাই।
৯. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: হাহ্ ঠিকৈ পিস্লাইলেন।
১০. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৮
comment by: দুঃখবিলাস বলেছেন: "এদের ভেতরে 'আওয়ামীলিগ' নামের দলটি ইসলামের জন্য ক্ষতিকর এটাও জানি।"
------
ইলেকশানের আগে খুব নগ্নভাবে ব্লগে চার দলীয় জোটের ক্যাম্পেন হয়ে গেল না ব্যাপারটা!!!

এভাবে আর কতোদিন ধর্মের নামে রাজনৈতিক প্রপোগান্ডা দিয়ে সাধারণ মানুষের মুখ চাপা দেবেন। যেমন:

"সজীব ওয়াজেদ জয় ও কার্ল জে সিওভাক্কো (Carl J. Ciovacco) কতৃক প্রকাশিত নিবন্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর থেকে ইসলামি ভূত তাড়াবেন একটি পরিকল্পনা হাজির করেছেন।"
- ইসলামি ভূতটা কি জিনিস? এই ধরণের টার্ম বের করার আগে, একটু ভেবে চিন্তে দেবেন।

"মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা যত কথাই বলি না কেন মাদ্রাসা শিক্ষা এদেশের দরিদ্রশ্রেণীর শিক্ষার অভাব মেটাতে একটা বিশাল ভূমিকা রাখছে। "
- হুম, এমন বিশাল ভূমিকা'র কয়েকটা নমুনা দিলে ভালো হতো। যেমন, কিছুদিন আগে সদলবলে লালনের ভাস্কর্য ভাংগা, বিশ্ববিদ্যালয়ে উপাচর্যের কক্ষ ভাংচুর.....কি আজব, খালি ভাংগা ভাংগি দেখি :)

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আমি কোনদলীয় ক্যাম্পেইনেই নাই। গতকাল করা আমার পোস্টটা দেখলে কিছুটা ধারনা পাবেন আশা করি।

লিংক: Click This Link

তবে আওয়ামীলিগের 'A Secular Plan' ঠেকানোর জন্য যেকোন দলের হয়ে আওয়ামীলিগকে ঠেকানোর ক্যাম্পেইনে অংশগ্রহন করতে আগ্রহী। বাংলাদেশে মুসলমানদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবে দেখছি বিষয়টাকে... আপনারা যা খুশি ভেবে নিতে পারেন।

১১. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫০
comment by: শঙ্খচীল বলেছেন: জয় , তুমি যদি দেশের জন্য কাজ করতে চাও , তাহলে দেশে আইসা দেশের মানুষের সাথে মিশ। দেশের মানুষ এর মন মানসিকতা কি তা শিখ। দেখ।
আম্রিকার মাটিতে বইসা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাইওনা।
১২. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আওয়ামি লীগ ইসলামের জন্য ক্ষতিকর (!)

আর জামায়াত ইসলামের জন্য পুষ্টিকর(!)

হাহাহাহা হাসতে হাসতে মরে যাচ্ছি।

এই পোষ্টে মাইনাস।
২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন:

"জামায়াত ইসলামের জন্য পুষ্টিকর(!)"
এটা কোথায় লেখা আছে? পাগলের সুখ মনে মনে.. হাসতে থাকুন... তবে দয়া করে মরে যাবেন না। আপনাদের সেক্যুলার সরকার ক্ষমতায় এসে আমাদের মত মৌলবাদী(!)দের দেখে নিবে বলেছে... এটা দেখতে হলেও বেঁচে থাকুন।

১৩. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: দুঃখবিলাস বলেছেন: "বাংলাদেশে মুসলমানদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবে দেখছি বিষয়টাকে... "
------
@ত্রিভুজ, আপনার পোস্টের ১০ নং মন্তব্যের (আমার মন্তব্যের) উত্তরে আপনার দেওয়া স্টেটমেন্টের মাজেজাটা বুঝলাম না। বাংলাদেশে মুসলমানদের অস্তিত্ব কখন/কোথায়/কিভাবে যেন নষ্ট হয়েছিল!!!!! কাইন্ডলি যদি বলতেন, ভালো হয়। নতুবা, এই জাতীয় গান্জা টাইপ লেখা বন্ধ করার আহবান রইলো।

ভাগ্য ভালো, দেশের সব মুসলিমরা আপনার মতো করে ভাবে না।

১৪. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: জানপরী বলেছেন:
দেশটা তো ওদের নানা, মা ও তার সাথীদের, সেজন্য বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। আমরা যারা দেশে থাকি তারা মরলেও তো তাদের কিছু আসে যায় না। তারা তো বেঁচে থাকবে। নিজেদের স্বার্থ ছাড়া কখনো কি তারা দেশের স্বার্থ দেখেছে ???????????
১৫. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: লেখাটি ভাবনার খোরাক জোগায়। ২০০১ এ নির্বাচনে হেরে শেখ হাসিনা পশ্চিমে বিভিন্ন ভাবে বাংলাদেশকে মৌলবাদী/তালিবান রাষ্ট্র হয়ে গেছে - এরকম প্রচারনা চালান। সবাই তখন খুব বিরক্ত হয়েছিল।
১৬. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: "" আপনাদের সেক্যুলার সরকার ক্ষমতায় এসে আমাদের মত মৌলবাদী(!)দের দেখে নিবে বলেছে... এটা দেখতে হলেও বেঁচে থাকুন।"""


