আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

মিডিয়া যার মুল্লুক তার

১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫২

শেয়ারঃ
0 0 0

আমরা এতদিন "জোর যার মুল্লুক তার" কথাটির সাথে পরিচিত ছিলাম। কিন্তু তথ্য প্রযু্ক্তির এই যুগে জোর জবরদস্তি ততটা কাজের না যতটা তথ্য ও প্রযুক্তি কাজের। ইনফরমেশন বা তথ্য প্রবাহের প্রযুক্তিতে যারা এগিয়ে তাদের ইচ্ছেমতই সব ঘটে। আমরা তার ভুরি ভুরি প্রমাণও দেখতে পাচ্ছি চারিদিকে। পিল খানার ঘটনার কথাই ধরুন.. ঘটনার দিন থেকেই ভারতীয় মিডিয়া জানিয়ে দিলে এই ঘটনার পেছনে কারা। কোনরকম তদন্ত ছাড়াই তারা সেটা কিভাবে করে? করতে পারে এক ভাবে, তা হচ্ছে এই ঘটনার বিষয়ে তাদের কাছে তথ্য ছিলো। তাহলে সেই তথ্য তারা তাদের প্রিয় আওয়ামীলিগকে অবহিত করেনি কেন? নাকি করেছিলো? করলে আওয়ামীলিগ ব্যবস্থা গ্রহণ করেনি কেন? সেনাকুঞ্জে শেখ হাসিনা ও আর্মি অফিসারদের মাঝে হওয়া মিটিং এর অডিওতে এরকম অনেক তথ্যই এসেছে... কিন্তু সেই তথ্যগুলো মিডিয়া সেভাবে কাভার করেনি। কেন করেনি? সহজ হিসেব, আওয়ামীলিগ বিপাকে পড়তো।

ইন্টারনেটে সেনাকুঞ্জের অডিও প্রকাশিত হওয়ার পরপরই ইউটিউব, ইস্নিপ্স সহ বেশ কিছু সাইট সরকার ব্যান করে দিলো। অনেকেই এই ঘটনার নিন্দা করেছেন এবং সাইটগুলোর আনব্যান দাবী করেছেন। ফেসবুকে এটা নিয়ে গ্রুপও হয়েছিলো কিছু। কিন্তু আন্দোলনটা ততটা জোড়ালো ভাবে হয়নি। অথচ বছরখানেক আগেই সচলায়তন নামের অখ্যাত এক সাইট ব্যান হওয়া নিয়ে ব্লগ-ফোরামে কি কান্ডটাই না হলো। তত্ত্বাবধায়ক সরকার এবং আর্মিদের পিন্ডি চটকানো হলো... সেই তুলনায় ইউটিউব ও ইস্নিপ্স ব্যান হওয়া নিয়ে তো কেয়ামত হয়ে যাওয়ার কথা। গতবার চরম হৈচৈকারীদের কেউ কেউ দায়সারা গোছের কিছু বক্তব্য দিলেও তাদের আগের সেই তুমুল সমালোচনার ধারাটা বজায় থাকতে দেখিনি। একই কাজ আওয়ামী সরকার না করে বিএনপি সরকার বা তত্ত্বাবধায়ক সরকার করলে কী হতে পারতো তা আমরা অতীতের ঘটনা থেকেই বুঝতে পারি।

পিলখানার ঘটনায় আবার ফিরে আসি। পিলখানার ঘটনা যে বিশাল বিশাল কিছু প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়েছে সেগুলো কিন্তু বেশীর ভাগ মিডিয়াই কাভার করেনি। একটি বা দুটি মিডিয়া বিষগুলো নিয়ে কিছু কিছু খবর প্রকাশের ফলে ক্ষমতাসীন সরকারের মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্তরা তাদেরকে এসব থেকে বিরত থাকার আহবান জানাচ্ছেন। অথচ তাদের মন্ত্রী ও সাংসদরাই একের পর এক উটকো বিবৃতি দিয়ে যাচ্ছেন। ঘটনার দিন থেকেই বানিজ্য মন্ত্রী (যার ডিপার্টমেন্ট ভিন্ন) ইংগিতপূর্ন ও সরাসরি মন্তব্য করে আসছেন.. এখনো করছেন। তাদের মিডিয়াও সেগুলো খুব ফলাও করে প্রচার করে যাচ্ছে..... তদন্ত ছাড়াই তাদের এই বক্তব্য মিডিয়া পজেটিভলি নিচ্ছে কিভাবে? পিলখানার ঘটনার দিন থেকেই ভারতীয় মিডিয়া যে প্রচারণা চালিয়ে আসছে সেটাই আজকে আওয়ামী মন্ত্রী ও সাংসদ এবং বাংলাদেশের প্রায় সকল মিডিয়ার প্রচারের বিষয়। তদন্ত ছাড়াই তারা একের পর এক এধরনের খবর প্রচারে কোন সমস্যা দেখেন না কিন্তু তাদের বিরুদ্ধে যাচ্ছে একম কিছু সামান্য প্রচারে নিয়ে আপত্তি তুলছেন!

ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রলীগ যেরকম লাগাম ছাড়া সন্ত্রাস করে যাচ্ছে সেটার বিষয়ে মিডিয়ার ভূমিকা কী? এরকম লাগামছাড়া সন্ত্রাস যদি জোট সরকার করতো তাহলে তাদের ভূমিকা কী হতো? রাজশাহী ভার্সিটিতে প্রতিপক্ষের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করা হলো। একটি টিভি চ্যানেলে দেখলাম পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসের নমুনা। অথচ বেশীরভাগ মিডিয়ার সূর উলটো... ক্ষমতাসীন দলের পক্ষেই হচ্ছে বেশীর ভাগ নিউজ। একই ঘটনা জোট সরকারের আমলে হলে কী হত পারতো? বা আজকে বিরোধী দলের কেউ মারা না গিয়ে সরকারী দলের কেউ মারা পড়লে সেটা নিয়ে মিডিয়া কী করতো?

ব্লগার 'সুন্দর সমর' কিছু প্রশ্ন রেখেছেন। প্রশ্নগুলো নিয়ে ভাবলেই বুঝতে পারা যায় মিডিয়া আসলে কী বস্তু। আর আমাদের এখানে মিডিয়ার জোরে কারা রাতকে দিন দিনকে রাত করে ফেলছেন। মিডিয়ার প্রভাব সবসময়ই থাকে.. কিন্তু আমাদের এখানে একটু বেশি মাত্রায়ই। আমাদের দুর্বল শিক্ষাব্যবস্থা আর অসচেতন জনগনের কারণেই এখানে মিডিয়ায় কেউ শক্তিশালী না হতে পারলে তার ধ্বংস অনিবার্য।

 

প্রকাশ করা হয়েছে: আওয়ামীলিগপর্যবেক্ষন  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫৭
সুন্দর সমর বলেছেন: আমাদের দুর্বল শিক্ষাব্যবস্থা আর অসচেতন জনগনের কারণেই এখানে মিডিয়ায় কেউ শক্তিশালী না হতে পারলে তার ধ্বংস অনিবার্য। সর্বশেষ এ পংক্তিকে প্রবাদ বাক্য তুল্য মনে হচ্ছে। কিন্তু যাদের দেখার কথা তারা কি এসব কি দেখবেন!
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: তারা এসব অনেকদিন ধরেই দেখে আসছে.. কিন্তু তাতেও যদি তাদের হুশ না হয় তাহলে তারা স্বাভাবিক ভাবেই ধ্বংস হয়ে যাবে.. ধ্বংস তো অনেকটা হয়েই আছে... বিএনপি কে যেভাবে পরিকল্পনা করে ধ্বংস করা হয়েছে একই কাজ আওয়ামীলিগকে করতে গেলে কী হতে পারতো ভেবে দেখুন।

টিকে থাকার জন্য প্রয়োজনীয় মেধা যাদের থাকবে না তারা হারিয়ে যাবে... এটাই দুনিয়ার নিয়ম।

২. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৩
ডারউইন বলেছেন: ইসরাইল টিকে আছে মিডিয়ার জন্য। সো পারলে মিডিয়া তৈরি করতে এগিয়ে আসুন।
১৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: মিডিয়া পুরোটাই আওয়ামীলিগের দখলে... এটা আওয়ামীলিগের একটা বিশাল সাফল্য... এই মিডিয়ার প্রোপাগান্ডা দিয়ে দিনকে রাত বানানোর অনেক নজীর তাদের আছে।

৩. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৮
ঘনাদা বলেছেন: আর সে জন্যেই কি ছাগুপাল 'মিডিয়া দখলের' নামে ব্লগে এসে শিং খুরে টোকাটুকি করে?
৪. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:১২
আন্ধার রাত বলেছেন:
আমার নিজের একটা মিডিয়া দরকার...আমি কোন সময় কি করি (গোপনে বা প্রকাশ্যে) প্রচার করার জন্য ;)
১৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: আন্ধার রাত, কেমন চলছে আপনার দিনকাল?

