somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিলখানার ঘটনা ও কিছু প্রশ্ন....

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫ ফেব্রুয়ারীর ঘটনাগুলো একটার সাথে আরেকটা জোড়া দিলে চিন্তিত হওয়ার মত অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে।

প্রথমত, টিভি মাধ্যমগুলোতে জওয়ানরা বলতেছিলো যে আগের দিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা তাদের অভিযোগ জানাতে গিয়েছিলো। কিন্তু তারা সেটা শুনতে নরাজ ছিলেন। পরবর্তীতে অবশ্য এই বক্তব্যওয়ালাদের আর খুঁজে পাওয়া যায়নি। সেনা অফিসারদের লাশের সাথে তাদের লাশও পড়ে গিয়েছে কিনা সেটা স্রষ্ট্রাই ভাল জানেন।

দ্বিতীয়ত, বিডিআর জওয়ানদের এলোমেলো বক্তব্যকে খুব বেশী হাইলাইট করে বিদ্রোহী বিডিআর সদস্যদের প্রতি জনগণের সিম্প‌্যাথি বাড়ানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত এটা মোটামুটি স্ট্যাবলিশ করা হয়েছে যে সেনা অফিসাররাই আগে গুলি করেছে। প্রচার মাধ্যম যখন এসব প্রচার করছিলো তখনও টক শোতে নানা রকম বিশেষজ্ঞ নানা কথা বলেছে। কেউ তখন মিটিং এ লোডেড গান নিয়ে যাওয়া সংক্রান্ত ফ্যাক্ট তুলে ধরে এই গুজবটা বন্ধ করেনি কেন?

তৃতীয়ত, সাধারণ ক্ষমা ঘোষনার আগেই যখন সেনা বাহিনী মিশন পরিচালনা করতে চেয়েছিলো তখন তাদের সেটা করতে দেয়া হয়নি কেন? সরকারের দাবী হচ্ছে যদি সেনা কর্মকর্তারা হয়তো ভেতরে জিম্মি আছে যাদের রক্ষা করা প্রয়োজন। জিম্মিদের সাথে সরকার ফোনে কথা বলে নিশ্চিত হয়ে নিলো না কেন? নাকি সরকার জানতো ততক্ষনে সবার লাশ পড়ে গিয়েছে?

চতু্র্থত, সাধারণ ক্ষমা ঘোষনার পরেও যখন বিদ্রোহীরা আত্মসমর্পন করতে রাজী হয়নি তখনই কি বুঝা উচিত ছিলো না যে ঘটনা গুরুতর? আমরা তখন শুধু আমাদের সাংসদ আর মন্ত্রীদের ক্রেডিট নিতে দেখেছি.... তারা এতগুলো মিটিং করলেন কিন্তু একটিবারও সেনা অফিসারদের জীবনের বিষয়ে নিশ্চিত হয়ে নিলেন না কেন? ভেতরে যদি সেনা সদস্যরা বেঁচেই থাকে তাহলে তাদের সাথে ভিডিও কনফারেন্সিং করা যেতো.. ফোনে কথা বলা যেতো। এগুলো কিছু না করেই বিদ্রোহীদের কথায় সরকার বিশ্বাস স্থাপণ করলো কেন?

এর মাঝে আরে অনেক প্রশ্ন আছে... কিন্তু সবচাইতে গুরুতর প্রশ্নটি হচ্ছে সরকার জেনে শুনে বিদ্রোহীদের পালানোর পথ করে দিলো কেন? বিদ্রোহীরা যখন বের হয়ে যাচ্ছিলো তখন কিছুদূর রাস্তা পার হওয়ার পরপরই তাদের ধরা হলো না কেন? আমরা দেখলাম বিভিন্ন জেলা থেকে তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। ধরনার করা হচ্ছে মূল খুনীরা পালিয়ে গিয়েছে। পিলখানা থেকে সরকারের চোখের সামনেই আসল খুনীদের পালিয়ে যাওয়ার উপায় করে দেয়া হলো কেন?

এই ঘটনার সরকারের বিব্রত হওয়ার কথা... আমরা দেখছি সরকার উলটো রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জনগণের সামনে গিয়ে যেসব বক্তব্য গত দুইদিন ধরে দিচ্ছে সেগুলো কী তারা দায়িত্ব নিয়ে দিচ্ছে?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৩
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×