আমার আবার সেকুলার সরকার কে??
১৭. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
comment by: নরাধম বলেছেন: মাইনাস।

"আবার এদের ভেতরে 'আওয়ামীলিগ' নামের দলটি ইসলামের জন্য ক্ষতিকর এটাও জানি। কিন্তু কতটুকু ক্ষতিকর হতে পারে সেটা বুঝতে হলে ইসলাম সম্পর্কে অবশ্যই সচেতন হতে হয়। সাধারন গরু খাওয়া মুসলিমরা এর গুরুত্ব বুঝতে বরাবরের মত্ই অক্ষম হবে বলে আমি মনে করি।"

এটা টিপিকাল জামাতি ধ্যান-ধারণা। বাংলাদেশে ইসলামের সবচেয়ে বড় শত্রু জামাত, আ'লীগ না। সেনাবাহিনীতে জামাতি ধ্যান-ধারনার মানুষ প্রচুর সেটা জামতিদের অতিরিক্ত আর্মী-প্রেম দেখেই বুঝা যায়।
মাদ্রাসা ইনফ্লুয়েন্স বলতে এখানে জামাতি ধ্যান-ধারণার কথা বুঝানো হয়েছে। আর্মীরা যখনই ক্ষমতা পাই তখনই জামাতের প্রতি তাদের দূর্বলতা প্রকাশ করে।

মাদ্রাসাগুলো বন্ধ করা দরকার। দেশে শুধু একধরণের শিক্ষা-ব্যবস্থাই চালু থাকা দরকার। মাদ্রাসাগুলো কিছু অশিক্ষিত কুলাংগার তৈরী করতেছে, এরা ইসলাম সম্পর্কে কিছুই জানেনা। মসজিদগুলাতে ইমামতি করে আর মিলাদুন্নবী, মাজার-পূজা এসব অনৈসলামিক ধ্যান-ধারণা প্রচারের মাধ্যমে টাকার কাছে বিক্রি হয়। আরো অনেক কথা বলা যায়, কিন্তু আপনি একগুঁয়ে ব্রেন-ওয়াশড লোক। তাই বললাম না।
২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: আমাকে বুঝানোর মহান দায়িত্ব আপনাকে কেউ পালন করতে বলেনি। আমার বক্তব্যও আপনার মত কাস্টামাইজড মুসলিমের জন্য না.. আগেই বলেছি। সুতরাং নিশ্চিন্তে বলতে থাকুন।

তবে টপিকের বাইরে নয়, প্রাসঙ্গিক কথা বললে ভাল হয়। আমেরিকান সেনাকে সাথে নিয়ে বাংলাদেশে 'A Secular Plan' এর পক্ষে আপনার অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ।

১৮. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: প্রমিত কুমার বলেছেন: এত বেশী গবেষণা করি না ভাই। তবে যা বুঝলাম তার ফলাফল ; মৌলবাদ জিন্দাবাদ।
এ যুগে বসে আপনি মৌলবাদ এর সপক্ষে আছেন দেখে আশ্চর্য হলাম।
২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: 'মৌলবাদ' বলতে আপনি আসলে কি বুঝেন? এই বিষয়ে একটু বললে বুঝতে পারতাম।

১৯. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
comment by: নরাধম বলেছেন: আ'লীগ আসলে ইসলাম ধ্বংস হবে টাইপ কথাবার্তা ঈমানের দূর্বলতার লক্ষণ। ট্রাস্ট মি, ইউ শুড চেক ইউর বিলিফ সিস্টেম। আ'লীগ পাঁচ বছর ছিল, ইসলামের কোন হেরফের দেখিনি।
২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: আপনি যখন গালাগালি করেন তখনও সম্ভবত আপনার ইসলামের কোন হেরফের হয় না... আপনার ইসলাম আপনার কাছেই থাকুক। ''A Secular Plan' বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারেন।

২০. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
comment by: প্রমিত কুমার বলেছেন: দেখুন আমি হিন্দু ধর্মাবলম্বি।
তবুও যে কোন ধর্মের মৌলবাদের নামে গোড়ামিতে আমার আপত্তি।
আপনার লেখা থেকেই একটা উদাহরন দেইঃ
দখুন ইসলাম এ হয়তো কোথাও ছবি বা মুর্তিকে না করা আছে। হয়তো সে বিধানেই আপনারা মুর্তি ভাংগার সপক্ষে।
কিন্তু দেখুন আপনার মত মৌলবাদিদের কাছে কিন্তু ঠিকই ভিডিও করা যায় এমন মোবাইল আছে।
২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: আপনি যেটা জানেন না সেটা নিয়ে না বললেও পারতেন। মূর্তি আর ছবি দু'টো আলাদা জিনিষ। মূর্তি কেন নিষিদ্ধ সেটা জানলে তার সাথে ছবি বা ভিডিও মেলানো চেষ্টা করে মূর্তিকে হালাল প্রমাণ করতে যেতেন না।

ইসলামের মৌলবাদ বা গোড়ামী নিয়ে কিছু লিখুন। আপনার দৃষ্টিতে কোনটা মৌলবাদ/গোড়ামী জানতে ইচ্ছুক।

২১. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২১
comment by: অরণ্যচারী বলেছেন: কতগুলো বিষয় না বুঝলে পোস্ট সম্পর্কিত কমেন্ট করতে পারবো না।

এক. আপনি বলেছেন - "আবার এদের ভেতরে 'আওয়ামীলিগ' নামের দলটি ইসলামের জন্য ক্ষতিকর এটাও জানি।"

আপনি হয়ত জানেন। আমি জানতাম না। আমার মনে হয় না আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের চেয়ে বেশি কিছু। আর কোন রাজনৈতিক দল ইসলাম ধর্মের কোন ক্ষতি করতে পারবে না - একজন মুসলমান হিসেবে আমি এটা বিশ্বাস করি। আপনি কি আমার সাথে দ্বিমত পোষণ করবেন?