৫. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৫
সুন্দর সমর বলেছেন: ঘনাদা চশমা খুলে তাকান। এবং বুঝতে চেষ্টা করুণ। বাজে কথা না বলে যুক্তি দিন, যদি থাকে।
৬. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: লেখাটি যৌক্তিক এবং সাবলীল। ধন্যবাদ।
১৫ ই মার্চ, ২০০৯ রাত ৩:০০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৪
মারকাবা বলেছেন: আর্মি অফিসারদের মাঝে হওয়া মিটিং এর অডিওতে এরকম অনেক তথ্যই এসেছে... কিন্তু সেই তথ্যগুলো মিডিয়া সেভাবে কাভার করেনি। কেন করেনি? সহজ হিসেব, আওয়ামীলিগ বিপাকে ..........


সত্য কথা +
১৫ ই মার্চ, ২০০৯ রাত ৩:০১

লেখক বলেছেন: হ্যাঁ.. বলা যায় মিডিয়ার জোরেই আওয়ামীলিগ বেঁচে আছে...

৮. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:১০
এয়ারবর্ন বলেছেন: পিলখানার ঘটনা যে বিশাল বিশাল কিছু প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়েছে সেগুলো কিন্তু বেশীর ভাগ মিডিয়াই কাভার করেনি। ......কারন আমাদের মিডিয়া টিকে থাকার জন্য মিথ্যাচার করে।
১৫ ই মার্চ, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: সমস্যটা হলো মিডিয়া রাজনৈতিক ভাবে বায়াসড... আর এদের কোন বিবেক টিবেক নাই... টাকার জন্য সব করতে পারে এরা। কিন্তু কথা হচ্ছে আওয়ামীলিগ এত টাকা কোত্থেকে ছিটায়? এতগুলো মিডিয়া কিনে ফেলার অর্থ তাদের কে বা কারা দেয়?

৯. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৫
নিকোলাই টেসলা বলেছেন: এই সম্পর্কে একটা সুন্দর লেখা পড়েছিলাম।

CLICK THIS LINK!!!
১৫ ই মার্চ, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: লিংকটার জন্য ধন্যবাদ।

১০. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৯
সাইদুল ইসলাম শাহ্‌ বলেছেন: মিডিয়ার জবাব দিহিতা সবচে অগে দরকার
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: হ্যাঁ...

১১. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
ভালো-মানুষ বলেছেন: তাইতো কই! নাইলে ছাগলের পাল খোয়ার রাইখা ফ্রি মিডিয়া ব্লগ দখলের মিশন নিল কেন!
১২. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: একমত..............
তবে এটা বিশ্বের সব জায়গায়..............আছে।
এর জন্য সৎ কাউকে মিডিয়ায় থাকতে হবে.......আর নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে,,,,,,এদেশের শিক্ষাব্যবস্হায় নৈতিক কোন কিছু শিক্ষা দেয়া হয়না....এটা চলতেই থাকবে
১৩. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩২
সোনার বাংলা বলেছেন:

অনেক ভালো লিখেছেন।

বাংলাদেশের বেশীর ভাগ মিড়িয়ার মালিকই কিন্তু কালো টাকার সম্পদে
বিত্তশালী। তারা কিছু অসহায় সৎ সাংবাদিক কেরানিদের কে শেকল
পরিয়ে রাখছে। আবার কিছু কিছু সাংবাদিক দলীয় চেতনার বিশ্বাস পেশার মধ্যে এনে জেম লাগিয়ে রাখে। সত্য প্রকাশ করে না এবং তা ঢাকার কাজে ব্যস্ত থাকে।

বাংলাদেশের সব জায়গায় নীতি হীন অসৎ ব্যক্তি বসে আছে সুশীলের
বেশে।

আওয়ামীলীগ ফারুক কে তার বর্তমান সম্বনয়কারীর পদে নিয়োগ দিয়েছে... বিডিআর হত্যার কান্ডের আসল অপরাধীদের রক্ষার জন্য।

