আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ওয়েব প্রোগ্রামিং পাঠ-২ (পিএইচপি সেটাপ)

২১ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৮

শেয়ারঃ
0 0 0

আগের পর্বঃ ওয়েব প্রোগ্রামিং পাঠ-১ (ওয়েব সার্ভার সেটাপ)
---

অ্যাপাচি ওয়েব সার্ভার সেটাপ করার পর এবার আমরা পিএইচপি সেটাপ করবো। প্রথমেই তোমাকে http://windows.php.net/download/ থেকে PHP 5 এর উইন্ডোজ বাইনারীর জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে। অনেকগুলো বাইনারী থেকে VC9 x86 Thread Safe ভার্সনটি ডাউনলোড করো। ডাউনলোড শেষে নিচের ধাপগুলো অনুসরন করো-

১) জিপ ফাইলটি C:\php লোকেশনে আনজিপ করো।
২) তারপর C:\php\ লোকেশনে গিয়ে php.ini-development ফাইলটিকে php.ini নামে পরিবর্তন করে দাও।
৩) নেটপ‌্যাড দিয়ে php.ini খুলে নিচের মত মডিফাই করো-
doc_root = "C:\Apache2.2\htdocs" (উল্লেখ্য আমরা অ্যাপাচির কনফিগ ফাইলে DocumentRoot হিসাবে যা সেট করেছিলাম এখানে doc_root হিসাবে তাই করতে হবে)। extension_dir = "./" কে পরিবর্তন করে extension_dir = "C:\php\ext" করো । আমাদের পরিবর্তনগুলো নিচের মত হবে-
doc_root = "C:\Apache2.2\htdocs"
extension_dir = "c:\php\ext"


৪) এবার তোমাকে অ্যাপাচি কনফিগ ফাইলটিকেও একটু পরিবর্তন করে নিতে হবে। পূর্বের মত স্টার্ট মেনু থেকে httpd.conf ফাইলটি খুলতে পারবে বা C:\Apache2.2\conf থেকে httpd.conf ফাইলটি খুলে নিচের লাইনগুলো যুক্ত করো-
LoadModule php5_module "C:/php/php5apache2_2.dll"
AddType application/x-httpd-php .php
PHPIniDir "C:/php"

৫) অ্যাপাচি ওয়েব সার্ভার সাধারণত index.htm ফাইলটি প্রথমে চালু করে থাকে। এটি পরিবর্তন করে index.php করতে চাইলে httpd.conf ফাইলে DirectoryIndex অংশটি খুঁজে নিচের মত পরিবর্তন করে নাও-

DirectoryIndex index.php index.htm index.html default.html



ব্যাস, হয়ে গেল। এবার তোমার অ্যাপাচি সার্ভারটি রিস্টার্ট করে DocumentRoot (C:/Apache2.2/htdocs) এ গিয়ে test.php নামে একটি ফাইল তৈরি করে তাতে নিচের কোডটুকু লিখে সেভ করো-



অতঃপর ব্রাউজারে http://localhost/test.php খুলে নিচের মত একটি পেজ দেখতে পেলে বুঝতে পারবে সবকিছু ঠিকঠাকমতই হয়েছে।


---
পরের পর্বে আমরা ডাটাবেস সার্ভার MySQL সেটাপ করা শিখবো। সেই পর্যন্ত....
--
পরের পর্ব...
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তিপিএইচপি (PHP)  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২১ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ওয়েলকু

২. ২১ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০২
আশরাফ মাহমুদ বলেছেন: ব্লগের ধারাবাহিকগুলো পড়তে ইচ্ছে করে না! কারণ, কয়েক পর্ব পরে লাপাত্তা, লেখা আর আসে না। আশা করছি, সেরকম কিছু হবে না।
এই বিষয়ে আগ্রহ আছে। বাংলা অথবা ইংরেজিতে কিছু বই সুপারিশ করতে পারবেন? লিংক বা নাম?

সবগুলো পর্ব শেষে পিডিএফ করলে সুবিধা হবে, নামিয়ে রাখা যাবে।

ধন্যবাদ আপনাকে।
২১ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: এই সিরিজটা কয়েক পর্ব পরে লাপাত্তা হবে না.. কারণ এই লেখাগুলোকেই ঘষামাজা করে বই হিসেবে বের করার ইচ্ছে আছে। বইটার পিডিএফ কপিও করা হবে, যাতে সবাই ফ্রি ডাউনলোড করে শিখতে পারে।

৩. ২১ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪০
আকাশ আমার সীমানা বলেছেন: আপনি' এর পরিবর্তে 'তুমি' ব্যবহার করছেন কেন বুঝলাম না? ভাষাগত দিক থেকে কিন্তু আপনি শব্দটি মানুষকে মটিভেট করতে পারে সহজে। আর সেটা যদি হয় টিউটোরিয়াল টাইপ জাতীয় তাহলে অডিয়েন্সকে অবশ্যই আপনি সম্বোধন করাই ভালো। কেননা এতে পাঠককে শুধু সম্মান জানানোই নয়, বরং তা আপনার লেখাটির মাধুর্য্য বাড়াতেও সহয়তা করবে আশা করি। এই ব্যাপারটা খেয়াল করবেন আশা করি। ধারাবাহিক পোস্টের জন্য শুভকামনা।
২১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। 'আপনি'-'তুমি'র বিষয়টা নিয়ে প্রথম পর্বে বলেছিলাম। আসলে একটা বই লেখার প্রচেষ্টা হিসেবে এই পোস্টগুলো দেয়া হচ্ছে। ভাষাগত দিক থেকে 'তুমি' ব্যবহারটা একটু আধুনিক আর এটাতে পাঠকের সাথে মিশে যাওয়া যায়। মানে অধিক আন্তরিকতা দেখানো যায়। 'তুমি' ব্যবহারে সম্মানের কোন ব্যাঘাত ঘটেছে বলে মনে হয় না। যাই হোক, তবুও ধন্যবাদ বিষয়টি নিয়ে বলার জন্য। মূল লেখাগুলোতে 'তুমি'ই ব্যবহার করা হবে।