আর যখন আপনি বলেন আওয়ামী লীগ ইসলামের জন্য ক্ষতিকর তখন এটা মনে হওয়াই স্বাভাবিক যে ইসলামের জন্য উপকারী একটা দলও আছে। দলটির নাম বলবেন প্লিজ?

দুই. আপনি বলেছেন - "মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা যত কথাই বলি না কেন মাদ্রাসা শিক্ষা এদেশের দরিদ্রশ্রেণীর শিক্ষার অভাব মেটাতে একটা বিশাল ভূমিকা রাখছে।" ভূমিকার কথা তখনই আসতে পারে যখন একাধিক প্ল্যাটফর্ম থাকে। আপনি কি বলবেন আমাদের দেশের নিম্নবিত্তদের সামনে মাদ্রাসা ছাড়া আর কোন প্ল্যাটফর্ম আছে কি না? আর থাকলে কি দরিদ্রশ্রেণী মাদ্রাসাকেই বেছে নিত?

তিন. আপনি বলেছেন - "যদিও মূর্তি সরানোর বিষয়টা বিতর্কে রুপ পাওয়ার পর ধর্মপ্রাণ মুসলমানরা প্রাসঙ্গিক ভাবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। " কোথায় পেয়েছেন এই কথা? কোন জরিপ কিংবা রিপোর্ট দেখাতে পারবেন?
২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: ১) আওয়ামীলিগকে আপনি ভাল মানুষ মনে করতেই পারেন। দ্বিমতকে স্বাগত জানাই। কিন্তু তাতে বাস্তবতা মিথ্যে হয়ে যায় না। আর ইসলামের জন্য ক্ষতিকর একটি দল থাকা মানেই ইসলামের জন্য উপকারী একটি দল আবিষ্কার করতে হবে এমনটা নয়। তবে এই ক্ষতিকর দলটিকে থামাতে যারা অগ্রনী ভূমিকা রাখবে তাদের সমর্থন দিতে রাজী আছি।

২) ধন্যবাদ অন্য জ্ঞানপাপীদের মত 'নিম্নবিত্তদের প্রতি মাদ্রাসার ভূমিকার' বিষয়টি অস্বীকার না করার জন্য। নিম্নবিত্তদের সামনে মাদ্রাসা ছাড়া আর কোন প্ল্যাটফর্ম আছে কি না তা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। আপাতত নিম্নবিত্তের জন্য মাদ্রাসাই ভরসা এটুকু মেনে নিয়ে সামনে যাই। মাদ্রাসা ছাড়া অন্য কোন অপশন থাকলে তারা মাদ্রাসায় যেত কিনা সেটা গবেষণার বিষয়.. তা নিয়েও আমরা পরে আলোচনা করতে পারি।

৩) এয়ারপোর্টের লালন মূর্তি সরানোর আগে কোন ইসলামিক দল বা এদেশের সাধারণ মুসলিম নাগরিকরা ঐ মূর্তি সরানোর বিষয়ে কোন আবদার বা আন্দোলনে গিয়েছে এরকম কোন রিপোর্টও কি আপনি আমাকে দেখাতে পারবেন?

২২. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: প্রমিত কুমার বলেছেন: অরণ্যচারী আপনার সাথে সহমত।
২৩. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: বন্ধনহীন বলেছেন: আপনার এ লেখায় অনেক কিছুই দ্বিমত করার আছে। আপাততঃ মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলি।

প্রথমেই প্রশ্ন, আপনি কি আপনার ভবিষৎ সন্তানকে মাদ্রাসায় দিবেন? জানি, এর উত্তর একটা বিরাট পজিটিভ "না"।

আমার জন্য, কারণটা হবে, বর্তমান যুগের প্রাথমিক শিক্ষার চাহিদা অনুযায়ী মাদ্রাসা সম্পূর্ন অনুপযোগী। তাহলে মানুষ ইসলাম শিখবে কোথায়? সোজা উত্তর, বিশ্ববিদ্যালয়ে। হাফেজ ছোট বেলায় শুরু করা যেতে পারে।

আপনি বলেছেন "মাদ্রাসা শিক্ষা এদেশের দরিদ্রশ্রেণীর শিক্ষার অভাব মেটাতে একটা বিশাল ভূমিকা রাখছে।"

কিন্তু বাংলাদেশ এমন কোনো গ্রাম নেই যেখানে চাইলে সাধারণ প্রাইমারী স্কুল নেই। এমন স্কুল পাওয়া যায়, যেখানে প্রতি ক্লাসে মাত্র কয়েকজন ছাত্র-ছাত্রী। কিন্তু গিয়ে দেখেন কওমি মাদ্রাসায় ছেলেপুলে ছোট্ট একটা জায়গায় গিজ-গিজ করছে। যত বেশি ছাত্র তত (বিদেশ থেকে আসা টাকায়) পাকেট ভারি হয়, এর পরিচালকদের।

আমি মনে করি "মাদ্রাসা শিক্ষা"র মাধ্যমে এদেশের গরীব মানুষকে চিরস্থায়ী গরীব ও অর্থশিক্ষিত করে রাখার একটা ব্যবস্থা। জামাতের কোন বড় নেতার ছেলে-মেয়েরা মাদ্রাসায় যায়নি। কিন্তু এরাই মাদ্রাসা শিক্ষাকে টিকিয়ে রাখতে গলাবাজি করে।

পরে এ সিরিজে আপনার আনা অন্যান্য বিষয়ে মন্তব্য করবো।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আমি বর্তমান মাদ্রাসা শিক্ষার পক্ষে এমনটা মনে হলো কেন সেটা আগে বলুন। উন্মু আব্দুল্লাহর পোস্টে আমার মন্তব্যগুলো পড়ে নিবেন ভাল করে...

"বর্তমান যুগের প্রাথমিক শিক্ষার চাহিদা অনুযায়ী মাদ্রাসা সম্পূর্ন অনুপযোগী।"... এই বিষয়ে একমত। কিন্তু... "মানুষ ইসলাম শিখবে বিশ্ববিদ্যালয়ে".. এটার সাথে একমত নই। আপনার হিউম্যান সাইকোলজির উপরে হালকা হলেও পড়াশুনা প্রয়োজন। তাহলে নিজেই বুঝবেন...

মাদ্রাসা এবং প্রাইমারী স্কুল সংক্রান্ত আপনার জানায় ভুল আছে। তাই এই বিষয়ে আর তেমন কিছু বলার প্রয়োজন দেখছি না।

"জামাতের কোন বড় নেতার ছেলে-মেয়েরা মাদ্রাসায় যায়নি। ".. এটা সম্ভবত গতকালকে জাফর ইকবালের লেখায় পেয়েছেন। মজা পাইলাম এটা তুলে আনায়...


জামাতের নেতাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে না দেশের বাইরে পড়ে এই বিষয়ে আমার জানা নেই। তবে আপনার জাফর স্যারের বিষয়ে আমার কিছু তথ্য জানা আছে। আপনি জানেন কিনা জানি না, জাফর ইকবাল নিজে একসময় শা.বি'র ক্লাশ ফেলে আমেরিকা ছুটতেন.. বছরের নির্দিষ্ট একটা সময় ওখানে কাটাতেন শুধু আমেরিকার পাসপোর্টটা ধরে রাখার জন্য। তিনি নিজের ছেলে মেয়েদেরও তার অতিপ্রিয়(!) বাংলাদেশে রাখেননি... তার যুক্তি অনুযায়ী তো দেশের প্রতি ভালবাসার নিদর্শনস্বরুপ ছেলে মেয়েদের আমেরিকায় মানুষ করার কথা না। কি বলেন?


যাই হোক, বুঝলাম মাদ্রাসা নিয়ে আপনার এলার্জি আছে.. কিন্তু জয়ের 'A Secular Plan' বিষয়ে আপনার মতামতটা কি? আপনি আওয়ামীলিগের এধরনের একটা বিশ্বাসঘাতকতার পক্ষে?

২৪. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: অরণ্যচারী বলেছেন: আমি মনে করি "মাদ্রাসা শিক্ষা"র মাধ্যমে এদেশের গরীব মানুষকে চিরস্থায়ী গরীব ও অর্থশিক্ষিত করে রাখার একটা ব্যবস্থা। জামাতের কোন বড় নেতার ছেলে-মেয়েরা মাদ্রাসায় যায়নি। কিন্তু এরাই মাদ্রাসা শিক্ষাকে টিকিয়ে রাখতে গলাবাজি করে।

একমত। জামাতের অধিকাংশ নেতার ছেলেময়েরা দেশের বাইরে পড়াশোনা করে। তারা জীবনেও তাদের সন্তানদের মাদ্রাসায় পড়াবে না। এটাই হল ভণ্ডামির চূড়ান্ত লক্ষণ।

পড়াশোনার প্ল্যাটফর্ম হওয়া উচিত একটা। ধনীদের একটা, মধ্যবিত্তের একটা আর গরীবের একটা - এভাবে ভাগাভাগি বন্ধ করা দরকার।
২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: উপরে দেয়া একটা মন্তব্যের কিছু অংশ আবার দিলাম-

জামাতের নেতাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে না দেশের বাইরে পড়ে এই বিষয়ে আমার জানা নেই। তবে যে জাফর ইকবালের যুক্তি তুলে ধরলেন সেই জাফর ইকবাল বিষয়ে আমার কিছু তথ্য জানা আছে। আপনি জানেন কিনা জানি না, জাফর ইকবাল নিজে একসময় শা.বি'র ক্লাশ ফেলে আমেরিকা ছুটতেন.. বছরের নির্দিষ্ট একটা সময় ওখানে কাটাতেন শুধু আমেরিকার পাসপোর্টটা ধরে রাখার জন্য। তিনি নিজের ছেলে মেয়েদেরও তার অতিপ্রিয়(!) বাংলাদেশে রাখেননি... তার যুক্তি অনুযায়ী তো দেশের প্রতি ভালবাসার নিদর্শনস্বরুপ ছেলে মেয়েদের আমেরিকায় মানুষ করার কথা না। কি বলেন?