সে অন্যতম ফাউল আওয়ামী আবাল।

আর্মি, সিআইডি, পুলিশ সব জায়গায় চামচা বসানো হচ্ছে। ঘটনা
কে অন্য দিকে নেয়ার জন্য।
১৪. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৬
সাইকাস বলেছেন: আওয়ামীলীগ ফারুক কে তার বর্তমান সম্বনয়কারীর পদে নিয়োগ দিয়েছে... বিডিআর হত্যার কান্ডের আসল অপরাধীদের রক্ষার জন্য।

সে অন্যতম ফাউল আওয়ামী আবাল।
১৫. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৫
দ্বিতীয়নাম বলেছেন: ক্যান, নয়া দিগন্ত ঠিক মত কাম করে না?
১৬. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ৩:১০
প্রগতিশীল বলেছেন:
ত্রিভুজ, শুধু অন্যকে দায়ী করাই সমাধান না। প্রয়োজন পক্ষপাতদুষ্ট ও নিউজ ম্যানুপুলেটকারী মিডিয়ার বিপরীতে সত্যনিষ্ঠ ও দেশপ্রেমিক মিডিয়া দাড় করানোর সন্মিলিত প্রচেষ্টা গ্রহণ।
১৭. ১৫ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৬
ধীবর বলেছেন: বিবেকবান সাংবাদিক গড়ার সুতিকাগারেই প্রধান গলদ। সেখানে আরেফিন আর হারুনের মত শিক্ষকরা এমনভাবে ছাত্রদের মগজ ধোলাই করে, যেন এরাই ভারতপন্থি কম্যুনিজম এবং আঃ লিগের ঝান্ডা তুলে ধরতে পারে। প্রগতিশীলতার নামে শেখায় ইসলামোফোবিয়া। যতদিন এই অচলায়তনের পরিবর্তন আসবে, ততোদিন মিডিয়াতে সাধারণ মানুষের স্বার্থের কথা আসবে না। প্লাস।
১৮. ১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৪
চন্দন বলেছেন: জয় ডিজিটাল বাংলা - ৫
১৯. ৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
ফালতু মিয়া বলেছেন: ঘণাদা ফনাদারা সত্য কখনই দেখতে পায় না। এরা হলো একচক্ষু বিশিষ্ট রাম ছাগল।
২০. ২৩ শে মে, ২০০৯ দুপুর ১:২৩
নিশাত শাহরিয়ার বলেছেন: একটা দেশের ক্ষমতা পাওয়া খুব সহজ,শর্তটা হলো সে দেশের সব মিডিয়া কিনে ফেলা।তাহলেই কেউ খুব সহজেই সে দেশের সরকারকে নিয়ন্ত্রন করা যায়।উদা- ইসরাইল যেমন আমেরিকাকে নিয়ন্ত্রন করছে স্রেফ মিডিয়া দিয়ে।
২১. ২৪ শে মে, ২০০৯ রাত ২:১৬
নিউটন বলেছেন: ফালতু মিয়া বলেছেন: ঘণাদা ফনাদারা সত্য কখনই দেখতে পায় না। এরা হলো একচক্ষু বিশিষ্ট রাম ছাগল।

রাম ছাগলের বিষ্ঠা বললে ভুল হবে না।

লেখাটা যৌক্তিক।
২২. ১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০১
অ্যাডভেঞ্চারাস ভয়েস বলেছেন: মিডিয়াতেও যে ভাল লোকের অভাব রয়েছে সেটা কিন্তু নয়, তবে তারা জায়গা মত যেতে পারছে না। অধিকাংশ টিভি চ্যানেল এবং পত্রিকার সম্পাদকই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত। উন্নত দেশগুলোতে তাদের সংবাদ মাধ্যমগুলো দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে। কোন মন্ত্রী বা শীর্ষস্থানীয় কারো বিরুদ্ধে কোন দুর্নীতি বা অন্য যেকোন অপকর্মে জড়িত থাকার সংবাদ প্রকাশিত হলে রিপোর্টার বা সম্পাদককে হয়রানীর স্বীকার হতে হয় না। বরং সবারই প্রশংসা পায় তারা। আজব দেশ আমাদের মুখে মিষ্টি কথা আর দেশের জনগনকে বুড়ো আঙ্গুল প্রদর্শনীই আমাদের নেতা, সাংবাদিক সবার কাজ।

 

মোট সময় লেগেছে ২.৬৯৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