৪. ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৪
দ্রোহি বলেছেন: উপকারী পোস্ট।
উইন্ডোজের নিজস্ব ওয়েব সার্ভার IIS এর জন্য PHP এর MSI Installer আছে যা সহজেই ইন্সটল করা যায় আর আলাদা ভাবে কোন কিছু কনফিগার করার প্রয়োজন নেই। কিন্তু আমি নিজে এই প্লাটফর্মে MySQL ইনস্টল করতে গিয়ে বেশ সমস্যায় পরেছি (সেটআপ টাইমে এরর এর কারণে MySQL Service ম্যানুয়ালী এন্ট্রি করতে হয় তারপরেও পিএইচপি'র সাথে এর ইন্টিগ্রেশন হয়না ঠিকমত), যে কারনে একটা থার্ডপার্টি AIO ব্যবহার করতে হচ্ছে।

আপনার পরবর্তী পোস্টটা MySQL সেটআপের উপর জেনে ভাল লাগছে। যদি এ্যাপাচের পাশাপাশি IIS নিয়েও কিছুটা আলোচনা করেন তাহলে ভাল হয়।
২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: লেখাগুলো LAMP বেসড। যেহেতু বেশীর ভাগ পাঠক উইন্ডোজ ব্যবহার করে তাই WAMP করতে হচ্ছে। IIS এর সাথে PHP, MySQL ব্যবহার করতে কাউকে উৎসাহিত করি না। সুতরাং ঐ বিষয়ে কিছু বলাও হবে না। সবচাইতে ভাল হয় যদি লিনাক্স বা ম্যাক ব্যবহার করতে পারেন। উঁচু মানের প্রফেশনাল হওয়ার জন্য ওটা গুরুত্বপূর্ন।

৫. ২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১২
পান্থ বিহোস বলেছেন: চেষ্টা করছি করার। এপাচি দিয়ে আগে কাজ করিনি। তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে বইকি... তবে নতুন কিছু শেখার আনন্দে চেষ্টা করে যাচ্ছি...
২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: অ্যাপাচির উপরে কিছু নাই... যদিও lighttpd ও ভাল লাগে।

৬. ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩২
আিশফ বলেছেন: ভাই পরের পোষ্ট টি কবে পাবো ?
২২ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: আজকে রাতে

৭. ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫১
ফজলুল করিম বলেছেন: আমি একটা সিডি কিনে হতম্ভব।
হাজারও ফোল্ডার। কোনটা যে সেটাপ করবো বুঝিনা।


ডাটাবেস এর উপর আমার খুব আগ্রহ।
কোন বই এর রেফারেন্স থাকলে জানাবেন।
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৪০

লেখক বলেছেন: এই সিরিজটা পড়তে থাকুন।

৮. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩
মুসাফির... বলেছেন: কোডটুকু আর একটু স্বচ্ছ করা যায় না ? নীচের লাইনের স্পেস কতটুকু?
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: এখানে ক্লিক করুন-
Click This Link
Click This Link

৯. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৬
মুসাফির... বলেছেন: টেষ্ট কোড এর মাঝের লাইনে টেব পরিমান স্পেস দেওয়ার পরেও কাজ করেনা। বিষয়টা স্বচ্ছ করলে ভাল হয়।
১০. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৭
সাইফ ভুইয়া বলেছেন: LoadModule php5_module "C:/php/php5apache2_2.dll"
AddType application/x-httpd-php .php
PHPIniDir "C:/php"


এই লাইনগুলা ফাইলটির কোথায় যুক্ত করব?
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১৮

লেখক বলেছেন: এই ইমেজটা ভাল করে দেখুন-
Click This Link

মডিউল যুক্ত করার একটা লিস্ট আছে। তবে যেকোন যায়গায় যুক্ত করলেও সমস্যা নেই.. কিন্তু DirectoryIndex টা আগে থেকেই আছে। ওটা মডিফাই করতে হবে।

২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৩০

লেখক বলেছেন: আপনি কোথাও ভুল করছেন সম্ভবত। কোন যায়গায় আটকাচ্ছেন জানতে পারলে লেখাটার ঐ যায়গাটা আরো ডিটেইলসে লেখা যেতো।

১২. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৬
অমাবশ্যার চাঁদ বলেছেন: অনেক ঝামেলার পর PHP 5.3.0 install করলাম। আপনার পোস্ট টা অনেক কাজে এসেছে। আপনাকে ধন্যবাদ
১৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
রুমমা বলেছেন: এটা ইনস্টল করার পর কি php শেখার টিউটোরিয়ালগুলো শিখতে পারব ভাইয়া?

 

মোট সময় লেগেছে ১.০১৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