অন্যসকল রাজনৈতিক দলের পাশাপাশি আপনার প্রিয় রাজনৈতিক দল আওয়ামীলিগের নেতারাও কিন্তু ছেলেমেয়েদের দেশের বাইরে পড়ান.. তাদের প্রিয়(!) মাতৃভূমিতে পড়ান না। চলুন আমরা এদের সবাইকে ভন্ড ঘোষনা করে দেই.... সাহস থাকলে আওয়াজ দিবেন।

২৫. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১
comment by: হমপগ্র বলেছেন: ধর্মকে এত নগ্ন ভাবে ব্যাবহার না করলেও পারতেন!

--------
২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: আমার ধর্মকে মুছে দেয়ার পরিষ্কার ঘোষনার পরও যদি কিছু বলার না থাকে তাহলে এই ধর্ম পালন না করাই আমার জন্য ভাল। ধর্ম গেলে আপনাদের মত সেক্যুলাররা খুশিই হবে.. তাই আপনারা চুপ থাকতে পারেন।

২৬. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২২
comment by: নরাধম বলেছেন: "আমার বক্তব্যও আপনার মত কাস্টামাইজড মুসলিমের জন্য না.. আগেই বলেছি। " কাস্টমাইজড মুসলিম কি জিনিস?



"আপনি যখন গালাগালি করেন তখনও সম্ভবত আপনার ইসলামের কোন হেরফের হয় না... আপনার ইসলাম আপনার কাছেই থাকুক।"


অন্যায়ের প্রতিবাদ করতে অস্ত্র হাতে ধরতে বলা হয়েছে, অনলাইনে গালাগালি করাটা তো কোন ব্যাপারই না।





অরণ্যাচারী আর বন্ধনহীনের মতের সাথে একমত। গুডবাই।
২৭. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "জামাতের কোন বড় নেতার ছেলে-মেয়েরা মাদ্রাসায় যায়নি।"

তথ্য সূত্র কি? আমি তো এমন কিছু শুনিনি। বরং তামিরুল মিল্লাতে পাওয়া যাওয়াটাই স্বাভাবিক।

২৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৬
comment by: অলস ছেলে বলেছেন: আজব বিতর্ক। ঘুম আইসা গেল অফ টপিক আলোচনার তিতা পানি খাইতে খাইতে। আমিও আর কি করি।
জামাত নেতারা ধোয়া তুলসী পাতা। কামরুজ্জামান, আজহারুল ইসলাম, আবদুর রাজ্জাক, মুজিবুর রহমান, মুজাহিদ- কারো কুন ছেলে পিলে মাদ্রাসায় যায়নাই।
কাদের মোল্লার এক ছেলে তামিরুল মিল্লাতে ছিল, দাখিলের পর পিছলাইয়া অখন বিবিএ মালেশিয়া।
নিজামীর এক ছেলেও ছিল, আলিমের পর সৌদি, অহন লন্ডন গেছেগা ব্যারিষ্টার হইতে। অধ্যাপক! সাহেবের কথা কি আর বলবো। যাউকগা।

কামের কথা হৈলো, জয় দাদা যা বুইলেছেন, তার পর আর কোন কথা নাই। সামনের দিনগুলোতে হাভার্ড অক্সফোর্ড ন্যাশনাল বিভিন্ন বড় বড় স্কুলের বড় বড় কিতাবে তার আরও গবেষণা আসতে থাকবে আশা করা যায়। বাংলাদেশের বড়ই সৌভাগ্য ভবিষ্যতের ভাইসরয় একজন পন্ডিত মানুষ।

এইকানে নরাধম ব্যাখ্যা দিতে চান "মাদ্রাসা ইনফ্লুয়েন্স বলতে এখানে জামাতি ধ্যান-ধারণার কথা বুঝানো হয়েছে। আর্মীরা যখনই ক্ষমতা পাই তখনই জামাতের প্রতি তাদের দূর্বলতা প্রকাশ করে।"
আর ঐখানে দাদা পরিস্কার সংখ্যা দিয়া ফরমাইলেন ২০০৬ এ আর্মী রিক্রুটের ৩৫% মাদ্রাসা ছাত্র ছিল। এমন রুপক ব্যাখ্যা বুঝিয়া বাংলাদেশকে সাধূবাদ দিতে হৈলে যারা ঐ লেখা পড়তাছে পুরা দুনিয়ায়, সবাইরে এক কপি সোলেমানী খাপনামা সাপ্লিমেন্টারী দিবার কাম।
২৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৬
comment by: বন্ধনহীন বলেছেন: আপনি বলেছেন "আপনার হিউম্যান সাইকোলজির উপরে হালকা হলেও পড়াশুনা প্রয়োজন। "

মজার ব্যপার হচ্ছে, মিস্তরিবিদ্যা পড়ার আগে দু বছর মনোবিজ্ঞান পড়েছি। আপনিও কি "সাইকোলজির" ছাত্র। সাইকোলজির উপর আমার এখনো আগ্রহ আছে, তবে সময় বেশি দেই নিওরোলজিতে। যাইহোক, বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিখলে অসুবিধা কি আপনি বলেননি। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে কি কাউকে মাদ্রাসায় পড়তে হয়?

আপনি হয়ত খেয়াল করেননি। আমি বলেছি জামাতের বড় নেতার কথা। সাধারণ নেতাদের কথা আমি বলেনি। যেমন ধরুন, নিজামী, গোলাম আজম, আমি ব্যক্তিগত ভাবে চিনি জামাতের চট্টগ্রামের আমীর। এদের কারো ছেলে-মেয়ে মাদ্রাসায় নেই। এটা আমার নিজের পর্যবেক্ষন, জাফর সাহেবের কোন ভুমিকা এতে নেই। কোন ব্যপারে সিদ্ধান্ত নিতে এতোটা পরনির্ভরশীল আমি নই। অবশ্যই জ্ঞানীমানুষদের আমি পুজা করি। তবে আমি জাফর সাহেবকে এব্যপারে কোন বড় কুতুব মনে করি না।

মাদ্রাসার ব্যপারে আপনার কিছুটা দূর্বলতা আছে (মাদ্রাসা শিক্ষা এদেশের দরিদ্রশ্রেণীর শিক্ষার অভাব মেটাতে একটা বিশাল ভূমিকা রাখছে।), তাই এটাকে গুরুত্ব দিয়ে আমার প্রথম মন্তব্য করলাম। আপনি ঠিকই ধরেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যপারে আমার এলার্জি আছে, তবে মাদ্রাসার দরিদ্র ছাত্রদের ব্যপারে আমার মমতা আছে । আর এই কারণেই আমি মাদ্রাসা শিক্ষার বিরোধী, বিশেষ করে কওমি মাদ্রাসা।

জয়ের সেই আর্টিকেলটির ব্যপারে আমি আজকের একটি পোস্টে (হাসান বিপুল অথবা নির্বাক হাসানের) মন্তব্য করেছি। আমি আগেই বলেছি, আপনার সাথে পরে এ নিয়ে আরো কথা হবে। আপনার বিশ্লেষনের জন্যা অপেক্ষা করছি।
৩০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৪
comment by: বন্ধনহীন বলেছেন: অফ টপিক:
নিওরোলজি বলাতে আমাকে ডাক্তার ধরে নিয়েন না। আমার সাধারণ আগ্রহ আছে নিওরো সাইন্সের উপর। নিওরাল নেট্ওয়ার্ক উপর কাজ করতে গিয়ে এব্যপারে খুবই উৎসাহী হয়ে উঠি।
৩১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২১
comment by: বন্ধনহীন বলেছেন: মাদ্রাসা এবং প্রাইমারী স্কুল সংক্রান্ত আপনার জানায় ভুল আছে।

ভুল টা কি?
৩২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩২
comment by: উদার আকাশ বলেছেন: জয়ের মূল লেখাটা এখানেঃ
http://www.harvardir.org/articles/1784/1/
৩৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:১৮
comment by: আশরাফ রহমান বলেছেন: ফরহাদ মাজহারের লেখাটা পড়া হয়নি। কারণ এখানে নয়াদিগন্তসহ বাংলাদেশের কয়েকটি পত্রিকা খুলছে না। আপনার সাইট থেকে লেখাটা প্রিন্ট করে নিলাম। আপনার পোস্ট থেকে যতটুকু বুঝলাম ষড়যন্ত্র ভয়াবহ। তবে দেশপ্রেমিক মুসলমানরা বেঁচে থাকতে সেক্যুলারদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে বলে মনে হয় না।
৩৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৬
comment by: বন্ধনহীন বলেছেন: দেশপ্রেমিক মুসলমান কারা? আর বাকীরা কি?
৩৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: আবূসামীহা বলেছেন: ছেলে বাংলাদেশি বাবার হলেও এখন জামাই আমেরিকানদের এবং নাগরিকও এখন সেদেশের। তাদের পরিকল্পনাই হচ্ছে এদেশে যাতে শান্তি ও সমৃদ্ধি কখনো না আসে।
দেশের মানুষকে সচেতন করার কাজের দরকার অনেক বেশী। কিন্তু.।.।.।.।.।.।.।.।.।.।.।।
৩৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২২
comment by: সতেজ বলেছেন: আবূসামীহা বলেছেন: ছেলে বাংলাদেশি বাবার হলেও এখন জামাই আমেরিকানদের এবং নাগরিকও এখন সেদেশের।

৭১ এ আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল । সেটা আমেরিকান জামাই হওয়ার সময় জয় নিশ্চয় খেয়াল করেননি ।


৩৭. ২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
comment by: কাক ভুষুন্ডি বলেছেন: কৈ জনাব?
আপ্নের কাচে রেফঃ চাইসিলাম এক্টা?
৩৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫০
comment by: নুর3ডিইডি বলেছেন: আমাদের কে সচেতন হতে হবে। এবং আগামী নির্বাচনে বাংলাদেশের মুসলমানদেরকে বুঝে শুনে সঠিক দলকে নির্বাচিত করতে হবে।
৩৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০
comment by: ফজলে এলাহি বলেছেন: 'A Secular Plan' নামে সজীব ওয়াজেদ জয় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেনিফেস্টো তুলে ধরেছেন।

দেশের জন্য একদিকে যেমন ভাবমূর্তিক্ষন্নকারী লেখা, তেমনি দেশের ৮৫ ভাগ মানুষের জন্য 'টনক নড়া' মূলকও একটি লেখা।

মুসলমানদের সচেতন হওয়া উচিত মার্কিন সাম্রাজ্যবাদের এদেশীয় হাতিয়ার আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে ভোট দেয়ার ব্যাপারে।
৪০. ২৩ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: অরণ্যচারী বলেছেন: আওয়ামীলিগকে আপনি ভাল মানুষ মনে করতেই পারেন। দ্বিমতকে স্বাগত জানাই। কিন্তু তাতে বাস্তবতা মিথ্যে হয়ে যায় না। আর ইসলামের জন্য ক্ষতিকর একটি দল থাকা মানেই ইসলামের জন্য উপকারী একটি দল আবিষ্কার করতে হবে এমনটা নয়। তবে এই ক্ষতিকর দলটিকে থামাতে যারা অগ্রনী ভূমিকা রাখবে তাদের সমর্থন দিতে রাজী আছি।

কিন্তু আমার প্রশ্ন ছিল - কোন রাজনৈতিক দল ইসলাম ধর্মের কোন ক্ষতি করতে পারবে না - একজন মুসলমান হিসেবে আমি এটা বিশ্বাস করি। আপনি কি আমার সাথে দ্বিমত পোষণ করবেন?

আরেকটু সহজ করে বলি - একজন মুসলমান হিসেবে আপনি কি মনে করেন আওয়ামী লীগের ক্ষমতা এত বেশি যে তা একটি সুপ্রতিষ্ঠিত ধর্মের ক্ষতি করতে পারে?

============================================

নিম্নবিত্তদের সামনে মাদ্রাসা ছাড়া আর কোন প্ল্যাটফর্ম আছে কি না তা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। আপাতত নিম্নবিত্তের জন্য মাদ্রাসাই ভরসা এটুকু মেনে নিয়ে সামনে যাই। মাদ্রাসা ছাড়া অন্য কোন অপশন থাকলে তারা মাদ্রাসায় যেত কিনা সেটা গবেষণার বিষয়.. তা নিয়েও আমরা পরে আলোচনা করতে পারি।

ঠিক আছে। পরে কবে করবেন আপনি জানাবেন প্লিজ। আমি আলোচনা করতে আগ্রহী।

=============================================

আমার প্রশ্ন ছিল - আপনি বলেছেন - "যদিও মূর্তি সরানোর বিষয়টা বিতর্কে রুপ পাওয়ার পর ধর্মপ্রাণ মুসলমানরা প্রাসঙ্গিক ভাবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। " কোথায় পেয়েছেন এই কথা? কোন জরিপ কিংবা রিপোর্ট দেখাতে পারবেন?

আর আপনি জবাব এড়ানোর সহজতম উপায় অবলম্বন করেছেন পাল্টা প্রশ্ন করে - ৩) এয়ারপোর্টের লালন মূর্তি সরানোর আগে কোন ইসলামিক দল বা এদেশের সাধারণ মুসলিম নাগরিকরা ঐ মূর্তি সরানোর বিষয়ে কোন আবদার বা আন্দোলনে গিয়েছে এরকম কোন রিপোর্টও কি আপনি আমাকে দেখাতে পারবেন?

আমাকে রিপোর্ট দেখাতে বললে দেখাব। তবে তার আগে প্রশ্নের উত্তর আশা করছি। কারণ এই পোস্টটা আপনি দিয়েছেন, আমি না।

=============================================

অন্যসকল রাজনৈতিক দলের পাশাপাশি আপনার প্রিয় রাজনৈতিক দল আওয়ামীলিগের নেতারাও কিন্তু ছেলেমেয়েদের দেশের বাইরে পড়ান.. তাদের প্রিয়(!) মাতৃভূমিতে পড়ান না। চলুন আমরা এদের সবাইকে ভন্ড ঘোষনা করে দেই.... সাহস থাকলে আওয়াজ দিবেন।

আওয়ামী লীগ আমার প্রিয় রাজনৈতিক দল নয় এবং তাদের ভণ্ড ঘোষণাতেও আমার কোন আপত্তি নেই। যদিও এটা আপনার জন্য বিশ্বাস করা কঠিন হতে পারে। কেন কঠিন সেটা সম্ভবত আপনি আমার চেয়ে ভাল জানেন, এই ব্লগের প্রায় সকল ব্লগারই জানেন।:)

বিদায় নিচ্ছি। প্রশ্নগুলোর জবাব পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে আমি সহজে আশা ছেড়ে দেই না।
৪১. ২৩ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: সতেজ বলেছেন: অরণ্যচারী বলেছেন: "একজন মুসলমান হিসেবে আপনি কি মনে করেন আওয়ামী লীগের ক্ষমতা এত বেশি যে তা একটি সুপ্রতিষ্ঠিত ধর্মের ক্ষতি করতে পারে?"

আপনার এই প্রশ্নের উত্তর আমি নিজের দ্রীষ্টিকোন থেকে দেই ।

আমি ব্যাক্তিগতভাবে বিশ্বাস করি জে আওয়ামী লীগের ইসলাম ধর্মের ক্ষতি করার কোন পরিকল্পনা নেই । কিন্তু যেটুকু মনে হচ্ছে এই মৌলবাদ ইস্যুটা ওনারা যুগ যুগ ধরে ব্যবহার করবেন । যেমনটি তারা গত ৩৭ বছর ধরে যুধ্বাপরাধী ইস্যু নিয়ে করছেন । ধর্ম নি্য়ে বাংলাদেশের সব রাজনৈতিক দল কমবেশি রাজনীতি করে । এর কিছু উদাহরন হল
- খালেদা জিয়া তার নির্বাচনী বক্তৃতা্য় বলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের মসজিদ গুলোতে উলুধ্বনি বাজবে ।
- শেখ হাসিনা নির্বাচন এলে মাথায় পট্টি বাধেন । ইদানিং আবার ২/১ টি ধর্মভিত্তিক দলের সাথে জোট বাধেন।
- এরশাদ আর নিজামীর কথা নাহয় বাদ দিলাম ।

বাংলাদেশী রাজনিতিকরা ধর্ম নি্য়ে কুৎসিত রাজনিতি করছেন । এবং নিকট ভবিষ্যতে এটা পরিবর্তন হবেনা ।

কিন্তু আশন্কার ব্যাপার হচ্ছে হাসিনা এবং তার তনয় বিভিন্ন জা্য়গায় যেভাবে বাংলাদেশ কে জন্গী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করছেন তা আমাদের জন্য ভালো পরিনাম বয়ে আনবেনা । ওনাদের দেশ এর বাইরে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে আরো সতর্ক হও্য়া উচিত ।
৪২. ২৪ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: নরাধমের কমেন্টের সাথে প্রবল ভাবে একমত।
৪৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
comment by: আওরঙ্গজেব বলেছেন: আমার পুরো পড়ার সময় হয়নি, কিন্তু চিন্তাধারার সাথে একমত।
৪৪. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: জয়ের মূল লেখা থেকে:
"The greatest number of seats that JI had ever garnered in any election prior to 2001 was three"

এতই দুর্বল স্মৃতি? ৯১ এর নির্বাচনে দুই ডিজিটের সাংসদ নিয়ে এরা পার্লামেন্টে ছিল।
৪৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
comment by: রাজন সান বলেছেন: এই ব্লগে এমন কিছু ব্লগার আছে, যারা বিষয়বস্তু সর্ম্পকে না বুঝেই মন্তব্য করে। তাতে অনেক লেখার মূল তাৎপর্য ব্যহত হয়। তাছাড়া কেউ কেউ আছে কোন ভদ্রতার সীমারেখা মানে না। এখানে অনেকে আসে বয়স্ক ও তাদের বাপ-চাচাদের বয়সী। মতামতের ভিন্নতা থাকতেই পারে। তাই বলে এতটা অসভ্য ভাষা! সেদিন দেখলাম বিডি আইডল কে একজন তুই-তোকারি করছে। যদিও বিডি আইডলকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা। খুব খারাপ লাগলো আমাদের বর্তমান লগী-বৈঠা জাতীয় Secular স্বভাব দেখে। আমার কাছে মনে হচ্ছে বর্তমানে মানুষের মাঝে বিবেক বোধ লোপ পাচ্ছে। একরোখা একচোখা চিন্তা-চেতনার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার ভিতর। সে কখোনই চিন্তা ও দূরদর্শীতার গভীরতায় যেতে পারছেনা একজন তাজউদ্দীন সাহেব-এর মত।
৪৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
comment by: রাজন সান বলেছেন: আপনার সুন্দর ও দূরদর্শী লেখার জন্যে ধন্যবাদ।
৪৭. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৮
comment by: অ্যামাটার বলেছেন: + এখানে বেশি কিছু বলতে পারছি না, ক্যাচাল বেঁধে যাবে, ঐ পাড়াতে কমেন্টাইতেছি:D
৪৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১২
comment by: আলমগীর কুমকুম বলেছেন: তাহলে দেখা যাচ্ছে, যে দল "ইসলামের জন্য উপকারী" হবে তাদেরকেই ক্ষমতায় বসাতে হবে। ভাল তবে মাইনাস।
৪৯. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
comment by: রাজর্ষী বলেছেন: হমম.. এখন এমন কিছু ধর্ম বেচা, সুরসুরি মুলক প্রচার দরকার যাতে আওয়ামীলিগকে ক্ষমতার বাইরে রাখা যায় যেমন বিগত ৩০ বছর রাখা হইসে। আর এভাবেই আমরা ৩০ বছরে বিনপি,জামাত, জিয়া এরশাদ, সেনাবাহীনি মিলিয়ে এদেশকে শাসন করে এমন উন্নত ও শক্তিশালী করেছি যে আমেরিকা, ইসরাইলের বিরুদ্ধের এখানেও যুদ্ধ শুরু হইছে, বোমাবাজী হইছে, আর লালনের মূর্তি আমরা টাইনা নামাইছি তালেবানরা যেমন বামিয়ানে বুদ্ধমুর্তি ধ্বংস করছে। আমরা আরো উন্নতি করতে পারতাম যদি না আওয়ামীলিগ আর সেকুলারপন্থিরা ৭১ পাকিস্তান ভেংগে এইভুমি স্বাধীন করতো। তাইলে আমরা পারমানবিক বোমার অধিকারী হইয়া সমানে আমেরিকার মিসাইল খাইতাম। কি মজা। এইটা মুসলিমদের দেশ তাই এখানে পৌত্তলিক মুর্তি থাকতে পারে না, এখানে বিনপি জামাত ই খালি শাসন করবে আর কেউ না যেমন পাশের হিন্দু দেশে বিজেপি, শিবসেনা শাসন করবে আর বাবরী মসজিদ ভাংবে।
৫০. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭
comment by: রাজর্ষী বলেছেন: এই সেকুলার প্ল্যান ঠেকাইতে গিয়া ৭১ প্রচুর বাংগালী রাজাকার হইয়া গেসিলো। এখনকার আপনারা আহবানে সাথে ঐ টার পার্থক্য কি?
৫১. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ২:১৯
comment by: প্রগতিশীল বলেছেন:
আকাশ সুনীল বলেছেন: বাংলাদেশের ভাবমুর্তি ধংস করছে, জয় রা । এরা তো দেশের শত্রু , নব্য মির জাফর।
৫২. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ২:২৮
comment by: প্রগতিশীল বলেছেন:
প্রশ্ন অইল, জয়ের মায়েরা তাইলে কি?
মীরজাফর মাতা নাকি ঘষেটি বেগম?

 

 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